WBMSC Recruitment 2026: পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনে শিক্ষক, লাইব্রেরিয়ান ও ক্লার্ক নিয়োগ!

Anjan Mahata

Published on:

WBMSC Head Master, Librarian, Group C Clerk Recruitment 2026

গত ১০ই মার্চ পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের (West Bengal Madrasah Service Commission) তরফ থেকে একটি সংক্ষিপ্ত নোটিফিকেশনের (Memo No. WBMSC/Recruitment Notice/07/2026) মাধ্যমে পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলিতে বিভিন্ন শূন্যপদ পূরণের জন্য বড় নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছেকোন কোন পদগুলিতে নিয়োগ করা হবে? কবে থেকে আবেদন শুরু হবে? কিভাবে আবেদন করবেন? সম্পূর্ণ প্রতিবেদনটি দেখে নিন।

— Advertisement —

WBMSC Recruitment 2026 (HM, Librarian, Clerk) কোন কোন পদে নিয়োগ করা হবে?

কমিশনের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যের সরকার অনুমোদিত বেসরকারি সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলিতে মোট তিনটি আলাদা নির্বাচনী পরীক্ষার মাধ্যমে মূলত তিনটি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে –

প্রধান শিক্ষক/শিক্ষিকা ও সুপারিনটেনডেন্ট:

৮ম স্টেট লেভেল সিলেকশন টেস্ট (SLST) এর মাধ্যমে মাদ্রাসা স্কুলগুলিতে প্রধান শিক্ষক-শিক্ষিকা ও সুপারেনটেনডেন্ট নিয়োগ করা হবে। হেড মাস্টার, হেড মিস্ট্রেস বা সুপারিনটেনডেন্ট এর কাজ হলো মূলত মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, শিক্ষক-কর্মচারীদের কাজের তদারকি এবং সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা।

লাইব্রেরিয়ান (Librarian):

— Advertisement —

২য় স্টেট লেভেল সিলেকশন টেস্ট (Non-Teaching) এর মাধ্যমে মাদ্রাসা স্কুলগুলিতে লাইব্রেরিয়ান পদে নিয়োগ করা হবে। লাইব্রেরিয়ান পদের প্রধান কাজ হলো মাদ্রাসার লাইব্রেরি পরিচালনা করা, বিদ্যালয়ের বইপত্র সঠিকভাবে সংরক্ষণ করা, বইয়ের তালিকা ঠিক রাখা এবং ছাত্রছাত্রীদের প্রয়োজন অনুযায়ী পড়ার উপকরণ সরবরাহ করা।

ক্লার্ক (Clerk):

২য় স্টেট লেভেল সিলেকশন টেস্ট (Non-Teaching) এর মাধ্যমে মাদ্রাসা স্কুলগুলিতে ক্লার্ক নিয়োগ করা হবে।  ক্লার্করা মূলত মাদ্রাসার প্রশাসনিক কাজ পরিচালনা করেন। বিভিন্ন নথিপত্র সংরক্ষণ, ফাইল পরিচালনা, অফিসিয়াল রেকর্ড বজায় রাখা এবং দৈনন্দিন অফিসের কাজকর্ম সহায়তা করে থাকে।

অবশ্যই দেখুন: BDO হতে গেলে কি নিয়ে পড়তে হয়? যোগ্যতা কি লাগবে? সবকিছু জেনে নাও

শিক্ষাগত যোগ্যতা (Eligibility)

পূর্ববর্তী পরীক্ষার ভিত্তিতে নিজের যোগ্যতার তথ্য দেওয়া হলো এখনো এ বিষয়ে বিস্তারিত অফিশিয়াল নোটিশ আসেনি। সঠিক যোগ্যতার মানদণ্ডের জন্য অনুগ্রহ করে অফিসিয়াল বিস্তারিত বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করুন।

পোস্টশিক্ষাগত যোগ্যতা
প্রধান শিক্ষক/ সুপারিনটেন্ডেন্টস্নাতকোত্তর ডিগ্রিসহ বি.এড. এবং শিক্ষকতার অভিজ্ঞতা (সঠিক তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন)
গ্রন্থাগারিক (লাইব্রেরিয়ান)গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি বা সমমানের যোগ্যতা
কেরানি (Group – C)উচ্চমাধ্যমিক (১০+২) পাশ, কম্পিউটার জ্ঞান এবং টাইপিং দক্ষতা সহ।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ও গুরুত্বপূর্ণ তথ্য

পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের উপরোক্ত নিয়োগ সংক্রান্ত একটি সংক্ষিপ্ত নোটিফিকেশন জারি করা হয়েছে। এই নিয়োগের যোগ্যতা, আবেদন পদ্ধতি, পরীক্ষা সূচি, সিলেবাসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য খুব শীঘ্রই বিস্তারিত বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

March 11 2026 Notification for - 8th State Level Selection Test (Head Master/HeadMistress/ Superintendent) and 2nd State Level Selection Test (Non-Teaching) - Clerk and Librarian

অবশ্যই দেখো: How to Become DSP: কিভাবে পুলিশের DSP অফিসার হবে? যোগ্যতা, পরীক্ষা খুঁটিনাটি জেনে নাও

বিবরণলিংক
পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটhttps://www.wbmsc.com/
অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুনDownload Notice

এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট প্রতিনিয়ত ভিজিট করুন। প্রস্তুতি নিতে থাকুন, অন্যান্যদের শেয়ার করে জানিয়ে দিন, আবেদন ফরম ফিলাপ শুরু হলে আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দেবো।

Join Group

Telegram

Share