CUET (UG) 2026 Answer Key: প্রকাশিত হলো প্রভিশনাল অ্যানসার কি! PDF ডাউনলোড করে নিন

Anjan Mahata

Published on:

CUET Answer Key 2026 NTA

কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স ()CUET পরীক্ষার্থীদের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সির (NTA) তরফ থেকে প্রকাশিত হলো অফিসিয়াল প্রভিশনাল আনসার কি (CUET UG Answer Key)। কিভাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে Answer Key চেক করবে এবং ভুল উত্তরের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানাবে, বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে।

— Advertisement —

CUET Answer Key Out 2026: কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স ২০২৬ পরীক্ষার আনসার কি

গত ১১ থেকে ৩১ মে এবং ০৬ ও ০৭ জুন ২০২৬ তারিখে রাজ্যের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে সফলভাবে অনুষ্ঠিত হয় CUET (UG)-2026 পরীক্ষা। পরীক্ষা শেষে গত ০৯ই জুন ২০২৬ তারিখে NTA এই শিক্ষাবর্ষের প্রবেশিকা পরীক্ষার অফিসিয়াল প্রভিশনাল আনসার কি এবং পরীক্ষার্থীদের রেকর্ড করা রেসপন্স শিট প্রকাশ করেছে। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে প্রতিবেদনের শেষে অফিসিয়াল বিজ্ঞপ্তি ও গাইডলাইনের PDF ডাউনলোড লিংক দেওয়া থাকবে।

বিষয়তথ্য
পরিচালনাকারী সংস্থাNational Testing Agency (NTA)
পরীক্ষার তারিখ১১-৩১ মে এবং ০৬-০৭ জুন ২০২৬
মোট রেজিস্টার্ড পরীক্ষার্থী১৫,৬৮,৮৬৭ জন
অফিসিয়াল আনসার কি প্রকাশ০৯ জুন ২০২৬ (মঙ্গলবার)
চ্যালেঞ্জ করার শেষ তারিখ১১ জুন ২০২৬ (রাত ১০:০০ টা পর্যন্ত)

CUET Answer Key Check: স্টেপ বাই স্টেপ পদ্ধতি

CUET 2026 পরীক্ষার প্রভিশনাল আনসার কি এবং রেসপন্স শিট প্রকাশ করেছে NTA। পরীক্ষার্থীরা এখন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের উত্তর মিলিয়ে সম্ভাব্য নম্বর জানতে পারবে। CUET (UG)-2026 Answer Key চেক ও ডাউনলোড করার স্টেপ বাই স্টেপ পদ্ধতি নিচে দেওয়া হলো:

  • ধাপ ১: প্রথমে NTA CUET-এর অফিসিয়াল ওয়েবসাইট https://cuet.nta.nic.in ভিজিট করো।
  • ধাপ ২: হোমপেজে থাকা ‘Challenge (s) regarding Answer Key’ অপশনটিতে ক্লিক করো।
  • ধাপ ৩: এরপর তোমার Application Number, Password এবং Security Pin (Captcha) দিয়ে প্রোফাইল লগইন করো।
  • ধাপ ৪: নিজের চিহ্নিত উত্তর দেখতে “View Question Paper”-এ ক্লিক করো এবং আনসার কি মেলাতে বা চ্যালেঞ্জ করতে “Click to view/Challenge Answer Key” অপশনে ক্লিক করো।
  • ধাপ ৫: এখানে মনে রাখবে, কোশ্চেন আইডি (Question IDs) গুলো পরপর সাজানো নাও থাকতে পারে। তাই প্রশ্নপত্রের কোশ্চেন আইডির সাথে আনসার কি তালিকার কোশ্চেন আইডি মিলিয়ে দেখবে। তালিকার ‘Correct Option(s)’ কলামে থাকা ID-টিই হলো বোর্ডের দেওয়া সঠিক উত্তর।

অবশ্যই দেখুন! HS Pass Scholarship 2026: উচ্চ মাধ্যমিক পাস স্কলারশিপ

CUET Answer Key Challenge 2026

— Advertisement —

যদি কোনো পরীক্ষার্থীর মনে হয় বোর্ডের দেওয়া প্রভিশনাল আনসার কি-তে কোনো ভুল আছে, তবে তারা নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইনে Challenge জানাতে পারবে।

  • চ্যালেঞ্জের নিয়ম: কোনো অপশনকে চ্যালেঞ্জ করতে চাইলে পাশের কলামে দেওয়া Option ID-র চেক বক্সে টিক মার্ক দিতে হবে। নিজের দাবির সপক্ষে প্রয়োজনীয় নথি একটি মাত্র PDF ফাইল হিসেবে আপলোড করতে হবে। এরপর ‘Submit and review Claims’ করে ‘Final Submit’ করতে হবে।
  • ফি: প্রতি প্রশ্ন চ্যালেঞ্জ করার জন্য ২০০/- টাকা (Non-refundable) প্রসেসিং ফি জমা দিতে হবে। ক্রেডিট কার্ড/ডেবিট কার্ড/নেট ব্যাঙ্কিং বা UPI-এর মাধ্যমে ১১ জুন ২০২৬ রাত ১১:৫০ মিনিটের মধ্যে এই ফি জমা দেওয়া যাবে।
ডাউনলোডলিংক
Official Public Notice & Guideline PDF⇓ Download PDF
অফিসিয়াল ওয়েবসাইট (Official Answer Key)Direct Link →

দেখে রাখুন: HS Pass Govt Job: উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে? সম্পূর্ণ তালিকা দেখে নিন

Join Group

Telegram

Share