পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অর্থাৎ WBJEE 2026 আগামীকাল রবিবার, 24 মে অনুষ্ঠিত হতে চলেছে। রাজ্যের হাজার হাজার ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষার আগে শেষ মুহূর্তে সঠিক প্রস্তুতি, সময় মেনে কেন্দ্রে পৌঁছানো এবং বোর্ডের সমস্ত নিয়ম জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
WBJEE 2026: পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা গুরুত্বপূর্ণ গাইডলাইন
অনেক সময় ছোট ভুলের কারণেও পরীক্ষার্থীদের সমস্যায় পড়তে হয়। তাই পরীক্ষার দিন কী কী সঙ্গে নিতে হবে, কী কী নিষিদ্ধ, ড্রেস কোড কী থাকবে, OMR কীভাবে পূরণ করতে হবে — সবকিছু নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হল।
| বিষয় | তথ্য |
|---|---|
| পরিচালনাকারী সংস্থা | West Bengal Joint Entrance Examinations Board |
| পরীক্ষার তারিখ | 24 মে 2026 (রবিবার) |
| Paper-I | Mathematics সকাল 11:00 টা – দুপুর 1:00 টা |
| সময় | সকাল 11:00 টা – দুপুর 1:00 টা |
| Paper-II | Physics & Chemistry দুপুর 2:00 টা – বিকেল 4:00 টা |
| রিপোর্টিং টাইম | সকাল 9:30 টা / দুপুর 1:00 টা |
| পরীক্ষার মাধ্যম | OMR ভিত্তিক অফলাইন পরীক্ষা |
| প্রশ্নের ধরন | Multiple Choice Questions (MCQ) |
পরীক্ষার আগের রাতেই সমস্ত প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রাখুন। অ্যাডমিট কার্ড, ফটো আইডি ও ফটোগ্রাফ যেন ভুলে না যান। এছাড়া পরীক্ষার কেন্দ্র কোথায়, সেখানে পৌঁছাতে কত সময় লাগবে, যানজট হতে পারে কিনা—এসব আগে থেকেই জেনে রাখুন।
পরীক্ষার কেন্দ্রে কখন পৌঁছবেন? (Reporting Time)
বোর্ডের নির্দেশ অনুযায়ী পরীক্ষার্থীদের রিপোর্টিং টাইম সকাল 9:30 টা, সেইমতো আগে কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেওয়া হয়েছে।
পরীক্ষার হলে কী কী সঙ্গে নিয়ে যেতে হবে?
পরীক্ষার কেন্দ্রে প্রবেশের সময় নিচের জিনিসগুলি বাধ্যতামূলকভাবে সঙ্গে রাখতে হবে।
- প্রিন্টেড Admit Card
- Original Photo ID Proof (Aadhaar Card, PAN Card, Passport, Voter Card) যেকোনো একটি Original Photo ID সঙ্গে রাখতে হবে।
- আবেদন করার সময় আপলোড করা Colour Photograph-এর একটি কপি
- Transparent Water Bottle (জলের বোতল চাইলে নিয়ে যেতে পারবেন)
ড্রেস কোড ও নিরাপত্তা পরীক্ষা (Dress Code)
WBJEE-তে আলাদা নির্দিষ্ট ড্রেস কোড ঘোষণা না হলেও পরীক্ষার্থীদের সহজ ও সাধারণ পোশাক পরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
- হালকা ও আরামদায়ক পোশাক
- কম পকেটযুক্ত জামা
- সাধারণ স্যান্ডেল বা চটি
ভারী গয়না, বেল্ট, বেশি Metal Accessories বা অপ্রয়োজনীয় জিনিস এড়িয়ে চলুন। পরীক্ষার হলে কোনো ইলেকট্রনিক বা সন্দেহজনক সামগ্রী নিয়ে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
পরীক্ষার হলে OMR শিট পূরণের নিয়ম ও পরীক্ষা স্ট্র্যাটেজি
বোর্ড শুধুমাত্র Black/Blue Ball Point Pen ব্যবহার করতে বলেছে এবং সেই Pen বোর্ড থেকেই দেওয়া হবে। একই সাথে OMR সাথে কার্বন কপিও থাকবে, যেটি পরীক্ষা শেষ হলে ছাত্রছাত্রীরা নিজেদের কাছে বাড়ি আনতে পারবে।
- প্রশ্নপত্রের সিরিজ ও OMR নম্বর মিলিয়ে নিতে হবে। (খুব গুরুত্বপূর্ণ)
- OMR-এ Roll Number ও অন্যান্য তথ্য সঠিকভাবে ঠান্ডা মাথায় লিখতে হবে, ভুল হয়ে গেলে সম্পূর্ণ পরীক্ষা বাতিল।
- প্রশ্ন পত্রে মাঝের কোন পৃষ্ঠা মিসিং থাকলে, ভুল হলে সঙ্গে সঙ্গে Invigilator-কে জানান।
- প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠার নির্দেশিকা মন দিয়ে পড়ুন।
- Bubble সম্পূর্ণ ভরাট করতে হবে
- OMR Fold বা Tear করা যাবে না।
Question Attempt Stategy (কিভাবে প্রশ্ন এটেন্ড করবে)
WBJEE পরীক্ষায় শুধু বেশি প্রশ্ন Attempt করলেই ভালো র্যাঙ্ক আসে না, সঠিক Strategy নিয়ে প্রশ্ন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
- Catagory I-এ নেগেটিভ মার্কিং থাকায় শুধুমাত্র যেগুলো সম্পর্কে ভালোভাবে নিশ্চিত, সেগুলোই Attempt করা উচিত। আন্দাজে বেশি প্রশ্ন করলে নেগেটিভ যেতে পারে।
- Catagory II-এর প্রশ্ন তুলনামূলক কঠিন হয়, তাই সময় নিয়ে হিসাব করে উত্তর করা ভালো। এখানে ভুল উত্তর দিলে বেশি নম্বর কাটা যায়, তাই Risk অনেক বেশি।
- Catagory III-এ কোনো Negative Marking নেই, তাই এই অংশের প্রশ্ন অবশ্যই Attempt করবে। অনেক সময় এখান থেকেই অতিরিক্ত নম্বর উঠে আসে।
পরীক্ষার প্রশ্নপত্র: WBJEE 2026 Question Paper জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার প্রশ্নপত্র (Paper i & ii) PDF ডাউনলোড
পরীক্ষার সময় প্রথমে সহজ ও নিশ্চিত প্রশ্নগুলো শেষ করে পরে কঠিন প্রশ্নে যাওয়া সবচেয়ে ভালো Strategy, এতে আত্মবিশ্বাস বাড়ে এবং সময়ও সঠিকভাবে Manage করা যায়।
| বিবরণ | তথ্য |
|---|---|
| বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট | https://wbjeeb.nic.in/wbjee/ |
| হেল্প লাইন নম্বর | 1800-1234-782 |
WBJEE শুধুমাত্র একটি পরীক্ষা নয়, বহু ছাত্র-ছাত্রীর ভবিষ্যতের প্রথম বড় ধাপ। তাই শেষ মুহূর্তে ঠান্ডা মাথায় সমস্ত নিয়ম মেনে পরীক্ষায় অংশ নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সময়মতো কেন্দ্রে পৌঁছান এবং বোর্ডের নির্দেশিকা মেনে চলুন। সমস্ত ছাত্র-ছাত্রীদের অগ্রিম শুভকামনা রইল।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

