ভারত সরকারের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্ম পুরস্কার’ 2026 সালের জন্য বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তিত্বদের নাম ঘোষণা করা হয়েছে। শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সমাজসেবা, চিকিৎসা, শিক্ষা, কৃষি, ক্রীড়া, প্রত্নতত্ত্ব ও প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবেই এই সম্মান প্রদান করা হয়। এই বছর মোট 131 জনকে পদ্ম পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়েছে, তার মধ্যে ৫ জন পদ্মবিভূষণ, ১৩ জন পদ্মভূষণ ও ১১৩ জন পদ্মশ্রী পুরস্কার দেওয়া হবে বলে ঘোষণা করেছিল। তবে 25 মে, 2026 মোট 66 জনকে পদ্ম পুরস্কার প্রদান করা হয়।
| বিষয় | তথ্য |
|---|---|
| 2026-এ মোট পদ্ম পুরস্কারপ্রাপ্ত | 66 জন |
| 2026-এ পদ্ম বিভূষণ পুরস্কারপ্রাপ্ত | 2 জন |
| 2026-এ পদ্ম ভূষণ পুরস্কারপ্রাপ্ত | 6 জন |
| 2026-এ পদ্ম শ্রী পুরস্কারপ্রাপ্ত | 58 জন |
| প্রদানকারী | ভারতের রাষ্ট্রপতি |
Padma Award Winners List 2026 – পদ্ম পুরস্কার 2026 বিজয়ীদের তালিকা
পদ্ম পুরস্কারগুলি প্রতি বছর ভারতের রাষ্ট্রপতি প্রদান করেন। সাধারণত প্রজাতন্ত্র দিবসের আগে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়। এই পুরস্কারগুলির মধ্যে পদ্ম বিভূষণ সবচেয়ে উচ্চ মর্যাদাসম্পন্ন, এরপর পদ্ম ভূষণ এবং তারপর পদ্ম শ্রী। শুধু ভারতীয় নাগরিক নয়, বিশেষ অবদানের জন্য বিদেশি নাগরিকরাও পদ্ম পুরস্কারে সম্মানিত হতে পারেন।
পদ্মবিভূষণ (Padma Vibhushan) 2026 প্রাপকদের তালিকা
পদ্ম বিভূষণ হল ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান। 1954 সালে এই পুরস্কার চালু করা হয়। শিল্প, সাহিত্য, বিজ্ঞান, চিকিৎসা, সমাজসেবা, জনসেবা সহ বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ ও ব্যতিক্রমী অবদানের জন্য এই সম্মান প্রদান করা হয়। দেশের উন্নয়ন ও মানবকল্যাণে দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার দেওয়া হয়।
| নাম | ক্ষেত্র | দেশ/রাজ্য |
|---|---|---|
| ধর্মেন্দ্র সিং দেওল (Dharmendra Singh Deol) | শিল্প (Art) | মহারাষ্ট্র |
| ড. এন. রাজম (Dr. N. Rajam) | শিল্প (Art) | উত্তরপ্রদেশ |
পদ্মভূষণ (Padma Bhushan) 2026 প্রাপকদের তালিকা
পদ্ম ভূষণ হল ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার। 1954 সাল থেকে এই সম্মান প্রদান করা হচ্ছে। শিক্ষা, প্রশাসন, সংস্কৃতি, বিজ্ঞান, অর্থনীতি, ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে উচ্চমানের বিশিষ্ট সেবার জন্য ব্যক্তিদের এই পুরস্কারে সম্মানিত করা হয়। জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিরাই সাধারণত এই সম্মান লাভ করেন।
| নাম | ক্ষেত্র | দেশ/রাজ্য |
|---|---|---|
| ড. আর. গণেশ (Dr. R. Ganesh) | শিল্প (Art) | কর্ণাটক |
| ভগত সিং কোশ্যারি (Bhagat Singh Koshyari) | জনসেবা (Public Affairs) | উত্তরাখণ্ড |
| উদয় সুরেশকুমার কোটাক (Uday Sureshkumar Kotak) | বাণিজ্য ও শিল্প (Trade & Industry) | মহারাষ্ট্র |
| প্রফেসর বিজয় কুমার মালহোত্রা (Prof. Vijay Kumar Malhotra) | জনসেবা (Public Affairs) | দিল্লি |
| ড. কলিপট্টি রামাসামি পালানিস্বামী (Dr. Kalipatti Ramasamy Palaniswami) | চিকিৎসা (Medicine) | তামিলনাড়ু |
| পীযূষ পান্ডে (Piyush Pandey) | শিল্প (Art) | মহারাষ্ট্র |
পদ্মশ্রী (Padma Shri) 2026 প্রাপকদের তালিকা
পদ্ম শ্রী হল ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান। 1954 সালে এই পুরস্কারের সূচনা হয়। সমাজসেবা, কৃষি, শিক্ষা, লোকসংস্কৃতি, পরিবেশ সংরক্ষণ, শিল্প ও ক্রীড়া সহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এই সম্মান প্রদান করা হয়। সাধারণ মানুষের জীবন ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদের কাজের স্বীকৃতি হিসেবেই পদ্ম শ্রী প্রদান করা হয়।
| নাম | ক্ষেত্র | দেশ/রাজ্য |
|---|---|---|
| বিশ্ববন্ধু (Vishwabandhu) | শিল্প (Art) | বিহার |
| ভরত সিং ভারতী (Bharat Singh Bharti) | শিল্প (Art) | বিহার |
| তাগা রাম ভীল (Taga Ram Bheel) | শিল্প (Art) | রাজস্থান |
| হরমনপ্রীত কৌর ভূল্লার (Harmanpreet Kaur Bhullar) | ক্রীড়া (Sports) | পাঞ্জাব |
| রতিলাল মোহনলাল বরিসাগর (Ratilal Mohanlal Borisagar) | সাহিত্য ও শিক্ষা | গুজরাট |
| কুমার বোস (Kumar Bose) | শিল্প (Art) | পশ্চিমবঙ্গ |
| জনার্দন বাপুরাও বোথে (Janardan Bapurao Bothe) | সমাজসেবা | মহারাষ্ট্র |
| স্বামী ব্রহ্মদেব (Swami Brahmadev) | সমাজসেবা | রাজস্থান |
| প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) | শিল্প (Art) | পশ্চিমবঙ্গ |
| দেবকি আম্মা জি (Devaki Amma Ji) | সমাজসেবা | কেরল |
| ড. রামচন্দ্র গদবোলে (Dr. Ramchandra Gadbole) | চিকিৎসা | ছত্তিশগড় |
| সুনীতা গদবোলে (Sunita Gadbole) | চিকিৎসা | ছত্তিশগড় |
| তেচি গুবিন (Techi Gubin) | সমাজসেবা | অরুণাচল প্রদেশ |
| ড. এইচ. ভি. হান্ডে (Dr. H. V. Hande) | চিকিৎসা | তামিলনাড়ু |
| গফরুদ্দিন মেওয়াতি যোগী (Gaffaruddin Mewati Yogi) | শিল্প (Art) | রাজস্থান |
| মীর হাজি কাসম (Meer Haji Kasam) | শিল্প (Art) | গুজরাট |
| রঘুবীর খেডকর (Raghuvir Khedkar) | শিল্প (Art) | মহারাষ্ট্র |
| আর. কৃষ্ণন কিট্টা (R. Krishnan Kitta) | শিল্প (Art) | তামিলনাড়ু |
| প্রফেসর ড. লার্স-ক্রিশ্চিয়ান কখ (Prof. Dr. Lars-Christian Koch) | শিল্প (Art) | জার্মানি |
| মামিদালা জগদেশ কুমার (Mamidala Jagadesh Kumar) | সাহিত্য ও শিক্ষা | দিল্লি |
| প্রবীণ কুমার (Praveen Kumar) | ক্রীড়া (Sports) | উত্তরপ্রদেশ |
| কে. বিজয় কুমার (K. Vijay Kumar) | সিভিল সার্ভিস | তামিলনাড়ু |
| শ্রীরঙ্গ দেব্বা লাড (Shrirang Devba Lad) | কৃষি | মহারাষ্ট্র |
| আংকেগৌডা এম (Ankegowda M) | সমাজসেবা | কর্ণাটক |
| প্রফেসর (ড.) সরোজ মণ্ডল (Prof. Dr. Saroj Mondal) | চিকিৎসা | পশ্চিমবঙ্গ |
| প্রফেসর বুদ্ধ রশ্মি মানি (Prof. Buddha Rashmi Mani) | প্রত্নতত্ত্ব | উত্তরপ্রদেশ |
| নিলেশ বিনোদচন্দ্র মাণ্ডলেভালা (Nilesh Vinodchandra Mandlewala) | সমাজসেবা | গুজরাট |
| ড. মহেন্দ্র কুমার মিশ্র (Dr. Mahendra Kumar Mishra) | সাহিত্য ও শিক্ষা | ওড়িশা |
| তৃপ্তি মুখার্জি (Tripti Mukherjee) | শিল্প (Art) | পশ্চিমবঙ্গ |
| হরিমাধব মুখোপাধ্যায় (Harimadhab Mukhopadhyay) | শিল্প (Art) | পশ্চিমবঙ্গ |
| ড. এ. ই. মুথুনায়াগম (Dr. A. E. Muthunayagam) | বিজ্ঞান ও প্রকৌশল | কেরল |
| সত্যনারায়ণ নন্দলাল নুওয়াল (Satyanarayan Nandlal Nuwal) | বাণিজ্য ও শিল্প | মহারাষ্ট্র |
| কে. পজনিভেল (K. Pazhanivel) | ক্রীড়া (Sports) | পুদুচেরি |
| ধর্মিকলাল চুনিলাল পান্ড্যা (Dharmiklal Chunilal Pandya) | শিল্প (Art) | গুজরাট |
| কৈলাশ চন্দ্র পন্ত (Kailash Chandra Pant) | সাহিত্য ও শিক্ষা | মধ্যপ্রদেশ |
| গরিমেলা বালাকৃষ্ণ প্রসাদ (Garimella Balakrishna Prasad) | শিল্প (Art) | অন্ধ্রপ্রদেশ |
| প্রফেসর (ড.) রাজেন্দ্র প্রসাদ (Prof. Dr. Rajendra Prasad) | চিকিৎসা | উত্তরপ্রদেশ |
| ড. গুদুরু ভেঙ্কট রাও (Dr. Guduru Venkata Rao) | চিকিৎসা | তেলেঙ্গানা |
| দীপিকা রেড্ডি (Deepika Reddy) | শিল্প (Art) | তেলেঙ্গানা |
| ড. পালকোন্ডা বিজয় আনন্দ রেড্ডি (Dr. Palkonda Vijaya Anand Reddy) | চিকিৎসা | তেলেঙ্গানা |
| হরিচরণ সাইকিয়া (Haricharan Saikia) | শিল্প (Art) | অসম |
| প্রফেসর ভেমপতি কুটুম্ব শাস্ত্রী (Prof. Vempati Kutumba Sastry) | সাহিত্য ও শিক্ষা | অন্ধ্রপ্রদেশ |
| প্রফেসর শফি শওক (Prof. Shafi Shauq) | সাহিত্য ও শিক্ষা | জম্মু ও কাশ্মীর |
| বলদেব সিং (Baldev Singh) | ক্রীড়া (Sports) | পাঞ্জাব |
| ইয়ুমনাম যাত্রা সিং (Yumnam Yatra Singh) | শিল্প (Art) | মণিপুর |
| ড. অশোক কুমার সিং (Dr. Ashok Kumar Singh) | বিজ্ঞান ও প্রকৌশল | উত্তরপ্রদেশ |
| শিবশঙ্করী (Shivshankari) | সাহিত্য ও শিক্ষা | তামিলনাড়ু |
| ড. আর. শ্রীধর (Dr. R. Sridhar) | রেডিও সম্প্রচার | তামিলনাড়ু |
| প্রফেসর শ্যাম সুন্দর (Prof. Shyam Sundar) | চিকিৎসা | উত্তরপ্রদেশ |
| ড. এস. জি. সুশীলাম্মা (Dr. S. G. Sushilamma) | সমাজসেবা | কর্ণাটক |
| এন. স্বামীনাথন (N. Swaminathan) | শিল্প (Art) | তামিলনাড়ু |
| ড. কেওয়াল কৃষাণ ঠাকরাল (Dr. Kewal Krishan Thakral) | চিকিৎসা | উত্তরপ্রদেশ |
| ড. গোপাল জি ত্রিবেদী (Dr. Gopal Ji Trivedi) | বিজ্ঞান ও প্রকৌশল | বিহার |
| অরবিন্দ বৈদ্য (Arvind Vaidya) | শিল্প (Art) | গুজরাট |
| প্রফেসর জুজের ভাসি (Prof. Juzer Vasi) | বিজ্ঞান ও প্রকৌশল | মহারাষ্ট্র |
| ড. নারায়ণ ব্যাস (Dr. Narayan Vyas) | প্রত্নতত্ত্ব | মধ্যপ্রদেশ |
| হ্যালি ওয়ার (Hally War) | সমাজসেবা | মেঘালয় |
| প্রফেসর গাম্বির সিং ইয়নজোনে (Prof. Gambir Singh Yonzone) | সাহিত্য ও শিক্ষা | পশ্চিমবঙ্গ |
পদ্ম পুরস্কার 2026-এর বিশেষ দিক (Key Award Winners)
2026 সালের পদ্ম পুরস্কারের তালিকায় শিল্প, লোকসংস্কৃতি, চিকিৎসা, বিজ্ঞান, সমাজসেবা এবং পরিবেশ সংরক্ষণের সঙ্গে যুক্ত বহু বিশিষ্ট ব্যক্তিত্ব স্থান পেয়েছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন—
- অভিনেতা ধর্মেন্দ্র সিং দেওল, যিনি দীর্ঘ কয়েক দশক ধরে ভারতীয় চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
- ক্রিকেটার হরমনপ্রীত কৌর, যিনি ভারতীয় মহিলা ক্রিকেটকে আন্তর্জাতিক স্তরে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন।
- প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা।
- পরিবেশবিদ হ্যালি ওয়ার, যিনি মেঘালয়ের বিখ্যাত Living Root Bridge সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
- প্রফেসর গাম্বির সিং ইয়নজোনে, যিনি পশ্চিমবঙ্গে শিক্ষা ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
Padma Award 2026: পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর
১) 2026 সালে মোট কতজন পদ্ম পুরস্কার পেয়েছেন?
A) 58 জন
B) 66 জন
C) 72 জন
D) 80 জন
উত্তর: B) 66 জন
২) 2026 সালে কতজন পদ্ম বিভূষণ পেয়েছেন?
A) 2 জন
B) 4 জন
C) 6 জন
D) 7 জন
উত্তর: A) 2 জন
৩) 2026 সালে কতজন পদ্ম ভূষণ পেয়েছেন?
A) 5 জন
B) 6 জন
C) 8 জন
D) 10 জন
উত্তর: B) 6 জন
৪) 2026 সালে কতজন পদ্ম শ্রী পেয়েছেন?
A) 58 জন
B) 60 জন
C) 66 জন
D) 70 জন
উত্তর: A) 58 জন
৫) পদ্ম বিভূষণ ভারতের কততম সর্বোচ্চ অসামরিক সম্মান?
A) প্রথম
B) দ্বিতীয়
C) তৃতীয়
D) চতুর্থ
উত্তর: B) দ্বিতীয়
৬) পদ্ম ভূষণ ভারতের কততম সর্বোচ্চ অসামরিক সম্মান?
A) দ্বিতীয়
B) তৃতীয়
C) চতুর্থ
D) পঞ্চম
উত্তর: B) তৃতীয়
৭) পদ্ম শ্রী ভারতের কততম সর্বোচ্চ অসামরিক সম্মান?
A) দ্বিতীয়
B) তৃতীয়
C) চতুর্থ
D) পঞ্চম
উত্তর: C) চতুর্থ
৮) 2026 সালে পদ্ম বিভূষণ প্রাপক ধর্মেন্দ্র সিং দেওল কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত?
A) চিকিৎসা
B) সাহিত্য
C) শিল্প
D) বিজ্ঞান
উত্তর: C) শিল্প
৯) ড. এন. রাজম কোন বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত?
A) সেতার
B) তবলা
C) বেহালা
D) বাঁশি
উত্তর: C) বেহালা
১০) প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কোন ক্ষেত্রে পদ্ম শ্রী পেয়েছেন?
A) চিকিৎসা
B) শিল্প
C) বিজ্ঞান
D) ক্রীড়া
উত্তর: B) শিল্প
১১) হরমনপ্রীত কৌর কোন খেলাধুলার সঙ্গে যুক্ত?
A) ফুটবল
B) ক্রিকেট
C) হকি
D) ব্যাডমিন্টন
উত্তর: B) ক্রিকেট
১২) হ্যালি ওয়ার কোন রাজ্যের বাসিন্দা?
A) অসম
B) মেঘালয়
C) ত্রিপুরা
D) মণিপুর
উত্তর: B) মেঘালয়
১৩) ‘Living Root Bridge’ সংরক্ষণের সঙ্গে কে যুক্ত?
A) প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
B) হ্যালি ওয়ার
C) পীযূষ পান্ডে
D) কুমার বোস
উত্তর: B) হ্যালি ওয়ার
১৪) পীযূষ পান্ডে কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত?
A) শিল্প
B) কৃষি
C) ক্রীড়া
D) প্রত্নতত্ত্ব
উত্তর: A) শিল্প
১৫) প্রফেসর গাম্বির সিং ইয়নজোনে কোন রাজ্যের সঙ্গে যুক্ত?
A) গুজরাট
B) পশ্চিমবঙ্গ
C) বিহার
D) কর্ণাটক
উত্তর: B) পশ্চিমবঙ্গ
১৬) ড. নারায়ণ ব্যাস কোন ক্ষেত্রে অবদানের জন্য সম্মানিত হয়েছেন?
A) সাহিত্য
B) বিজ্ঞান
C) প্রত্নতত্ত্ব
D) ক্রীড়া
উত্তর: C) প্রত্নতত্ত্ব
১৭) কে পদ্ম শ্রী 2026-এ বিজ্ঞান ও প্রকৌশল ক্ষেত্রে সম্মানিত হয়েছেন?
A) ড. গোপাল জি ত্রিবেদী
B) হরমনপ্রীত কৌর
C) পীযূষ পান্ডে
D) প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
উত্তর: A) ড. গোপাল জি ত্রিবেদী
১৮) পদ্ম পুরস্কার সাধারণত কবে ঘোষণা করা হয়?
A) স্বাধীনতা দিবসে
B) প্রজাতন্ত্র দিবসে
C) গান্ধী জয়ন্তীতে
D) শিশু দিবসে
উত্তর: B) প্রজাতন্ত্র দিবসে
১৯) পদ্ম পুরস্কার কে প্রদান করেন?
A) প্রধানমন্ত্রী
B) উপরাষ্ট্রপতি
C) রাষ্ট্রপতি
D) লোকসভার স্পিকার
উত্তর: C) রাষ্ট্রপতি
২০) পদ্ম পুরস্কার প্রথম চালু হয় কত সালে?
A) 1947
B) 1950
C) 1954
D) 1962
উত্তর: C) 1954
| Details | Link |
|---|---|
| প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স WhatsApp গ্রুপ সঙ্গে চাকরির প্রস্তুতি » | |
| Current Affairs, GK, GS এর নোটস → | Click Here » |
অবশ্যই দেখুন: পশ্চিমবঙ্গ নতুন মন্ত্রিসভা ২০২৬ সম্পূর্ণ তালিকা
আজকের পোস্টে 2026 এ পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী পুরস্কার জয়ীদের নাম তোমাদের সাথে শেয়ার করা হল, সাথে পদ্ম পুরস্কার নিয়ে প্রয়োজনীয় তথ্য গুলিও শেয়ার করা হল, যেগুলো তোমাদের আগামী চাকরির পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সহায়তা করবে। এই টপিকটি কারেন্ট অ্যাফেয়ার্স এর দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -


