Indian Airforce Agniveer 2026: বায়ুসেনায় অগ্নিবীর নিয়োগ, দারুন সুযোগ! যোগ্যতা, আবেদন দেখে নাও

Gobinda Gorai

Published on:

Indian Air Force Vayu Agniveer 2026 Eligibility Online Form Fill Up

রাজ্যের সমস্ত তরুণদের জন্য অত্যন্ত খুশির খবর, সম্প্রতি ভারতীয় বায়ু সেনার (Indian Air force) এর তরফ থেকে অগ্নিবীর নিয়োগ করা হবে। ছেলে ও মেয়ে উভয়েই এই পদের জন্য আবেদন করতে পারবে। ভারতীয় বায়ু সেনায় অগ্নিবীর নিয়োগ সম্পর্কিত বিস্তারিত জানতে তথা কারা আবেদন করতে পারবে? আবেদনের শেষ তারিখ? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

— Advertisement —

Air Force Agniveer Vayu Notification 2026: বায়ুসেনাতে অগ্নিবীর নিয়োগ

AGNIVEERVAYU INTAKE 02/2026 – ভারতীয় বায়ুসেনা ‘অগ্নিপথ প্রকল্প’-এর অধীনে ৪ বছরের জন্য অগ্নিবীর বায়ু পদে নিযুক্ত করতে চলেছে দেশের যুবসমাজ থেকে অবিবাহিত পুরুষ ও মহিলা প্রার্থীদের। ভারতীয় বায়ু সেনার পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। শুধুমাত্র অবিবাহিত ছেলে ও মেয়েরাই এই পদের জন্য আবেদন করতে পারবে।

শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)

যে সকল ছাত্রছাত্রীরা সাইন্স বিভাগ নিয়ে (Mathematics, Physics and English) ৫০% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছে তারাই এই পদের জন্য আবেদন করতে পারবে। এক্ষেত্রে উচ্চমাধ্যমিকে অবশ্যই ফিজিক্স, অংক ও ইংরেজি এই তিনটি সাবজেক্ট থাকতে হবে।

— Advertisement —

এছাড়াও যে সকল ছাত্রছাত্রীর কাছে ভোকেশনাল বা ডিপ্লোমা (Polytechnic) পাস সার্টিফিকেট রয়েছে তারাও এই পদের জন্য আবেদন করাতে পারবে।

বয়স সীমা (Age)

১৭ বছর বয়স থেকে ২১ বছর বয়সের মধ্য ছেলে মেয়েরা আবেদন করতে পারবে। এক্ষেত্রে আবেদনকারীর জন্মতারিখ অবশ্যই 2 জুলাই 2005 থেকে 2 জানুয়ারি 2009 এর মধ্যে হতে হবে।

শারীরিক যোগ্যতা (Physical Eligibility)

ছেলে ও মেয়ে উভয় ন্যূনতম উচ্চতা (height) ১৫২ cm হতে হবে। North-east এর পাহাড়ি এলাকার প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ১৪৭ সেমি হতে হবে। ছেলে প্রার্থীদের ক্ষেত্রে ছাতির সাইজ নূন্যতম ৭৭ সেমি হতে হবে এবং ছাতির ন্যূনতম expansion অবশ্যই ৫ cm হতে হবে

মেয়ে প্রার্থীদের কোনরকম নির্দিষ্ট ছাতির সাইজ উল্লেখ করা নেই কিন্তু মেয়ে প্রার্থীদের ক্ষেত্রেও ছাতির ন্যূনতম expansion অবশ্যই ৫ cm হতে হবে। (সমস্ত বিস্তারিত জন্য একবার নোটিশটা দেখে নেবে)

বিস্তারিত দেখবে: How to Join Air Force: বায়ু সেনাতে যোগদান কিভাবে করবে? যোগ্যতা কি লাগবে? সবকিছু বাংলাতে দেখে নাও

এয়ারফোর্স অগ্নিবীর আবেদন পদ্ধতি (Online Application)

ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে বায়ু সেনায় অগ্নিবীর পদের জন্য আবেদন করতে পারবে। আবেদন করার জন্য প্রথমেই আবেদনকারীর নিজস্ব তথ্য মোবাইল নাম্বার ও ইমেইল আইডি দিয়ে indianairforce.nic.in/iaf_career রেজিস্ট্রেশন করতে হবে, এরপর সমস্ত ডিটেলস ফিলাপ করে ও ডকুমেন্ট আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

আবেদন ফি (Fees)

আবেদন করার সময় প্রতিটি আবেদন প্রার্থীদের আবেদন ফি বাবদ ৫৫০ টাকা + GST দিতে হবে। আবেদন ফি ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এর মাধ্যমে পেমেন্ট করা যাবে।

আবেদন প্রার্থীদের লিখিত পরীক্ষা, ফিজিক্যাল ফিটনেস ও মেডিকেল টেস্ট এই তিনটি ধাপের মাধ্যমে নির্বাচন করা হবে।

গুরুত্বপূর্ণ তারিখ ও লিংক

আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী ১১ জুলাই ২০২৬ থেকে এবং আবেদন প্রক্রিয়া চলবে টানা ২০ দিন, আবেদনের শেষ তারিখ হলো ৩১ জুলাই ২০২৬

তথ্যতারিখ
আবেদন শুরু (Start Date)11 July 2026
আবেদন শেষ (Last Date)31 July 2026
অফিসিয়াল Apply Link (আবেদনের সরাসরি লিংক)Apply Now →
অফিসিয়াল বিজ্ঞপ্তি [AGNIVEER_VAYU_02-2026]Download PDF

আরো দেখবে » Indian Army Agniveer: অগ্নিবীর কি? যোগ্যতা কি লাগবে? সুবিধা, অসুবিধা এবং ভবিষ্যৎ সমস্ত তথ্য

Join Group

Telegram

Share