চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত খুশির খবর! ভারত সরকারের অধীনস্থ একটি অন্যতম অগ্রণী সাধারণ বিমা সংস্থা, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (NICL)-এ অ্যাসিস্ট্যান্ট (Class III ক্যাডার) পদে ৫০০টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সমগ্র দেশজুড়ে এই নিয়োগ প্রক্রিয়াটি পরিচালিত হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা কেবল অনলাইন মোডের মাধ্যমেই আবেদন করতে পারবেন। প্রতিবেদনটিতে এই নিয়োগ প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ তারিখ, যোগ্যতা, শূন্যপদ এবং আবেদন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
NICL Assistants Recruitment 2026: ন্যাশনাল বীমা কোম্পানিতে নিয়োগ!
দেশের অন্যতম জনপ্রিয় ইন্সুরেন্স কোম্পানি ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানির লিমিটেডে ৫০০ টি পদে পুরো দেশ জুড়ে কর্মী নিয়োগ করা হবে। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, আবেদন প্রক্রিয়া চলবে আগামী ০৭ই আগস্ট পর্যন্ত।
| বিবরণ | তথ্য |
|---|---|
| নিয়োগকারি সংস্থা | ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড (NICL) |
| অনলাইন রেজিস্ট্রেশন শুরু | ১৮ই জুলাই, ২০২৬ |
| অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ | ০৭ই আগস্ট, ২০২৬ |
| আবেদন ফি জমা দেওয়ার সময়সীমা | ১৮ই জুলাই ২০২৬ থেকে ০৭ই আগস্ট ২০২৬ |
| প্রথম পর্যায়ের অনলাইন পরীক্ষা (Phase I) | ২৭শে আগস্ট, ২০২৬ |
| দ্বিতীয় পর্যায়ের অনলাইন পরীক্ষা (Phase II) | ৩০শে অক্টোবর, ২০২৬ |
| মোট শূন্যপদ | ৫০০ টি |
শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা
- শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারী প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক (Graduation) পাস হতে হবে। এর পাশাপাশি যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের শূন্যপদের জন্য আবেদন করছেন, সেখানকার আঞ্চলিক ভাষা পড়া, লেখা ও বলার দক্ষতা থাকা আবশ্যিক।
- বয়সসীমা: প্রার্থীর বয়স সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ, প্রার্থীর জন্ম ০২.০৭.১৯৯৬ থেকে ০১.০৭.২০০৫ তারিখের মধ্যে (উভয় দিন অন্তর্ভুক্ত) হতে হবে।
- সরকারি নিয়ম অনুযায়ী উচ্চ বয়সের ছাড়:
- তপশিলি জাতি/উপজাতি (SC/ST): ৫ বছর
- ওবিসি (OBC – Non-Creamy layer): ৩ বছর
- বিশেষভাবে সক্ষম ব্যক্তি (PwBD): সাধারণ/EWS-দের জন্য ১০ বছর, OBC-দের জন্য ১৩ বছর এবং SC/ST-দের জন্য ১৫ বছর।
- কোম্পানির বর্তমান কর্মী: ৫ বছর
মোট শূন্যপদ (Total Vacancy)
ন্যাশনাল বীমা কোম্পানিতে পুরো ভারত জুড়ে মোট ৫০০টি শূন্যপদে দক্ষ কর্মী নিয়োগ করা হবে নিচে কাস্ট অনুযায়ী শূন্য পদের তালিকা দেওয়া হল:
| SC | ST | OBC | EWS | UR (সাধারণ) | মোট শূন্যপদ |
|---|---|---|---|---|---|
| ৬৭ | ৩৬ | ১০৪ | ৩৮ | ২৫৫ | ৫০০ |
দ্রষ্টব্য: এই শূন্যপদগুলি সাময়িক এবং কোম্পানির প্রয়োজন অনুযায়ী পরিবর্তিত হতে পারে। পশ্চিমবঙ্গ রাজ্যের জন্য মোট ৪৬টি শূন্যপদ রয়েছে।
বিজ্ঞপ্তিতে রাজ্য অনুযায়ী শূন্যপদ ভাগ করে দেওয়া হয়েছে। যেহেতু প্রার্থীরা যে রাজ্যের শূন্যপদের জন্য আবেদন করবেন, সেখানকার স্থানীয় ভাষা জানা বাধ্যতামূলক, তাই নিজের রাজ্যের শূন্যপদ দেখে নেওয়া জরুরি।
মিস করবেন না: Indian Airforce Agniveer 2026: বায়ুসেনায় অগ্নিবীর নিয়োগ, দারুন সুযোগ! যোগ্যতা, আবেদন দেখে নাও
আবেদন পদ্ধতি (Application Process)
আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করে এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন-
- প্রার্থীদের প্রথমে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট https://nationalinsurance.nic.co.in/-এ যেতে হবে।
- এরপর “RECRUITMENT” সেকশনে গিয়ে “APPLY ONLINE” অপশনে ক্লিক করতে হবে।
- “Click here for New Registration” ট্যাবে ক্লিক করে নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে নথিভুক্ত করতে হবে। এর ফলে স্ক্রিনে একটি প্রোভিশনাল রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড জেনারেট হবে।
- এরপর প্রার্থীর রঙিন পাসপোর্ট সাইজ ছবি, কালো কালির স্বাক্ষর, বাম হাতের বুড়ো আঙুলের ছাপ এবং নির্দিষ্ট বয়ানে হাতে লেখা ডিক্লেয়ারেশন স্ক্যান করে আপলোড করতে হবে। (মনে রাখবেন, ক্যাপিটাল লেটারে স্বাক্ষর বা ডিক্লেয়ারেশন গ্রহণযোগ্য নয়।)
- সমস্ত বিবরণ ভালোভাবে যাচাই করার পর অনলাইন গেটওয়ের মাধ্যমে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করে আবেদন ফি জমা দিতে হবে।
- সবশেষে আবেদনপত্রটি সফলভাবে সাবমিট করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম এবং ই-রসিদটি প্রিন্ট আউট করে ভবিষ্যতের জন্য নিজের কাছে রেখে দিতে হবে।
আবেদন করার আগে প্রার্থীদের কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আবেদন ফি
ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (NICL)-এর অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য ক্যাটাগরি অনুযায়ী নির্দিষ্ট আবেদন ফি অনলাইন মোডে জমা দিতে হবে।
| ক্যাটাগরি | আবেদন ফি |
|---|---|
| SC / ST / PwBD / EXS (তপশিলি জাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম ও প্রাক্তন সেনাকর্মী) | কোনো ফি লাগবে না (NIL) |
| অন্যান্য সমস্ত প্রার্থী (General, OBC এবং EWS) | ৮৫০ টাকা (আবেদন ফি এবং ইন্টিমেশন চার্জ সহ) |
নির্বাচন পদ্ধতি
উপযুক্ত প্রার্থী বাছাইয়ের জন্য তিন স্তরের পরীক্ষা নেওয়া হবে:
- প্রিলিমিনারি পরীক্ষা (Phase-I): ১০০ নম্বরের অবজেক্টিভ টাইপ পরীক্ষা হবে (সময়: ৬০ মিনিট)। এতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩০ নম্বর), রিজনিং অ্যাবিলিটি (৩৫ নম্বর) এবং কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউট (৩৫ নম্বর) থাকবে।
- মেইন পরীক্ষা (Phase-II): প্রিলিমিনারিতে উত্তীর্ণদের ২০০ নম্বরের অবজেক্টিভ পরীক্ষা দিতে হবে (সময়: ১২০ মিনিট)। রিজনিং, ইংরেজি, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস এবং কম্পিউটার নলেজ- এই ৫টি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।
- আঞ্চলিক ভাষা পরীক্ষা (Regional Language Test): মেইন পরীক্ষায় উত্তীর্ণদের সংশ্লিষ্ট রাজ্যের আঞ্চলিক ভাষার পরীক্ষা দিতে হবে, যা কেবল কোয়ালিফাইং প্রকৃতির।
উল্লেখ্য, প্রিলিমিনারি ও মেইন উভয় পরীক্ষাতেই ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে এবং প্রতি ভুল উত্তরের জন্য বরাদ্দ নম্বরের এক-চতুর্থাংশ (1/4) কেটে নেওয়া হবে।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানিতে অ্যাসিস্ট্যান্ট পদের মূল বেতন ৩৬,২৯০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১,০০,৮৬৫ টাকা পর্যন্ত হতে পারে। চাকরি পাওয়ার পর নবনিযুক্ত কর্মীদের ন্যূনতম ৬ মাসের জন্য প্রবেশন বা শিক্ষানবিস পিরিয়ডে থাকতে হবে।
মেট্রো সিটিতে প্রাথমিক যোগদানের সময় প্রতি মাসে আনুমানিক মোট গ্রস বেতন হবে প্রায় ৫৩,০০০ টাকা। এর পাশাপাশি কোম্পানির নিয়ম অনুযায়ী ল্যাম্পসাম ডোমিসিলিয়ারি মেডিকেল বেনিফিট, গ্রুপ মেডিক্লেম পলিসি, লিভ ট্রাভেল সাবসিডি এবং বিভিন্ন স্টাফ ওয়েলফেয়ার স্কিমের মতো আকর্ষণীয় সুযোগ-সুবিধা পাওয়া যাবে।
আবেদন চলছে! RRB Section Controller Recruitment: ভারতীয় রেলে কর্মী নিয়োগ! যোগ্যতা, শূন্যপদ ও বেতন দেখে নিন
অফিসিয়াল বিজ্ঞপ্তি ও লিংক
| বিষয় | বিবরণ |
|---|---|
| NICL এসিস্ট্যান্ট নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Notice↓ |
| অনলাইন আবেদনের ডাইরেক্ট লিংক | Apply Now→ |
| ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড (NICL) এর অফিশিয়াল ওয়েবসাইট | https://nationalinsurance.nic.co.in/ |
আগ্রহী প্রার্থীদের আগামী ০৭ই আগস্ট, ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে আবেদন করার সময় যেকোনো বিভ্রান্তি এড়াতে এবং চূড়ান্তভাবে ফর্ম সাবমিট করার আগে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি (Official Notification) পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে নেওয়া আবশ্যিক।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

