রাজ্যে গরমের তীব্রতা পরিস্থিতিতে স্কুল পড়ুয়াদের সুরক্ষায় আরও বড় পদক্ষেপ নিল রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। আজ, ১২ই জুন ২০২৬ (শুক্রবার) বিকাশ ভবনের পক্ষ থেকে একটি নতুন জরুরি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, রাজ্যের স্কুলগুলিতে সকালের শিফটে (Morning Shift) ক্লাস নেওয়ার যে অনুমতি দেওয়া হয়েছিল, তার মেয়াদ বৃদ্ধি করা হবে।
রাজ্যের বিদ্যালয় গুলিতে মর্নিং স্কুলের মেয়াদ বৃদ্ধি
নতুন নির্দেশিকায় স্কুল শিক্ষা দপ্তরের ডেপুটি সেক্রেটারি স্পষ্ট জানিয়েছেন যে, নিজ নিজ এলাকার আবহাওয়া এবং পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে বিদ্যালয় কর্তৃপক্ষ নিজেদের সুবিধাজনক সময় অনুযায়ী মর্নিং শিফট পরিচালনা করতে পারবেন। কোনো নির্দিষ্ট কড়া সময়সূচি চাপিয়ে না দিয়ে স্কুল পরিচালনার এই নমনীয়তা বজায় রাখা হয়েছে।
১২ই জুনের নতুন নির্দেশিকা অনুযায়ী জানানো হয়েছে “পূর্বের নির্দেশিকার অনুবৃত্তি হিসেবে এবং বর্তমান গরমের পরিস্থিতি বিবেচনা করে, স্কুল কর্তৃপক্ষকে তাদের সুবিধামতো আগামী ৩০শে জুন, ২০২৬ পর্যন্ত সকালের শিফটে একাডেমিক সেশন বা ক্লাস চালানোর অনুরোধ জানানো হচ্ছে।”
কোন কোন বিদ্যালয় মর্নিং স্কুলের সময়সীমা বাড়ানো হয়েছে?
নতুন বিজ্ঞপ্তিতে (Memo No. 743(48)-SED) স্পষ্ট জানানো হয়েছে, গত ১লা জুনের নির্দেশিকার ধারাবাহিকতা বজায় রেখেই বর্তমান আবহাওয়ার কারণে এই সময়সীমা বাড়ানো হলো। এই নির্দেশিকাটি রাজ্যের সমস্ত জেলা বিদ্যালয় পরিদর্শক বা ডিআই-দের (DI) উদ্দেশ্যে পাঠানো হয়েছে, যাতে তারা অবিলম্বে তাদের এক্তিয়ারভুক্ত সমস্ত স্কুলকে জানিয়ে দেন।
পূর্বের মতো এই নির্দেশিকাও প্রাথমিক (Primary) এবং মাধ্যমিক (Secondary)—উভয় স্তরের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের জন্যই প্রযোজ্য থাকবে। তবে পার্বত্য অঞ্চল বা হিল এরিয়া (Hill Areas) বরাবরের মতোই এই নিয়মের আওতার বাইরে থাকছে।
স্কুল শিক্ষা দপ্তরের অফিসিয়াল বিজ্ঞপ্তি (Notice)

অবশ্যই দেখুন: Vidyanjali: সরকারি স্কুলের উন্নয়নে ‘বিদ্যাঞ্জলি’ প্রকল্প! শিক্ষা দপ্তরের নতুন নির্দেশ
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| নির্দেশিকা জারির তারিখ | ১২ জুন, ২০২৬ (শুক্রবার) |
| মর্নিং স্কুলের সময়সীমা | ৩০শে জুন, ২০২৬ পর্যন্ত |
| আওতাভুক্ত স্তর | রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক (Primary) এবং মাধ্যমিক (Secondary) বিদ্যালয় |
| পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট | https://wb.gov.in/ |
জুনের দ্বিতীয় সপ্তাহের পর অর্থাৎ আগামী সোমবার থেকে স্কুল স্বাভাবিক বা ডে-শিফটে ফিরে গেলে ছোট ছোট ছেলেমেয়েদের ব্যাপক সমস্যা হতো বলে আশঙ্কা করছিলেন অভিভাবকেরা। শিক্ষা দপ্তরের এই সময়োপযোগী সিদ্ধান্তের ফলে শিক্ষক এবং অভিভাবক উভয় মহলই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

