SVMCM Scholarship: স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বড় আপডেট! মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা

Anjan Mahata

Published on:

SVMCM Swami Vivekananda Scholarship Update 2026

পশ্চিমবঙ্গের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী রাজ্যের ছাত্র-ছাত্রীদের উচ্চশিক্ষা প্রসারে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের পড়াশোনা সহায়তা করার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে শুধুমাত্র মেধার ভিত্তিতে “বিবেকানন্দ মেরিট স্কলারশিপ প্রকল্প” তথা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM Scholarship) পুনরায় চালু করার ঘোষণা করলেন।

— Advertisement —

নবরূপে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ: Swami Vivekananda Scholarship 2026

নবনির্মিত সরকারের আজকে তথা 18 মে সোমবার ছিল দ্বিতীয় কেবিনেট বৈঠক, সেই বৈঠক থেকে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন রাজ্যে চালু থাকা সমস্ত ধর্মীয় ভাতা সম্পূর্ণভাবে বন্ধ করে এবং সেই খাতের সমস্ত অর্থ সরাসরি বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনায় বরাদ্দ করা হবে।

পূর্বাতন সরকারের সময়কালে সংখ্যালঘু মুসলিম ছাত্র-ছাত্রীদের ঐক্যশ্রী স্কলারশিপ এর মাধ্যমে টাকা দেওয়া হতো এবং অন্যান্য ছাত্রছাত্রীদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর মাধ্যমে উচ্চ শিক্ষার জন্য টাকা দেওয়া হতো (দুই ক্ষেত্রেই স্কলারশিপের টাকার পরিমাণ একই ছিল)

— Advertisement —

কিন্তু বর্তমান মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে ধর্মের ভিত্তিতে আর কোন স্কলারশিপ থাকছে না শুধুমাত্র একটি স্কলারশিপ থাকবে যেটাতে মেধার ভিত্তিতে ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার জন্য স্কলারশিপ প্রদান করা হবে। এর অর্থ হলো সংখ্যালঘু মুসলিম ছাত্র-ছাত্রীরা সহ অন্যান্য সকল ছাত্র-ছাত্রীরা মেধার ভিত্তিতে শুধুমাত্র স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে

আবেদন চলছে! Dr. Rajendra Prasad Scholarship 2026: মেধাবী পড়ুয়াদের ৩০,০০০ টাকা স্কলারশিপ! যোগ্যতা, আবেদন প্রক্রিয়া

স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নতুন শিক্ষাবর্ষে আবেদনে কবে শুরু হবে?

যে সকল ছাত্র-ছাত্রীরা 2026 সালে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক এর গণ্ডি পেরিয়েছে তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে না। এক্ষেত্রে জানিয়ে রাজ্যের স্কুলগুলিতে একাদশ শ্রেণীতে ভর্তি এবং কলেজে প্রথম বর্ষে ভর্তির পরেই এই শিক্ষা বর্ষের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন প্রক্রিয়ায় শুরু হবে।

বর্তমানে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর পোর্টালে 2025-26 শিক্ষা বর্ষের আবেদন চলছে। 2026-27 শিক্ষা বর্ষের আবেদন প্রক্রিয়া স্কুল এবং কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আনুমানিক দূর্গা পূজার পর সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ আবেদন প্রক্রিয়া শুরু হবে

আগের শিক্ষাবর্ষের টাকা পাবে কিনা? SVMCM 2025-26

সরকার পরিবর্তনের ফলে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এখনো আগের শিক্ষাবর্ষের টাকা পায়নি তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই খুব শীঘ্রই তোমাদের টাকাও তোমাদের একাউন্টে ক্রেডিট করে দেওয়া হবে। এক্ষেত্রে প্রশাসনিক কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য একটু দেরি হতে পারে কিন্তু তোমাদের টাকা অবশ্যই দেওয়া হবে এক্ষেত্রে চিন্তার কোন কারণ নেই।

বিষয়লিংক
স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট https://svmcm.wb.gov.in/
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সংক্রান্ত সমস্ত আপডেটCheck Now→

Join Group

Telegram

Share