ভারতের 77তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোট 70 জন সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যকে গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড 2026 প্রদানের অনুমোদন দিয়েছেন। দেশের নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী অভিযান, সীমান্ত রক্ষা এবং উচ্চঝুঁকিপূর্ণ অপারেশনে অসাধারণ সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়েছে।
Gallantry Awards 2026: গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড কী?
গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড (Gallantry Awards) হলো ভারতের সর্বোচ্চ বীরত্ব সম্মানগুলির একটি শ্রেণি, যা দেশের জন্য অসাধারণ সাহসিকতা ও আত্মত্যাগ প্রদর্শনকারী সামরিক এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রদান করা হয়।
ভারতে বর্তমানে মোট 6টি প্রধান গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড রয়েছে। এগুলি যুদ্ধকালীন এবং শান্তিকালীন—এই দুই শ্রেণিতে বিভক্ত। উল্লেখ্য, সমস্ত গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড জীবিত কিংবা মরণোত্তর — উভয়ভাবেই প্রদান করা যেতে পারে।
শত্রুর মুখোমুখি বীরত্বের জন্য (Gallantry in the Face of Enemy): যুদ্ধ বা সশস্ত্র সংঘর্ষের সময় সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতিতে Param Vir Chakra, Mahavir Chakra ও Vir Chakra প্রদান করা হয়।
শান্তিকালীন বীরত্বের জন্য (Gallantry Other Than in the Face of Enemy): সন্ত্রাসবিরোধী অভিযান, অভ্যন্তরীণ নিরাপত্তা ও উদ্ধারকাজে সাহসিকতার জন্য Ashok Chakra, Kirti Chakra ও Shaurya Chakra দেওয়া হয়। সমস্ত গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড মরণোত্তরও প্রদান করা যায়।
| পরিস্থিতি | সর্বোচ্চ পুরস্কার |
|---|---|
| শত্রুর মুখোমুখি যুদ্ধে | Param Vir Chakra (PVC) |
| শান্তিকালীন / অন্যান্য পরিস্থিতিতে | Ashok Chakra |
গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড কোন কোন ক্ষেত্রে প্রদান করা হয়?
গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড সাধারণত নিম্নলিখিত ক্ষেত্রে প্রদান করা হয়—
- যুদ্ধক্ষেত্রে অসাধারণ বীরত্ব প্রদর্শন
- সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা
- সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ প্রতিরোধ
- জঙ্গি দমন অভিযান
- বিশেষ বাহিনীর গোপন অপারেশন
- উদ্ধার ও মানবিক সহায়তা কার্যক্রম
- অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় অসামান্য সাহসিকতা।
Gallantry Awards 2026 Winners List: ভারতের বীরত্ব পুরস্কার – বিজয়ীদের তালিকা
প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবস—এই দুটি জাতীয় অনুষ্ঠানের প্রাক্কালে প্রতিবছর ভারতের গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। 8 জুন 2026 তারিখে পুরস্কার প্রদানের প্রথম ধাপে মোট 51 টি পুরস্কার দেওয়া হয়েছে। এই পোস্টে 70 জন পুরস্কার প্রাপক এর নাম তোমাদের সাথে শেয়ার করা হল।
Ashok Chakra Awardees 2026
অশোক চক্র ভারতের সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার। যুদ্ধক্ষেত্রের বাইরে অসাধারণ সাহসিকতা, আত্মত্যাগ এবং বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়। ১৯৫২ সালে এই পুরস্কার চালু হয় এবং এর নাম ছিল “অশোক চক্র ক্লাস-I“। পরে ১৯৬৭ সালে এর নাম পরিবর্তন করে অশোক চক্র রাখা হয়।
| নাম | পদবি | ইউনিট / বাহিনী |
|---|---|---|
| শুভাংশু শুক্লা (Shubhanshu Shukla) | Group Captain (Flying Pilot) | Indian Air Force |
Kirti Chakra Awardees 2026
কীর্তি চক্র ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার। যুদ্ধক্ষেত্রের বাইরে অসাধারণ সাহসিকতা, আত্মত্যাগ এবং কর্তব্যনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। ১৯৫২ সালে এটি চালু হয় এবং প্রথমে এর নাম ছিল “অশোক চক্র ক্লাস-II”। পরে ১৯৬৭ সালে এর নাম পরিবর্তন করে কীর্তি চক্র রাখা হয়।
| নাম | পদবি | উনিট / বাহিনী |
|---|---|---|
| অর্শদীপ সিং (Arshdeep Singh) | Major | 1 Assam Rifles – Army |
| দলেশ্বর সুব্বা (Doleshwar Subba) | Naib Subedar | 2 PARA (SF) – Army |
| প্রশান্ত বালকৃষ্ণন নাইয়ার (Prasanth Balakrishnan Nair) | Group Captain (Flying Pilot) | Indian Air Force |
Shaurya Chakra Awardees 2026
শৌর্য চক্র ভারতের তৃতীয় সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার। ১৯৫২ সালে এটি চালু হয় এবং প্রথমে “অশোক চক্র ক্লাস-III” নামে পরিচিত ছিল। ১৯৬৭ সালে এর বর্তমান নামকরণ করা হয়। সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রের ব্যক্তিরাই এই সম্মান লাভ করতে পারেন।
| নাম | পদবি | ইউনিট / বাহিনী |
|---|---|---|
| ঘাটগে আদিত্য শ্রীকুমার (Ghatage Aditya Shrikumar) | Lieutenant Colonel | 21 PARA (SF) – Army |
| অংশুল বাল্টু (Anshul Baltoo) | Major | JAK LI, 32 Assam Rif – Army |
| শিবকান্ত যাদব (Shivkant Yadav) | Major | 5 PARA (SF) – Army |
| বিবেক (Vivek) | Major | MECH INF, 42 RR – Army |
| লৈশাংথেম দীপক সিং (Leishangthem Deepak Singh) | Major | 11 PARA (SF) – Army |
| যোগেন্দ্র সিং ঠাকুর (Yogender Singh Thakur) | Captain | 6 PARA (SF) – Army |
| পি. এইচ. মোজেস (P H Moses) | Subedar | 1 Assam Rifles – Army |
| বলদেব চাঁদ (Baldev Chand ) [মরণোত্তর] | Lance Dafadar | 4 RR – Army |
| মাংলেম সাং ভাইফেই (Manglem Sang Vaiphei) | Rifleman | 3 Assam Rifles – Army |
| ধ্রুব জ্যোতি দত্ত (Dhurba Jyoti Dutta) | Rifleman | 33 Assam Rifles – Army |
| দিলনা কে (Dilna K) | Lieutenant Commander | Indian Navy |
| রূপা এ (Roopa A) | Lieutenant Commander | Indian Navy |
| বিপিন উইলসন (Vipin Wilson) | Assistant Commandant | MHA |
Bar to Sena Medal (Gallantry) 2026
| নাম | পদবি | ইউনিট / বাহিনী |
|---|---|---|
| সত্য পাল সিং (Satya Pal Singh) | Lance Havildar (SM) | 6 Rajput – Army |
Sena Medal (Gallantry) 2026
সেনা মেডেল (গ্যালান্ট্রি) ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের বীরত্বপূর্ণ কর্মকাণ্ডের জন্য প্রদান করা হয়। 2026 সালে মোট 44 জন সেনা সদস্য এই সম্মান লাভ করেন।
| নাম | পদবি | ইউনিট / বাহিনী |
|---|---|---|
| অমিত দধওয়াল (Amit Dadhwal) | Colonel | 205 Army Aviation Sqn |
| মুদিগেরে রাজাগোপাল সুহাস (Mudigere Rajagopal Suhas) | Lieutenant Colonel | 1 PARA (SF) |
| প্রদীপ শৌর্য আর্য (Pradeep Shoury Arya) | Lieutenant Colonel | SC, VSM |
| কুলবীর সিং মোহন (Kulbir Singh Mohan) | Major | PARA, HQ SFF |
| অনীশ চন্দ্রন সি (Aneesh Chandran C) | Major | Kumaon, 1 Assam Rif |
| চরণজিৎ সিং (Charanjit Singh) | Major | 20 RR |
| নাগাভিগ্নেশ কে.এ. (Nagavignesh KA) | Major | 1831 Med Regt |
| রোহিত কুমার (Rohit Kumar) | Major | 12 PARA (SF) |
| শিবপ্রসাদ কে (Sivaprasad K) | Major | Guards, 3 Assam Rif |
| অক্ষয় আনন্দ (Akshay Anand) | Major | Arty, 36 Assam Rif |
| সি সাই বিবেক (C Sai Vivek) | Major | Arty, 33 Assam Rif |
| বিশ্ব প্রকাশ দুবে (Vishwa Prakash Dubey) | Major | Armd, 23 Assam Rif |
| রবি কুমার সিং (Ravi Kumar Singh) | Major | Armd, 46 Assam Rif |
| তুষার নাগরাইক (Tushar Nagraik) | Major | Armd, 21 Assam Rif |
| রোহিত কুমার (Rohit Kumar) | Major | 5 Gorkha Rifles, 23 Assam Rifles |
| আজিঙ্ক্য পণ্ডিত কানাসে (Ajinkya Pandit Kanase) | Captain | Assam, 42 RR |
| জগদীপ নারায়ণ (Jagdeep Narayan) | Captain | 1 PARA (SF) |
| প্রভাত কুমার সিং (Prabhat Kumar Singh) | Captain | 7 JAT |
| গুরশরণ সিং (Gursharan Singh) | Captain | 11 PARA (SF) |
| ধর্মবীর (Dharamveer ) [মরণোত্তর] | Subedar | Mahar, HQ 112 Mtn Bde |
| রাজ কুমার মাঞ্জি (Raj Kumar Manjhi) | Subedar | 43 Assam Rif |
| গোপাল সিং (Gopal Singh) | Subedar | 2 PARA (SF) |
| কুলদীপ চাঁদ (Kuldeep Chand) [মরণোত্তর] | Subedar | 9 Punjab |
| শামস দিন (Shamas Din) | Subedar | 6 JAK LI |
| মোহাম্মদ ইকবাল টিলি (Mohmad Iqbal Teeli) | Naib Subedar | 12 PARA (SF) |
| পবন কুমার (Pawan Kumar) | Naib Subedar | 7 JAT |
| শরিফুল মণ্ডল (Sariful Mandal) | Naib Subedar | 41 FD Regt |
| রানা প্রতাপ সিং (Rana Pratap Singh) | Naib Ris | President’s Bodyguard |
| ঝন্টু আলি শেখ (Jhantu Ali Shaikh) [মরণোত্তর] | Havildar | 6 PARA (SF) |
| আনন্দ সুমন রানা (Anand Suman Rana) | Havildar | 6 JAK Rif |
| মকসুদ দিন (Maksood Deen) | Havildar | 1211 Med Regt |
| পুরণ সিং খারায়াত (Puran Singh Kharayat) | Havildar | 4 Kumaon |
| মো. সরোজ খান (Md Saroj Khan) | Havildar | 11 PARA (SF) |
| ইয়াং দর্জি লামা (Yang Dorjee Lama) | Havildar | 12 PARA (SF) |
| ভরাভাদ মেহুলভাই মেপাভাই (Bharavad Mehulbhai Mepabhai) [মরণোত্তর] | Lance Dafadar | 24 RR |
| রণজয় কুমার (Ranjay Kumar) | Naik | 8 Bihar |
| অশোক কুমার ভিনচার (Ashok Kumar Bhinchar) | Lance Naik | Rajput, 44 RR |
| শবির আহমদ (Shabir Ahmad) | Sepoy | 159 Inf BN (TA) |
| গ্যাকার সন্দীপ পাণ্ডুরঙ্গ (Gyakar Sandip Pandurang) [মরণোত্তর] | Sepoy | Maratha LI, 17 RR |
| কাদাওহুম বেল্লাই (Kadaohum Bellai) | Sepoy | Assam, 42 RR |
| ওয়াইখোম মোহন সিং (Waikhom Mohan Singh) | Rifleman | 43 Assam Rif |
| থাংগুলুন সিংসন (Thanggoulun Singson) | Rifleman | 1 Assam Rif |
| ব্রিঙ্গার এইচ.কে. (Bringer HK) | PTR | 5 PARA (SF) |
| দীপচাঁদ কারগওয়াল (Deepchand Kargwal) | PTR | 21 PARA (SF) |
Nao Sena Medal (Gallantry) 2026
ভারতীয় নৌবাহিনীর 6 জন সদস্য Nao Sena Medal (Gallantry) লাভ করেছেন।
| নাম | পদবি |
|---|---|
| নরদীপ সিং (Nardeep Singh) | Commander |
| ঋষভ পুরবিয়া (Rishabh Purbia) | Lieutenant Commander |
| রাজেশ্বর কুমার শর্মা (Rajeshwar Kumar Sharma) | Commander |
| প্রশান্ত রাজ (Prashant Raj) | Lieutenant Commander |
| হরপ্রীত সিং (Harpreet Singh) | Commander |
| পীযূষ কাটিয়ার (Piyush Katiyar) | Captain |
Vayu Sena Medal (Gallantry) 2026
ভারতীয় বায়ুসেনার 2 জন সদস্য Vayu Sena Medal (Gallantry) লাভ করেছেন।
| নাম | পদবি |
|---|---|
| শোভিত ব্যাস (Shobhit Vyas) | Wing Commander (Pilot) |
| কিরপাল সিং সালারিয়া (Kirpal Singh Salaria) | Junior Warrant Officer |
পরবর্তী অবশ্যই দেখুন: Padma Awards 2026: পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী প্রাপকদের সম্পূর্ণ তালিকা
Gallantry Awards 2026: পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
Gallantry Awards 2026 বিষয় থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা (WBCS, PSC, SSC, Rail, Defence, UPSC, WB Police, KP, GD Constable ইত্যাদি)-এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া হলো।
1. 2026 সালে Ashok Chakra কে পেয়েছেন?
উত্তর: Group Captain Shubhanshu Shukla।
2. Ashok Chakra ভারতের কোন ধরনের বীরত্ব পুরস্কার?
উত্তর: সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার।
3. Kirti Chakra ভারতের কততম সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার?
উত্তর: দ্বিতীয় সর্বোচ্চ।
4. 77তম প্রজাতন্ত্র দিবসে মোট কতজনকে Gallantry Awards প্রদানের অনুমোদন দেওয়া হয়?
উত্তর: 70 জন।
5. Gallantry Awards সাধারণত বছরে কতবার ঘোষণা করা হয়?
উত্তর: 2 বার (প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে)।
6. Param Vir Chakra কোন পরিস্থিতিতে প্রদান করা হয়?
উত্তর: শত্রুর মুখোমুখি যুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য।
7. ভারতের সর্বোচ্চ যুদ্ধকালীন বীরত্ব পুরস্কার কোনটি?
উত্তর: Param Vir Chakra (PVC)।
8. ভারতের দ্বিতীয় সর্বোচ্চ যুদ্ধকালীন বীরত্ব পুরস্কার কোনটি?
উত্তর: Mahavir Chakra (MVC)।
9. ভারতের তৃতীয় সর্বোচ্চ যুদ্ধকালীন বীরত্ব পুরস্কার কোনটি?
উত্তর: Vir Chakra।
10. শান্তিকালীন বীরত্ব পুরস্কারের সর্বোচ্চ সম্মান কোনটি?
উত্তর: Ashok Chakra।
11. 2026 সালে কতজন Kirti Chakra লাভ করেন?
উত্তর: 3 জন।
12. 2026 সালে কতজন Shaurya Chakra লাভ করেন?
উত্তর: 13 জন।
13. Kirti Chakra 2026 প্রাপকদের মধ্যে ভারতীয় বায়ুসেনার কোন কর্মকর্তা রয়েছেন?
উত্তর: Group Captain Prasanth Balakrishnan Nair।
14. Shaurya Chakra 2026 প্রাপক Dilna K কোন বাহিনীর সদস্য?
উত্তর: Indian Navy।
15. Shaurya Chakra 2026 প্রাপক Roopa A কোন বাহিনীর সদস্য?
উত্তর: Indian Navy।
16. Shaurya Chakra 2026 প্রাপক Vipin Wilson কোন পদে কর্মরত?
উত্তর: Assistant Commandant।
17. 2026 সালে কতজন Nao Sena Medal (Gallantry) লাভ করেন?
উত্তর: 6 জন।
18. 2026 সালে কতজন Vayu Sena Medal (Gallantry) লাভ করেন?
উত্তর: 2 জন।
| Details | Link |
|---|---|
| প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স WhatsApp গ্রুপ সঙ্গে চাকরির প্রস্তুতি » | |
| Current Affairs, GK, GS এর নোটস → | Click Here » |
আজকের পোস্টে 2026 এ Param Vir Chakra, Mahavir Chakra, Vir Chakra, Ashok Chakra, Kirti Chakra ও Shaurya Chakra পুরস্কার জয়ীদের নাম তোমাদের সাথে শেয়ার করা হল, সাথে Gallantry পুরস্কার নিয়ে প্রয়োজনীয় তথ্য গুলিও শেয়ার করা হল। এই টপিকটি কারেন্ট অ্যাফেয়ার্স এর দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -


