পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ২০২৬ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ের সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক সাজেশন প্রস্তুত করা হয়েছে। তোমরা যদি এই সাজেশনটি ভালো করে দেখে নাও তাহলে পরীক্ষায় একাধিক প্রশ্ন কমন পাবে।
| HS Class 12 4th Semester Modern Computer Application Suggestion 2026 | |
|---|---|
| বিষয় (Subject) | মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন (Modern Computer Application) |
| পরীক্ষার তারিখ (Exam Date) | ২৭ই ফেব্রুয়ারি, ২০২৬ (শুক্রবার) 27th February, 2026 (Friday) |
প্রতিটি অধ্যায় থেকে ২ মার্কস, ৩ মার্কস ও ৫ মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলি দেওয়া হয়েছে এই প্রশ্নগুলি থেকে একাধিক প্রশ্ন তোমরা ফাইনাল পরীক্ষায় কমন পাবে। তাই অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর তোমরা নোটবুক বা স্কুল শিক্ষকের থেকে করে নেবে।
উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রশ্ন কাঠামো 2026 (HS 4th Sem Computer Application Question Pattern 2026)
উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে অধ্যায় ভিত্তিক প্রশ্ন কাঠামো নিচে দেওয়া হল, সুদের হার কত হবে সাজেশন গুলি দেখার আগে অবশ্যই এই প্রশ্ন কাঠামোটি দেখে নেবে।
| Topic | Short Answer (2 Marks) | Short Answer (3 Marks) | Descriptive (5 Marks) | Total |
|---|---|---|---|---|
| অপারেটিং সিস্টেমের প্রাথমিক ধারণা | 1×2 = 2 | 1×3 = 3 | 1×5 = 5 | 10 |
| ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম | 1×2 = 2 | 1×3 = 3 | 2×5 = 10 | 15 |
| আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ভিত্তি | 1×2 = 2 | 1×3 = 3 | 1×5 = 5 | 10 |
| মোট | 6 | 9 | 20 | 35 |
HS 4th Semester Computer Application Suggestion: উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার কম্পিউটার অ্যাপ্লিকেশন সাজেশন
তোমাদের জন্য একদম সম্পূর্ণ সিলেবাস এর সাজেশন আজকে কভার করছি। নিচে অধ্যায় ভিত্তিক বা টপিক ভিত্তিক সমস্ত সাজেসটিভ প্রশ্নগুলো তুলে ধরা হলো —দেখে নাও!
নিচে অপারেটিং সিস্টেম, DBMS এবং AI থেকে ২, ৩ এবং ৫ নম্বরের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেওয়া হলো।
বিভাগ ১: অপারেটিং সিস্টেম (Operating System)
২ নম্বরের প্রশ্ন (2 Marks)
- স্পুলিং (Spooling) ও বাফারিং (Buffering)-এর সংজ্ঞা দাও।
- সিস্টেম কল (System Call) কী? দুটি উদাহরণ দাও।
- বুটিং (Booting) কাকে বলে? কোল্ড ও ওয়ার্ম বুটিং-এর পার্থক্য কী?
- প্রসেস কন্ট্রোল ব্লক (PCB) কী?
- টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমের দুটি সুবিধা লেখো।
- সোয়াপিং (Swapping) বলতে কী বোঝো?
- ইন্টারনাল ও এক্সটারনাল ফ্র্যাগমেন্টেশন (Fragmentation) কী?
- কনটেক্সট সুইচিং (Context Switching) কাকে বলে?
- রিয়েল-টাইম অপারেটিং সিস্টেম (RTOS)-এর একটি উদাহরণ ও ব্যবহার লেখো।
- বুটস্ট্র্যাপ লোডার (Bootstrap Loader)-এর কাজ কী?
- থ্রুপুট (Throughput) ও টার্নঅ্যারাউন্ড টাইম (Turnaround Time)-এর সংজ্ঞা
- GUI এবং CUI-এর মধ্যে দুটি পার্থক্য লেখো (যেমন Windows vs DOS)।
৩ নম্বরের প্রশ্ন (3 Marks)
- মাল্টিপ্রোগ্রামিং ও মাল্টিটাস্কিং অপারেটিং সিস্টেমের মধ্যে পার্থক্য লেখো।
- প্রসেস শিডিউলিং-এর প্রয়োজনীয়তা কী?
- পেজিং (Paging) ও সেগমেন্টেশন (Segmentation)-এর মধ্যে তিনটি পার্থক্য লেখো।
- কার্নেল (Kernel) ও শেল (Shell)-এর কাজ কী?
- FCFS শিডিউলিং অ্যালগোরিদমের সুবিধা ও অসুবিধা লেখো।
- ব্যাচ প্রসেসিং (Batch Processing) ও টাইম শেয়ারিং (Time Sharing) অপারেটিং সিস্টেমের মধ্যে পার্থক্য লেখো।
- ডেডলক (Deadlock) কী? ডেডলক হওয়ার একটি আবশ্যিক শর্ত লেখো।
- মনোলিথিক কার্নেল ও মাইক্রো কার্নেলের মধ্যে পার্থক্য কী?
- মেমোরি ম্যানেজমেন্টে ‘কম্প্যাকশন’ (Compaction) পদ্ধতিটি কেন ব্যবহার করা হয়?
৫ নম্বরের প্রশ্ন (5 Marks)
- একটি প্রসেসের বিভিন্ন অবস্থা (New, Ready, Running, Waiting, Terminated) চিত্রসহ বর্ণনা করো।
- রাউন্ড রবিন (Round Robin) শিডিউলিং অ্যালগোরিদমটি একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো। টাইম স্লাইস বা কোয়ান্টাম কী?
- ভার্চুয়াল মেমোরি কী? ডিমান্ড পেজিং (Demand Paging) কৌশলটি সংক্ষেপে আলোচনা করো।
- অপারেটিং সিস্টেমের ফাইল ম্যানেজমেন্ট (File Management) এবং ডিভাইস ম্যানেজমেন্ট (Device Management) কাজগুলো সংক্ষেপে আলোচনা করো।
বিভাগ ২: ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS & SQL)
২ নম্বরের প্রশ্ন (2 Marks)
- ডেটা ও ইনফরমেশনের মধ্যে দুটি পার্থক্য লেখো।
- মেটাডেটা (Metadata) কাকে বলে?
- প্রাইমারি কি (Primary Key) ও ফরেন কি (Foreign Key)-এর সংজ্ঞা দাও।
- ডোমেইন (Domain) ও টিউপল (Tuple) বলতে কী বোঝো?
- DBA-র দুটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো।
- রিলেশনের ‘ডিগ্রি’ (Degree) এবং ‘কার্ডিনালিটি’ (Cardinality) বলতে কী বোঝো?
- ফিজিক্যাল স্কিমা ও লজিক্যাল স্কিমার মধ্যে পার্থক্য কী?
- ‘Check’ এবং ‘Default’ কনস্ট্রেইন্ট (Constraint)-এর কাজ কী?
- উইক এনটিটি (Weak Entity) সেট কাকে বলে? উদাহরণ দাও।
- SQL-এ LIKE অপারেটর এবং % ও _ ওয়াইল্ডকার্ড ক্যারেক্টারের কাজ কী?
৩ নম্বরের প্রশ্ন (3 Marks)
- DDL এবং DML-এর পূর্ণরূপ লেখো এবং প্রত্যেকটির দুটি করে কমান্ডের নাম ও কাজ লেখো।
- রিলেশনাল অ্যালজেব্রাতে সিলেকশন (σ) এবং প্রজেকশন (π) অপারেশনের কাজ উদাহরণসহ লেখো।
- কার্টেসিয়ান প্রোডাক্ট (Cartesian Product) কী? উদাহরণ দাও।
- ডেটাবেস স্কিমা (Schema) ও ইনস্ট্যান্স (Instance)-এর মধ্যে পার্থক্য কী?
- প্রথাগত ফাইল সিস্টেমের (File System) অসুবিধাগুলি লেখো যা DBMS দূর করেছে (যেমন: Data Redundancy, Inconsistency)।
- ডেটাবেসের তিন স্তরের আর্কিটেকচার (Three-Level Architecture: Internal, Conceptual, External) চিত্রসহ সংক্ষেপে লেখো।
- ১ (One-to-One) এবং ১:N (One-to-Many) রিলেশনশিপের উদাহরণসহ ব্যাখ্যা দাও।
- DISTINCT এবং BETWEEN ক্লজের ব্যবহার উদাহরণসহ দেখাও।
৫ নম্বরের প্রশ্ন (5 Marks)
- নরমালাইজেশন কাকে বলে? 1NF, 2NF এবং 3NF-এর শর্তগুলি উপযুক্ত টেবিলের উদাহরণসহ আলোচনা করো।
- একটি Student টেবিল (Roll, Name, Marks, City) থেকে নিচের কুয়েরিগুলো লেখো:
- যারা ‘Kolkata’ তে থাকে তাদের নাম দেখাও।
- যাদের প্রাপ্ত নম্বর ৮০-এর বেশি তাদের নাম ও রোল দেখাও।
- নামের প্রথম অক্ষর ‘S’ এমন ছাত্রদের তথ্য দেখাও।
- টেবিলের মোট ছাত্রসংখ্যা এবং গড় নম্বর বের করো।
- একটি ‘Library Management System’ বা ‘Hospital Management System’-এর জন্য E-R ডায়াগ্রাম অঙ্কন করো (Entity, Attribute এবং Relationship দেখিয়ে)।
- ইনার জয়েন (Inner Join) এবং আউটার জয়েন (Outer Join)-এর মধ্যে পার্থক্য লেখো। দুটি টেবিল থেকে ডেটা জয়েন করার সিনট্যাক্স দেখাও।
বিভাগ ৩: কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence)
২ নম্বরের প্রশ্ন (2 Marks)
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর সংজ্ঞা দাও।
- টিউারিং টেস্ট (Turing Test) কী?
- জ্ঞান বা নলেজ রিপ্রেজেন্টেশন (Knowledge Representation) বলতে কী বোঝো?
- ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP) কী?
- ডিপ লার্নিং (Deep Learning) কী? এটি মেশিন লার্নিং থেকে কীভাবে আলাদা?
- ‘বিগ ডেটা’ (Big Data) বলতে কী বোঝো? AI-তে এর ভূমিকা কী?
- রোবোটিক্স (Robotics) কী? এর দুটি ব্যবহারিক ক্ষেত্র লেখো।
- স্পিচ রিকগনিশন (Speech Recognition) প্রযুক্তির দুটি সুবিধা লেখো।
৩ নম্বরের প্রশ্ন (3 Marks)
- এক্সপার্ট সিস্টেম (Expert System)-এর উপাদানগুলি কী কী? এর দুটি সুবিধা লেখো।
- কম্পিউটার ভিশন (Computer Vision)-এর তিনটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো।
- হিউম্যান ইন্টেলিজেন্স ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স-এর মধ্যে পার্থক্য লেখো।
- জন ম্যাকার্থি (John McCarthy)-কে কেন AI-এর জনক বলা হয়? ডার্টমাউথ কনফারেন্সের গুরুত্ব কী?
- ইন্টেলিজেন্ট এজেন্ট (Intelligent Agent) বলতে কী বোঝো?
- AI ব্যবহারের ফলে সৃষ্ট ‘বায়াস’ (Bias) বা পক্ষপাতিত্ব সমস্যাটি উদাহরণসহ লেখো।
৫ নম্বরের প্রশ্ন (5 Marks)
- শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা ও প্রয়োগ আলোচনা করো।
- সমাজে AI-এর নৈতিক প্রভাব, বিশেষ করে কর্মসংস্থান (Job Displacement) এবং গোপনীয়তা (Privacy) নিয়ে আলোচনা করো।
- AI-এর বিকাশের ইতিহাসে বিভিন্ন প্রজন্মের (Generations) সংক্ষিপ্ত বিবরণ দাও অথবা AI-এর জনক কে এবং কেন বলা হয় তা ব্যাখ্যা করো।
- নলেজ রিপ্রেজেন্টেশন কী? ফ্রেম (Frame) এবং সেমান্টিক নেটওয়ার্ক (Semantic Network) ব্যবহার করে কীভাবে জ্ঞান প্রকাশ করা যায়?
- ভবিষ্যতে AI মানুষের বুদ্ধিমত্তাকে অতিক্রম করতে পারবে কি না (Singularity)? স্বপক্ষে ও বিপক্ষে যুক্তি দাও।
সংগ্রহ করবে: HS 4th Semester Computer Application Model Question Paper [PDF]
★★ Computer উত্তর সহ সাজেশন নোটস PDF সংগ্রহ করুন নিচে ক্লিক করে ⇓
| Details | Link |
|---|---|
| WB HS Semester প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
সংগ্রহ করে নাও: HS 4th Semester Suggestion (All Subject) উচ্চমাধ্যমিক সাজেশন
উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারের একাধিক বিষয়ের সাজেশন অলরেডি প্রকাশ করা হয়ে গিয়েছে উপরে লিংকে ক্লিক করে তোমরা অন্যান্য বিষয়ের সাজেশন গুলি দেখে নিতে পারো। অথবা তোমরা চাইলে আমাদের টার্গেট গ্রুপেও জয়েন হয়ে যেতে পারো সেখানে তোমরা পরীক্ষা সংক্রান্ত আপডেট এবং প্রতিটি বিষয়ের সাজেশন পেয়ে যাবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -




