HS Semester III Environmental Studies Question Paper 2027: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)-এর নতুন সেমিস্টার মূল্যায়ন নির্দেশিকা মেনে আজ, অর্থাৎ ২৯শে সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হলো উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টারের পরিবেশবিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ (Environmental Studies) পরীক্ষা। নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত দেড় ঘণ্টার এই পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
WBCHSE HS Semester 3 Environmental Studies Question Paper PDF 2026: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরিবেশবিদ্যা প্রশ্নপত্র
আজকের পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই পরীক্ষার্থীদের কাছ থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে তা ডিজিটাল মাধ্যমে শিক্ষার্থীদের সুবিধার্থে তুলে ধরা হলো। যারা আগামী দিনে এই সেমিস্টার পরীক্ষায় বসবে কিংবা আজকের পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন ও ধারাটি কেমন হয়েছে তা যাচাই করে দেখতে চাও, তারা নিচের সংক্ষিপ্ত সারণী থেকে মূল তথ্যগুলো দেখে নিতে পারো।
| বিবরণ | তথ্য |
|---|---|
| পরীক্ষার নাম | উচ্চমাধ্যমিক ৩য় সেমিস্টার (HS Semester III) |
| বিষয় | পরিবেশবিদ্যা – এনভায়রনমেন্টাল স্টাডিজ (Environmental Studies) |
| পরীক্ষার তারিখ | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ (মঙ্গলবার) |
মিলিয়ে নাও: HS Sem III Answer Key 2027: তৃতীয় সেমিস্টার অন্যান্য সমস্ত বিষয়ের প্রশ্ন ও উত্তরপত্র
HS 3rd Semester Environmental Studies Question (Answer Key) 2027: সম্পূর্ণ উত্তরপত্র
ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য পরিবেশবিদ্যা প্রশ্নপত্রের সম্ভাব্য উত্তর নিচে দেওয়া হলো। যারা পরীক্ষা দিয়ে আসলে, তারা অবশ্যই উত্তরগুলো মিলিয়ে দেখে নিতে পারো; এতে করে তোমাদের সম্ভাব্য প্রাপ্য নম্বর কত হচ্ছে তা সহজেই বুঝতে পারবে।
আজকের Environmental Studies প্রশ্নপত্র দিয়ে আমাদেরকে সহায়তা করেছে সুরোজ মাহাতো [Suroj Mahato (MMBHS)].
Question Booklet Series [ C ]
1. স্তম্ভ-I এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
স্তম্ভ-I: (i) মরুভূমির বাস্তুতন্ত্র, (ii) সামুদ্রিক বাস্তুতন্ত্র, (iii) তৃণভূমির বাস্তুতন্ত্র, (iv) মোহানা বাস্তুতন্ত্র;
স্তম্ভ-II: (a) ফাইটোপ্ল্যাংকটন ও বৃহৎ সামুদ্রিক মাছ, (b) ক্যাকটাস ও উট, (c) ম্যানগ্রোভ ও মাডস্কিপার, (d) ঘাস ও চারণকারী স্তন্যপায়ী।
উত্তর: (B) (i) – (b), (ii) – (a), (iii) – (d), (iv) – (c)
2. নিম্নলিখিত জীবগুলিকে সঠিক সামুদ্রিক খাদ্যশৃঙ্খল ক্রমে সাজাও : (a) হাঙর, (b) ছোট মাছ, (c) ফাইটোপ্ল্যাংকটন, (d) জুপ্ল্যাংকটন।
উত্তর: (A) (c) → (d) → (b) → (a)
3. দীর্ঘ সময় ধরে জীবাশ্ম জ্বালানি তৈরির সঠিক ক্রম কোনটি?
উত্তর: (A) মৃত জৈব পদার্থ → মাটির নীচে চাপা পড়া → তাপ ও চাপ → জীবাশ্ম জ্বালানি
4. কোন্ ভেনচিত্রটি বাস্তুতন্ত্র, প্রাকৃতিক বাস্তুতন্ত্র, কৃত্রিম বাস্তুতন্ত্র ও জলজ বাস্তুতন্ত্রের মধ্যে সম্পর্ক নির্দেশ করছে?
উত্তর: (B) [বাস্তুতন্ত্রের মধ্যে দুটি পৃথক অংশ প্রাকৃতিক ও কৃত্রিম বাস্তুতন্ত্র; জলজ বাস্তুতন্ত্র উভয় প্রাকৃতিক ও কৃত্রিম উভয় প্রকৃতিরই হতে পারে]
5. নীচের বিবৃতি দুটি বিবেচনা করে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
বিবৃতি-I : ভোক্তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎপাদকদের থেকে শক্তি পায়।
বিবৃতি-II: তৃণভোজীরা উদ্ভিদ খায় বলে তারা দ্বিতীয় স্তরের ভোক্তা। বিকল্পসমূহ:
উত্তর: (C) বিবৃতি I সঠিক, কিন্তু বিবৃতি II ভুল
6. কোন্ সমন্বয়টি ভারতের মেগাডাইভার্সিটি মর্যাদাকে সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করে?
উত্তর: (C) উচ্চ প্রজাতি সমৃদ্ধি, বহুস্থানিক প্রজাতি ও বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র
7. বিশ্বে বিপন্ন প্রজাতির রেড লিস্ট রক্ষণাবেক্ষণের জন্য দায়ী সংস্থাটি হলো উত্তর: (C) IUCN
8. স্তম্ভ-I এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
স্তম্ভ-I: (i) জাতীয় উদ্যান, (ii) বন্যপ্রাণী অভয়ারণ্য, (iii) জীবমণ্ডল সংরক্ষণ ক্ষেত্র, (iv) পবিত্র বনখণ্ড;
স্তম্ভ-II: (a) সুস্থায়ী মানবীয় কার্যকলাপসহ সংরক্ষণ, (b) সমগ্র বাস্তুতন্ত্রের কঠোর সুরক্ষা, (c) প্রধানত বন্যপ্রাণী ও আবাসস্থলের সুরক্ষা, (d) সম্প্রদায়-সুরক্ষিত বনভূমির অংশ। বিকল্পসমূহ:
উত্তর: (B) (i) – (b), (ii) – (c), (iii) – (a), (iv) – (d)
9. আবাসস্থল ধ্বংস কীভাবে বিলুপ্তির ঝুঁকি বাড়ায়, তা দেখানোর সঠিক ক্রমটি নির্বাচন করো:
উত্তর: (B) আবাসস্থল ধ্বংস → আবাসস্থলের খণ্ডীকরণ → জনগোষ্ঠীর বিচ্ছিন্নতা → বিলুপ্তির ঝুঁকি
10. নীচের বিবৃতি দুটি বিবেচনা করে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
বিবৃতি I: কোনো ‘কী-স্টোন’ প্রজাতি হারিয়ে গেলে সমগ্র বাস্তুতন্ত্রের ভারসাম্য ব্যাহত হতে পারে।
বিবৃতি II: কোনো ‘কী-স্টোন’ প্রজাতির প্রাচুর্যের তুলনায় তার বাস্তুসংস্থানিক প্রভাব অনেক বেশি হতে পারে।
উত্তর: (A) বিবৃতি I এবং বিবৃতি II উভয়ই সঠিক
11. বৈশিষ্ট্যপূর্ণ উদ্ভিদ, প্রাণী ও পরিবেশগত অবস্থাসম্পন্ন একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলকে বলা হয়
উত্তর: (A) ইকোজোন [বা বায়োম]
12. নীচের কোন্ জোড়টি সঠিক?
উত্তর: (C) ন্যানো-ইকোসিস্টেম – জলবিন্দু
13. কোন্ বায়োমে পাইন, ফার ও স্প্রুসের মতো শঙ্কুবাহী বৃক্ষ দেখা যায়?
উত্তর: (C) টাইগা / তৈগা
14. পুকুরের বাস্তুতন্ত্রে খাদ্যশৃঙ্খলের প্রাথমিক উপাদান কী?
উত্তর: (D) ফাইটোপ্ল্যাঙ্কটন
15. ম্যানগ্রোভ বন সাধারণত কোন্ বাস্তুতন্ত্রের সঙ্গে যুক্ত?
উত্তর: (B) মোহানা বাস্তুতন্ত্র
16. ট্রোপোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার কার অন্তর্গত?
উত্তর: (A) অ্যাটমোস্ফিয়ার
17. নীচের বিবৃতি দুটি বিবেচনা করে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
বিবৃতি-I : শক্তির পিরামিড সর্বদা সোজা হয়।
বিবৃতি-II: পুকুরের বাস্তুতন্ত্রে জীবভরের পিরামিড সাধারণত উল্টো হয়।
উত্তর: (C) বিবৃতি I এবং II উভয়ই সঠিক
18. নীচের বিবৃতি (A) ও কারণ (R) পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো :
বিবৃতি (A): বাস্তুতন্ত্রে শক্তির প্রবাহ একমুখী।
কারণ (R): স্বভোজী দ্বারা সংগৃহীত শক্তি সৌর উৎসে ফিরে যায় না এবং তৃণভোজীদের কাছে স্থানান্তরিত হয়।
উত্তর: (A) (A) এবং (R) উভয়ই সত্য এবং (R) হলো (A)-এর সঠিক ব্যাখ্যা
19. বৃহৎ পরিসরে অরণ্য নিধন প্রধানত বায়ুমণ্ডলীয় কার্বন ডাইঅক্সাইড বাড়াতে পারে, কারণ এটি
উত্তর: (B) উদ্ভিদের দ্বারা কার্বন ডাইঅক্সাইড শোষণ কমায়
20. নাইট্রিফিকেশনের সময় অ্যামোনিয়া প্রথমে প্রধানত …….. দ্বারা নাইট্রাইটে রূপান্তরিত হয়।
উত্তর: (C) নাইট্রোসোমোনাস
21. নীচের বিবৃতি দুটি বিবেচনা করে সঠিক বিকল্পটি নির্বাচন করো : বিবৃতি I : বৈজ্ঞানিকভাবে পরিচালিত হলে, বন্দী প্রজনন কিছু বিপন্ন প্রজাতির পুনরুদ্ধারে সহায়তা করতে পারে। বিবৃতি II : বন্দী প্রজনন সবসময় কোনো প্রজাতির প্রাকৃতিক আবাসস্থল রক্ষার প্রয়োজনীয়তা দূর করে।
উত্তর: (C) বিবৃতি I সঠিক, কিন্তু বিবৃতি II ভুল
22. নিম্নলিখিত প্রশ্নে বিবৃতি (A) ও কারণ (R) দেওয়া হয়েছে। বিবৃতিটি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো:
বিবৃতি (A) : কোনো প্রজাতির বন্য জনগোষ্ঠী অত্যন্ত কমে গেলে এক্স-সিটু সংরক্ষণ তার তাৎক্ষণিক বিলুপ্তি প্রতিরোধে সহায়তা করতে পারে।
কারণ (R) : এক্স-সিটু কেন্দ্রগুলি সবসময় বন্য আবাসস্থলের প্রাকৃতিক নির্বাচনী চাপ ও বাস্তুসংস্থানিক অবস্থার পুনরুৎপাদন করে।
উত্তর: (C) (A) সত্য, কিন্তু (R) মিথ্যা
23. ভারতবর্ষে নিম্নলিখিতগুলির কোনটির মধ্যে সর্বাধিক জিনগত বৈচিত্র্য আছে?
উত্তর: (C) আম
24. ভেনচিত্র অনুযায়ী বৈশিষ্ট্যগুলিকে সঠিক অঞ্চলে বসাও এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো: (i) প্রাকৃতিক আবাসস্থলের মধ্যে সংরক্ষণ, (ii) বিপন্ন প্রজাতির সুরক্ষা, (iii) গ্যামেটের ক্রায়োসংরক্ষণ, (iv) বন্যপ্রাণীর অনিয়ন্ত্রিত শিকার।
উত্তর: (A) (i) – I, (ii) – II, (iii) – III, (iv) – IV
25. ভুট্টার বিজ্ঞানসম্মত নাম কী?
উত্তর: (D) জিয়া মেইজ (Zea mays)
26. স্তম্ভ-I এর সাথে স্তম্ভ-II মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও:
স্তম্ভ I: (a) অটইকোলজি, (b) 10 শতাংশ সূত্র, (c) ভূ-দৃশ্য, (d) বাস্তুতান্ত্রিক নিচ্;
স্তম্ভ II: (i) বাস্তুতন্ত্রে কোনো জীবের অবস্থান ও ভূমিকা, (ii) খাঁড়ি ও হিমবাহ, (iii) একক প্রজাতির অধ্যয়ন, (iv) লিন্ডেম্যান।
উত্তর: (B) (a) – (iii), (b) – (iv), (c) – (ii), (d) – (i)
27. নীচের কোনগুলি প্রগৌণ (tertiary) খাদক?
উত্তর: (B) সাপ, ভেটকি মাছ
28. নীচের কোনটি লেন্টিক (স্থির জলের) বাস্তুতন্ত্রের উদাহরণ?
উত্তর: (C) পুকুর
29. কোনো বাস্তুতন্ত্র থেকে সব বিয়োজক অদৃশ্য হয়ে গেলে প্রথমে কোন্ প্রভাবটি ঘটার সম্ভাবনা সবচেয়ে বেশি?
উত্তর: (B) মৃত জৈব পদার্থের সঞ্চয়
30. অতিরিক্ত রাসায়নিকের ব্যবহারের ফলে একজন কৃষক মাটি থেকে অধিকাংশ কেঁচো ও অণুজীব অপসারণ করেন। এতে কোন্ বাস্তুসংস্থানিক প্রক্রিয়াটি সবচেয়ে সরাসরি প্রভাবিত হবে?
উত্তর: (A) পুষ্টি উপাদানের পুনরাবর্তন
31. নীচের কোন্ জোড়টি সঠিক?
উত্তর: (C) পেরিয়ার জাতীয় উদ্যান – কেরালা
32. ভারতবর্ষের পরিবেশে বহিরাগত প্রজাতি কোনটি?
উত্তর: (B) ল্যান্টানা
33. জীববৈচিত্র্য দ্বারা সরবরাহ করা একটি বাস্তুতন্ত্রের পরিসেবা কোনটি?
উত্তর: (B) পরিপোষকের আবর্তন
34. বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা সাধারণত
উত্তর: (A) জীববৈচিত্র্যের সাথে সরাসরি সমানুপাতিক
35. ‘ক্ষতিকর চতুষ্টয়’ (The Evil Quartet) বলতে কোনটিকে বোঝায়?
উত্তর: (A) জীববৈচিত্র্য হ্রাসের প্রধান চারটি কারণ
36. ভারতীয় একশৃঙ্গ গণ্ডার কোন রাজ্যের তৃণভূমি ও জলাভূমির সঙ্গে যুক্ত?
উত্তর: (B) অসম
37. জীববৈচিত্র্য, প্রজাতি বৈচিত্র্য ও প্রজাতি প্রাচুর্যের মধ্যকার সম্পর্ক বোঝানোর জন্য ভেনচিত্রটি হলো
উত্তর: (A) [জীববৈচিত্র্যের অন্তর্ভুক্ত প্রজাতি বৈচিত্র্য, এবং প্রজাতি বৈচিত্র্যের অন্তর্ভুক্ত প্রজাতি প্রাচুর্য – এককেন্দ্রী তিনটি বৃত্ত]
38. বহুপ্রজাতির মাছ, মোলাস্ক ও প্রবালসমৃদ্ধ একটি প্রবাল প্রাচীর প্রধানত কোনটি নির্দেশ করে?
উত্তর: (B) প্রজাতিগত বৈচিত্র্য
39. জীববৈচিত্র্য হ্রাসের প্রধান কারণ কী?
উত্তর: (C) বাসস্থান ধ্বংস
40. বিশ্ব জুড়ে কতগুলি জীববৈচিত্র্য হটস্পট স্বীকৃত, তার মধ্যে কয়টি ভারতে রয়েছে?
উত্তর: (C) 36 এবং 4
* সময় কম থাকার জন্য তাড়াহুড়োতে উত্তরপত্র করা হয়েছে, ভুলত্রুটি থাকলে সেগুলো আমরা অবশ্যই সংশোধন করে দেবো।
সংগ্রহ করে নাও: HS Sem III Suggestion (All Subject) উচ্চমাধ্যমিক সাজেশন সমস্ত বিষয় বিনামূল্যে!
HS Class 12 3rd Semester Environmental Studies Question Paper PDF Download: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরিবেশবিদ্যা প্রশ্নপত্র ২০২৭ PDF ডাউনলোড
চলতি শিক্ষাবর্ষের পরীক্ষার্থী বন্ধু, আগামী ব্যাচের ছাত্র-ছাত্রী এবং শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাদের সুবিধার্থে ২৯শে সেপ্টেম্বর অনুষ্ঠিত পরিবেশবিদ্যা পরীক্ষার মূল প্রশ্নপত্রটির অফিসিয়াল PDF ফাইল নিচে শেয়ার করা হলো। পাশের ডাউনলোড লিঙ্কে ক্লিক করে ফাইলটি বিনামূল্যে সংগ্রহ করে নিতে পারো।
| বিষয় | লিংক |
|---|---|
| HS Sem III 2027 Environmental Studies Question উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরিবেশবিদ্যা প্রশ্নপত্র ২০২৭ ◈ Full PDF (Official Scan) – 1.2 MB | ↓ Download |
| উচ্চমাধ্যমিক সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
📍 Special 🔥 Class 12 3rd Semster পরীক্ষার সেরা Suggestion PDF 👇
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -



