WBSETCL Recruitment 2026: মাধ্যমিক পাশে 202টি শূন্যপদে কর্মী নিয়োগ! আবেদন ও যোগ্যতা দেখে নিন

Pralay Roy

Published on:

WBSETCL Recruitment 2026

মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিদ্যুৎ সঞ্চালন কোম্পানি (WBSETCL)। Employment Notification No. REC/2026/04 অনুযায়ী সংস্থার বিভিন্ন অফিসে মোট 202টি শূন্যপদে সরাসরি নিয়োগ করা হবে। এই নিয়োগে Special Technical Assistant, Junior Engineer, Junior Surveyor, Office Executive এবং Linesman পদে কর্মী নেওয়া হবে। আজকের পোস্টে যোগ্যতা, নির্বাচন পদ্ধতি, আবেদন প্রক্রিয়া ও বেতন সহ বিস্তারিত তথ্য জেনে নিন।

— Advertisement —

WBSETCL Vacancy 2026: মোট শূন্যপদ

এই নিয়োগে মোট পাঁচটি পদে মোট 202টি কর্মী নেওয়া হবে। এর মধ্যে Junior Engineer (Electrical) পদে সর্বাধিক ১০০টি শূন্যপদ রয়েছে। পদ অনুযায়ী শূন্যপদ গুলি নিচে উল্লেখ করা হল –

পদের নামশূন্যপদ
Special Technical Assistant40টি
Junior Engineer (Elect.) Gr.-II100টি
Junior Surveyor2টি
Office Executive20টি
Linesman40টি
মোট202টি

WBSETCL Eligibility 2026: আবেদনের যোগ্যতা

নূন্যতম মাধ্যমিক পাস যোগ্যতায় শূন্যপদ গুলির জন্য আবেদন করা যাবে। তবে পদ ভেদে যোগ্যতার মানদন্ড ভিন্ন এবং কিছু ক্ষেত্রে নির্দিষ্ট বিষয়ে স্নাতক পাস যোগ্যতার প্রয়োজন। মাধ্যমিক পাস এর সাথে সংশ্লিষ্ট Trade এর মধ্যে ITI করা থাকলে আবেদন করা যাবে। নিচে পদ ভিত্তিতে যোগ্যতা দেখে নাও –

পদের নামশিক্ষাগত যোগ্যতা
Special Technical AssistantElectronics / Tele-Communication / Radio / Wireless Engineering-এ 3 বছরের পূর্ণকালীন ডিপ্লোমা।
Junior Engineer (Electrical) Grade-IIElectrical Engineering-এ 3 বছরের পূর্ণকালীন ডিপ্লোমা।
Junior SurveyorSurvey Engineering-এ 3 বছরের পূর্ণকালীন ডিপ্লোমা।
Office Executiveস্নাতক পাশের সঙ্গে নির্দিষ্ট Computer Course অথবা BBA / BCA / প্রাসঙ্গিক Computer Science বা Statistics-এ Honours / MCA-সহ স্নাতক ডিগ্রি।
Linesmanমাধ্যমিক পাশ এবং NCVT স্বীকৃত ITI থেকে Wireman অথবা Electrician ট্রেডে 2 বছরের সার্টিফিকেট।
বিশেষ দ্রষ্টব্য: Office Executive পদের ক্ষেত্রে নির্দিষ্ট 50% নম্বর ও Computer Course-এর শর্ত রয়েছে। সমস্ত ডিপ্লোমা ও সার্টিফিকেট স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হতে হবে।

আরও পড়ুন: WBPDCL Apprentice Recruitment: বিদ্যুৎ উন্নয়ন নিগমে Technician Apprentice নিয়োগ! আবেদন দেখে নিন

WBSETCL Age Limit 2026: বয়সসীমা

— Advertisement —

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি পদের জন্য সাধারণ বয়সসীমা 18 থেকে 37 বছর। বয়স গণনা করা হবে 1 জানুয়ারি 2026 তারিখ অনুযায়ী।

SC প্রার্থীরা বয়সের ক্ষেত্রে 5 বছর এবং OBC প্রার্থীরা 3 বছর ছাড় পাবেন। PwBD প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 45 বছর। এছাড়া Exempted Category (EC)-এর প্রার্থী এবং WBSETCL-এর যোগ্য কর্মীরাও সর্বোচ্চ 45 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন। Ex-Servicemen প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

WBSETCL Recruitment 2026: গুরুত্বপূর্ণ শর্ত

এই নিয়োগের কয়েকটি বিশেষ শর্ত রয়েছে, যেগুলি আবেদন করার আগে জানা জরুরি।

  • আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং Interview-এর সময় Domicile Certificate জমা দিতে হবে।
  • বাংলা অথবা নেপালি ভাষা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে।
  • Open University, Distance Learning বা Part-time Course-এর ডিগ্রি সাধারণত গ্রহণযোগ্য নয়।
  • প্রথম চারটি পদের ক্ষেত্রে চাকরিতে যোগদানের সময় ₹1 লক্ষের Employment Bond দিতে হবে এবং অন্তত 4 বছর কাজ করতে হবে।
  • Linesman পদের ক্ষেত্রে 3 মাসের প্রশিক্ষণ শেষে ₹1 লক্ষের Bond দিতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • সব পদেই পশ্চিমবঙ্গের যেকোনো স্থানে কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে।

আরও পড়ুন: RRB Recruitment 2026: স্নাতক পাশে রেলে ১৯১টি পদে নিয়োগ! আবেদন ও যোগ্যতা দেখে নিন

WBSETCL Recruitment 2026: কীভাবে আবেদন করবেন?

যোগ্য প্রার্থীরা WBSETCL-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার পদ্ধতি নিচে দেওয়া হলো:

  1. প্রথমে WBSETCL-এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbsetcl.in খুলুন।
  2. ওয়েবসাইটের Career বিভাগে যান।
  3. Employment Notification No. REC/2026/04 খুঁজে বের করুন।
  4. বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিজের যোগ্যতা যাচাই করুন।
  5. ‘Click here to Apply Online’ লিঙ্কে ক্লিক করুন।
  6. প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইন আবেদনপত্র পূরণ করুন।
  7. আবেদনপত্রে দেওয়া সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করুন।
  8. আবেদন জমা দেওয়ার পর ভবিষ্যতের জন্য আবেদনপত্রের কপি সংরক্ষণ করুন।
মনে রাখবেন: আবেদন জমা দেওয়ার আগে তথ্য সংশোধন করা যাবে। কিন্তু একবার আবেদনপত্র Submit হয়ে গেলে আর পরিবর্তন করা যাবে না। আবেদন করার সময় বৈধ Email ID এবং সক্রিয় Mobile Number ব্যবহার করবেন।

আবেদন ফি: সরকারের নতুন নিয়ম অনুযায়ী আবেদন করার জন্য কোনরকম আবেদন ফি দিতে হবে না।

WBSETCL Recruitment 2026: নির্বাচন পদ্ধতি

প্রার্থীদের নির্বাচন কয়েকটি ধাপে সম্পন্ন হবে। নির্বাচন প্রক্রিয়া হবে:

  1. Computer Based Test (CBT) / Online Test
  2. Personal Interview
  3. Pre-Employment Medical Examination
  4. প্রয়োজনীয় নথি ও সার্টিফিকেট যাচাই এবং Police Verification

CBT পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রতিটি ক্যাটাগরিতে 1:3 অনুপাতে প্রার্থীদের Personal Interview-এর জন্য ডাকা হবে। চূড়ান্ত নির্বাচন CBT, Interview, যোগ্যতা, মেডিক্যাল ফিটনেস এবং অন্যান্য নির্ধারিত শর্তের ভিত্তিতে করা হবে।

WBSETCL Salary 2026: মাসিক বেতন

পদ অনুযায়ী Pay Level এবং বেতন কাঠামো আলাদা। Basic Pay-এর পাশাপাশি কোম্পানির নিয়ম অনুসারে অন্যান্য ভাতাও দেওয়া হবে। Linesman পদের তিন মাসের প্রশিক্ষণ চলাকালীন শুধুমাত্র Basic Pay ও DA দেওয়া হবে।

পদের নামPay LevelPay Scale
Special Technical Assistant, Junior Engineer & Junior SurveyorLevel-6₹36,800 – ₹1,06,700
Office ExecutiveLevel-4₹29,000 – ₹84,500
LinesmanLevel-3₹23,400 – ₹68,900

গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক

ইভেন্টতারিখ ও লিঙ্ক
অনলাইন আবেদন শুরুর তারিখ25 নভেম্বর 2026, সকাল 11টা
অনলাইন আবেদন শেষের তারিখ15 ডিসেম্বর 2026, রাত 11:55 মিনিট
Official Websitehttps://www.wbsetcl.in
নোটিফিকেশন (Employment Notification No. REC/2026/04)Download
অনলাইন আবেদনApply

তবে আবেদন করার আগে অবশ্যই সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ে নেবেন। বিশেষ করে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, Domicile Certificate, Employment Bond এবং নির্বাচন পদ্ধতির শর্তগুলি ভালোভাবে যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করুন।

Join Group

Telegram

Share