WB Agniveer Reservation: সরকারি চাকরিতে অগ্নিবীরদের ২০ শতাংশ সংরক্ষণ! কোন দপ্তরে জেনে নিন

Anjan Mahata

Published on:

WB Gov announces 20% reservation for Agniveers

সম্প্রতি রাজ্যের সরকারি চাকরির ক্ষেত্রে ও জরুরি পরিষেবা জোরদার করতে এক গুচ্ছ ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেনাবাহিনী থেকে চার বছরের সেবা শেষ করে ফেরা ‘অগ্নিবীর’ (Agniveer)-দের কর্মসংস্থান নিশ্চিত করার পাশাপাশি রাজ্যের নিরাপত্তা ও বিপর্যয় মোকাবিলা পরিকাঠামোকে নতুন রূপ দিতে চলেছে রাজ্য সরকার। এবার থেকে রাজ্যের সরকারি চাকরিতে ২০ শতাংশ অগ্নিবীরদের জন্য সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়। কোন কোন দপ্তরে এই সংরক্ষণ কার্যকর হবে বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে।

— Advertisement —

WB Agniveer Reservation: সরকারি চাকরিতে অগ্নিবীরদের ২০ শতাংশ সংরক্ষণ

গত রবিবার কলকাতার গার্ডেনরিচে আয়োজিত প্রতিরক্ষা মন্ত্রকের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন রাজ্যের সরকারি চাকরিতে প্রাক্তন অগ্নিবীদের জন্য ২০ শতাংশ সংরক্ষণের এই নতুন নীতি ও পরিকল্পনার বিস্তারিত রূপরেখা প্রকাশ করেছেন।

বিষয়বিবরণ
ঘোষণার বিষয়প্রাক্তন অগ্নিবীরদের ২০% সংরক্ষণ
ঘোষণা করেছেনমুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
সংরক্ষণ যুক্ত দফতরসমূহরাজ্য পুলিশ, দমকল, বন বিভাগ, বিপর্যয় মোকাবিলা
ভারতীয় সেনা বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটhttps://www.joinindianarmy.nic.in/

সরকারি চাকরির ৪টি গুরুত্বপূর্ণ দফতরে সংরক্ষণ

সেনাবাহিনীতে চার বছরের মেয়াদী সেবা শেষে ফিরে আসা প্রশিক্ষিত যুবকদের অভিজ্ঞতা ও শৃঙ্খলাকে রাজ্য গঠনে কাজে লাগাতে বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য প্রশাসন। রাজ্যের মূল ৪টি ইউনিফর্মড ও জরুরি পরিষেবার দফতরে প্রাক্তন অগ্নিবীরদের জন্য সরাসরি ২০% আসন সংরক্ষিত থাকবে।

  • রাজ্য পুলিশ বাহিনী (West Bengal Police): আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করতে।
  • দমকল ও জরুরি পরিষেবা দফতর (Fire and Emergency Services): অগ্নিনির্বাপণ ও দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করতে।
  • বন বিভাগ (Forest Department): বনাঞ্চল রক্ষা, বন্যপ্রাণী সংরক্ষণ ও পাহারা দেওয়ার কাজ জোরদার করতে।
  • বিপর্যয় মোকাবিলা ও সিভিল ডিফেন্স (Disaster Management & Civil Defence): যেকোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট দুর্যোগে দ্রুত সহায়তা প্রদানে।
— Advertisement —

প্রশিক্ষিত ও সুশৃঙ্খল সেনাকর্মীদের এই সকল দফতরে সরাসরি নিয়োগের ফলে রাজ্যের আইনশৃঙ্খলা ও উদ্ধারকাজের মান বহুগুণ বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।

ক্লিক করে জেনে নিন: Indian Army Agniveer: অগ্নিবীর কি? যোগ্যতা কি লাগবে? সুবিধা, অসুবিধা এবং ভবিষ্যৎ সমস্ত তথ্য

রাজ্য সরকারের এই পদক্ষেপের ফলে একদিকে যেমন প্রাক্তন অগ্নিবীরদের কর্মসংস্থান নিশ্চিত হবে, তেমনি রাজ্যের নিরাপত্তা ও আপৎকালীন বিপর্যয় মোকাবিলা ব্যবস্থা আরও অনেক বেশি শক্তিশালী হবে বলে আশা করা যাচ্ছে।

Join Group

Telegram

Share