Essay Competition: স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিযোগিতা! মিলবে ১৫ হাজার টাকা পুরস্কার, দেখে নিন

Anjan Mahata

Published on:

Independence Day Celebration 2026 Essay Competition MYGov MyBharat

২০২৬ সালের স্বাধীনতা দিবস উদযাপনকে আরও আকর্ষণীয় করে তুলতে প্রতিরক্ষা মন্ত্রক (Ministry of Defence), MyGov এবং MyBharat-এর যৌথ উদ্যোগে আয়োজিত হতে চলেছে একটি দুর্দান্ত প্রবন্ধ লিখন প্রতিযোগিতা। যার পুরস্কার বাবদ ১৫ হাজার টাকার নগদ, সঙ্গে লালকেল্লা তে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগদান সুযোগ!

— Advertisement —

Independence Day Celebration 2026 Essay Competition: স্বাধীনতা দিবস উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতা

এবারের প্রবন্ধ প্রতিযোগিতার মূল বিষয় নির্ধারণ করা হয়েছে: “2047 तक विकसित भारत के निर्माण में ए आई की भूमिका” (Role of AI in building a Viksit Bharat by 2047)। এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো ২০৪৭ সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে AI-এর ভূমিকা কী হতে পারে, তা নিয়ে তরুণ প্রজন্মের চিন্তাভাবনাকে উৎসাহিত করা।

বিবরণতথ্য
আবেদন শুরুর তারিখ২ জুন, ২০২৬
আবেদনের শেষ তারিখ১৫ জুলাই, ২০২৬
মোট নম্বর১০০
শব্দসীমা৫০০ থেকে ৬০০ শব্দ
বয়সসীমাকোনো বয়সসীমা নেই (সব বয়সের ভারতীয় নাগরিক যোগ্য)
শিক্ষাগত যোগ্যতাকোনো বাধ্যবাধকতা নেই
অনুমোদিত ভাষাহিন্দি এবং ইংরেজি
আবেদন মাধ্যমMyGov অথবা MyBharat পোর্টাল

Essay Competition: আকর্ষণীয় পুরস্কার এবং সুযোগ

এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য রয়েছে আকর্ষণীয় আর্থিক পুরস্কার এবং দেশের এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার সুবর্ণ সুযোগ:

  • আর্থিক পুরস্কার: বাছাইকৃত সেরা ৩ জন বিজয়ীর প্রত্যেককে ১৫,০০০/- টাকা করে দেওয়া হবে
  • লাল কেল্লায় আমন্ত্রণের সুযোগ: শীর্ষ ২০০ জন প্রতিযোগী তাঁদের একজন
  • সঙ্গীসহ (অভিভাবক/স্বামী বা স্ত্রী/আত্মীয়) আগামী ১৫ই আগস্ট, ২০২৬ তারিখে দিল্লির লাল কেল্লায় আয়োজিত স্বাধীনতা দিবস উদযাপনের মূল অনুষ্ঠান সরাসরি দেখার জন্য ই-আমন্ত্রণপত্র (e-invitation) পাবেন।

নিয়মনাবলী ও শর্তাবলী (Terms & Conditions)

— Advertisement —

প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে নিচের গুরুত্বপূর্ণ নিয়মগুলো ভালো করে জেনে নেওয়া জরুরি:

  • নাগরিকত্ব: আবেদনকারীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে।
  • অংশগ্রহণের সীমা: একজন ব্যক্তি কেবল একবারই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। একাধিকবার অংশ নিলে আবেদন বাতিল হবে।
  • যোগাযোগ মাধ্যম: আবেদন করার সময় সঠিক ইমেল আইডি এবং মোবাইল নম্বর দিতে হবে। কারণ পুরস্কার ও লাল কেল্লার আমন্ত্রণপত্র সংক্রান্ত সমস্ত যোগাযোগ ইমেলের মাধ্যমেই করা হবে।
  • দিল্লির যাতায়াত খরচ: লাল কেল্লায় অনুষ্ঠান দেখার জন্য দিল্লি যাওয়া-আসা, খাওয়া এবং থাকার সমস্ত খরচ প্রতিযোগীকে নিজেকেই বহন করতে হবে। তবে দিল্লির যেকোনো মেট্রো স্টেশনে ই-আমন্ত্রণপত্র দেখালে মেট্রো যাত্রা সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে।
  • নথিপত্র যাচাই: সেরা ৩ জন বিজয়ীকে পুরস্কারের টাকা পাওয়ার জন্য প্যান কার্ড/আইডি প্রুফ এবং ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ (যেমন: ক্যানসেলড চেক) জমা দিতে হবে।
  • মৌলিকতা: প্রবন্ধে কোনো কপিরাইটযুক্ত উপাদান ব্যবহার করা যাবে না এবং এই মর্মে একটি অঙ্গীকারনামা (Undertaking) দিতে হবে।
  • শব্দসীমা লঙ্ঘন: ৫০০ শব্দের কম বা ৬০০ শব্দের বেশি হলে প্রবন্ধটি প্রতিরক্ষা মন্ত্রকের স্ক্রিনিং কমিটি দ্বারা সরাসরি বাতিল বলে গণ্য হবে।
বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিযোগিতার আয়োজনের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কোনো কর্মচারী বা তাঁদের পরিবারের সদস্যরা এতে অংশ নিতে পারবেন না। স্ক্রিনিং কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত এবং এর বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ করা যাবে না।

মিস করো না! PM Internship Scheme 2026: পিএম ইন্টার্নশিপ প্রকল্পে প্রতি মাসে ৯০০০ টাকা! রয়েছে চাকরির সুযোগ

বিবরণলিংক
প্রবন্ধ লেখা প্রতিযোগিতা সম্পর্কিত বিস্তারিত তথ্যRead Now
রেজিস্ট্রেশন লিংকRegister Now→

আপনার ভেতরের লেখককে জাগ্রত করার এবং দেশের এক ঐতিহাসিক উদযাপনের অংশ হওয়ার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না! আগামী ১৫ই জুলাই, ২০২৬-এর মধ্যে MyGov বা MyBharat পোর্টালে গিয়ে আজই আপনার প্রবন্ধটি জমা দিন।

Join Group

Telegram

Share