ছাত্র-ছাত্রীদের স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা হলো মাধ্যমিক, আর এই পরীক্ষার প্রথম এবং অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হলো নবম শ্রেণীর রেজিস্ট্রেশন। গত কয়েক বছর ধরে মধ্যশিক্ষা পর্ষদ ডিজিটাইজেশনের ওপর বিশেষ জোর দিয়েছে। সেই ধারাকে বজায় রেখে, ২০২৮ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের (অর্থাৎ বর্তমানের নবম শ্রেণী, ২০২৬ শিক্ষাবর্ষ) রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করল পর্ষদ।
WBBSE Class IX Registration (MP 2028): নবম শ্রেণীর অনলাইন রেজিস্ট্রেশন
পর্ষদের তরফ থেকে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে সমস্ত অনুমোদিত স্কুলের প্রধানদের এই অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সময়মতো শেষ করার নির্দেশ দিয়েছেন। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে, ২০২৬ শিক্ষাবর্ষের নবম শ্রেণীর যে সমস্ত পড়ুয়ারা ২০২৮ সালের মাধ্যমিক পরীক্ষায় (SE) বসবে, তাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে।
| বিষয় | বিস্তারিত বিবরণ |
|---|---|
| অফিসিয়াল বিজ্ঞপ্তি নম্বর | No: DS(E)/101/26 |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ৩রা জুলাই, ২০২৬ |
| শিক্ষাবর্ষ ও পরীক্ষা | নবম শ্রেণী (২০২৬), মাধ্যমিক পরীক্ষা ২০২৮ |
| অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা | ১৩ই জুলাই, ২০২৬ থেকে ২৫শে আগস্ট, ২০২৬ পর্যন্ত |
পূর্বে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি ছিল যথেষ্ট দীর্ঘমেয়াদী ও জটিল। স্কুলগুলিকে ক্যাম্প থেকে ফর্ম সংগ্রহ করে, তা হাতে কলমে পূরণ করে, ছবি ও ফি সহ অফলাইনে জমা দিতে হতো। কিন্তু বর্তমান ডিজিটাল যুগে সমস্ত প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করতে মধ্যশিক্ষা পর্ষদ এবার সম্পূর্ণ অনলাইন পোর্টালের মাধ্যমে এই কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।
অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার নির্দেশাবলী (Guidelines)
স্কুল কর্তৃপক্ষ এবং ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে পর্ষদের বিজ্ঞপ্তিতে বেশ কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মের কথা উল্লেখ করা হয়েছে:
- ফর্ম সংরক্ষণ: অনলাইন রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রতিটি ছাত্র-ছাত্রীর একটি অটো-জেনারেটেড ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন ফর্ম (Individual Registration Form) তৈরি হবে। স্কুলগুলিকে এই ফর্মটি ডাউনলোড করে অত্যন্ত যত্ন সহকারে নিজেদের কাছে সংরক্ষণ করতে হবে এবং পর্ষদ যখনই চাইবে তখনই তা পেশ করতে হবে।
- পেমেন্ট মোড (ফি জমা): রেজিস্ট্রেশনের ফি জমা দেওয়ার জন্য অনলাইন (Online) এবং অফলাইন (Offline)— দুই প্রকার সুবিধাই উপলব্ধ থাকবে।
মিস করবেন না: PMRBP: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার! বিজ্ঞপ্তি মধ্যশিক্ষা পর্ষদের
পরীক্ষায় বসার ন্যূনতম বয়স নিয়ে নোটিশ (Age)
যেসব শিক্ষার্থীর জন্মতারিখ ৩১ অক্টোবর ২০১৩ বা তার আগে (31 October 2013 inclusive), তারাই ২০২৮ সালের মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Pariksha 2028) অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। এর জন্য একটি আলাদা করে বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ।
ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের করণীয়
মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেটে ছাত্র-ছাত্রীদের নাম, বানানের ভুলত্রুটি এড়াতে এই রেজিস্ট্রেশন পর্বটি অত্যন্ত সতর্কতার সাথে করা প্রয়োজন। ছাত্র-ছাত্রীদের নিজস্ব নাম, বাবা-মায়ের নাম, জন্ম তারিখ, ছবি এবং স্বাক্ষর যাতে নির্ভুলভাবে স্কুলের কাছে জমা করতে হবে সময়ের মধ্যে।
মিস করো না! OASIS Scholarship: পশ্চিমবঙ্গের SC/ST/OBC ছাত্র-ছাত্রীদের জন্য ওয়েসিস স্কলারশিপ বৃত্তি!
অনলাইনে রেজিস্ট্রেশন অফিসিয়াল বিজ্ঞপ্তি
| তথ্য | লিংক |
|---|---|
| মাধ্যমিক রেজিস্ট্রেশন অফিসিয়াল বিজ্ঞপ্তি No: DS(E)/101/26 | Download PDF |
| Age Limit (2028 মাধ্যমিক পরীক্ষায় বসার বয়স নিয়ে বিজ্ঞপ্তি) | View Notice → |
| অনলাইন রেজিস্ট্রেশনের ওয়েবসাইট (স্কুলের জন্য) | https://wbbsedata.com/ |
মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী www.wbbsedata.com পোর্টাল-এর মাধ্যমে আগামী ১৩ই জুলাই থেকে ২৫শে আগস্ট আগস্ট পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটির লিঙ্ক আমরা দিয়ে দিলাম, অবশ্যই আপনারা ডাউনলোড করে সেটি দেখে নেবেন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

