ইঞ্জিনিয়ারিং পাস চাকরিপ্রার্থীদের জন্য নতুন সুযোগ নিয়ে এলো ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। সারা দেশ জুড়ে সিভিল ও ইলেকট্রিক্যাল শাখায় জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগের পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পরীক্ষার সিলেবাস থেকে শুরু করে আবেদন ফি! সমস্ত খুঁটিনাটি তথ্য এই প্রতিবেদনে আলোচনা করা হলো।
RBI Junior Engineer Recruitment 2026: রিজার্ভ ব্যাংকে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ
রিজার্ভ ব্যাঙ্কের এই নিয়োগ প্রক্রিয়ায় সিভিল এবং ইলেকট্রিক্যাল উভয় বিভাগের প্রার্থী নিয়োগ করা হবে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এক নজরে দেখে নিন-
| বিবরণ | তথ্য |
|---|---|
| পদের নাম | জুনিয়র ইঞ্জিনিয়ার (Civil/Electrical) |
| নিয়োগকারী সংস্থা | ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) |
| আবেদন শুরুর তারিখ | ১৬ এপ্রিল ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ৭ মে ২০২৬ |
| পরীক্ষার সম্ভাব্য তারিখ | জুন ২০২৬ |
মোট শূন্যপদ (Vacancy Details)
রিজার্ভ ব্যাঙ্কের বিভিন্ন জোন অনুযায়ী জুনিয়ার ইঞ্জিনিয়ার শূন্যপদ রয়েছে যা আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারবেন। সব মিলিয়ে মোট ১১ টি শূন্যপদ রয়েছে, এরমধ্যে Civil ইঞ্জিনিয়ার ৭ টি ও Electrical ইঞ্জিনিয়ার ৪ টি।
যোগ্যতা (Eligibility)
এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে। এছাড়াও প্রার্থীদের নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে:
শিক্ষাগত যোগ্যতা
- জুনিয়র ইঞ্জিনিয়ার (Civil): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ৬৫% নম্বরসহ (SC/ST/PwBD প্রার্থীদের জন্য ৫৫%) ৩ বছরের ডিপ্লোমা অথবা ন্যূনতম ৫৫% নম্বরসহ (SC/ST/PwBD প্রার্থীদের জন্য ৪৫%) ডিগ্রি থাকতে হবে। সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা প্রয়োজন।
- জুনিয়র ইঞ্জিনিয়ার (Electrical): ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ৬৫% নম্বরসহ ৩ বছরের ডিপ্লোমা অথবা ৫৫% নম্বরসহ ডিগ্রি থাকতে হবে।
আবেদন চলছে! SSC Selection Post 2026: কেন্দ্র সরকারি দপ্তরে ৩ হাজার শূন্য পদে নিয়োগ! যোগ্যতা, আবেদন দেখে নিন
আবেদন প্রক্রিয়া (Application Process)
প্রার্থীদের প্রথমে RBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে (www.rbi.org.in) গিয়ে ‘New Registration’-এর মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দিয়ে নাম নথিভুক্ত করতে হবে। এরপর ব্যক্তিগত ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ পূরণ করে নিজের ছবি, স্বাক্ষর এবং হাতে লেখা ঘোষণা (Hand-written declaration) স্ক্যান করে আপলোড করতে হবে।
পরবর্তী ধাপে ক্যাটাগরি অনুযায়ী নির্ধারিত আবেদন ফি অনলাইনে জমা দিয়ে ফর্মটি চূড়ান্তভাবে সাবমিট করতে হবে। সবশেষে সফলভাবে আবেদন সম্পন্ন হলে ভবিষ্যতের রেফারেন্সের জন্য অ্যাপ্লিকেশন ফর্মটি প্রিন্ট বা ডাউনলোড করে নিজের কাছে সংরক্ষণ করে রাখুন।
আবেদন ফি (Application Fee)
রিজার্ভ ব্যাঙ্কের এই নিয়োগে আবেদনের জন্য প্রার্থীদের ক্যাটাগরি অনুযায়ী নির্দিষ্ট ফি অনলাইন মোডে জমা দিতে হবে।
| ক্যাটাগরি | আবেদন ফি (টাকা) |
|---|---|
| General / OBC / EWS প্রার্থী | ৪৫০/- টাকা (আবেদন ফি + ইনটিমেশন চার্জ) |
| SC / ST / PwBD / EXS প্রার্থী | ৫০/- টাকা (শুধুমাত্র ইনটিমেশন চার্জ) |
| RBI স্টাফ | কোনো ফি লাগবে না (Nil) |
নির্বাচন পদ্ধতি (Selection Process)
নিয়োগ প্রক্রিয়াটি দুইটি ধাপে হবে। প্রথমে প্রার্থীদের একটি অনলাইন পরীক্ষায় বসতে হবে। সেই পরীক্ষায় পাশ করলে পরে তাদের স্থানীয় ভাষা জানার উপর একটি ভাষা দক্ষতা পরীক্ষা নেওয়া হবে, এবং এই দুই ধাপের ভিত্তিতেই চূড়ান্ত নির্বাচন করা হবে।
বেতন ও সুযোগ-সুবিধা (Salary)
RBI-তে জুনিয়র ইঞ্জিনিয়ারদের বেতন ৩৩,৯০০/- টাকা থেকে শুরু (রিভাইজড স্কেল অনুযায়ী)। DA, HRA এবং অন্যান্য ভাতা মিলিয়ে মাসে প্রায় ৭১,০০০/- থেকে ৭৫,০০০/- টাকা (শহর ভেদে কিছুটা পরিবর্তন হতে পারে)।
জেনে রাখুন: How to become Bank Manager: কিভাবে ব্যাংক ম্যানেজার হওয়া যায়? যোগ্যতা, পরীক্ষা বেতন রইল বিস্তারিত
অফিসিয়াল বিজ্ঞপ্তি ও আবেদন লিংক
| বিবরণ | লিংক |
|---|---|
| আবেদন অনলাইন পোর্টাল | https://ibpsreg.ibps.in/rbijeapr26/ |
| অফিশিয়াল বিজ্ঞপ্তি | Download pdf |
যারা ইঞ্জিনিয়ারিং শেষ করে একটি ভালো এবং সম্মানজনক সরকারি চাকরি খুঁজছেন, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। শেষ তারিখের অপেক্ষা না করে দ্রুত আবেদন সেরে ফেলুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

