WB Govt Holiday: ভোটের ছুটি ঘোষণা! এপ্রিলেই টানা ছুটি জানাল রাজ্য সরকার, দেখে নিন

Arpita Paul

Published on:

West Bengal Govt Holiday 2026 Assembly Election

ভোট মানেই শুধু গণতান্ত্রিক উৎসব নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে প্রশাসনিক প্রস্তুতি এবং নাগরিকদের অংশগ্রহণপশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬ কে কেন্দ্র করে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ভোটগ্রহণের দিন যাতে প্রতিটি ভোটার নির্বিঘ্নে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যেই ছুটি ঘোষণা করা হয়েছে।

— Advertisement —

West Bengal Govt. Holiday Election 2026: ভোটের দিনে সরকারি ছুটি ঘোষণা

পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে কোন কোন দিনে, কোন কোন এলাকায় ছুটি থাকবে এবং কারা এই সুবিধা পাবেন? দুই দফায় ভোটগ্রহণের দিন সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় Negotiable Instruments Act, 1881 অনুযায়ী সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে

প্রথম দফা ভোট২৩ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার)
দ্বিতীয় দফা ভোট২৯ এপ্রিল ২০২৬ (বুধবার)

নবান্নের নির্দেশে সমস্ত সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান (সরকারি এবং প্রাইভেট উভয় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়), সরকারি সংস্থা, কর্পোরেশন ও বোর্ড, স্থানীয় সংস্থা এই ছুটি প্রযোজ্য হবে

গুরুত্বপূর্ণ বিষয় ও ছুটি সংক্রান্ত নির্দেশ

— Advertisement —

ভোটের দিনে সংশ্লিষ্ট এলাকায় সম্পূর্ণ ছুটি থাকবে, শ্রমিকদের জন্যও Paid Holiday (বেতনসহ ছুটি) ঘোষণা করা হবে। পুনর্ভোট (Re-poll) হলে সেই দিনও একই সুবিধা মিলবে।

  • পুনর্ভোট (Re-poll) হলে সেই দিনও একই সুবিধা মিলবে।
  • ভোটকর্মীরা দেরিতে ফিরলে পরদিন Special Leave পেতে পারেন।
  • যেসব স্কুল বা অফিসে ভোটকেন্দ্র হবে, সেখানে ভোটের আগের দিনও ছুটি দেওয়া যেতে পারে।

সরকার স্পষ্ট করে জানিয়েছে, অনেক ক্ষেত্রেই কর্মীরা অন্য জেলায় কাজ করেন কিন্তু তাদের নাম ভোটার তালিকায় অন্যত্র থাকে। এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্মীকে ভোট দেওয়ার জন্য Section 135B(1) অনুযায়ী ছুটি দিতে হবে। এই নিয়ম casual worker বা অস্থায়ী কর্মীদের ক্ষেত্রেও প্রযোজ্য

ভোটকেন্দ্র সংক্রান্ত অতিরিক্ত ছুটি

যে সমস্ত স্কুল, কলেজ বা সরকারি প্রতিষ্ঠানকে ভোটকেন্দ্র বা রিসেপশন সেন্টার হিসেবে ব্যবহার করা হবে, সেখানে — ২২ এপ্রিল ২০২৬ (বুধবার), ২৮ এপ্রিল ২০২৬ (মঙ্গলবার) এই দিনগুলিতে স্থানীয়ভাবে ছুটি ঘোষণা করা হতে পারে।

পশ্চিমবঙ্গ সরকার অর্থ দপ্তরের নোটিশ (Download) 30/03/2026
↓ Nabanna Notice PDF

অবশ্যই দেখুন: Yuba Sathi Status Check: বাংলার যুব-সাথী অনলাইন স্ট্যাটাস চেক!

ভোটাধিকার প্রয়োগ অংশগ্রহণকে আরও সহজ ও স্বতঃস্ফূর্ত করতে রাজ্য সরকারের এই ছুটির ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আপডেটটি সকলের মধ্যে শেয়ার করে জানিয়ে দিন, তারই সঙ্গে নবান্নের অফিশিয়াল নোটিশটিও নিজেরা দেখে নেবেন।

Join Group

Telegram