Har Ghar Tiranga: ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি পালন! রাজ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার নির্দেশ

Anjan Mahata

Published on:

Har Ghar Tiranga West Bengal Govt 15th August 2026

পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে রাজ্যের সমস্ত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পালিত হতে চলেছে দেশাত্মবোধক কর্মসূচি ‘হর ঘর তিরঙ্গা’ (Har Ghar Tiranga)। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের (ICA) নির্দেশনার ভিত্তিতে জেলা বিদ্যালয় পরিদর্শক অফিশিয়াল নোটিফিকেশন জারি করে এই নতুন নির্দেশিকাটি প্রকাশিত হয়েছে।

— Advertisement —

শিক্ষার্থীদের মনে দেশপ্রেম জাগ্রত করা, জাতীয় সংহতি সুদৃঢ় করা এবং দেশের প্রতিটি নাগরিককে সগর্বে জাতীয় পতাকা প্রদর্শনে উৎসাহিত করতেই ‘জনভাগিদারী অভিযান’-এর অংশ হিসেবে এই বিশেষ উদ্যোগ।

Har Ghar Tiranga Campaign 2026: ‘হর ঘর তিরঙ্গা’ অভিযান ২০২৬

ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মধ্যে দেশপ্রেম ও জাতীয় সংহতির সচেতনতা বৃদ্ধি করতে ৯ দিনব্যাপী রাজ্যের স্কুলগুলিতে বিশেষ কর্মসূচি আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশিকার মূল বিষয়বস্তু, গুরুত্বপূর্ণ তারিখ এবং স্কুলগুলির করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা নিচে তুলে ধরা হলো।

  • কর্মসূচি পালনের সময়সীমা: ০৯ই আগস্ট ২০২৬ থেকে ১৭ই আগস্ট ২০২৬ পর্যন্ত।
  • মূল উদ্দেশ্য: শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেমের ভাবনা ছড়িয়ে দেওয়া, জাতীয় সংহতি বৃদ্ধি এবং ‘জনভাগিদারী অভিযান’-এর মাধ্যমে সগর্বে জাতীয় পতাকা প্রদর্শনে উৎসাহিত করা।
বিষয়বিস্তারিত
কর্মসূচি‘হর ঘর তিরঙ্গা’ অভিযান ২০২৬
সময়সীমা০৯ই আগস্ট ২০২৬ থেকে ১৭ই আগস্ট ২০২৬ পর্যন্ত
প্রতিষ্ঠানরাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়
মূল উদ্দেশ্যদেশপ্রেম বৃদ্ধি, জাতীয় সংহতি সুদৃঢ়করণ ও সগর্বে জাতীয় পতাকা প্রদর্শন

স্কুলগুলির জন্য আবশ্যক নির্দেশনাবলী

— Advertisement —

শিক্ষা দপ্তরের নির্দেশনা অনুযায়ী, ০৯ই আগস্ট থেকে ১৭ই আগস্টের মধ্যবর্তী সময়সীমায় প্রতিটি স্কুল কর্তৃপক্ষকে নিম্নলিখিত নির্দেশনাবলী ও পদক্ষেপগুলি আবশ্যিক ও গুরুত্ব সহকারে বাস্তবায়ন করতে হবে:

  1. সর্বোচ্চ অংশগ্রহণ সুনিশ্চিত করা: বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষাকর্মীদের এই পদক্ষেপে সক্রিয়ভাবে অন্তর্ভুক্ত করতে হবে।
  2. ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া পালন: জাতীয় পতাকা বহনের ক্ষেত্রে ‘Flag Code of India 2023’-এর নিয়মকানুন কঠোরভাবে বজায় রাখতে হবে।
  3. ক্যাম্পাস সাজসজ্জা: স্কুলের দেওয়াল ও প্রাঙ্গণ জাতীয় পতাকার নকশা ও স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রেরণাদায়ক বাণী দিয়ে সাজিয়ে তুলতে হবে।

অবশ্যই দেখুন: Vidyanjali: সরকারি স্কুলের উন্নয়নে ‘বিদ্যাঞ্জলি’ প্রকল্প! শিক্ষা দপ্তরের নতুন নির্দেশ দেখে নিন

কী কী কর্মসূচি আয়োজন করা হবে?

বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছে যে স্কুলগুলিতে নিম্নলিখিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতাগুলির আয়োজন নিশ্চিত করতে হবে:

  • সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা: ভারতের স্বাধীনতা সংগ্রাম ও জাতীয় সংহতিকে মূল বিষয় (Theme) করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, বক্তৃতা, প্রবন্ধ প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা এবং অঙ্কন/চিত্রাঙ্কন (Painting & Drawing) প্রতিযোগিতার আয়োজন।
  • ‘বন্দে মাতরম্’ ও দেশাত্মবোধক গান: বিদ্যালয়ে সমবেত কণ্ঠে জাতীয় গান “বন্দে মাতরম্” এবং অন্যান্য দেশাত্মবোধক গান গাওয়ার ওপর জোর দেওয়া।
  • ক্যাম্পাস আর্টওয়ার্ক: বিদ্যালয়ের দেওয়ালে তিরঙ্গা ভিত্তিক আর্টওয়ার্ক, স্বাধীনতা সংগ্রামীদের স্মরণীয় উক্তি এবং “বন্দে মাতরম্” গানের নির্বাচিত অংশ প্রদর্শন।
  • তিরঙ্গা র্যালি ও প্রভাতফেরি: ফ্ল্যাগ কোড মেনেই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিপুল অংশগ্রহণে এলাকা জুড়ে বর্ণাঢ্য তিরঙ্গা র্যালি ও প্রভাতফেরির আয়োজন করা।

জেনে রাখুন: Content Creator Lab: রাজ্যের সরকারি স্কুলে ‘ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ল্যাব’শেখানো হবে এনিমেশন, ভিডিওগ্রাফি

শিক্ষা দপ্তর ও জেলা বিদ্যালয় পরিদর্শকের কার্যালয় থেকে এই নির্দেশিকাটিকে অত্যন্ত জরুরি এবং অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য (Necessary Action) ঘোষণা করা হয়েছে।

Join Group

Telegram

Share