প্রতি বছর ২৬ নভেম্বর পালিত হয় সংবিধান দিবস। এই উপলক্ষে কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক (MY Bharat) এবং MyGov-এর যৌথ উদ্যোগে শুরু হয়েছে “Constitution Day Quiz 2026”। কুইজে অংশ নিলেই পাওয়া যাবে ই-পার্টিসিপেশন সার্টিফিকেট, আর মোট ৫০০ জন বিজয়ী পাবেন নগদ পুরস্কার, যার সর্বোচ্চ অঙ্ক ৫,০০০ টাকা। অংশগ্রহণের নিয়ম, পুরস্কার, বিজয়ী নির্বাচনের পদ্ধতি এবং অফিসিয়াল লিঙ্ক, সবকিছু বিস্তারিত জানানো হলো আজকের এই প্রতিবেদনে।
Constitution Day Quiz 2026: সংবিধান দিবস কুইজের সম্পূর্ণ তথ্য
ভারতের সংবিধান বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ভিত্তি। ন্যায়, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শ এবং নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে সচেতনতা বাড়াতেই এই কুইজের আয়োজন। কুইজটি MY Bharat পোর্টাল এবং MyGov, দুই জায়গাতেই পাওয়া যাচ্ছে।
| বিবরণ | তথ্য |
|---|---|
| কুইজের নাম | Constitution Day Quiz 2026 |
| আয়োজক | কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক (MY Bharat), MyGov-এর সহযোগিতায় |
| শেষ তারিখ | 26শে নভেম্বর, 2026 |
| সময়কাল | 10মিনিট (600সেকেন্ড) |
| মোট প্রশ্ন ও নম্বর | 20টি প্রশ্ন (20নম্বর) |
| ভাষা | ইংরেজি ও হিন্দি |
| যোগ্যতা | সব ভারতীয় নাগরিক (শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের কোন শর্ত নেই) |
পুরস্কার ও সার্টিফিকেট (Rewards)
এই কুইজে মোট বিজয়ীর সংখ্যা ৫০০ জন। বিজয়ীরা নগদ অর্থ পুরস্কার পাবেন, আর কুইজে অংশ নেওয়া প্রত্যেকে পাবেন ই-সার্টিফিকেট।
| বিজয়ী | সংখ্যা | পুরস্কার |
|---|---|---|
| প্রথম ১০০ জন বিজয়ী | ১০০ জন | ₹৫,০০০ করে নগদ অর্থ |
| পরবর্তী ৪০০ জন বিজয়ী | ৪০০ জন | ₹২,০০০ করে নগদ অর্থ |
| সব অংশগ্রহণকারী | সবাই | ই-পার্টিসিপেশন সার্টিফিকেট (e-Participation Certificate) |
গুরুত্বপূর্ণ নিয়ম ও শর্ত
কুইজ প্রতিযোগিতার নিয়ম এবং শর্তগুলি নিচে দেওয়া হল
- MY Bharat অথবা MyGov, যেকোনো একটি প্ল্যাটফর্মে মাত্র একবার কুইজ দেওয়া যাবে। একাধিক এন্ট্রি ধরা পড়লে বাতিল।
- বিজয়ী হতে ৬০০ সেকেন্ডে সব প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। শর্ত পূরণকারীদের একটি কেন্দ্রীয় পুল থেকে সিস্টেম-জেনারেটেড র্যান্ডম পদ্ধতিতে বিজয়ী বাছা হবে।
- তালিকায় নাম আসতে MyGov / MY Bharat প্রোফাইল আপডেট ও সঠিক তথ্য থাকা আবশ্যিক।
- একই পরিবার থেকে একজনই বিবেচিত হবেন। আয়োজকদের কর্মচারী ও তাঁদের নিকট পরিবারের সদস্যরা অংশ নিতে পারবেন না।
- বিজয়ীদের তালিকা প্রকাশ হবে MY Bharat প্ল্যাটফর্ম ও MyGov ব্লগে। আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত।
আরো পড়ুন: NSS: জাতীয় সেবা প্রকল্প! প্রকল্পের সুবিধা আবেদন প্রক্রিয়া বিস্তারিত জেনে নিন
কীভাবে অংশগ্রহণ করবেন (How to Participate)
একজন ব্যক্তি দুই প্ল্যাটফর্ম মিলিয়ে মাত্র একবারই কুইজ দিতে পারবেন। দুই জায়গায় খেললে অংশগ্রহণ বাতিল হতে পারে। নিচে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণের সংক্ষিপ্ত ধাপ গুলি দেওয়া হলো:
- প্রথমে নিজের MyGov বা MY Bharat প্রোফাইল ঠিকঠাক আপডেট করা আছে কিনা দেখে নিন। নাম ও অন্যান্য তথ্য সঠিক না থাকলে বিজয়ীর তালিকায় নাম আসবে না।
- নিচের ‘গুরুত্বপূর্ণ লিঙ্ক’ অংশ থেকে MY Bharat পোর্টাল অথবা MyGov কুইজ পেজে যান। যেকোনো একটি প্ল্যাটফর্ম বেছে নিন।
- কুইজ ইংরেজি ও হিন্দি, দুই ভাষায় পাওয়া যাবে। যে ভাষায় স্বচ্ছন্দ, সেই ভাষায় অংশ নিন।
- তৈরি হয়ে ‘Play Quiz’-এ ক্লিক করুন। ক্লিক করার মুহূর্ত থেকেই সময় গোনা শুরু হবে।
- ৬০০ সেকেন্ডের মধ্যে ২০টি প্রশ্নের উত্তর দিয়ে কুইজ জমা দিন।
- কুইজ শেষ হলে অংশগ্রহণের ই-সার্টিফিকেট পাবেন।
বিজয়ী নির্বাচন প্রক্রিয়া (Winner Selection)
এই কুইজে বিজয়ী হতে হলে ২০টি প্রশ্নের সবকটির সঠিক উত্তর ৬০০ সেকেন্ডের মধ্যে জমা দিতে হবে। বিজয়ী বাছাইয়ের ধাপগুলো এইরকম:
- শর্ত পূরণকারী সব অংশগ্রহণকারীকে নিয়ে একটি কেন্দ্রীয় পুল (Centralized Pool) তৈরি হবে। এতে MY Bharat ও MyGov, দুই প্ল্যাটফর্মের যোগ্য এন্ট্রি একসঙ্গে থাকবে।
- সেই পুল থেকে সিস্টেম-জেনারেটেড র্যান্ডম পদ্ধতিতে বিজয়ীদের নির্বাচন করা হবে। নির্বাচন পুরোপুরি স্বয়ংক্রিয়, যাতে স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় থাকে।
- একই পরিবার থেকে শুধু একজনকেই বিজয়ীর তালিকার জন্য বিবেচনা করা হবে।
- বিজয়ীদের তালিকা প্রকাশ হবে MY Bharat প্ল্যাটফর্ম এবং MyGov ব্লগে।
অর্থাৎ সব উত্তর ঠিক করলেই পুরস্কারের নিশ্চয়তা নেই। সঠিক উত্তর ও সময়ের শর্ত পূরণ করলে আপনি র্যান্ডম বাছাইয়ের পুলে ঢুকবেন।
মিস করবেন না: Dhai Akhar Letter Writing Competition: পত্র লিখন প্রতিযোগিতা! ২৫ হাজার টাকা পুরস্কার
গুরুত্বপূর্ণ তারিখ ও লিঙ্ক
সংবিধান দিবস উপলক্ষে এই কুইজ প্রতিযোগিতাটি শুরু হয়েছে গত ১৮ই নভেম্বর, ২০২৬ থেকে এবং এই প্রতিযোগিতাটি চলবে আগামী ২৬শে নভেম্বর, ২০২৬ পর্যন্ত।
| বিষয় | তথ্য |
|---|---|
| কুইজে অংশগ্রহণ (MY Bharat পোর্টাল) | Play Quiz → |
| কুইজে অংশগ্রহণ (MyGov) | Play Quiz → |
| বিজয়ী তালিকা (MyGov ব্লগ) | MyGov Blog → |
| কুইজের শেষ তারিখ | 26শে নভেম্বর, 2026 |
সংবিধান নিয়ে জ্ঞান ঝালিয়ে নিতে এবং নগদ পুরস্কারের সুযোগ পেতে ২৬ নভেম্বর ২০২৬-এর মধ্যে কুইজে অংশ নিন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


