NTPC Recruitment 2026: এনটিপিসি-তে ২৫০ শূন্যপদে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি ও যোগ্যতা

Anjan Mahata

Published on:

NTPC Assistant Executive Recruitment 2026 250 Vacancies

ইঞ্জিনিয়ারিং পাস চাকরিপ্রার্থীদের জন্য ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC) লিমিটেড এক দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে। ২০২৬ সালের জন্য অপারেশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে নিয়োগের বিজ্ঞপ্তি (Advt. No. 05/26) প্রকাশিত হয়েছে। আপনি যদি অভিজ্ঞ ইঞ্জিনিয়ার হয়ে থাকেন এবং দেশের এই বৃহত্তম পাওয়ার ইউটিলিটি সংস্থায় কাজ করতে চান, তবে বিস্তারিত তথ্য জেনে নিন।

— Advertisement —

NTPC অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ ২০২৬

এনটিপিসি লিমিটেড সম্পূর্ণ নির্দিষ্ট মেয়াদের (Fixed Term) ভিত্তিতে এই নিয়োগ করবে । প্রাথমিকভাবে ৩ বছরের জন্য নিয়োগ করা হলেও কাজের ভিত্তিতে আরও ২ বছর মেয়াদ বাড়ানো হতে পারে

বিষয়বিস্তারিত
সংস্থার নামন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC)
পদের নামঅ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ (অপারেশন)
মোট শূন্যপদ২৫০টি
আবেদন শুরুর তারিখ২৩শে এপ্রিল ২০২৬
আবেদনের শেষ তারিখ০৭ই মে ২০২৬

যোগ্যতা ও অভিজ্ঞতা (Eligibility & Experience)

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন (NTPC) লিমিটেড এর এই পদে আবেদন করার জন্য নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা এবং এক্সপেরিয়েন্স প্রয়োজন-

  • শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই. (B.E.) বা বি.টেক (B.Tech) ডিগ্রি থাকতে হবে। ন্যূনতম ৪০% নম্বর থাকা প্রয়োজন (সংরক্ষিত শ্রেণীর জন্য পাস নম্বরই যথেষ্ট)
  • বয়সসীমা: আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩৫ বছর । তবে SC/ST প্রার্থীদের জন্য ৫ বছর, OBC প্রার্থীদের জন্য ৩ বছর এবং PwBD প্রার্থীদের জন্য ১০ বছর বয়সের ছাড় রয়েছে ।
  • অভিজ্ঞতা: অন্তত ৪০ মেগাওয়াট বা তার বেশি ক্ষমতার পাওয়ার প্ল্যান্টে অপারেশন অথবা মেইনটেন্যান্স বিভাগে কাজ করার ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।

আবেদন চলছে! RBI Recruitment 2026: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ! জানুন পরীক্ষা কাঠামো ও আবেদন পদ্ধতি

আবেদন পদ্ধতি ((Application Process)

— Advertisement —

আগ্রহী প্রার্থীদের এনটিপিসি-র অফিসিয়াল ক্যারিয়ার ওয়েবসাইট careers.ntpc.co.in অথবা www.ntpc.co.in-এ গিয়ে অনলাইনে আবেদন করতে হবে । প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে ।

আবেদন ফি (Application Fee)

এনটিপিসি-র এই নিয়োগ প্রক্রিয়ায় সাধারণ, ওবিসি এবং অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য নির্দিষ্ট আবেদন ফি ধার্য করা হয়েছে । তবে সংরক্ষিত বিভাগ, প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের উৎসাহিত করতে তাঁদের জন্য কোনো আবেদন ফি রাখা হয়নি ।

ক্যাটাগরিআবেদন ফি
General / OBC / EWS প্রার্থী৫০০/- টাকা
SC / ST / PwBD / ESM প্রার্থীকোনো ফি লাগবে না (Exempted)
মহিলা প্রার্থী (All Categories)কোনো ফি লাগবে না (Exempted)

বেতন ও সুযোগ-সুবিধা (Salary)

নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে ৫৫,০০০/- টাকা নির্দিষ্ট মাসিক কনসোলিডেটেড বেতন পাবেন । এর পাশাপাশি প্রার্থীরা কোম্পানি আবাসনের সুবিধা অথবা বাড়ি ভাড়া ভাতা (HRA), রোস্টার অনুযায়ী নাইট শিফট অ্যালাউন্স এবং নিজের ও পরিবারের জন্য (স্বামী/স্ত্রী, দুই সন্তান এবং নির্ভরশীল বাবা-মা) উন্নত চিকিৎসা সুবিধা ভোগ করতে পারবেন ।

জেনে রাখুন: How to Become an IES Officer: কীভাবে ইঞ্জিনিয়ার অফিসার হবে? যোগ্যতা, পরীক্ষা সম্পূর্ণ দেখে নিন

অফিসিয়াল বিজ্ঞপ্তি ও আবেদন লিংক (Official)

বিবরণলিংক
অফিসিয়াল ওয়েবসাইটcareers.ntpc.co.in
আবেদন অনলাইন পোর্টালntpc.co.in
লেটেস্ট অফিশিয়াল নোটিশ↓ [Download PDF]

যোগ্যতা ও অভিজ্ঞতা থাকলে এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া করবেন না। ৭ই মে ২০২৬ তারিখের আগেই আপনার আবেদন সম্পন্ন করুন । চাকরির আরও আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেন।

Join Group

Telegram

Share