HS 4th Semester Bengali Question Paper 2026 (PDF) উচ্চমাধ্যমিক বাংলা প্রশ্নপত্র (অফিসিয়াল)

Anjan Mahata

Updated on:

WBCHSE HS 4th Semester Bengali Question Ppaer 2026 PDF

WBCHSE 4th Semester Bengali Question Paper 2026: চলতি বছর তথা ২০২৬ সালের উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে আজ ১২ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার, প্রথম দিনে পরীক্ষার বিষয় ছিল প্রথম ভাষা* (বাংলা) পরীক্ষা। এ সেমিস্টারে পরীক্ষা শুরু হয়েছে সকাল ৯:৫০ থেকে এবং পরীক্ষার জন্য নির্ধারিত সময় ছিল ২ঘণ্টা ও প্রশ্নপত্র পড়ার জন্য সময় দেওয়া হয়েছিল ১০ মিনিট, সুতরাং, প্রথম দিনের পরীক্ষা স্বাভাবিকভাবে সমাপ্ত হয়েছে দুপুর ১২:০০ তে।

— Advertisement —

সমস্ত পরীক্ষার্থীদের পরীক্ষা হয়ে যাওয়ার পর ছাত্র-ছাত্রীদের কাছ থেকে প্রশ্নপত্রটি আমরা সংগ্রহ করেছি। পরবর্তী বছরে যে সমস্ত ছাত্র-ছাত্রীদের উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে চলেছে তোমাদের জন্য এই প্রশ্নপত্রটি খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নপত্রটি দেখে তোমরা পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন/কাঠামো, নম্বর বিভাজন সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে যাবে।

বিষয়তথ্য
বিষয়প্রথম ভাষা (বাংলা)
পূর্ণমান৪০
পরীক্ষার তারিখ১২ই ফেব্রুয়ারি, ২০২ বৃহস্পতিবার

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা প্রশ্নপত্র ২০২: HS 4th Semester Bengali Question Paper 2026

উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টারের বাংলা পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, এই সেমিস্টারের প্রশ্নপত্র প্রধানত দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন । কেমন হয়েছে উচ্চমাধ্যমিক সেমিস্টারের প্রশ্নপত্র সেটি নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করে দেখে নিতে পারবেন।

— Advertisement —

সেমিস্টার: SEMESTER-IV (New System) সাল: ২০২৬ বিষয়: বাংলা (‘ক’ ভাষা) পূর্ণমান: ৪০ সময়: ২ ঘণ্টা

নির্দেশাবলি:

  • পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে।
  • বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কেটে নেওয়া হবে।
  • উপান্তে প্রশ্নের পূর্ণমান সূচিত আছে।
  • মূল উত্তরপত্রেই কেবল প্রশ্নের উত্তর দিতে হবে।

বিভাগ – ক

[প্রতিটি প্রশ্নের মান ৫ অথবা (৩+২); অনধিক ১৫০ শব্দে উত্তর দাও]

১. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

  • (A) মানিক বন্দ্যোপাধ্যায়-এর ‘হলুদ পোড়া’ গল্পের নবীন চরিত্রটি আলোচনা করো। (৫)
  • (B) ‘অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবির’। গৌরবির পরিচয় দাও। গৌরবির দুশ্চিন্তার কারণ কী? (২+৩)

২. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

  • (A) ‘মধ্যবিত্তমদির জগতে। আমরা বেদনাহীন-অন্তহীন বেদনার পথে।’ – উদ্ধৃত অংশটির তাৎপর্য বুঝিয়ে লেখো। (৫)
  • (B) ‘মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এল। ছেলে এল না।’ – কবিতাটি কোন্ প্রেক্ষিতে লেখা? ছেলের ঘরে না ফেরার কারণ কী? (২+৩)

৩. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

  • (A) ‘এই তো জীবনের সত্য কালীনাথ’— জীবনের সত্য কী? বক্তা কীভাবে এই সত্যে উপনীত হলেন? (২+৩)
  • (B) ‘পুরোনো দিনের কথা ভুলে যান চাটুজ্জেমশাই।’ — কোন্ প্রসঙ্গে, কে, কাকে একথা বলেছেন? পুরোনো দিনের কথাটি কেন ভুলতে বলা হয়েছে? (২+৩)

৪. যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও:

  • (A) ‘অমন নবীন চোখ তো আমার নেই তবু তোমার দেখার সঙ্গে সঙ্গে আমিও দেখতে পাচ্ছি।’— কে, কাকে একথা বলেছে? বক্তা কী দেখতে পেয়েছিলেন তা লেখো। (২+৩)
  • (B) ‘একি উৎপাত! আমি আসি ভাই!’ — কে, কাকে কথাটি বলেছে? কোন্ বিষয়টি উৎপাত বলে মনে হয়েছে? (২+৩)
  • (C) “বোলো যে, ‘সুধা তোমাকে ভোলে নি।'” — সুধা কেন অমলকে ভোলেনি? এই সূত্রে সুধা চরিত্রটি সংক্ষেপে আলোচনা করো। (৩+২)
  • (D) ‘ডাকঘর? কার ডাকঘর?’ — ‘ডাকঘর’ শব্দটির সাধারণ অর্থ কী? রবীন্দ্রনাথ কোন্ তাৎপর্যে ‘ডাকঘর’ নাটকটির নামকরণ করেছেন? (২+৩)

৫. যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:

  • (A) বাংলা চিত্রকলার ইতিহাসে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে আলোচনা করো। (৫)
  • (B) তথ্যচিত্র কাকে বলে? বাংলা তথ্যচিত্রের ধারা সম্বন্ধে যা জানো লেখো। (৫)

বিভাগ – খ

৬. নিম্নলিখিত যে-কোনো একটি বিষয় নির্বাচন করে, নির্দেশ অনুসারে কমবেশি চারশো শব্দে একটি প্রবন্ধ রচনা করো: (১ × ১০ = ১০)

(A) পরিবেশ ও বিপন্ন মানুষ: প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা হিসেবে গ্রহণ করে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করো: “বিগত শতাব্দীর বিশ্বযুদ্ধে মানবজীবনে নানা উন্নতি সত্ত্বেও আমাদের শান্তি অনেকখানি বিঘ্নিত হয়েছে। তাই কবিকে আক্ষেপের সুরে বলতে হয়েছে ‘দাও ফিরে সে অরণ্য, লও এ নগর।’ স্বার্থের সংঘাত, লোভের অপরিমিত স্বভাব, অনৈক্যের চোরাবালি ভারতের সমস্যাকে বাড়িয়ে দিয়েছে। যার ফলে দেখা দিয়েছে আয় ও সম্পদের বৈষম্য এবং দারিদ্র্য। দারিদ্র্য দ্বারা যেমন ব্যক্তিগত স্বাস্থ্য বিঘ্নিত হয়েছে, তেমনি নষ্ট হয়েছে বাস্তুতন্ত্র ও প্রাকৃতিক ভারসাম্য। ফলে বর্তমানে পৃথিবীর মানুষ বিপন্নতায় আক্রান্ত।”

(B) সমরেশ বসু (প্রদত্ত সূত্র ও তথ্য অবলম্বনে):

  • জন্ম: ডিসেম্বর, ১৯২৪ খ্রিস্টাব্দ, বিক্রমপুর (বর্তমান বাংলাদেশ)।
  • পরিচয়: পিতৃদত্ত নাম সুরথনাথ বসু। পিতা মোহিনীমোহন বসু, মাতা শৈবলিনী বসু।
  • জীবন অভিজ্ঞতা: ফেরি করে ডিম বিক্রি থেকে গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে চাকরি। কমিউনিস্ট আন্দোলনের সাথে যুক্ত হওয়া এবং জেলখানায় বসে প্রথম উপন্যাস লেখা।
  • ছদ্মনাম: কালকূট ও ভ্রমর।
  • বিখ্যাত উপন্যাস: বি. টি. রোডের ধারে, গঙ্গা, বিবর, প্রজাপতি।
  • কিশোর সাহিত্য: মোক্তার দাদুর কেতুবধ, জোনাকি ভূতের বাড়ি। জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘গোগোল’।
  • পুরস্কার: আনন্দ পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার।
  • মৃত্যু: ১৯৮৮ খ্রিস্টাব্দের ১২ই মার্চ।
WBCHSE HS 4th Semester English Notes Question Answer
উপরে ক্লিক করুন ➚

HS 4th Semester Bengali Question Paper 2026 PDF: উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা প্রশ্নপত্র ডাউনলোড

আগামী বছর যে সমস্ত পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য রেফারেন্স হিসেবে ২০২৬ সালের চতুর্থ সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্রটি এনালাইস করা খুবই গুরুত্বপূর্ণ। সুবিধার্থে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের উচ্চমাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা প্রশ্নপত্র PDF টি নিচে দেওয়া হল। ডাউনলোড অপশন এ ক্লিক করে সেখান থেকে সহজে ডাউনলোড করে নিতে পারবেন।

DetailsPDF Link
HS 4th Sem 2026 Bengali Question
উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার বাংলা প্রশ্নপত্র ২০২৬
Full PDF (Official Scan) – 500 KB
↓ Download

সংগ্রহ করে নাও: HS 4th Semester Suggestion (All Subject) উচ্চমাধ্যমিক সাজেশন

উচ্চমাধ্যমিক ২০২৬ চতুর্থ সেমিস্টার পরীক্ষার জন্য EduTips -এর প্রত্যেকটি বিষয়ের সাজেশন অলরেডি প্রকাশ করা হয়েছে, তাই অন্যান্য বিষয়ের সাজেশন গুলি দেখার জন্য উপরের লিংকে ক্লিক করো। পরবর্তী পরীক্ষাগুলির জন্য তোমাদের শুভকামনা জানাই All The Best!

Join Group

Telegram

Share