NIH Kolkata Recruitment 2026: কলকাতায় কেন্দ্রীয় সংস্থায় পরীক্ষা ছাড়াই নিয়োগ! যোগ্যতা ও আবেদন দেখে নিন

Pralay Roy

Published on:

NIH Kolkata Recruitment 2026

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য কেন্দ্রীয় সরকারের অধীনে কাজের দারুণ সুযোগ। ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের (Ministry of Ayush) অধীনস্থ স্বশাসিত সংস্থা National Institute of Homoeopathy (NIH), Kolkata-র পক্ষ থেকে পাঁচটি পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করে মোট 26টি শূন্যপদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের ঘোষণা করা হয়েছে। লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ করা হবে, আবেদন কিভাবে করবে? যোগ্যতা কী? বিস্তারিত দেখে নাও আজকের পোস্টে।

— Advertisement —

NIH Recruitment 2026: মোট শূন্যপদ

চিকিৎসক ও অধ্যাপক থেকে শুরু করে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, ট্রান্সলেটর এবং মাধ্যমিক পাশ প্রার্থীদের জন্যও এখানে কাজের সুযোগ রয়েছে। নিচের সারণিতে পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা দেওয়া হলো:

পদের নামশূন্যপদ
Assistant Professor11টি
Resident Medical Officer-II (RMO-II)2টি
Medical Officer2টি
Library Information Assistant2টি
Junior Hindi Translator1টি
MTS (Aya / Ward Boy)2টি
MTS (Safaiwala)1টি
Junior Research Fellow (Microbiologist)1টি
Consultant (Establishment)2টি
Consultant (Electrical Engineer)1টি
Consultant (Civil Engineer)1টি
মোট শূন্যপদ26টি

NIH Recruitment Eligibility Criteria: পদ অনুযায়ী যোগ্যতা

Assistant Professor পদের যোগ্যতা

হোমিওপ্যাথির মোট 6টি বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে— Materia Medica (3টি), Case Taking & Repertory (3টি), Practice of Medicine (2টি), Pediatrics (1টি), Gynaecology & Obstetrics (1টি) এবং Physiology & Bio-Chemistry (1টি)।

— Advertisement —

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে Homoeopathy-তে স্নাতকোত্তর (PG) ডিগ্রি এবং Central বা State Board of Homoeopathy-তে রেজিস্ট্রেশন থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ 45 বছর (অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 63 বছর)।
মাসিক পারিশ্রমিক: ₹55,000।

আরও পড়ুন: WBSETCL Recruitment 2026: মাধ্যমিক পাশে 202টি শূন্যপদে কর্মী নিয়োগ! আবেদন ও যোগ্যতা দেখে নিন

Resident Medical Officer-II ও Medical Officer পদের যোগ্যতা

যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Homoeopathy-তে স্নাতকোত্তর (PG) ডিগ্রি এবং State বা Central Council of Homoeopathy-তে রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। কম্পিউটারের জ্ঞান ও Hospital Administration-এর অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে।

বয়সসীমা: সর্বোচ্চ 35 বছর।
মাসিক পারিশ্রমিক: ₹56,100।

Library Information Assistant পদের যোগ্যতা

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক (Graduation) ডিগ্রির পাশাপাশি Library Science-এ ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্স এবং ইংরেজি বা হিন্দিতে প্রতি মিনিটে 30টি শব্দ টাইপ করার দক্ষতা প্রয়োজন।

বয়সসীমা: সর্বোচ্চ 35 বছর।
মাসিক পারিশ্রমিক: ₹35,400।

Junior Hindi Translator পদের যোগ্যতা

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি বা ইংরেজিতে ডিগ্রি (অন্য ভাষাটি Ancillary Subject হিসেবে থাকতে হবে)। পাশাপাশি Hindi Translation-এ ন্যূনতম এক বছরের ডিপ্লোমা এবং হিন্দি/ইংরেজিতে প্রতি মিনিটে 30টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ 28 বছর।
মাসিক পারিশ্রমিক: ₹25,500।

MTS – Aya / Ward Boy পদের যোগ্যতা

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইংরেজি ও স্থানীয় ভাষা পড়তে ও লিখতে জানতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ 28 বছর।
মাসিক পারিশ্রমিক: ₹18,000।

MTS – Safaiwala পদের যোগ্যতা

যোগ্যতা: স্থানীয় ভাষায় পড়তে ও লিখতে জানতে হবে। প্রাথমিক (Primary) পাশ এবং সংশ্লিষ্ট কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়সসীমা: সর্বোচ্চ 28 বছর।
মাসিক পারিশ্রমিক: ₹18,000।

আরও পড়ুন: RRB Recruitment 2026: স্নাতক পাশে রেলে ১৯১টি পদে নিয়োগ! আবেদন ও যোগ্যতা দেখে নিন

Junior Research Fellow – Microbiologist পদের যোগ্যতা

যোগ্যতা: Microbiology-তে M.Sc. ডিগ্রি এবং Peer-reviewed Journal-এ অন্তত 3টি রিসার্চ পাবলিকেশন থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারের প্রাথমিক জ্ঞান প্রয়োজন।

বয়সসীমা: সর্বোচ্চ 35 বছর।
মাসিক পারিশ্রমিক: ₹37,000 + 30% HRA।

Consultant – অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের জন্য যোগ্যতা

এই বিভাগে Establishment (২টি), Electrical Engineer (১টি) এবং Civil Engineer (১টি) পদে নিয়োগ হবে।

যোগ্যতা: Establishment পদের জন্য Section Officer, Under Secretary, Deputy Secretary বা সমতুল্য পদ থেকে অবসরপ্রাপ্ত কর্মীরা আবেদন করতে পারবেন। অন্যদিকে, Electrical ও Civil Engineer পদের জন্য সংশ্লিষ্ট Engineering Cadre থেকে Level-8 বা তার ঊর্ধ্বতন পদে অবসরপ্রাপ্ত এবং অন্তত 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: আবেদনের শেষ তারিখ অনুযায়ী সর্বোচ্চ 64 বছর।
মাসিক পারিশ্রমিক: অবসরের সময় প্রাপ্ত বেতন ও Basic Pension-এর ভিত্তিতে পারিশ্রমিক ধার্য হবে। এর সঙ্গে নিয়ম অনুযায়ী ₹3,600 অথবা ₹7,200 Transport Allowance দেওয়া হবে।

NIH Kolkata Recruitment 2026: নির্বাচন পদ্ধতি

সংশ্লিষ্ট পদ গুলিতে যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া হবে লিখিত পরীক্ষা ছাড়াই। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে Walk-in Interview এর মাধ্যমে।

কবে কোন পদের ইন্টারভিউ? (Walk-in Interview Schedule)

প্রতিটি পদের জন্য আলাদা আলাদা তারিখে ইন্টারভিউয়ের আয়োজন করা হয়েছে। তাই বিভ্রান্তি এড়াতে নিচের তালিকাটি ভালো করে মিলিয়ে নিন:

ইন্টারভিউয়ের তারিখপদের নাম
15 ডিসেম্বর 2026Assistant Professor (Materia Medica, Practice of Medicine), Junior Hindi Translator
16 ডিসেম্বর 2026Assistant Professor (Pediatrics, Case Taking & Repertory), Junior Research Fellow
17 ডিসেম্বর 2026Assistant Professor (Gynaecology & Obstetrics)
18 ডিসেম্বর 2026Assistant Professor (Physiology & Bio-Chemistry)
21 ডিসেম্বর 2026Consultant (Establishment, Electrical Engineer, Civil Engineer), RMO-II
22 ডিসেম্বর 2026Medical Officer, Library Information Assistant
23 ডিসেম্বর 2026MTS (Aya / Ward Boy)
28 ডিসেম্বর 2026MTS (Safaiwala)
ইন্টারভিউয়ের স্থান: National Institute of Homoeopathy (NIH), Academic Building, Block-GE, Sector-III, Salt Lake, Kolkata – 700106।

রিপোর্টিং টাইম: অধিকাংশ পদের ক্ষেত্রে সকাল 9:30 মিনিট। তবে Junior Research Fellow পদের জন্য সকাল 9:00টা এবং Consultant পদের জন্য সকাল 10:00টা থেকে দুপুর 1:00টা ও দুপুর 2:00টো থেকে বিকেল 5:00টা পর্যন্ত সময় নির্ধারিত রয়েছে।

আরও পড়ুন: WBPDCL Apprentice Recruitment: বিদ্যুৎ উন্নয়ন নিগমে Technician Apprentice নিয়োগ! আবেদন দেখে নিন

NIH Kolkata Recruitment: কীভাবে আবেদন করবেন?

যেহেতু এটি সম্পূর্ণ অফলাইন Walk-in Interview, তাই আগে থেকে কোথাও ফর্ম পাঠাতে হবে না। নিচের চারটি ধাপ অনুসরণ করে সরাসরি ইন্টারভিউ কেন্দ্রে উপস্থিত হলেই চলবে:

  1. প্রথমে NIH-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার পদের নির্দিষ্ট বিজ্ঞপ্তি ও Application Form ডাউনলোড করে প্রিন্ট আউট নিন।
  2. আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করুন এবং নির্দিষ্ট স্থানে একটি পাসপোর্ট সাইজ ছবি (Passport Size Photograph) লাগান।
  3. শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, মার্কশিট, বয়সের প্রমাণপত্র, অভিজ্ঞতার শংসাপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় নথির আসল (Original) ও স্ব-প্রত্যয়িত প্রতিলিপি (Self-attested Photocopy) সঙ্গে রাখুন।
  4. নির্দিষ্ট তারিখে এবং নির্ধারিত সময়ের মধ্যে সল্টলেকের NIH ক্যাম্পাসে উপস্থিত হয়ে নথি যাচাইকরণ ও ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশ নিন।
বিশেষ দ্রষ্টব্য: কেউ যদি একাধিক পদের জন্য আবেদন করতে চান, তবে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা Application Form জমা দিতে হবে।

আবেদনের আগে জরুরি শর্তাবলি

  • চুক্তির মেয়াদ: সবকটি পদই সম্পূর্ণ চুক্তিভিত্তিক। অধিকাংশ পদের মেয়াদ ১ বছর অথবা স্থায়ী নিয়োগ না হওয়া পর্যন্ত (যেটি আগে ঘটে)। তবে Consultant পদের মেয়াদ বিজ্ঞপ্তি অনুযায়ী ৩১ মার্চ ২০২৭ পর্যন্ত।
  • স্থায়ীকরণের দাবি: এই চুক্তিভিত্তিক নিয়োগের ভিত্তিতে ভবিষ্যতে স্থায়ী চাকরির কোনো দাবি গ্রাহ্য হবে না।
  • বয়সের ছাড়: SC, ST, OBC এবং PwBD প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
  • নথি ও যাতায়াত খরচ: অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল করা হবে। ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার জন্য সংস্থার পক্ষ থেকে কোনো TA/DA দেওয়া হবে না।

আবেদন ও গুরুত্বপূর্ণ লিঙ্ক

বিষয়লিংক
অফিশিয়াল ওয়েবসাইটnih.ayush.gov.in
নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদন ফর্মDownload

প্রতিটি পদের ইন্টারভিউয়ের তারিখ ও যোগ্যতা আলাদা। তাই উপস্থিত হওয়ার আগে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন এবং প্রয়োজনীয় সমস্ত নথি সঙ্গে রাখুন। নিয়মিত রাজ্য ও কেন্দ্র সরকারের চাকরির আপডেট এর জন্য Edutips এর সাথে যুক্ত থাকুন।

Join Group

Telegram

Share