BRICS Summit 2026: আসন্ন বিভিন্ন সরকারি চাকরি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার (Competitive Exams) জন্য আন্তর্জাতিক সংগঠন ও গ্লোবাল সামিট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। বিশেষ করে 2026 সালে ভারতে অনুষ্ঠিত হতে চলা 18তম ব্রিকস শীর্ষ সম্মেলন (18th BRICS Summit) পরীক্ষার্থীদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স (Current Affairs) এবং সাধারণ জ্ঞানের (GK) দিক থেকে গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতির সুবিধার্থে 18th BRICS Summit 2026 সম্পর্কে সুন্দর ভাবে আলোচনা করা হল এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শেয়ার করা হল।
ব্রিকস (BRICS) কী? – এক নজরে
ব্রিকস (BRICS) হলো বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলির একটি প্রভাবশালী আন্তঃসরকারি সংগঠন এবং পশ্চিমা-নিয়ন্ত্রিত বিশ্বব্যবস্থার একটি শক্তিশালী বিকল্প। 2001 সালে গোল্ডম্যান স্যাকসের অর্থনীতিবিদ জিম ও’নিল প্রথম “BRIC” (ব্রাজিল, রাশিয়া, ভারত এবং চীন) শব্দটি ব্যবহার করেন। 2006 সালে এই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবং 2009 সালে রাশিয়ায় এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। 2010 সালে দক্ষিণ আফ্রিকা এতে যুক্ত হয়ে এটি “BRICS” নাম ধারণ করে।
2024 সালের 1st জানুয়ারি এক ঐতিহাসিক সম্প্রসারণের মাধ্যমে মিশর, ইথিওপিয়া, ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এই জোটে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়। বর্তমানে এটি 11 সদস্যের একটি বৃহৎ জোট, যা বিশ্বের মোট জনসংখ্যার 45% এবং বিশ্ব জিডিপির (GDP) 35%-এর প্রতিনিধিত্ব করে।
BRICS Summit 2026 Overview
ভারত 2026 সালে BRICS-এর ঘূর্ণায়মান (Rotating) সভাপতিত্ব গ্রহণ করেছে এবং 18th BRICS Summit-এর আয়োজক দেশ। এই শীর্ষ সম্মেলন 12–13 সেপ্টেম্বর 2026 তারিখে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হওয়ার কথা। সম্প্রসারিত BRICS-এর (11 সদস্য) প্রথম বড় নেতৃবৃন্দের সম্মেলন হিসেবে এটি বিশেষ গুরুত্ব বহন করছে।
BRICS Summit 2026: থিম (Theme)
“Building for Resilience, Innovation, Cooperation and Sustainability” এই থিমের মাধ্যমে ভারত স্থিতিশীল সরবরাহ ব্যবস্থা, প্রযুক্তিগত উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা এবং টেকসই উন্নয়নের উপর জোর দিচ্ছে।
আয়োজক দেশ ও স্থান
- আয়োজক দেশ: India
- স্থান: New Delhi
- তারিখ: 12–13 সেপ্টেম্বর 2026
BRICS-এর বর্তমান সদস্য (2026)
- Brazil
- Russia
- India
- China
- South Africa
- Egypt
- Ethiopia
- Iran
- Saudi Arabia
- United Arab Emirates
- Indonesia
পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ One-Liner BRICS 2026
- BRICS 2026-এর আয়োজক দেশ — ভারত।
- BRICS 2026-এর স্থান — নয়াদিল্লি।
- BRICS 2026-এর তারিখ — 12–13 September 2026।
- BRICS 2026-এর থিম — Building for Resilience, Innovation, Cooperation and Sustainability।
- ভারত BRICS-এর সভাপতিত্ব গ্রহণ করে — 1 January 2026।
- BRICS 2026 হলো — 18th BRICS Summit।
- BRICS-এর বর্তমান সদস্য সংখ্যা — 11।
- BRICS-এর সর্বশেষ পূর্ণ সদস্য — Indonesia।
- BRICS Foreign Ministers Meeting 2026 অনুষ্ঠিত হয় — New Delhi।
- BRICS 2026-এ UNSC সংস্কার একটি প্রধান ইস্যু।
- BRICS 2026-এ DPI (Digital Public Infrastructure) বিশেষ গুরুত্ব পেয়েছে।
- BRICS 2026 লোগোর কেন্দ্রে রয়েছে — Namaste Gesture।
- BRICS 2026-এর অফিসিয়াল ওয়েবসাইট — BRICS 2026 Portal
- BRICS বিশ্বের প্রায় 45% জনসংখ্যার প্রতিনিধিত্ব করে।
- BRICS-এর মূল লক্ষ্য — Multipolar World Order। (BRICS 2026)
- BRIC শব্দটি প্রথম ব্যবহার করেন জিম ও’নিল (2001)।
- BRIC-এর প্রথম কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয় 2006 সালে।
- প্রথম BRIC শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 2009 সালে।
- প্রথম BRIC Summit অনুষ্ঠিত হয় রাশিয়ার ইয়েকাতেরিনবার্গে।
- দক্ষিণ আফ্রিকা BRIC-এ যোগ দেয় 2010 সালে।
- South Africa যোগ দেওয়ার পর BRIC → BRICS হয়।
- BRICS-এর ৫ প্রতিষ্ঠাতা সদস্য হলো Brazil, Russia, India, China, South Africa।
- New Development Bank (NDB) প্রতিষ্ঠিত হয় 2014 সালে।
- NDB প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয় Fortaleza Summit-এ।
- NDB-এর সদর দপ্তর সাংহাই, চীন।
- NDB-এর প্রথম সভাপতি ছিলেন কে. ভি. কামাথ।
- CRA-এর পূর্ণরূপ Contingent Reserve Arrangement।
- CRA গঠিত হয় 2014 সালে।
- CRA-এর মোট তহবিল 100 বিলিয়ন ডলার।
- BRICS-এর চেয়ারম্যানশিপ প্রতি বছর ঘুরে ঘুরে পরিবর্তিত হয়।
- BRICS Sherpa হলো উচ্চপদস্থ কূটনৈতিক প্রতিনিধি।
- 1 জানুয়ারি 2024 থেকে নতুন সদস্যদের অন্তর্ভুক্তি কার্যকর হয়।
- BRICS বিশ্বের প্রায় 45% জনসংখ্যার প্রতিনিধিত্ব করে।
- BRICS বিশ্বের GDP (PPP)-এর 35% এরও বেশি প্রতিনিধিত্ব করে।
- BRICS-এর অন্যতম লক্ষ্য De-dollarization।
- Vaccine R&D Center চালু হয় ভারতের 2021 সভাপতিত্বকালে।
- ভারত BRICS-এর সভাপতিত্ব গ্রহণ করে 1 জানুয়ারি 2026।
অবশ্যই দেখবে: Gallantry Awards 2026: পরম বীর চক্র, অশোক চক্র, কীর্তি চক্র – বিজয়ীদের তালিকা
BRICS Summit Most Important MCQ
1. BRIC শব্দটি প্রথম কে ব্যবহার করেন?
A) Amartya Sen
B) Jim O’Neill
C) Joseph Stiglitz
D) Raghuram Rajan
উত্তর: B) Jim O’Neill
2. প্রথম BRIC Summit অনুষ্ঠিত হয় কোন সালে?
A) 2006
B) 2007
C) 2008
D) 2009
উত্তর: D) 2009
3. BRICS-এ প্রথম নতুন সদস্য হিসেবে কোন দেশ যোগ দেয়?
A) Egypt
B) Iran
C) South Africa
D) UAE
উত্তর: C) South Africa
4. NDB-এর সদর দপ্তর কোথায়?
A) Moscow
B) Beijing
C) Shanghai
D) New Delhi
উত্তর: C) Shanghai
5. NDB প্রতিষ্ঠিত হয় কোন Summit-এ?
A) Durban
B) Fortaleza
C) Ufa
D) New Delhi
উত্তর: B) Fortaleza
6. NDB-এর প্রথম সভাপতি কে ছিলেন?
A) Dilma Rousseff
B) K. V. Kamath
C) Marcus Troyjo
D) Jin Liqun
উত্তর: B) K. V. Kamath
7. CRA-এর মোট তহবিল কত?
A) $50 Billion
B) $75 Billion
C) $100 Billion
D) $150 Billion
উত্তর: C) $100 Billion
8. BRICS-এর নতুন সদস্যপদ কার্যকর হয় কবে?
A) 1 Jan 2023
B) 1 Jan 2024
C) 1 Jan 2025
D) 1 Jan 2026
উত্তর: B) 1 Jan 2024
9. কোন দেশ BRICS-এর আমন্ত্রণ প্রত্যাখ্যান করে?
A) Algeria
B) Mexico
C) Argentina
D) Turkey
উত্তর: C) Argentina
10. 2026 সালে BRICS-এর সভাপতিত্ব করছে কোন দেশ?
A) Brazil
B) China
C) India
D) Russia
উত্তর: C) India
11. BRICS 2026 Summit কোথায় অনুষ্ঠিত হবে?
A) Mumbai
B) New Delhi
C) Bengaluru
D) Goa
উত্তর: B) New Delhi
12. BRICS 2026-এর থিম কী?
A) One Earth One Family One Future
B) Humanity First
C) Building for Resilience, Innovation, Cooperation and Sustainability
D) Inclusive Growth
উত্তর: C) Building for Resilience, Innovation, Cooperation and Sustainability
13. BRICS-এর সিদ্ধান্ত গ্রহণের ভিত্তি কী?
A) Majority Vote
B) Weighted Vote
C) Consensus
D) Veto
উত্তর: C) Consensus
14. BRICS Pay-এর উদ্দেশ্য কী?
A) Common Currency তৈরি
B) Cross-border Payment সহজ করা
C) Tax Collection
D) Cryptocurrency Mining
উত্তর: B) Cross-border Payment সহজ করা
15. BRICS-এর “I” কোন দেশের প্রতীক?
A) Indonesia
B) Iran
C) India
D) Ireland
উত্তর: C) India
16. BRICS-এর প্রথম Summit ভারতে কোথায় অনুষ্ঠিত হয়?
A) Goa
B) Mumbai
C) Bengaluru
D) New Delhi
উত্তর: D) New Delhi
17. Johannesburg II Declaration কোন ঘটনার সঙ্গে যুক্ত?
A) NDB
B) CRA
C) Expansion
D) BRICS Pay
উত্তর: C) Expansion
18. BRICS-এর প্রথম Summit কোন শহরে অনুষ্ঠিত হয়?
A) Moscow
B) Yekaterinburg
C) Beijing
D) Shanghai
উত্তর: B) Yekaterinburg
19. BRICS-এর মূল ভূ-রাজনৈতিক লক্ষ্য কী?
A) Military Alliance
B) Common Currency
C) Multipolar World Order
D) Free Trade Area
উত্তর: C) Multipolar World Order.
| Details | Link |
|---|---|
| প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স WhatsApp গ্রুপ সঙ্গে চাকরির প্রস্তুতি » | |
| Current Affairs, GK, GS এর নোটস → | Click Here » |
আজকের পোস্ট এর মধ্যে ব্রিকস (BRICS) কী? BRICS Summit 2026 নিয়ে সংক্ষেপে আলোচনা করা হল, এটি সমস্ত চাকরির পরীক্ষার Current Affairs এ গুরুত্বপূর্ণ। এই টপিক থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শেয়ার করা হল। যেগুলি তোমাদের আসন্ন পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে সহায়তা করবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -


