উচ্চশিক্ষার বিপুল খরচ বহু মেধা সম্পন্ন ছাত্রছাত্রীদের জন্য এক বড় বাধা হয়ে দাঁড়ায়। এই আর্থিক চাপ কমাতে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার সুযোগ তৈরি করতে এগিয়ে এসেছে বাজাজ ফিনসার্ভ (Bajaj Finserv)। উচ্চশিক্ষা বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট পড়ুয়াদের আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে চালু করা হয়েছে Bajaj Finserv Scholarship Program FY 2026-27। কারা আবেদন করতে পারবেন? কত টাকা পাবেন? কীভাবে আবেদন করতে হবে? সমস্ত কিছু বিস্তারিত নিচে দেখে নিন।
বাজাজ ফিনসার্ভ স্কলারশিপ (Bajaj Finserv Scholarship Program FY 2026-27)
বাজাজ ফিনসার্ভ-এর এই স্কলারশিপটির মূল লক্ষ্য হলো আর্থিক দিক থেকে অনগ্রসর কিন্তু অত্যন্ত মেধাবী প্রথম বর্ষের ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব ভাগ করে নেওয়া। এই বৃত্তির সাহায্যে কোর্স চলাকালীন প্রতি বছর শিক্ষার্থীরা মোটা অঙ্কের আর্থিক সহায়তা পাবে, যাতে আর্থিক চাপ কমিয়ে তারা নিজেদের ক্যারিয়ার গড়ার লক্ষ্যে মনোযোগ দিতে পারে।
| বিষয় | তথ্য |
|---|---|
| বৃত্তির নাম | Bajaj Finserv Scholarship Program FY 2026-27 |
| বৃত্তির ধরন | প্রাইভেট স্কলারশিপ (CSR Initiative) |
| যোগ্য কোর্স | ১ম বর্ষের B.E. / B.Tech, M.E. / M.Tech, MBA, PGDM, PGP |
| আবেদন মোড | অনলাইন (Buddy4Study Portal) |
| স্কলারশিপের পরিমাণ | কোর্স অনুযায়ী প্রতি বছর ₹১.৫ লক্ষ থেকে ₹২ লক্ষ টাকা |
আবেদনের যোগ্যতা (Eligibility)
এই বৃত্তিতে আবেদন করার জন্য শিক্ষার্থীকে নিম্নলিখিত মানদণ্ডগুলি পূরণ করতে হবে—
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে B.E./B.Tech বা M.E./M.Tech (CS, IT, AI/ML, Data Science, Statistics) অথবা MBA, PGDM, PGP-র প্রথম বর্ষের পূর্ণ সময়ের শিক্ষার্থী হতে হবে।
- মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৭৫ শতাংশ নাম্বার থাকতে হবে।
- সমস্ত উৎস মিলিয়ে পরিবারের মোট বার্ষিক আয় সর্বোচ্চ ₹১৫ লক্ষ টাকার কম হতে হবে।
- NIRF র্যাঙ্কিংয়ে শীর্ষ ২৫-এ থাকা কলেজের শিক্ষার্থীরা আবেদনের যোগ্য (শীর্ষ ১০-এ থাকা শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন)।
- বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী (PwD), পিতা/মাতার মৃত্যু বা বিবাহবিচ্ছেদের কারণে একক অভিভাবকের সন্তান এবং অনাথ শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।
স্কলারশিপ পরিমাণ ও সুবিধা (Benefits)
বাজাজ ফিনসার্ভ কোম্পানির তরফে মূলত দুটি Course এ পাঠরত পড়ুয়াদের জন্য এই স্কলারশিপ দেওয়া হয়।
১. ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের জন্য (MBA / PGDM / PGP):
প্রথম বর্ষের কোর্স ফি-এর ভিত্তিতে বার্ষিক স্কলারশিপ প্রদান করা হবে:
- ₹৫ লক্ষ পর্যন্ত ফি হলে: বছরে ₹৫,০০,০০০ পর্যন্ত।
- ₹৫ লক্ষ থেকে ₹৮ লক্ষ ফি হলে: বছরে ₹৮,০০,০০০।
- ₹৮ লক্ষের বেশি ফি হলে: বছরে সর্বোচ্চ ₹১০,০০,০০০। (বি.দ্র. সরকারি/প্রতিষ্ঠানগত ফি মকুব (TFW) প্রাপ্ত শিক্ষার্থীরা মেস ও হোস্টেল খরচের জন্য বছরে ₹২.৫ লক্ষ পাবেন)
টেকনোলজি শিক্ষার্থীদের জন্য (Engineering & Tech):
- B.E. / B.Tech: কোর্স চলাকালীন প্রতি বছর ₹২,০০,০০০ টাকা।
- M.E. / M.Tech: কোর্স চলাকালীন প্রতি বছর ₹১,৫০,০০০ টাকা (GATE স্টাইপেন্ড প্রাপকরাও অতিরিক্ত হিসেবে এই সুবিধা পাবেন)।
ক্লিক করে আবেদন করুন: TATA Scholarship: পড়ুয়াদের ১৮০০০ টাকা স্কলারশিপ দিচ্ছে টাটা! যোগ্যতা, আবেদন দেখে নিন
কীভাবে অনলাইনে আবেদন করবেন (How to Apply)
এই স্কলারশিপে আবেদনের জন্য সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে হবে:
- প্রথমে Buddy4Study পোর্টালে গিয়ে ‘Bajaj Finserv Scholarship Program FY 2026-27’-এর পেজে যান এবং নির্দেশাবলী দেখে ‘Apply Now’ অপশনে ক্লিক করুন।
- ইমেইল, মোবাইল নম্বর বা Google অ্যাকাউন্টের মাধ্যমে রেজিস্টার/লগইন করুন।
- এরপর ‘Start Application’ অপশনে ক্লিক করে অনলাইন ফর্মটি খুলুন।
- ফর্মে আপনার ব্যক্তিগত, শিক্ষাগত ও পারিবারিক সমস্ত সঠিক তথ্য পূরণ করুন।
- প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে ‘Terms and Conditions’ টিক দিন এবং ‘Preview’ দেখে নিয়ে ফাইনাল সাবমিট করুন।
আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র (Documents Required)
আবেদন জমা দেওয়ার আগে যে যে ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করতে হবে—
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি।
- সরকারি আইডি প্রুফ (Aadhaar Card Etc.)।
- বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র (কলেজ আইডি কার্ড/বোনাফাইড সার্টিফিকেট/ফি রসিদ)।
- ১০ম ও ১২ম শ্রেণির মার্কশিট এবং স্নাতক পাসিং সার্টিফিকেট (PG শিক্ষার্থীদের জন্য)।
- পারিবারিক আয়ের প্রমাণপত্র (Income Certificate / ITR)।
- আবেদনকারীর নামে থাকা ব্যাংক পাসবুক।
- সেলফ-ডিক্লারেশন সার্টিফিকেট।
- প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি প্রযোজ্য)।
আবেদন চলছে! IDFC FIRST Bank Scholarship: ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের ১ লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ! যোগ্যতা, আবেদন দেখে নিন
গুরুত্বপূর্ণ তথ্য ও আবেদন লিংক

আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে, আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৫ই অক্টোবর পর্যন্ত তাই নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে নাও।
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| আবেদনের শেষ তারিখ (Last Date) | ৫ই অক্টোবর ২০২৬ (05-Oct-2026) |
| অফিসিয়াল আবেদন লিঙ্ক | Apply Link → |
| NIRF র্যাঙ্কিংশীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ | Check Now |
মেধাবী কিন্তু আর্থিক সমস্যায় থাকা ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট পড়ুয়াদের স্বপ্নপূরণে এই স্কলারশিপটি একটি দুর্দান্ত সুযোগ। আপনার পরিচিত কোনো যোগ্য শিক্ষার্থী থাকলে অবশ্যই তাদের সাথে এই প্রতিবেদনটি শেয়ার করে তাদের ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

