রেলে চাকরিপ্রার্থীদের জন্য জুন মাসের শুরুতেই চলে এলো এক বিরাট বড় সুখবর! ভারত সরকারের রেল মন্ত্রকের অধীনে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) দেশজুড়ে বিপুল সংখ্যক টেকনিশিয়ান (Technician) পদে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন (CEN No. 02/2026) অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। আজকের এই প্রতিবেদনে ভারতীয় রেলের টেকনিশিয়ান পদে নিয়োগের যোগ্যতা আবেদন প্রক্রিয়া সহ বিস্তারিত আলোচনা করব।
Railway Technician Recruitment (Grade i & iii) ভারতীয় রেলে টেকনিশিয়ান নিয়োগ
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে এই নিয়োগের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া ৩০শে জুন থেকে শুরু হতে চলেছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন করতে পারবেন।
| তথ্য | বিবরণ |
|---|---|
| সংস্থার নাম | রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB), রেল মন্ত্রক |
| বিজ্ঞপ্তি নম্বর | CEN No. 02/2026 |
| পদের নাম | টেকনিশিয়ান গ্রেড-১ সিগন্যাল এবং টেকনিশিয়ান গ্রেড-৩ |
| মোট শূন্যপদ | 6,557টি (সমগ্র ভারতে) |
| আবেদন শুরুর তারিখ | 30 জুন, 2026 |
| আবেদনের শেষ তারিখ | 29 জুলাই, 2026 (রাত 11:59 টা) |
| আবেদন পদ্ধতি | সম্পূর্ণ অনলাইন মোড |
পদের নাম ও শূন্যপদ (Vacancy Details
এই বিজ্ঞপ্তির মাধ্যমে মূলত দুটি ক্যাটাগরির পদে কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীদের সুবিধার্থে পদভিত্তিক শূন্যপদ, প্রাথমিক বেতন ও বয়সসীমার বিবরণ নিচে টেবিলের মাধ্যমে দেওয়া হলো:
| পদের নাম | শূন্যপদের সংখ্যা |
|---|---|
| Technician Grade-I Signal | 323টি |
| Technician Grade-III | 6,234টি |
| সর্বমোট শূন্যপদ | 6,557টি |
আবেদনের যোগ্যতা এবং বয়সসীমা (Eligibility & Age Limit)
রেলের এই টেকনিশিয়ান পদে আবেদনের জন্য প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা থাকা আবশ্যক, যা নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো:
টেকনিশিয়ান গ্রেড-১ সিগন্যাল (Technician Grade-I Signal)
- শিক্ষাগত যোগ্যতা: এই পদের জন্য প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ফিজিক্স (Physics), ইলেকট্রনিক্স (Electronics), কম্পিউটার সায়েন্স (Computer Science), ইনফরমেশন টেকনোলজি (Information Technology) বা ইন্সট্রুমেন্টেশন (Instrumentation)-এর মতো নির্দিষ্ট শাখায় স্নাতক (B.Sc.) পাস হতে হবে। অথবা, এই বিষয়গুলির যেকোনো কম্বিনেশনে ৩ বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা (Diploma) বা বি.টেক (B.Tech) ডিগ্রি থাকলেও আবেদন করা যাবে।
- বয়সসীমা: ০১.০৭.২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স অবশ্যই ১৮ থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে।
টেকনিশিয়ান গ্রেড-৩ (Technician Grade-III)
- শিক্ষাগত যোগ্যতা: এই পদের ক্ষেত্রে প্রার্থীকে কোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম মাধ্যমিক (10th Class) পাস হতে হবে। এর পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে (যেমন— ফিটার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেকানিক ইত্যাদি) NCVT/SCVT অনুমোদিত ITI সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। কিছু নির্দিষ্ট পদের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে (10+2) ফিজিক্স এবং ম্যাথস (গণিত) নিয়ে পাস করা প্রার্থীরাও আবেদনের যোগ্য।
- বয়সসীমা: ০১.০৭.২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
বয়সসীমার ছাড়: উপরের উল্লেখ করা সর্বোচ্চ বয়সসীমাটি শুধুমাত্র জেনারেল (UR) এবং EWS ক্যাটাগরির প্রার্থীদের জন্য প্রযোজ্য। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমায় বিশেষ ছাড় পাবেন; যেমন— OBC প্রার্থীরা ৩ বছর এবং SC/ST প্রার্থীরা সর্বোচ্চ ৫ বছরের ছাড় পাবেন।
জেনে রাখুন: Railway Ticket Collector: ট্রেনে TTE কিভাবে হওয়া যায়? বেতন, বয়স, যোগ্যতা সবকিছু দেখে নিন
অনলাইন আবেদন প্রক্রিয়া (RRB Online Application Process)
রেলের এই টেকনিশিয়ান পদের জন্য আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট লিঙ্কের মাধ্যমে (https://www.rrbapply.gov.in) পোর্টালে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত বা রেজিস্ট্রেশন করতে হবে। ফর্ম খোলার পর নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় বিবরণ অত্যন্ত সতর্কতার সাথে নির্ভুলভাবে পূরণ করতে হবে।
এরপর নিজের স্ক্যান করা সাম্প্রতিক ছবি ও ডিজিটাল স্বাক্ষর নির্দিষ্ট সাইজ অনুযায়ী আপলোড করে অনলাইন গেটওয়ের মাধ্যমে আবেদন ফি জমা দিয়ে ফর্মটি চূড়ান্তভাবে সাবমিট করতে হবে। সফলভাবে আবেদন সম্পন্ন হওয়ার পর অ্যাপ্লিকেশন ফর্মটির একটি কপি প্রিন্ট আউট বের করে নিজের কাছে রেখে দেওয়া জরুরি।
বেতন কাঠামো ও সুযোগ-সুবিধা (Salary & Allowances)
রেলওয়ের এই টেকনিশিয়ান পদে নিযুক্ত প্রার্থীদের জন্য সপ্তম পে-কমিশন (7th CPC) অনুযায়ী অত্যন্ত আকর্ষণীয় বেতন কাঠামো ধার্য করা হয়েছে। এখানে উল্লেখ্য যে, টেবিলে দেওয়া এই প্রাথমিক মূল বেতনের (Initial Pay) সাথে ভারতের রেল মন্ত্রকের নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA), যাতায়াত ভাতা (TA) এবং অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা ও অ্যালাউন্স যুক্ত হবে।
| পদের নাম | পে-লেভেল | প্রাথমিক মূল বেতন |
|---|---|---|
| Technician Grade-I Signal | Level 5 | ২৯,২০০/- টাকা |
| Technician Grade-III | Level 2 | ১৯,৯০০/- টাকা |
বিস্তারিত: Indian Navy Recruitment: ইন্টারভিউয়ের মাধ্যমে অফিসার নিয়োগ! যোগ্যতা ও আবেদন দেখে নিন
অফিশিয়াল ওয়েবসাইট ও আবেদন লিংক
এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সমস্ত প্রধান রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (যেমন কলকাতা, মালদা, শিলিগুড়ি ইত্যাদি) অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমেও প্রার্থীরা নজর রাখতে পারেন.
| বিবরণ | লিংক |
|---|---|
| রেলওয়ে রিক্রুটমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট (RRB Apply Direct Link) | rrbapply.gov.in |
| Official Notification | ↓ Download PDF |
ভারতীয় রেলের স্থায়ী সরকারি চাকরি পাওয়ার এটি একটি সুবর্ণ সুযোগ। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য খুঁটিনাটি সহ ফুল নোটিফিকেশন প্রকাশিত হলে তা ভালো করে পড়ে নিয়ে ৩০শে জুন থেকে ২৯শে জুলাইয়ের মধ্যে নিজেদের আবেদনটি সম্পন্ন করে নিন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

