HS Semester III Computer Science Question Paper 2027: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)-এর প্রবর্তিত নতুন সেমিস্টার মূল্যায়ন পদ্ধতি অনুসারে আজ, অর্থাৎ ২৯শে সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হলো উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের কম্পিউটার সাইন্স বা কম্পিউটার বিজ্ঞান (Computer Science) পরীক্ষা। পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত দেড় ঘণ্টার এই পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
WBCHSE HS Semester 3 Computer Science Question Paper PDF 2026: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার কম্পিউটার সাইন্স প্রশ্নপত্র
আজকের পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরীক্ষার্থীদের কাছ থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে তা ডিজিটাল ফরম্যাটে শিক্ষার্থীদের সুবিধার্থে প্রকাশ করা হলো। যারা আগামী দিনে এই সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক কিংবা আজকের পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন ও প্রশ্নের মান কেমন ছিল তা মিলিয়ে দেখতে চাও, তারা নিচের সংক্ষিপ্ত বিবরণী থেকে প্রয়োজনীয় তথ্যগুলো দেখে নিতে পারো।
| বিবরণ | তথ্য |
|---|---|
| পরীক্ষার নাম | উচ্চমাধ্যমিক ৩য় সেমিস্টার (HS Semester III) |
| বিষয় | কম্পিউটার বিজ্ঞান – কম্পিউটার সাইন্স (Computer Science) |
| পরীক্ষার তারিখ | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ (মঙ্গলবার) |
মিলিয়ে নাও: HS Sem III Answer Key 2027: তৃতীয় সেমিস্টার অন্যান্য সমস্ত বিষয়ের প্রশ্ন ও উত্তরপত্র
HS 3rd Semester Computer Science Question (Answer Key) 2027: সম্পূর্ণ উত্তরপত্র
ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য কম্পিউটার সাইন্স প্রশ্নপত্রের সম্ভাব্য উত্তর নিচে দেওয়া হলো। যারা পরীক্ষা দিয়ে আসলে, তারা অবশ্যই উত্তরগুলো মিলিয়ে দেখে নিতে পারো; এতে করে তোমাদের সম্ভাব্য প্রাপ্য নম্বর কত হচ্ছে তা সহজেই বুঝতে পারবে।
আজকের Computer Science প্রশ্নপত্র দিয়ে আমাদেরকে সহায়তা করেছে সৌভিক মাইতি [Souvik Maity (RMKKIRRI)].
Question Booklet Series [ B ]
1. নিম্নের কোনটি ই-কমার্সের উদাহরণ নয়?
উত্তর: (B) ই-মেল পাঠানো
2. নীচের কোনটি Digital Wallet নয়?
উত্তর: (B) Smart Card
3. Column-A ও Column-B মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
Column-A: (i) Master Card, (ii) PNB-ONE, (iii) Google Pay
Column-B: (a) UPI system, (b) Net Banking system, (c) Credit Card system
উত্তর: (C) (i)-(c), (ii)-(b), (iii)-(a)
4. C2A-এর সম্পূর্ণ রূপ কী?
উত্তর: (D) Consumer-to-Administration
5. Website-এর Banner-এর প্রধান উদ্দেশ্য কী?
উত্তর: (C) Online promotion
6. নীচের Python code-এর output কী হবে?
try: print(10/2) except: print(“Error”) else: print(“Done”)
উত্তর: (A) 5.0 Done
7. Exception handle না করলে program-এর কী হয়?
উত্তর: (B) Program হঠাৎ থেমে যায় এবং error message দেখায়
8. Python function-এ যদি কোনো return statement না থাকে, তবে সে ডিফল্ট ভাবে কী রিটার্ন করে?
উত্তর: (C) None
9. নীচের Python কোডটির output কী হবে? def my_func(x): return x2; print(my_func(5))
উত্তর: (B) 25
10. যদি t = (1, (2, 3), 4) হয় তবে t[1][0]-এর মান কত হবে?
উত্তর: (B) 2
11. পাইথন-এ একটি সঠিক মন্তব্য (comment)-এর উদাহরণ হলো
উত্তর: (C) # This is a comment
12. print(4 * 3 2)-এর ফলাফল হবে
উত্তর: (B) 36
13. t = (10, 11, 12, 13, 14, 15) হলে, কোন্ অপারেশনে ‘t’ tuple থেকে (11, 12, 13, 14) ফেরত দেবে?
উত্তর: (A) t[1:5]
14. নীচের Python code-এর output কী হবে? print(5 > 4)
উত্তর: (D) True
15. Column-A ও Column-B মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
Column-A: (a) Division by zero, (b) Missing colon, (c) Incorrect loop
Column-B: (I) Syntax Error, (II) Logical Error, (III) Runtime Error
উত্তর: (A) (a)-(III), (b)-(I), (c)-(II)
16. নীচের কোনটি cryptocurrency?
উত্তর: (A) Ethereum
17. নীচের চারটির মধ্যে বেমানানটি নির্বাচন করো:
উত্তর: (C) COD
18. নিম্নলিখিত কোনটি ইলেকট্রনিক পেমেন্ট পদ্ধতির অন্তর্গত নয়?
উত্তর: (C) Cash Payment
19. UPI-এর সম্পূর্ণ রূপ হলো
উত্তর: (B) Unified Payments Interface
20. বিশ্বব্যাপী ব্যবহৃত নেটওয়ার্ক কোনটি?
উত্তর: (C) Internet
21. নীচের Python code-এর output কী হবে?
if 0: print(‘0’) else: print(‘1’)
উত্তর: (B) 1
22. কোন্ statement বর্তমান Iteration-এর বাকি statement গুলি এড়িয়ে পরবর্তী Iteration-এ চলে যায়?
উত্তর: (D) continue
23. নীচের Python expression-এর output কী হবে? ‘India’.find(‘a’, 3)
উত্তর: (B) 4
24. নীচের Python code-এর output কী হবে? item = [1, 2, 3]; item.insert(2, 4); print(item)
উত্তর: (C) [1, 2, 4, 3]
25. max() function ব্যবহার করার জন্য কোন্ module import করতে হবে?
উত্তর: (D) কোনো module import করতে হবে না
26. print(not(3 >= 2))-এর ফলাফল (output) হবে
উত্তর: (A) False
27. L = [1, 2, 3, 4, 5, 6] হলে print(L[5:1:-1]) কী ফলাফল দেখাবে?
উত্তর: (D) [6, 5, 4, 3]
28. Odd-Even check করার জন্য সঠিক sequence টি নির্বাচন করো:
(i) print(n, “is even number”), (ii) print(n, “is odd number”), (iii) else:, (iv) if n % 2 == 0:
উত্তর: (B) (iv)-(i)-(iii)-(ii)
29. নীচের পাইথন কোডটির output কী হবে?
num, sum_digits = 235, 0; while num > 0: sum_digits += (num % 10); num //= 10; print(sum_digits)
উত্তর: (A) 10
30. নিম্নলিখিত পাইথন প্রোগ্রামের output কী হবে?
i = 0; while i < 5: print(i, end = “”); i += 1; if i == 3: break; else: print(0, end = “”)
উত্তর: (B) 012
31. নীচের কোনটি সঠিক List?
উত্তর: (B) [1, 2, 3]
32. নীচের Python code টির output কী হবে? number = [10, 20, 30, 40, 50]; for x in number: if (x < 0): break; print(x)
উত্তর: (D) 10 20 30 40 50
33. নীচের Python code টির output কী হবে? for letter in “Computer Science”: if letter == “e”: continue; print(letter, end = “”)
উত্তর: (A) Computr Scinc
34. try block-এর কাজ কী?
উত্তর: (B) সন্দেহজনক কোড যেখানে error হতে পারে লেখা
35. Python-এর কোন্ function কোনো ভেরিয়েবলের ডেটা টাইপ বের করে?
উত্তর: (A) type()
* সময় কম থাকার জন্য তাড়াহুড়োতে উত্তরপত্র করা হয়েছে, ভুলত্রুটি থাকলে সেগুলো আমরা অবশ্যই সংশোধন করে দেবো।
সংগ্রহ করে নাও: HS Sem III Suggestion (All Subject) উচ্চমাধ্যমিক সাজেশন সমস্ত বিষয় বিনামূল্যে!
HS Class 12 3rd Semester Computer Science Question Paper PDF Download: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার কম্পিউটার সাইন্স প্রশ্নপত্র ২০২৭ PDF ডাউনলোড
চলতি শিক্ষাবর্ষের পরীক্ষার্থী বন্ধু, আগামী ব্যাচের ছাত্র-ছাত্রী এবং শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাদের সুবিধার্থে ২৯শে সেপ্টেম্বর অনুষ্ঠিত কম্পিউটার সাইন্স পরীক্ষার মূল প্রশ্নপত্রটির অফিসিয়াল PDF ফাইল নিচে শেয়ার করা হলো। পাশের ডাউনলোড লিঙ্কে ক্লিক করে ফাইলটি বিনামূল্যে সংগ্রহ করে নিতে পারো।
| বিষয় | লিংক |
|---|---|
| HS Sem III 2027 Computer Science Question উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার কম্পিউটার সাইন্স প্রশ্নপত্র ২০২৭ ◈ Full PDF (Official Scan) – 1.8 MB | ↓ Download |
| উচ্চমাধ্যমিক সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
📍 Special 🔥 Class 12 3rd Semster পরীক্ষার সেরা Suggestion PDF 👇
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -



