WB School Durga Puja Holiday: রাজ্যের স্কুলগুলোতে পুজোর ছুটি ঘোষণা! টানা ১ মাস, তারিখ দেখে নিন

Anjan Mahata

Published on:

WB School Durga Puja Holiday 2026

আসন্ন শারদীয় উৎসবের আনন্দে মেতে ওঠার দিনগুলি এগিয়ে আসছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) কর্তৃক প্রকাশিত ২০২৬ শিক্ষাবর্ষের মডেল ছুটির তালিকা অনুযায়ী রাজ্যের স্কুলগুলিতে পূজাবকাশের সুনির্দিষ্ট দিনগুলি ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে। পর্ষদের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, এ বছর মহাচতুর্থী থেকে ভ্রাতৃদ্বিতীয়ার পরের দিন পর্যন্ত একটানা লম্বা ছুটির সুযোগ পাচ্ছেন ছাত্রছাত্রীরা। কতদিন ছুটি থাকবে? ছুটির পর কোন তারিখে স্কুল খুলবে? বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে।

— Advertisement —

WB School Durga Puja Holiday: রাজ্যের স্কুলগুলিতে দূর্গা পূজার ছুটি ২০২৬

রাজ্যের স্কুলগুলিতে ২০২৬ সালের দূর্গা পূজার ছুটি শুরু হচ্ছে আগামী ১৫ই অক্টোবর থেকে, পড়ুয়ারা এ বছর দুর্গাপূজায় লম্বা ছুটি পাবে। পূজোর ছুটির পর স্কুল খুলবে আগামী ১৩ই নভেম্বর ২০২৬ শুক্রবার।

বিষয়বিবরণ
বিজ্ঞপ্তির ভিত্তিপশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ২০২৬ শিক্ষাবর্ষের মডেল ছুটির তালিকা (WBBSE School Holiday List)
ছুটির মোট মেয়াদ২৫ কার্যদিবস (রবিবার বাদে)
ছুটির শুরুর তারিখ১৫ ই অক্টোবর, ২০২৬ (বৃহস্পতিবার)
ছুটির শেষের তারিখ১২ ই নভেম্বর, ২০২৬ (বৃহস্পতিবার)
ছুটি শেষে স্কুল খোলার তারিখ১৩ ই নভেম্বর, ২০২৬ (শুক্রবার)

২০২৬ সালের পূজার ছুটির বিস্তারিত বিবরণ

রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত, সরকার সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলির জন্য ২০২৬ শিক্ষাবর্ষে পূজাবকাশের নির্দিষ্ট দিনগুলি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মডেল ছুটির তালিকা অনুযায়ী নির্ধারিত হয়েছে।

— Advertisement —

এ বছর মহাচতুর্থী থেকে ভ্রাতৃদ্বিতীয়ার পরের দিন পর্যন্ত একটানা পূজাবকাশের সুযোগ পাচ্ছেন ছাত্রছাত্রীরা। পর্ষদের নির্দেশিকা অনুসারে, আগামী ১৫ অক্টোবর, ২০২৬ (বৃহস্পতিবার) থেকে শুরু হয়ে ১২ নভেম্বর, ২০২৬ (বৃহস্পতিবার) পর্যন্ত এই পূজাবকাশ চলবে। রবিবারের দিনগুলি বাদ দিয়ে এই ছুটির মোট মেয়াদ হচ্ছে ২৫ কার্যদিবস। টানা প্রায় এক মাসের এই দীর্ঘ ছুটি ছাত্রছাত্রীদের আনন্দ ও পড়াশোনা দুটির মধ্যেই সঠিক ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।

যেসকল স্কুলগুলিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার সেন্টার পড়েছে সেই সকল স্কুলগুলিতে আগামী সোমবার তথা 12 ই অক্টোবর, 2026 থেকে ছুটি শুরু হয়ে যাচ্ছে।

WB School Durga Puja Holiday 2026
২০২৬ সালের স্কুল ছুটির দীর্ঘ তালিকার মধ্যে পুজোর ছুটির অংশ!

সম্পূর্ণ তালিকা! WB School Holiday List 2026 সালের স্কুল ছুটির তালিকা প্রকাশ মধ্যশিক্ষা পর্ষদের! PDF দেখে নিন

টানা প্রায় এক মাসের এই দীর্ঘ ছুটি ছাত্রছাত্রীদের আনন্দ ও পড়াশোনার ভারসাম্য বজায় রাখার সুযোগ করে দেয়। তবে ছুটির আনন্দে মেতে থাকার পাশাপাশি আসন্ন পরীক্ষার প্রস্তুতি ও পড়াশোনা চালিয়ে যাওয়াও সমানভাবে জরুরি। শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে সকল ছাত্রছাত্রীদের আগামী দিনের জন্য রইল আন্তরিক শুভকামনা। পর্ষদ বা শিক্ষা দপ্তরের পরবর্তী যেকোনো আপডেট সবার আগে পেতে EduTips-এর সঙ্গে যুক্ত থাকুন।

WB School Puja Holiday 2026, West Bengal school puja vacation 2026, পশ্চিমবঙ্গের পুজোর ছুটি, School Puja Holiday Notice 2026 WB, WBBSE Durga Puja Vacation 2026, West Bengal school holidays 2026, WB school vacation list 2026, পর্ষদের পুজোর ছুটি ২০২৬

Join Group

Telegram

Share