WBPSC Exam 2026: Miscellaneous, WBCS ও Clerkship পরীক্ষার সম্ভাব্য তারিখ জানাল কমিশন! সময়সূচি দেখে নিন

Pralay Roy

Published on:

WBPSC Exam Calendar 2026

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। Public Service Commission, West Bengal (WBPSC) আগামী কয়েক মাসে একাধিক প্রতিযোগিতামূলক পরীক্ষা আয়োজনের প্রস্তুতি শুরু করেছে24 আগস্ট 2026 তারিখে প্রকাশিত একটি চিঠিতে পূর্ব বর্ধমানের জেলা শাসক ও কালেক্টরকে পরীক্ষার জন্য উপযুক্ত কেন্দ্র চিহ্নিত করে একটি District Venue Bank তৈরি করার অনুরোধ জানিয়েছে কমিশন।

— Advertisement —

WBPSC Recruitment Exam 2026: কোন পরীক্ষা কবে হতে পারে?

কমিশনের চিঠি অনুযায়ী, আগামী কয়েক মাসে অনুষ্ঠিত হতে চলা Miscellaneous Services Recruitment Examination (Preliminary), WBCS (Executive) etc. (Preliminary) এবং Clerkship Examination (Part-I)-এর সম্ভাব্য সময়সূচিও জানানো হয়েছে।

পরীক্ষার নামসম্ভাব্য পরীক্ষার সময়
Miscellaneous Services Recruitment Examination (Preliminary), 2024অক্টোবর 2026-এর প্রথম সপ্তাহ
West Bengal Civil Services (Executive) etc. (Preliminary), 2025নভেম্বর 2026-এর তৃতীয়/চতুর্থ সপ্তাহ
Clerkship Examination (Part-I), 2024ডিসেম্বর 2026-এর প্রথম সপ্তাহ

চিঠিতে এই তারিখগুলিকে Tentative Date of Examination হিসেবে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এগুলি সম্ভাব্য সময়সূচি; চূড়ান্ত পরীক্ষার তারিখ পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

কেন নতুন Venue Bank তৈরি করছে WBPSC?

— Advertisement —

WBPSC-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই পরীক্ষাগুলিতে অত্যন্ত বেশি সংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। ফলে পরীক্ষার সময় যাতে অতিরিক্ত ভিড় না হয় এবং পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় থাকে, তার জন্য পর্যাপ্ত পরিকাঠামোযুক্ত পরীক্ষাকেন্দ্র আগে থেকেই চিহ্নিত করা প্রয়োজন।

এই কারণে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের কাছে Medical College, Engineering College, ITI, Polytechnic College এবং রামকৃষ্ণ মিশন পরিচালিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান-এর মতো উপযুক্ত প্রতিষ্ঠানকে পরীক্ষাকেন্দ্র হিসেবে চিহ্নিত করার অনুরোধ করা হয়েছে।

জেনে রাখুন! WBCS Exam Attempts: পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস পরীক্ষা কতবার বসা যায়? লেটেস্ট তথ্য জেনে নাও

পরীক্ষাকেন্দ্র চূড়ান্ত করার আগে কী দেখা হবে?

WBPSC-এর চিঠিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি পরিদর্শন করে সেগুলিকে সরকারি District Venue Bank-এ অন্তর্ভুক্ত করার অনুরোধ করা হয়েছে। পরীক্ষার সময় ওই কেন্দ্রগুলিতে অন্য কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা বা অনুষ্ঠান রয়েছে কি না, পর্যাপ্ত পরিকাঠামো রয়েছে কি না এবং পরীক্ষার আয়োজনের ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে কি না—এসব বিষয় বিবেচনা করতে বলা হয়েছে।

জেলা প্রশাসনকে চিহ্নিত কেন্দ্রগুলির তালিকা 1 সেপ্টেম্বর 2026-এর মধ্যে কমিশনের কাছে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে

চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট

WBPSC-এর এই চিঠি থেকে বোঝা যাচ্ছে, 2026 সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে। তবে চিঠিতে পরীক্ষাগুলির সম্ভাব্য সময় দেওয়া হলেও নির্দিষ্ট পরীক্ষার দিন ঘোষণা করা হয়নি। তাই Miscellaneous Services, WBCS এবং Clerkship পরীক্ষার প্রার্থীদের ক্ষেত্রে চূড়ান্ত পরীক্ষার তারিখ ও অন্যান্য নির্দেশনার জন্য WBPSC-এর পরবর্তী অফিসিয়াল বিজ্ঞপ্তির অপেক্ষা করতে হবে

বিষয়তথ্য
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) অফিসিয়াল ওয়েবসাইটhttps://psc.wb.gov.in/
অফিসিয়াল হেল্পলাইন(033) 2419-8185
ইমেইল:  [email protected] 

দেখে নাও! WBPSC All Exam List: পিএসসি অন্তর্গত কি কি সরকারি চাকরির পরীক্ষা রয়েছে? সমস্ত তথ্য দেখে নিন

Join Group

Telegram

Share