APFC Recruitment: EPFO অফিসে সহকারি কমিশনার পদে নিয়োগ! যোগ্যতা, বেতন, ও আবেদন দেখে নিন

Anjan Mahata

Published on:

UPSC EPFO APFC Recruitment 2026

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল বড় সুযোগ! ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-এর তরফে এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশন (EPFO)-এ অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার (APFC) পদে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। কারা আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কী, বেতন কত এবং কীভাবে আবেদন করবেন— বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

— Advertisement —

UPSC EPFO APFC Recruitment 2026: EPFO অফিসে সহকারি কমিশনার পদে নিয়োগ!

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) আয়োজিত এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশন (EPFO)-এ মোট 80টি শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড কমিশনার (APFC) পদে নিয়োগ করা হবে। ক্যাটাগরি ভিত্তিক শূন্যপদের বিবরণ নিচে দেওয়া হলো —

UROBCEWSSCSTমোট
291808151080

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক (Bachelor’s Degree) বা সমতুল্য ডিগ্রি অর্জন করে থাকতে হবে। কোম্পানি ল (Company Law), লেবার ল (Labour Laws) অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (Public Administration)-এ ডিপ্লোমা থাকলে অগ্রাধিকার বা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করা হবে।

বয়সসীমা (Age Limit)

— Advertisement —

2026 সালের 11 সেপ্টেম্বর তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা নির্ধারণ করা হয়েছে —

  • General / EWS: সর্বোচ্চ বয়স 35 বছর।
  • OBC: সর্বোচ্চ বয়স 38 বছর (3 বছরের ছাড়)।
  • SC / ST: সর্বোচ্চ বয়স 40 বছর (5 বছরের ছাড়)।
  • PwBD: প্রার্থীরা সর্বোচ্চ 10 বছর পর্যন্ত সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন (সর্বোচ্চ বয়স 56 বছর পর্যন্ত)।
  • EPFO Employee / Central Govt Employees: নিয়মানুযায়ী সর্বোচ্চ 5 বছরের ছাড় প্রযোজ্য।

অবশ্যই পড়ুন: WBPSC Exam 2026: Miscellaneous, WBCS ও Clerkship পরীক্ষার সম্ভাব্য তারিখ জানাল কমিশন! সময়সূচি দেখে নিন

আবেদন পদ্ধতি (How to Apply)

আগ্রহী প্রার্থীদের UPSC-র অফিশিয়াল অনলাইন রিক্রুটমেন্ট পোর্টালে গিয়ে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে

  • ধাপ ১: প্রথমে UPSC-র অনলাইন পোর্টাল upsconline.nic.in/ora-তে প্রবেশ করে One Time Registration (OTR) সম্পন্ন করতে হবে এবং Universal Registration Number (URN) তৈরি করতে হবে।
  • ধাপ ২: নিবন্ধিত ইমেইল আইডি/মোবাইল নম্বর বা URN দিয়ে লগইন করে Special Advertisement No. 52/2026-এর অধীনে APFC পদের ফরম পূরণ করতে হবে।
  • ধাপ ৩: আপনার সমস্ত ব্যক্তিগত, শিক্ষাগত তথ্য ও নথি সতর্কতার সাথে জমা দিন।
  • ধাপ ৪: সঠিক সাইজ ও ফরম্যাটে লাইভ ফটো, স্ক্যান ছবি, স্বাক্ষর এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন।
  • ধাপ ৫: অনলাইন পেমেন্ট মোডের মাধ্যমে নির্ধারিত আবেদন ফি প্রদান করুন।
  • ধাপ ৬: চূড়ান্ত সাবমিশনের পর আবেদনপত্রের একটি প্রিন্ট কপি ভবিষ্যতে ব্যবহারের জন্য ডাউনলোড করে রাখুন।

আবেদন ফি (Application Fee)

আবেদনের শ্রেণিআবেদন ফি
General / OBC / EWS (পুরুষ প্রার্থী)₹25/-
SC / ST / PwBD / সমস্ত মহিলা প্রার্থী₹0/- (কোনো ফি লাগবে না)

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents)

  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্মতারিখের প্রমাণপত্র
  • স্নাতক ডিগ্রির সার্টিফিকেট ও মার্কশিট
  • কোনো ফটো আইডেন্টিটি প্রুফ (আধার কার্ড / ভোটার কার্ড / প্যান কার্ড / পাসপোর্ট ইত্যাদি)
  • জাতিগত শংসাপত্র (SC/ST/OBC/EWS ক্ষেত্রে)
  • PwBD সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
  • সাম্প্রতিক লাইভ পাসপোর্ট সাইজ ছবি ও স্বাক্ষর

নির্বাচন পদ্ধতি (Selection Process & Syllabus)

প্রার্থী নির্বাচন মূলত দুটি ধাপে সম্পন্ন হবে— লিখিত পরীক্ষা (Recruitment Test – RT) এবং ইন্টারভিউ (Interview)।

  • লিখিত পরীক্ষা (RT) ও ইন্টারভিউয়ের ওয়েটেজ (Weightage) থাকবে 75:25 অনুপাতে।
  • মোট মার্কস: লিখিত পরীক্ষা 300 নম্বর এবং ইন্টারভিউ 100 নম্বর
  • অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে এবং ভুল উত্তরের জন্য 1/3 অংশ নেগেটিভ মার্কিং থাকবে।

মাসিক বেতন (Pay Scale)

মনোনীত প্রার্থীদের 7th CPC অনুযায়ী Pay Matrix-এর Level-10 স্কেলে বেতন প্রদান করা হবে। এটি কেন্দ্র সরকারের গ্রুপ ‘এ’ (Group-A) মর্যাদার একটি স্থায়ী পদ। নিয়োগের শুরুতেই Basic Pay ৫৬,১০০ টাকা, DA, HRA ও অন্যান্য ভাতা মিলিয়ে মাসের শুরুতেই মোট বেতন প্রায় ৮০ হাজার টাকা

আবেদন চলছে! CPCB Recruitment 2026: সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডে বিভিন্ন পদে নিয়োগ! দেখে নিন

গুরুত্বপূর্ণ তারিখ ও লিংক

বিষয়তথ্য
UPSC অফিশিয়াল ওয়েবসাইটwww.upsc.gov.in
অনলাইন আবেদনের ডাইরেক্ট linkApply Here →
অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি (Special Advt. No: 52/2026)Download PDF ↓
অনলাইনে আবেদন শুরু২২ শে আগস্ট, ২০২৬
আবেদনের শেষ তারিখ১১ ই সেপ্টেম্বর, ২০২৬
পরীক্ষার তারিখ২০ ই ডিসেম্বর, ২০২৬

কেন্দ্রীয় সরকারের অধীনে EPFO-র মতো গুরুত্বপূর্ণ সংস্থায় গ্রুপ ‘A’ অফিসার হিসেবে কাজ করার এটি একটি দুর্দান্ত সুযোগ। আগ্রহী যোগ্য প্রার্থীরা শেষ তারিখের অপেক্ষা না করে নির্ধারিত সময়সীমার মধ্যেই অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন এবং আবেদন করার আগে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নিন।

Join Group

Telegram

Share