HS 3rd Semester Health & Physical Education Question Paper 2027: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা প্রশ্নপত্র PDF! উত্তরসহ দেখে নাও

Anjan Mahata

Published on:

WBCHSE HS Class 12 3rd Semester Health and Physical Education Question Paper PDF 2027

HS Semester III Health & Physical Education Question Paper 2027: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)-এর প্রবর্তিত নতুন সেমিস্টার মূল্যায়ন নির্দেশিকা অনুসরণ করে আজ, অর্থাৎ ২৯শে সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন (Health & Physical Education) পরীক্ষা। নির্ধারিত সময়তালিকা ও নিয়মবিধি মেনে সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত দেড় ঘণ্টার এই পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

— Advertisement —

WBCHSE HS Semester 3 Health & Physical Education Question Paper PDF 2026: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা প্রশ্নপত্র

আজকের পরীক্ষা সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই পরীক্ষার্থীদের কাছ থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে তা ডিজিটাল ফরম্যাটে শিক্ষার্থীদের সুবিধার্থে প্রকাশ করা হলো। যারা আগামী দিনে এই সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক কিংবা আজকের পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন ও প্রশ্নের মান কেমন হয়েছে তা মিলিয়ে দেখতে চাও, তারা নিচের সংক্ষিপ্ত বিবরণী থেকে প্রয়োজনীয় তথ্যগুলো দেখে নিতে পারো।

বিবরণতথ্য
পরীক্ষার নামউচ্চমাধ্যমিক ৩য় সেমিস্টার (HS Semester III)
বিষয়স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা – হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন (Health & Physical Education)
পরীক্ষার তারিখ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ (মঙ্গলবার)

মিলিয়ে নাও: HS Sem III Answer Key 2027: তৃতীয় সেমিস্টার অন্যান্য সমস্ত বিষয়ের প্রশ্ন ও উত্তরপত্র

HS 3rd Semester Health & Physical Education Question (Answer Key) 2027: সম্পূর্ণ উত্তরপত্র

ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা প্রশ্নপত্রের সম্ভাব্য উত্তর নিচে দেওয়া হলো। যারা পরীক্ষা দিয়ে আসলে, তারা অবশ্যই উত্তরগুলো মিলিয়ে দেখে নিতে পারো; এতে করে তোমাদের সম্ভাব্য প্রাপ্য নম্বর কত হচ্ছে তা সহজেই মিলিয়ে নিতে পারবে।

আজকের Computer Application প্রশ্নপত্র দিয়ে আমাদেরকে সহায়তা করেছে শেখ রেহান রহমান (Sk Rehan Rahaman).

Question Booklet Series [ A ]

— Advertisement —

1. অলিম্পিক রিংগুলির প্রথম নকশা কে তৈরী করেছিলেন?
উত্তর: (A) ব্যারন পিয়ের ডি কুবারতিন

2. কোন্ দিনটি বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালিত হয়?
উত্তর: (B) 7 এপ্রিল

3. স্বাভাবিক মানুষের স্বাভাবিক অবস্থায় মিনিটে হৃৎস্পন্দনের হার কত?
উত্তর: (D) 72-80 বার

4. খাদ্যে পরিপোষকের সংখ্যা—
উত্তর: (D) 6

5. ম্যালেরিয়া রোগ কিভাবে সংক্রামিত হয়?
উত্তর: (C) স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে

6. 2021 খ্রিস্টাব্দে অলিম্পিক নীতিবাক্য বা Motto তে IOC দ্বারা নতুন সংযোজিত শব্দটি হলো—
উত্তর: (B) COMMUNITER

7. দাঁতের গহ্বর বা ক্যাভিটি মেরামত করার জন্য …….. প্রযুক্তি ব্যবহার করা হয়।
উত্তর: (B) লেজার থেরাপি

8. বেলজিয়ামের গণিত বিজ্ঞানী Adolphe Quetelet …….. আবিষ্কার করেন।
উত্তর: (A) BMI

9. প্রতিযোগিতার সময় শরীরের শক্তি বজায় রাখার জন্য কী পান করা উচিত?
উত্তর: (C) ফলের রস

10. প্যারাসাইট বা পরজীবী দ্বারা সৃষ্ট রোগটি কী?
উত্তর: (C) ফাইলেরিয়া

11. বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
বাম স্তম্ভ: a) জিংজিভাইটিস, b) মেনিয়ার, c) বলিরেখা, d) গ্লুকোমা
ডান স্তম্ভ: i) চোখের রোগ, ii) ত্বকের রোগ, iii) কানের রোগ, iv) মাড়ির রোগ
উত্তর: (B) (a) – (iv), (b) – (iii), (c) – (ii), (d) – (i)

12. বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও: রক্তের উপাদান ও তার কাজ :
বাম স্তম্ভ: a) লোহিত রক্তকণিকা, b) শ্বেত রক্তকণিকা, c) প্লেটলেট, d) প্লাজমা
ডান স্তম্ভ: i) রোগ প্রতিরোধ, ii) রক্ত জমাট বাঁধানো, iii) অক্সিজেন পরিবহন, iv) রক্ত সংবহন উন্নত করা, শারীরিক কার্যক্রমে সাহায্য
উত্তর: (C) (a) – (iii), (b) – (i), (c) – (ii), (d) – (iv)

13. রোগের নাম (বাম স্তম্ভ) ও সুপ্তাবস্থার সময়কালের (ডান স্তম্ভ) মধ্যে সম্পর্ক স্থাপন করো:
বাম স্তম্ভ: a) নিউমোনিয়া, b) কলেরা, c) টাইফয়েড, d) নভেল করোনা ভাইরাস
ডান স্তম্ভ: i) 2 – 14 দিন, ii) 7 – 20 দিন, iii) 2 – 5 দিন, iv) 1 – 3 দিন
উত্তর: (D) (a) – (iv), (b) – (iii), (c) – (ii), (d) – (i)

14. বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মেলাও সঠিক বিকল্পটি বেছে নাও:
বাম স্তম্ভ (খাদ্য উপাদানের নাম): a) প্রোটিন, b) শর্করা, c) ভিটামিন-B, d) ফ্যাট
ডান স্তম্ভ (অভাবজনিত রোগ): i) গ্যালাক্টোসেমিয়া, ii) ত্বকের সমস্যা, iii) কোয়াশিওরকর, iv) বেরিবেরি
উত্তর: (A) (a) – (iii), (b) – (i), (c) – (iv), (d) – (ii)

15. বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও: কোন্ ঘটনার সাথে কোন্ বিষয় জড়িত ?
বাম স্তম্ভ: a) অলিম্পিক চার্টার, b) ‘প্রচেষ্টার আনন্দ’ সম্পর্কে, c) ফেয়ার প্লে, d) অন্যদের প্রতি সম্মান
ডান স্তম্ভ: i) নিয়ম মেনে খেলা, ii) খেলাধুলার জগতের বাইরেও প্রসারিত, iii) শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলা, iv) সেরার জন্য নিজেকে তুলে ধরতে উৎসাহিত করা
উত্তর: (C) (a) – (iii), (b) – (iv), (c) – (i), (d) – (ii)

16. বিবৃতি (A): ত্বকের ব্রণ সাধারণত সিবাসিয়াস গ্ল্যান্ডের অতিরিক্ত সিবামের কারণে হয়, যা ত্বকের ছিদ্রে আটকে যায়।
কারণ (R): সিবামের অতিরিক্ত পরিমাণ যদি হরমোনঘটিত বা অন্য কারণে হয়, তাহলে ব্রণ হয়।
উত্তর: (A) (A) এবং (R) উভয়েই সঠিক এবং (R), (A)-এর সঠিক ব্যাখ্যা

17. বিবৃতি (A): ব্যায়ামের ফলে শরীরের অক্সিজেন চাহিদা বাড়ে।
কারণ (R) : ব্যায়াম করলে কেবলমাত্র হৃদস্পন্দনের হার বাড়ে এবং শরীরের চাহিদা অনুযায়ী সংবহনতন্ত্র কাজ করে।
উত্তর: (C) (A) সঠিক, কিন্তু (R) ভুল

18. বিবৃতি (A): যোগব্যায়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং শরীরের মানসিক প্রশান্তি নিশ্চিত করে।
কারণ (R): যোগব্যায়াম শুধুমাত্র শারীরিক শক্তি এবং নমনীয়তা বৃদ্ধি করে, এটি মানসিক প্রশান্তির জন্য কার্যকর নয়।
উত্তর: (D) (A) সঠিক, কিন্তু (R) ভুল

19. বিবৃতি (A): সুষম খাদ্য হলো সেই খাদ্য যা মানুষের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান সরবরাহ করে।
কারণ (R): সুষম খাদ্য সঠিক অনুপাতে শরীরে শক্তি এবং বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট সরবরাহ করে।
উত্তর: (A) (A) এবং (R) উভয়েই সঠিক এবং (R), (A)-এর সঠিক ব্যাখ্যা

20. বিবৃতি (A): অলিম্পিক শপথে অংশগ্রহণকারী অ্যাথলিটরা এবং কোচেরা শৃঙ্খলা, সততা এবং ন্যায়ের মধ্যে প্রতিযোগিতা করার প্রতিশ্রুতি দেন।
কারণ (R): অলিম্পিক শপথটি শুধুমাত্র ক্রীড়া প্রতিযোগিতার প্রতি প্রতিশ্রুতি প্রদান করে, কিন্তু ন্যায়, সততা এবং শৃঙ্খলার প্রতি প্রতিশ্রুতি দেয় না।
উত্তর: (B) (A) সঠিক, কিন্তু (R) ভুল

21. বিবৃতিগুলি সঠিক বা ভুল নির্ণয় করো:
বিবৃতি (A): দাঁতের ক্ষয়ের জন্য ব্যাকটেরিয়া দায়ী।
বিবৃতি (B): দাঁতের ক্যাভিটি মেরামত করার জন্য লেজার থেরাপি ব্যবহার করা হয়।
উত্তর: (C) বিবৃতি (A) এবং (B) উভয়েই সঠিক

22. বিবৃতিগুলি সঠিক বা ভুল নির্ণয় করো:
বিবৃতি (A): ফুসফুসীয় সংবহন অক্সিজেনযুক্ত রক্ত পরিবহন করে।
বিবৃতি (B): ফুসফুসীয় শিরা অক্সিজেনবিহীন রক্ত পরিবহন করে।
উত্তর: (A) বিবৃতি (A) সঠিক, কিন্তু বিবৃতি (B) ভুল

23. বিবৃতিগুলি সঠিক বা ভুল নির্ণয় করো:
বিবৃতি (A): ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজনন স্থল ধ্বংস করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই বাড়ির আশেপাশে জল জমে থাকতে দেওয়া উচিত নয়।
বিবৃতি (B): মশার কামড়ের হাত থেকে রক্ষা পেতে শয়নকালে মশারি ব্যবহার সবচেয়ে কার্যকরী উপায়।
উত্তর: (C) বিবৃতি (A) ও (B) উভয়ই সঠিক

24. বিবৃতিগুলি সঠিক বা ভুল নির্ণয় করো:
বিবৃতি (A): খাদ্য গ্রহণের পর পরিপাক প্রক্রিয়ার মাধ্যমে পাচিত খাদ্য শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানে রূপান্তরিত হয়।
বিবৃতি (B): খাদ্য পুষ্টি প্রক্রিয়ার মাধ্যমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
উত্তর: (A) বিবৃতি (A) ও (B) উভয়ই সঠিক

25. বিবৃতিগুলি সঠিক বা ভুল নির্ণয় করো:
বিবৃতি (A): আধুনিক অলিম্পিক গেমস্ 1896 সালে শুরু হয়।
বিবৃতি (B): আধুনিক অলিম্পিক গেমস্-এ মেয়েরা 1900 সালে প্রথম অংশগ্রহণ করে।
উত্তর: (C) বিবৃতি (A) ও (B) উভয়েই সঠিক

26. বিবৃতিগুলি সঠিক বা ভুল নির্ণয় করো:
বিবৃতি (A): ফ্লুওরাইড টুথপেস্ট দাঁতকে শক্তিশালী করে এবং ক্ষয়রোধের সহায়ক।
বিবৃতি (B): ফ্লুওরাইড স্যাচুরেশন দাঁতের শক্তি বাড়াতে সহায়ক।
উত্তর: (A) বিবৃতি (A) এবং (B) উভয়েই সঠিক এবং (A) ও (B) পরস্পরের সঙ্গে সম্পর্কিত

27. বিবৃতিগুলি সঠিক বা ভুল নির্ণয় করো:
বিবৃতি (A): প্রশিক্ষণপ্রাপ্ত পুরুষদের হৃৎপিণ্ডের আকার ছোটো থাকে এবং তাদের হৃদস্পন্দনের পরিমাণ কম হয়।
বিবৃতি (B): প্রশিক্ষণপ্রাপ্ত পুরুষদের হার্দ্য উৎপাদ বেশি থাকে, বিশেষ করে ব্যায়ামের সময়। উত্তর: (D) বিবৃতি (A) ভুল, কিন্তু বিবৃতি (B) সঠিক

28. বিবৃতিগুলি সঠিক বা ভুল নির্ণয় করো:
বিবৃতি (A): করোনা ভাইরাস ছড়ায় অসুস্থ মানুষ থেকে সুস্থ মানুষে।
বিবৃতি (B): করোনা ভাইরাস বায়ুবাহিত ড্রপলেটের মাধ্যমে সংক্রমিত হয়।
উত্তর: (A) (A) ও (B) উভয় বিবৃতিই সঠিক এবং (A) ও (B) পরস্পরের সাথে সম্পর্কিত

29. বিবৃতিগুলি সঠিক বা ভুল নির্ণয় করো:
বিবৃতি (A): প্রোটিন শরীরের কোশের গঠন এবং মেরামতের জন্য গুরুত্বপূর্ণ।
বিবৃতি (B): প্রোটিন শুধুমাত্র শক্তি সরবরাহের কাজ করে, এর কোনো গঠনমূলক ভূমিকা নেই।
উত্তর: (C) বিবৃতি (A) সঠিক, কিন্তু বিবৃতি (B) ভুল

30. বিবৃতিগুলি সঠিক বা ভুল নির্ণয় করো:
বিবৃতি (A): অলিম্পিক শিখা (Olympic Flame) অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে জ্বালানো হয়।
বিবৃতি (B): অলিম্পিক শিখা শুধুমাত্র সমাপনী অনুষ্ঠানে জ্বালানো হয়।
উত্তর: (D) বিবৃতি (A) সঠিক, কিন্তু বিবৃতি (B) ভুল

31. কেসভিত্তিক প্রশ্ন: জয়শ্রী একজন 26 বছর বয়সী মহিলা, তার ওজন 75 কেজি এবং উচ্চতা 1.75 মিটার। জয়শ্রী জানতে চায় তার BMI কেমন হবে এবং সে স্বাস্থ্যবান কিনা।
প্রশ্ন: জয়শ্রীর BMI নির্ণয় করো। তার শারীরিক অবস্থান কী হবে?
উত্তর: (A) BMI = 24.5, স্বাস্থ্যবান

32. কেসভিত্তিক প্রশ্ন: মামনি রঙ দেখার ক্ষেত্রে অসুবিধা অনুভব করেন এবং তার পারিপার্শ্বিক রঙগুলোর মধ্যে লাল ও সবুজ রঙের মধ্যে পার্থক্য করতে সমস্যা হয়।
প্রশ্ন: কোন্ ধরনের বর্ণান্ধতা মামনির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে? উত্তর: (C) প্রোটোনোপিয়া

33. কেসভিত্তিক প্রশ্ন: পূর্ণেন্দুবাবু একজন শরীরচর্চা বিশেষজ্ঞ। তিনি তার শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতা পরবর্তী ডায়েট পরিকল্পনা তৈরী করতে চান, যাতে তারা পরবর্তী দিনের জন্য প্রস্তুত থাকে। তিনি জানেন যে, পরের দিন শরীরকে পূর্ণ বিশ্রাম ও পেশির কার্যকারিতা বাড়ানোর জন্য বিশেষ খাবারের প্রয়োজন। প্রশ্ন: কোন্ ধরনের পুষ্টি পেশির কার্যকারিতা বাড়ানোর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন?
উত্তর: (D) প্রোটিন

34. কেসভিত্তিক প্রশ্ন: অমিত দীর্ঘ সময় ধরে ম্যালেরিয়া আক্রান্ত হয়ে শয্যাশায়ী আছে। সে প্রচণ্ড জ্বর এবং ঠাণ্ডায় ভুগছে। ডাক্তার বলেছেন এটি ম্যালেরিয়া পরজীবী প্লাসমোডিয়ামের কারণে হয়েছে। প্রশ্ন: ম্যালেরিয়া রোগের জীবাণু কিসের মাধ্যমে ছড়ায়?
উত্তর: (B) মশা

35. কেসভিত্তিক প্রশ্ন: অলিম্পিক রিং, পরম শান্তির প্রতীক হিসেবে পরিচিত। প্রাচীন গ্রীক এবং রোমান সভ্যতায় এটি শান্তি, পুনর্মিলন এবং অস্ত্রবিহীন (শান্তিপূর্ণ) সহাবস্থানের প্রতীক হিসেবে ব্যবহৃত হতো। আজও এটি অলিম্পিক গেমসে ব্যবহৃত হয়। প্রশ্ন: অলিম্পিক রিং কী?
উত্তর: (A) শান্তি, বিশ্বের বিভিন্ন দেশগুলিকে মৈত্রী বন্ধনে আবদ্ধ করার প্রতীক

* সময় কম থাকার জন্য তাড়াহুড়োতে উত্তরপত্র করা হয়েছে, ভুলত্রুটি থাকলে সেগুলো আমরা অবশ্যই সংশোধন করে দেবো।

সংগ্রহ করে নাও: HS Sem III Suggestion (All Subject) উচ্চমাধ্যমিক সাজেশন সমস্ত বিষয় বিনামূল্যে!

HS Class 12 3rd Semester Health & Physical Education Question Paper PDF Download: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা প্রশ্নপত্র ২০২৭ PDF ডাউনলোড

চলতি শিক্ষাবর্ষের পরীক্ষার্থী বন্ধু, আগামী ব্যাচের ছাত্র-ছাত্রী এবং শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাদের সুবিধার্থে ২৯শে সেপ্টেম্বর অনুষ্ঠিত স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা পরীক্ষার মূল প্রশ্নপত্রটির অফিসিয়াল PDF ফাইল নিচে শেয়ার করা হলো। পাশের ডাউনলোড লিঙ্কে ক্লিক করে ফাইলটি বিনামূল্যে সংগ্রহ করে নিতে পারো।

বিষয়লিংক
HS Sem III 2027 Health & Physical Education Question
উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা প্রশ্নপত্র ২০২৭
◈ Full PDF (Official Scan) – 1.8 MB
↓ Download
উচ্চমাধ্যমিক সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ
(যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..)
📍 Special 🔥 Class 12 3rd Semster পরীক্ষার সেরা Suggestion PDF 👇
WBCHSE HS Class 12 3rd Sem Bengali Suggestion Smart Notes PDF
👆🏻 সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন!

Join Group

Telegram

Share