HS 3rd Semester CLPA Question Paper 2027: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার কমার্সিয়াল ল এন্ড প্রিলিমিনারি অফ অডিটিং প্রশ্নপত্র PDF উত্তরসহ

Anjan Mahata

Updated on:

WBCHSE HS Class 12 3rd Semester CLPA Question Paper PDF 2027

HS Semester III Commercial Law and Preliminaries of Auditing Question Paper 2027: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)-এর নির্দেশিকা ও সেমিস্টার মূল্যায়ন বিধি মেনে আজ, অর্থাৎ ৩০শে সেপ্টেম্বর ২০২৬ (বুধবার) শান্তিপূর্ণ ও অনুকূল পরিবেশে অনুষ্ঠিত হলো উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের বাণিজ্যিক আইন ও নিরীক্ষার প্রাথমিক বিষয়াবলি বা কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারি অব অডিটিং (Commercial Law and Preliminaries of Auditing) পরীক্ষা। পূর্বনির্ধারিত সময়তালিকা অনুযায়ী সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত দেড় ঘণ্টার এই পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।

— Advertisement —

WBCHSE HS Semester 3 Commercial Law and Preliminaries of Auditing Question Paper PDF 2026: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাণিজ্যিক আইন ও নিরীক্ষার প্রাথমিক বিষয়াবলি প্রশ্নপত্র

আজকের পরীক্ষা সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই পরীক্ষার্থীদের কাছ থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে তা ডিজিটাল ফরম্যাটে শিক্ষার্থীদের সুবিধার্থে প্রকাশ করা হলো। যারা আগামী দিনে এই সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক কিংবা আজকের পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন ও প্রশ্নের মান কেমন হয়েছে তা মিলিয়ে দেখতে চাও, তারা নিচের সংক্ষিপ্ত বিবরণী থেকে প্রয়োজনীয় তথ্যগুলো দেখে নিতে পারো।

বিবরণতথ্য
পরীক্ষার নামউচ্চমাধ্যমিক ৩য় সেমিস্টার (HS Semester III)
বিষয়বাণিজ্যিক আইন ও নিরীক্ষার প্রাথমিক বিষয়াবলি – কমার্শিয়াল ল অ্যান্ড অডিটিং (Commercial Law and Preliminaries of Auditing)
পরীক্ষার তারিখ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ (বুধবার)

মিলিয়ে নাও: HS Sem III Answer Key 2027: তৃতীয় সেমিস্টার অন্যান্য সমস্ত বিষয়ের প্রশ্ন ও উত্তরপত্র

HS 3rd Semester Commercial Law and Preliminaries of Auditing Question (Answer Key) 2027: সম্পূর্ণ উত্তরপত্র

ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য বাণিজ্যিক আইন ও নিরীক্ষার প্রাথমিক বিষয়াবলি প্রশ্নপত্রের সম্ভাব্য উত্তর নিচে দেওয়া হলো। যারা পরীক্ষা দিয়ে আসলে, তারা অবশ্যই উত্তরগুলো মিলিয়ে দেখে নিতে পারো; এতে করে তোমাদের সম্ভাব্য প্রাপ্য নম্বর কত হচ্ছে তা সহজেই বুঝতে যাবে।

আজকের Commercial Law and Preliminaries of Auditing (CLPA) প্রশ্নপত্র দিয়ে আমাদেরকে সহায়তা করেছে সুরজ সরদার [Suraj Sardar (MPA)] এবং শ্রেয়সী মান্না [Shreyasi Manna (BUPP)].

Question Booklet Series [ C ]

— Advertisement —

1. নিম্নলিখিত কোন্ কোম্পানিগুলির ক্ষেত্রে পরিমেল-বন্ধ থাকা বাধ্যতামূলক নয়?
উত্তর: (D) এদের কোনোটিই নয়

2. ভারতীয় কোম্পানি আইন, 2013-র কোন্ ধারা অনুযায়ী পরিমেল-বন্ধ পরিবর্তন করা যায়?
উত্তর: (C) ধারা 13

3. নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সঠিক (T) ও ভুল (F) নির্ণয় করো:
(i) ন্যূনতম 7 জন মিলে একটি পাবলিক কোম্পানি গঠিত হয়।
(ii) কোম্পানির ক্ষেত্রে নিবন্ধন আবশ্যকীয় শর্ত নয়।
(iii) শুধুমাত্র কোম্পানির মালিকরাই পরিচালকমণ্ডলী গঠন করে।
উত্তর: (A) i – T, ii – F, iii – F

4. একটি কোম্পানির (সরকারি নয়) প্রথম নিরীক্ষককে নিযুক্ত করেন
উত্তর: (B) পরিচালকমণ্ডলী

5. ভারতীয় কোম্পানি আইন, 2013-র ধারা 2(40) অনুযায়ী ‘আর্থিক বিবরণী’-র অন্তর্ভুক্ত হলো
উত্তর: (D) এদের সবকটিই

6. একটি কোম্পানি গঠনের জন্য আবশ্যিক শর্ত কী?
উত্তর: (A) সংশ্লিষ্ট কোম্পানি আইনের অধীনে নিবন্ধন

7. নিম্নলিখিত স্তম্ভ ‘ক’ ও স্তম্ভ ‘খ’ দুটি মেলাও এবং সঠিক বিকল্পটি চয়ন করো :

স্তম্ভ ‘ক’স্তম্ভ ‘খ’
(i) সরকারি কোম্পানি(c) ন্যূনতম 51% শেয়ারের মালিক সরকার
(ii) পাবলিক কোম্পানি(a) শেয়ার বাজারে শেয়ারগুলি অবাধে ক্রয়-বিক্রয় করা যায়
(iii) হোল্ডিং কোম্পানি(d) এক বা একাধিক সহায়ক কোম্পানি(র) উপর নিয়ন্ত্রণ
(iv) প্রাইভেট কোম্পানি(b) শেয়ার হস্তান্তরের উপর সীমাবদ্ধতা ও সীমিত সংখ্যক শেয়ারহোল্ডার

উত্তর: (C) i – c, ii – a, iii – d, iv – b

8. একটি প্রাইভেট কোম্পানিতে ন্যূনতম কতজন পরিচালক থাকতে হবে ?
উত্তর: (D) 2

9. ভারতীয় কোম্পানি আইন, 2013-র কোন্ ধারায় ‘শেল্ফ বিবরণপত্র’ আলোচিত আছে?
উত্তর: (C) ধারা 31

10. একটি কোম্পানির অভ্যন্তরীণ ব্যবস্থাপনা নিয়ন্ত্রণকারী প্রাথমিক দলিলটি কী?
উত্তর: (B) পরিমেল নিয়মাবলি

11. যখন কোনো অংশীদারি একটি নির্দিষ্ট সময়কালের জন্য গঠিত হয়, তখন সেই অংশীদারিকে বলা হয়
উত্তর: (D) বিশেষ অংশীদারি

12. একজন অংশীদারের অনুক্ত ক্ষমতা তাঁকে নিম্নলিখিত যে অধিকার প্রদান করে না তা হলো
উত্তর: (D) এদের সবকটিই

13. অংশীদারি কারবার নিবন্ধিত না হলে, কারবারের বিরুদ্ধে মামলা করার ক্ষেত্রে একজন অংশীদারের অধিকার কীভাবে প্রভাবিত হয়?
উত্তর: (C) কারবারটি নিবন্ধিত না হলেও কোনো অংশীদার কারবারের বিলোপসাধনের জন্য মামলা করতে পারেন

14. ভারতীয় অংশীদারি আইন, 1932-র ……..-এ অংশীদারদের কর্তব্য নিয়ন্ত্রিত হয়।
উত্তর: (B) ধারা 9

15. যখন অংশীদারি চুক্তিপত্র, অংশীদারদের মধ্যে মুনাফা বণ্টনের বিষয়ে নীরব থাকে, তখন কী অনুপাতে অংশীদারগণ তা পাওয়ার অধিকারী?
উত্তর: (D) সমানভাবে

16. ভারতীয় অংশীদারি আইন, 1932-এর কোন্ ধারায় ‘অংশীদারি’-র সংজ্ঞা দেওয়া আছে?
উত্তর: (B) ধারা 4

17. একটি অংশীদারি কারবারের কোনো চুক্তি না থাকলে, অংশীদারদের ঋণের উপর ধার্য সর্বাধিক সুদের হার কত?
উত্তর: (A) 6% p.a.

18. সীমাবদ্ধ অংশীদারির ক্ষেত্রে নিম্নলিখিত কোন্ বিবৃতিটি সঠিক?
উত্তর: (B) একজন বাদে বাকি সকল অংশীদারদের দায় সীমাবদ্ধ

19. নীচের স্তম্ভ ‘ক’ ও স্তম্ভ ‘খ’ দুটি মেলাও এবং সঠিক বিকল্পটি চয়ন করো :

স্তম্ভ ‘ক’স্তম্ভ ‘খ’
(i) সক্রিয় অংশীদার(c) যে অংশীদার ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে এবং মূলধন সরবরাহ করে
(ii) নিষ্ক্রিয় অংশীদার(a) যে অংশীদার ব্যবস্থাপনায় অংশগ্রহণ করে না, কিন্তু তার লাভ-ক্ষতির ভাগ পায়
(iii) নামিক অংশীদার(d) যে অংশীদার মূলধন সরবরাহ করে না, অথচ যার নাম অংশীদার হিসাবে ব্যবহার করা হয়
(iv) উপ-অংশীদার(b) যে অংশীদার অন্য অংশীদারদের যে কোনো একজনের লাভ-ক্ষতির অংশ পায়

উত্তর: (D) i – c, ii – a, iii – d, iv – b

20. নিম্নলিখিত বিবৃতি (S) ও কারণ (R) সাপেক্ষে, কোন্ বিকল্পটি সঠিক?
বিবৃতি (S) : একজন সক্রিয় অংশীদার প্রতিষ্ঠানের দৈনন্দিন ব্যবস্থাপনার সাথে যুক্ত।
কারণ (R) : একজন সক্রিয় অংশীদারের দায় তার মূলধন অবদানের মধ্যে সীমাবদ্ধ।
উত্তর: (C) (S) সঠিক, কিন্তু (R) ভুল

21. নিয়মমাফিক পরীক্ষায় হিসাবের বইতে …….. পরীক্ষা করা হয়।
উত্তর: (B) কাস্টিং, সাব-কাস্টিং এবং পরবর্তী পর্যায়ে স্থানান্তর

22. নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সঠিক (T) ও ভুল (F) নির্ণয় করো:
(i) নিয়মমাফিক পরীক্ষার একটি উদ্দেশ্য হলো রেওয়ামিল পরীক্ষা করা।
(ii) নিয়মমাফিক পরীক্ষার একটি কার্য হলো জাবেদায় সঠিকভাবে হিসাব তোলা।
(iii) নিয়মমাফিক পরীক্ষা নিশ্চিত করে যে পরীক্ষিত হিসাবের সংখ্যাগুলির কোনো পরিবর্তন করা হয়নি।
উত্তর: (D) i – T, ii – F, iii – T

23. নিম্নলিখিত কোনটি নমুনা পরীক্ষায় বিবেচ্য নয়?
উত্তর: (B) কর্মচারীদের কর্মক্ষমতা পরিমাপ

24. নিম্নলিখিত বিবৃতি (S) ও কারণ (R) সাপেক্ষে কোন্ বিকল্পটি সঠিক?
বিবৃতি (S) : যে সব লেনদেন শ্রেণিগতভাবে গুরুত্বপূর্ণ নয়, সেগুলির ক্ষেত্রে নমুনা পরীক্ষা উপযুক্ত।
কারণ (R) : কম গুরুত্বপূর্ণ বা অ-বস্তুগত লেনদেনগুলি আর্থিক বিবরণীর উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলে না।
উত্তর: (A) (S) এবং (R) উভয়ই সত্য এবং (R), (S)-এর সঠিক ব্যাখ্যা

25. ……..-এর ক্ষেত্রে নমুনা পরীক্ষা প্রয়োগ করা বিচক্ষণ নয়।
উত্তর: (C) নগদান বই

26. নিরীক্ষা নোটবই ব্যবহৃত হয়
উত্তর: (B) দৈনন্দিন নিরীক্ষা পর্যবেক্ষণ লিপিবদ্ধ করতে

27. নিম্নলিখিত বিবৃতি (S) ও কারণ (R) সাপেক্ষে কোন বিকল্পটি সঠিক? বিবৃতি (S): নিরীক্ষা কর্মসূচি অনমনীয় ও অপরিবর্তনশীল হওয়া উচিত।
কারণ (R): দৃঢ়তা নিরীক্ষা কর্মীদের মধ্যে বিভ্রান্তি এড়ায়।
উত্তর: (D) (S) ভুল, কিন্তু (R) অসত্য

28. নতুন নিরীক্ষা কাজ আরম্ভের আগে, একজন নিরীক্ষকের প্রথম কর্তব্য হলো
উত্তর: (A) নিরীক্ষার নিয়োগপত্র সংগ্রহ করা

29. নিরীক্ষা কার্যক্রম শেষে, নিরীক্ষা নথিপত্র …….. সংরক্ষণ করে।
উত্তর: (C) নিরীক্ষক

30. নমুনা পরীক্ষা ……..-র ক্ষেত্রে উপযুক্ত।
উত্তর: (A) বৃহদায়তন প্রতিষ্ঠান

31. নিরীক্ষার ফাইল হলো
উত্তর: (A) 2 প্রকার

32. নিরীক্ষা সংক্রান্ত নথিপত্রের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়?
উত্তর: (D) পরিমেল নিয়মাবলি

33. একজন নিরীক্ষক নিয়োগপত্র পাওয়ার পর পূর্বতন নিরীক্ষকের সাথে যোগাযোগ করেন, কারণ
উত্তর: (B) পেশাদারি নৈতিকতার অন্তর্ভুক্ত

34. নিরীক্ষা স্মারকলিপি প্রস্তুতিকরণের উদ্দেশ্য হলো
উত্তর: (A) প্রতিষ্ঠান সম্পর্কে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করা

35. নিরীক্ষার চলতি ফাইলে অন্তর্ভুক্ত হয়
উত্তর: (C) চলতি বছরের নিরীক্ষা সংক্রান্ত কাগজপত্র

36. একটি নিরীক্ষার কাজ শুরুর প্রস্তুতি স্বরূপ, নিরীক্ষক যা তৈরী করেন তা হলো
উত্তর: (B) নিরীক্ষা কর্মসূচী

37. নিরীক্ষার …….. ফাইলে পরিমেল বন্ধ, পরিমেল নিয়মাবলি এবং আইনি চুক্তির মতো স্থায়ী নথি থাকে।
উত্তর: (D) স্থায়ী

38. একজন নিরীক্ষক একই সময় সর্বোচ্চ যে সংখ্যক কোম্পানির নিরীক্ষা করতে পারেন, তা হলো
উত্তর: (C) 20

39. একটি নিরীক্ষা কর্মসূচী হলো ……..-এর একটি সমষ্টি যা নিরীক্ষার সঠিক সম্পাদনের জন্য অনুসরণ করতে হয়।
উত্তর: (B) নির্দেশ

40. নিম্নলিখিত কোনটিকে / কোনগুলিকে নিরীক্ষকের কাজের প্রামাণ্য তথ্য বলে গণ্য করা হয়?
উত্তর: (C) নিরীক্ষার নথিপত্র

* সময় কম থাকার জন্য তাড়াহুড়োতে উত্তরপত্র করা হয়েছে, ভুলত্রুটি থাকলে সেগুলো আমরা অবশ্যই সংশোধন করে দেবো।

সংগ্রহ করে নাও: HS Sem III Suggestion (All Subject) উচ্চমাধ্যমিক সাজেশন সমস্ত বিষয় বিনামূল্যে!

HS Class 12 3rd Semester Commercial Law and Preliminaries of Auditing Question Paper PDF Download: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাণিজ্যিক আইন ও নিরীক্ষার প্রাথমিক বিষয়াবলি প্রশ্নপত্র ২০২৭ PDF ডাউনলোড

চলতি শিক্ষাবর্ষের পরীক্ষার্থী বন্ধু, আগামী ব্যাচের ছাত্র-ছাত্রী এবং শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাদের সুবিধার্থে ৩০শে সেপ্টেম্বর অনুষ্ঠিত বাণিজ্যিক আইন ও নিরীক্ষার প্রাথমিক বিষয়াবলি পরীক্ষার মূল প্রশ্নপত্রটির অফিসিয়াল PDF ফাইল নিচে শেয়ার করা হলো। পাশের ডাউনলোড লিঙ্কে ক্লিক করে ফাইলটি বিনামূল্যে সংগ্রহ করে নিতে পারো।

বিষয়লিংক
HS Sem III 2027 CLPA Question
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার কমার্শিয়াল ল এন্ড প্রিলিমিনারিস অফ অডিটিং প্রশ্নপত্র ২০২৭
◈ Full PDF (Official Scan) – 3.4 MB
↓ Download
উচ্চমাধ্যমিক সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ
(যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..)
📍 Special 🔥 Class 12 3rd Semster পরীক্ষার সেরা Suggestion PDF 👇
WBCHSE HS Class 12 3rd Semester Suggestion Smart Notes PDF
👆🏻 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন!

Join Group

Telegram

Share