HS Semester III Physics Question Paper 2027: পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)-এর নতুন সেমিস্টার মূল্যায়ন বিধি অনুযায়ী আজ, অর্থাৎ ২৮শে সেপ্টেম্বর ২০২৬ (সোমবার) সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল উচ্চমাধ্যমিক ৩য় সেমিস্টারের পদার্থবিদ্যা (Physics) পরীক্ষা। সকাল ১১:০০ টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত নির্ধারিত দেড় ঘণ্টার নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সম্পূর্ণ পরীক্ষাটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।
WBCHSE HS Semester 3 Physics Question Paper PDF 2026: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার পদার্থবিদ্যা প্রশ্নপত্র
আজকের পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই আমরা সরাসরি পরীক্ষার্থীদের সাথে যোগাযোগ করে প্রশ্নপত্র সংগ্রহ করেছি এবং তা ডিজিটাল মাধ্যমে শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরিবেশন করা হলো। যারা পরবর্তীতে এই সেমিস্টার পরীক্ষায় বসবে কিংবা আজকের প্রশ্ন বিন্যাস ও ধারা পর্যালোচনা করতে চাইছো, তারা নিচের সারণী থেকে মূল বিষয়গুলো চোখ বুলিয়ে নিতে পারো।
| বিবরণ | তথ্য |
|---|---|
| পরীক্ষার নাম | উচ্চমাধ্যমিক ৩য় সেমিস্টার (HS Semester III) |
| বিষয় | পদার্থবিদ্যা – ফিজিক্স (Physics) |
| পরীক্ষার তারিখ | ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ (সোমবার) |
মিলিয়ে নাও: HS Sem III Answer Key 2027: তৃতীয় সেমিস্টার অন্যান্য সমস্ত বিষয়ের প্রশ্ন ও উত্তরপত্র
HS 3rd Semester Physics Question (Answer Key) 2027: সম্পূর্ণ উত্তরপত্র
ছাত্র-ছাত্রীদের সুবিধার জন্য পদার্থবিদ্যা প্রশ্নপত্রের সম্ভাব্য উত্তর নিচে দেওয়া হলো। যারা পরীক্ষা দিয়ে আসলে, তারা অবশ্যই উত্তরগুলো মিলিয়ে দেখে নিতে পারো; এতে করে তোমাদের সম্ভাব্য প্রাপ্য নম্বর কত হচ্ছে তা সহজেই বুঝতে পারবে।
Question Booklet Series [ A ]
1. যদি একটি বদ্ধ তলের মধ্যে প্রবেশকারী ও নির্গত তড়িৎ ফ্লাক্সের পরিমাণ যথাক্রমে φ₁ ও φ₂ হয়, তাহলে ওই তলের অভ্যন্তরে থাকা তড়িৎ আধানের পরিমাণ হবে
উত্তর: (A) (φ₂ − φ₁) ε₀
2. তড়িৎ বলরেখা ও সমবিভব তলের মধ্যে কোণ হলো
উত্তর: (C) 90°
3. একটি ইলেকট্রনকে অন্য একটি ইলেকট্রনের দিকে নিয়ে আসলে, সিস্টেমটির তড়িৎ স্থিতিশক্তি (electrostatic potential energy)
উত্তর: (A) বৃদ্ধি পায়
4. একটি ধারককে ব্যাটারির সাহায্যে আহিত করা হলো। এরপর ব্যাটারিটি সরিয়ে নেওয়া হলো এবং একই রকম একটি আধানহীন ধারককে সমান্তরালে সংযুক্ত করা হলো। তাহলে সিস্টেমটির মোট তড়িৎ স্থিতিশক্তি
উত্তর: (B) 2 গুণ হ্রাস পাবে
5. একটি সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে তিনটি আধান, যথাক্রমে 2q, − q এবং − q রাখা হয়েছে। ত্রিভুজটির ভরকেন্দ্রে (centroid) তড়িৎপ্রাবল্য (E) ও তড়িৎ বিভব (V)-এর মান হবে
উত্তর: (C) E ≠ 0 ও V = 0
6. একটি বিন্দু আধানের ক্ষেত্রে তড়িৎক্ষেত্র (E) বনাম দূরত্ব (r) লেখচিত্র হলো
উত্তর: (B) দূরত্ব বাড়ার সঙ্গে দ্রুত হ্রাসপ্রাপ্ত বক্ররেখা (E ∝ 1/r²)
7. একটি তড়িৎ দ্বিমেরুকে একটি সুষম তড়িৎক্ষেত্রে স্থাপন করা হলো। দ্বিমেরুটির উপর ক্রিয়াশীল লব্ধি তড়িৎ বল
উত্তর: (A) সর্বদাই শূন্য হবে
8. ধরা যাক [ε₀] দ্বারা শূন্যস্থানের তড়িৎ ভেদ্যতার মাত্রিক সংকেত বোঝানো হয়। যদি M = ভর, L = দৈর্ঘ্য, T = সময় এবং A = তড়িৎ প্রবাহ হয়, তাহলে
উত্তর: (B) [ε₀] = [M⁻¹L⁻³T⁴A²]
9. তাপমাত্রা অপরিবর্তিত রেখে একটি পরিবাহকের (conductor) দুই প্রান্তে বিভব পার্থক্য V থেকে 2V করা হলো। পরিবাহকের মুক্ত ইলেকট্রনগুলির তাড়না বেগ (drift velocity)
উত্তর: (C) পূর্বের মানের দ্বিগুণ হবে
10. নিচের কোন্ বক্তব্যটি ভুল?
উত্তর: (C) একটি সুষম হুইটস্টোন ব্রিজে, কোষ এবং গ্যালভানোমিটার পরস্পরের সঙ্গে স্থান বিনিময় করলে শূন্য-বিচ্যুতি পরিবর্তিত হয়
11. 2E ও E তড়িৎচালক শক্তি বিশিষ্ট দুটি কোষের অভ্যন্তরীণ রোধ যথাক্রমে r₁ ও r₂। কোষ দুটিকে একটি বাহ্যিক রোধ R-এর সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়েছে। R-এর কোন্ মানের জন্য প্রথম কোষটির প্রান্তবিন্দুদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য শূন্য হবে?
উত্তর: (D) r₁/2 − r₂
12. নিচে দেওয়া অসীম নেটওয়ার্কটির সমতুল্য রোধের মান হবে
উত্তর: (C) (1 + √3) Ω
13. একটি হুইটস্টোন ব্রিজে তিনটি রোধ P, Q এবং R তিনটি বাহুতে যুক্ত আছে এবং চতুর্থ বাহুটি সমান্তরালভাবে সংযুক্ত S₁ ও S₂ দুটি রোধ দ্বারা গঠিত। ব্রিজটির সুষম হওয়ার শর্ত হবে
উত্তর: (D) P/Q = R(S₁ + S₂)/(S₁S₂)
14. পোটেনসিওমিটার বর্তনীতে 1·25 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট ব্যাটারী ব্যবহার করলে 35 cm দৈর্ঘ্যে নিস্পন্দ বিন্দু পাওয়া যায়। যদি ব্যাটারীটিকে অন্য একটি ব্যাটারী দ্বারা স্থানান্তরিত করা হয় তাহলে তারের দৈর্ঘ্যের 63 cm দূরত্বে নিস্পন্দ বিন্দু পাওয়া যায়। তাহলে দ্বিতীয় ব্যাটারীর তড়িৎচালক বল হবে
উত্তর: (A) 2·25 V
15. 9 Ω রোধবিশিষ্ট একটি সুষম তারকে 1 : 2 অনুপাতে দুটি অংশে কাটা হলো। যদি অংশদুটিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়, তবে তুল্য রোধের মান হবে
উত্তর: (A) 2 Ω
16. প্রদত্ত বর্তনীতে P ও Q বিন্দুর মধ্যে বিভব পার্থক্য V_P − V_Q হবে
উত্তর: (A) 30 V
17. 2 পাকবিশিষ্ট একটি বৃত্তাকার কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ পাঠালে তার কেন্দ্রে B₁ চৌম্বক আবেশ উৎপন্ন হয়। কুণ্ডলীটিকে খুলে নিয়ে 5 পাকবিশিষ্ট একটি বৃত্তাকার কুণ্ডলী হিসাবে পুনরায় জড়ানো হলো এবং একই তড়িৎ প্রবাহের ফলে তার কেন্দ্রে B₂ চৌম্বক আবেশ উৎপন্ন হয়। তাহলে B₂/B₁-এর মান হবে
উত্তর: (B) 25/4
18. G রোধের একটি গ্যালভানোমিটারের সঙ্গে শ্রেণী সমবায়ে R₁ রোধ যুক্ত করলে এটি 0 – 1 V পাল্লার ভোল্টমিটারে রূপান্তরিত হয়। ভোল্টমিটারের পাল্লা 0 – 2 V পর্যন্ত বৃদ্ধি করার জন্য R₁-এর সঙ্গে শ্রেণী সমবায়ে যে অতিরিক্ত রোধ যুক্ত করতে হবে, তার মান হবে
উত্তর: (B) R₁ + G
19. m ভর ও q আধানযুক্ত একটি আহিত কণা B চৌম্বক ক্ষেত্রের লম্বভাবে r-ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে গতিশীল হয়। কণাটি একটি পূর্ণ আবর্তন সম্পন্ন করতে যে সময় নেবে, তা হলো
উত্তর: (D) 2πm/qB
20. দুটি দীর্ঘ ঋজু সমান্তরাল তারকে d দূরত্বে রাখা হয়েছে। তার দুটির মধ্য দিয়ে যথাক্রমে (পরিবর্তনযোগ্য) I₁ ও I₂ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তার দুটির মধ্যে ক্রিয়াশীল বল F-কে ধনাত্মক ধরা হয় যখন তার দুটি পরস্পরকে বিকর্ষণ করে এবং ঋণাত্মক ধরা হয় যখন তার দুটি পরস্পরকে আকর্ষণ করে। তাহলে F এবং I₁I₂-গুণফলের মধ্যে সম্পর্ক নির্দেশকারী লেখচিত্রটি (Graph) হবে
উত্তর: (A) মূলবিন্দুগামী ঋণাত্মক নতির সরলরেখা (দ্বিতীয় ও চতুর্থ পাদ বরাবর)
21. বিবৃতি (I): কাঁচা লোহার উচ্চ চৌম্বক ভেদ্যতা এবং উচ্চ চৌম্বক ধারণ ক্ষমতা আছে। বিবৃতি (II): ইস্পাতের নিম্ন চৌম্বক ভেদ্যতা এবং উচ্চ চৌম্বক ধারণ ক্ষমতা আছে। উপরের বিবৃতি দুটির আলোকে সঠিক উত্তরটি নির্বাচন করো
উত্তর: (B) I মিথ্যা, কিন্তু II সত্য
22. 1 A প্রবাহ বাহী একটি দীর্ঘ ঋজু তার থেকে 1 m দূরত্বে চৌম্বকক্ষেত্রের মান
উত্তর: (B) 2 × 10⁻⁷ T
23. একটি তড়িৎবাহী দীর্ঘ সলিনয়েডের অক্ষ বরাবর একটি ইলেকট্রনকে প্রক্ষেপ করা হলো। নীচের কোন্টি সত্য?
উত্তর: (D) ইলেকট্রনটি সমবেগে সলিনয়েডের অক্ষ বরাবর চলতে থাকবে
24. I তড়িৎপ্রবাহ যুক্ত একটি পরিবাহীর ক্ষুদ্র দৈর্ঘ্য dl এর জন্য ওর থেকে r দূরত্বে অবস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য dB হবে
উত্তর: (C) dB = (μ₀/4π) · (I dl × r )/r³
25. নিচের কোন্ যন্ত্রে ঘূর্ণি প্রবাহের (Eddy current) প্রভাব ব্যবহার করা হয় না?
উত্তর: (C) বৈদ্যুতিক হিটার
26. R ব্যাসার্ধের একটি বৃত্তাকার কুণ্ডলীর সঙ্গে যুক্ত চৌম্বক ফ্লাক্স হলো Φ = 2t³ + 4t² + 2t + 5 Wb। t = 5 সেকেন্ড সময়ে কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান হবে
উত্তর: (D) 192 V
27. একটি AC উৎসের সর্বোচ্চ ভোল্টেজ নীচের কোন্ মানের সঙ্গে সমান হবে?
উত্তর: (C) AC উৎসের rms মানের √2 গুণ
28. বিবৃতি I: একটি AC বর্তনীতে, ধারকের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎপ্রবাহ তার দুই প্রান্তের বিভবের তুলনায় অগ্রগামী (leads) হয়। বিবৃতি II: শুধুমাত্র বিশুদ্ধ ধারকত্ব যুক্ত একটি AC বর্তনীতে, তড়িৎপ্রবাহ এবং বিভবের মধ্যে দশা পার্থক্য π। উপরের বিবৃতিগুলির আলোকে, নিচের বিকল্পগুলির মধ্যে সবচেয়ে উপযুক্ত উত্তরটি নির্বাচন করো
উত্তর: (C) বিবৃতি I সঠিক, কিন্তু বিবৃতি II ভুল
29. একটি পরিবর্তী প্রবাহ বর্তনীতে ‘ওয়াটবিহীন প্রবাহ’ হলে, বর্তনীটি হবে
উত্তর: (C) বিশুদ্ধ আবেশ বর্তনী
30. কোনো দীর্ঘ সলিনয়েডের মোট পাক সংখ্যা ‘N’ এবং স্বাবেশাঙ্ক ‘L’ হলে
উত্তর: (C) L ∝ N²
31. একটি আদর্শ ট্রান্সফর্মারের পাক সংখ্যার অনুপাত 10। যদি গৌণ কুণ্ডলীতে প্রবাহ 10 A হয়, তাহলে প্রাথমিক কুণ্ডলীতে প্রবাহ হবে
উত্তর: (A) 1 A
32. যখন একটি কুণ্ডলীতে 0·05 সেকেন্ডে তড়িৎপ্রবাহ + 2 অ্যাম্পিয়ার থেকে পরিবর্তিত হয়ে – 2 অ্যাম্পিয়ার হয়, তখন কুণ্ডলীটিতে 8 V তড়িৎচালক বল আবিষ্ট হয়। কুণ্ডলীটির স্বাবেশাঙ্ক হলো
উত্তর: (A) 0·1 H
33. যদি ε₀ ও μ₀ যথাক্রমে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ও চৌম্বক ভেদ্যতা হয় এবং কোনো মাধ্যমের জন্য ঐ মানগুলি ε ও μ হয়, তবে ঐ মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে
উত্তর: (D) √(εμ / ε₀μ₀)
34. যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে ছোটো তা হলো
উত্তর: (B) γ-রশ্মি
35. নীচের কোন্ রশ্মিটি ইলেকট্রোম্যাগনেটিক রশ্মি নয়?
উত্তর: (C) β-রশ্মি
* সময় কম থাকার জন্য তাড়াহুড়োতে উত্তরপত্র করা হয়েছে, ভুলত্রুটি থাকলে সেগুলো আমরা অবশ্যই সংশোধন করে দেবো।
সংগ্রহ করে নাও: HS Sem III Suggestion (All Subject) উচ্চমাধ্যমিক সাজেশন সমস্ত বিষয় বিনামূল্যে!
HS Class 12 3rd Semester Physics Question Paper PDF Download: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার পদার্থবিদ্যা প্রশ্নপত্র ২০২৭ PDF ডাউনলোড
চলতি বছরের পরীক্ষার্থী, পরবর্তী শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রী এবং শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষিকাদের সুবিধার্থে ২৮শে সেপ্টেম্বর অনুষ্ঠিত পদার্থবিদ্যা পরীক্ষার অফিসিয়াল প্রশ্নপত্রটির PDF লিঙ্ক নিচে দেওয়া হলো। পাশের বাটন থেকে খুব সহজেই এটি বিনামূল্যে সেভ করে নিতে পারবে।
| বিষয় | লিংক |
|---|---|
| HS Sem III 2027 Physics Question উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ফিজিক্স প্রশ্নপত্র ২০২৭ ◈ Full PDF (Official Scan) – 1.8 MB | ↓ Download |
| উচ্চমাধ্যমিক সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
📍 Special 🔥 Class 12 3rd Semster পরীক্ষার সেরা Suggestion PDF 👇
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -



