Indian Navy Recruitment: ইন্টারভিউয়ের মাধ্যমে অফিসার নিয়োগ! যোগ্যতা ও আবেদন দেখে নিন

Pralay Roy

Published on:

Indian Navy Short Service Officier Recruitment

পশ্চিমবঙ্গ-সহ দেশের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে দারুণ সুখবর। ভারতীয় নৌবাহিনী (Indian Navy) Short Service Commission (SSC) Officer Recruitment 2026-এর অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মাধ্যমে মোট 275 জন অফিসার নিয়োগ করা হবে। কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই করা হবে নিয়োগ, বিস্তারিত জেনে নিন আজকের এই প্রতিবেদনে।

— Advertisement —

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

পদভেদে আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 60% নম্বরসহ BE/B.Tech, B.Sc., M.Sc., MBA, MCA, MA বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কলেজের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। তবে SSB ইন্টারভিউয়ের আগে নির্ধারিত সময়ের মধ্যে ডিগ্রি সম্পন্ন করার প্রমাণপত্র জমা দিতে হবে।

Pilot, Naval Air Operations Officer (NAOO) এবং Air Traffic Controller (ATC) পদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে Physics, Mathematics এবং English-এ ন্যূনতম 60% নম্বর থাকা বাধ্যতামূলক।

শূন্যপদের বিবরণ (Indian Navy SSC Officer Vacancy Details)

পদশূন্যপদ
Executive Branch (GS(X)/Hydro)90
Executive Branch (Pilot)25
Executive Branch (NAOO/Observers)18
Executive Branch (Air Traffic Controller)15
Executive Branch (Logistics)10
Naval Armament Inspectorate Cadre (NAIC)14
Education Branch13
Engineering Branch (General Service)24
Engineering Branch (Submarine Tech)08
Electrical Branch (General Service)32
Electrical Branch (Submarine Tech)08
Naval Constructor18
মোট275
বিজ্ঞপ্তি অনুযায়ী একাধিক পদের ক্ষেত্রে মহিলা প্রার্থীদের জন্যও নির্দিষ্ট সংখ্যক শূন্যপদ সংরক্ষিত রয়েছে।

বয়সসীমা (Age Limit)

— Advertisement —

পদ অনুযায়ী জন্মতারিখের শর্ত আলাদা নির্ধারণ করা হয়েছে। অধিকাংশ পদের জন্য আবেদনকারীর জন্ম 2 জুলাই 2002 থেকে 1 জানুয়ারি 2008-এর মধ্যে হতে হবে। তবে Education Branch-এর কয়েকটি পদের ক্ষেত্রে জন্মতারিখের আলাদা শর্ত রয়েছে, যা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শারীরিক যোগ্যতা (Physical Standards)

প্রার্থীদের ইন্ডিয়ান নেভির নির্ধারিত মেডিক্যাল ও শারীরিক মানদণ্ড পূরণ করতে হবে। উচ্চতা, ওজন, দৃষ্টিশক্তি, মেডিক্যাল ফিটনেস এবং সংশ্লিষ্ট ব্রাঞ্চ অনুযায়ী অন্যান্য শারীরিক যোগ্যতা যাচাই করা হবে। নির্বাচিত প্রার্থীদের প্রশিক্ষণে যোগদানের আগে মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।

অবশ্যই দেখবে: ভারতীয় নৌসেনা (Indian Navy) কিভাবে জয়েন করবে? যোগ্যতা, পড়াশোনা, পরীক্ষা সবকিছু

মাসিক বেতন ও সুযোগ-সুবিধা (Salary)

নির্বাচিত প্রার্থীদের প্রথমে Sub Lieutenant পদে নিয়োগ দেওয়া হবে। প্রাথমিকভাবে প্রতি মাসে প্রায় ₹1,20,000 (সমস্ত ভাতাসহ) গ্রস বেতন প্রদান করা হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন ভাতা, Medical সুবিধা, Group Insurance এবং অন্যান্য সার্ভিস বেনিফিট প্রযোজ্য হবে।

Pilot, Naval Air Operations Officer এবং Submarine Cadre-এ সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করার পর অতিরিক্ত ₹31,250 বিশেষ ভাতা প্রদান করা হবে।

নির্বাচন পদ্ধতি (Selection Process)

এই নিয়োগে কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রথমে আবেদনকারী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নম্বরের ভিত্তিতে শর্টলিস্ট করা হবে। কলেজের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের ক্ষেত্রে পঞ্চম সেমিস্টার পর্যন্ত প্রাপ্ত নম্বর বিবেচনা করা হবে।

  • শর্টলিস্টেড প্রার্থীদের Services Selection Board (SSB)-এর ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ে সফল প্রার্থীদের মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হওয়ার পর চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে।
  • NCC ‘C’ Certificate-ধারী যোগ্য প্রার্থীরা শর্টলিস্টিংয়ের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম অনুযায়ী অতিরিক্ত সুবিধা পাবেন।

আবেদন পদ্ধতি (How to Apply)

আবেদন সম্পূর্ণ অনলাইন মাধ্যমে করতে হবে। প্রথমে www.joinindiannavy.gov.in ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

এরপর আবেদনপত্রে প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য পূরণ করে শিক্ষাগত যোগ্যতার নথি, দশম ও দ্বাদশ শ্রেণির সার্টিফিকেট, মার্কশিট এবং সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে

সব তথ্য যাচাই করে আবেদনপত্র চূড়ান্তভাবে সাবমিট করতে হবে। আবেদনপত্রের একটি প্রিন্ট কপি ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রাখা উচিত।

প্রয়োজনীয় নথিপত্র (Required Documents)

আবেদনের সময় ও SSB ইন্টারভিউয়ের জন্য সাধারণত নিম্নলিখিত নথিগুলি প্রয়োজন হবে—

  • মাধ্যমিকের অ্যাডমিট/জন্মতারিখের প্রমাণপত্র
  • দশম ও দ্বাদশ শ্রেণির মার্কশিট ও সার্টিফিকেট
  • স্নাতক/স্নাতকোত্তরের সমস্ত সেমিস্টারের মার্কশিট
  • ডিগ্রি বা প্রভিশনাল সার্টিফিকেট
  • বৈধ পরিচয়পত্র
  • সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি
  • NCC ‘C’ Certificate (যদি প্রযোজ্য হয়)

গুরুত্বপূর্ণ তারিখ (Important Dates) ও আবেদন লিংক

Online application window for SSC (various entries) for Jun 27 Course is live from 25 Jun 26 to 27 Jul 26.
বিষয়তারিখ
অনলাইন আবেদন শুরু25 জুন 2026
অনলাইন আবেদনের শেষ তারিখ27 জুলাই 2026
Official Notice (নিয়োগের বিজ্ঞপ্তি)Download PDF
অনলাইন আবেদনের সরাসরি লিংক (Link)Apply Now →

অবশ্যই দেখুন: মার্চেন্ট নেভি (Merchant Navy) কিভাবে হওয়া যায়? যোগ্যতা, পড়াশোনা, মোটা বেতন সবকিছু

ভারতীয় নৌবাহিনীতে অফিসার হিসেবে যোগদানের এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। যে সকল যোগ্য প্রার্থী আবেদন করতে ইচ্ছুক, তাঁরা নির্ধারিত সময়সীমার মধ্যেই অনলাইনে আবেদন সম্পন্ন করুন।

Join Group

Telegram

Share