Class 11 Semester 2 Geography Suggestion: একাদশ ২য় সেমিস্টার ভূগোল সাজেশন (প্রশ্ন উত্তর) PDF

Pralay Roy

Updated on:

Class 11 Semester 2 Geography Suggestion PDF Download Question Answer

উচ্চ মাধ্যমিক নতুন সেমিস্টার সিস্টেমের দ্বিতীয় সেমিস্টারের ভূগোল বিষয়ের আজকের উত্তর সহ স্পেশাল লাস্ট মিনিট সাজেশন নোট ছাত্র-ছাত্রীদের জন্য শেয়ার করা হলো। ছাত্রছাত্রীরা বিনামূল্যে পিডিএফ সংগ্রহ করে নিতে পারবে সেখানে নিম্নলিখিত সমস্ত প্রশ্নগুলির উত্তর করে দেওয়া রয়েছে।

— Advertisement —

প্রথমত ভূগোল একটি ব্যবহারিক বা প্রাকটিক্যাল বিষয় তাই সেক্ষেত্রে তোমাদের মাত্র ৩৫ নম্বরের পরীক্ষা হবে। এমনিতে তোমরা যদি ল্যাবরেটরীতে ভালো অ্যাটেনডেন্স এবং খাতার প্রাকটিকাল ঠিকঠাক করে থাকো খুব ভালো নম্বরই তোমরা কিন্তু পাবে।

একাদশ দ্বিতীয় সেমিস্টার ভূগোল প্রশ্ন কাঠামো 2026 (Class 11 2nd Sem Geography Question Pattern 2026)

বিষয় (Topic)প্রশ্নের ধরন (Type of Questions)মোট (Total)
প্রাকৃতিক ভূগোলের ভিত্তিসমূহ(2 × 2 = 4) + (2 × 3 = 6) + (1 × 5 = 5)15
মানবীয় ভূগোলের ভিত্তিসমূহ(3 × 2 = 6) + (2 × 3 = 6)12
ভারতের ভূগোল(1 × 2 = 2) + (2 × 3 = 6)08
মোট (TOTAL)35

HS Class 11 2nd Semester Geography Master Plan: একাদশ দ্বিতীয় সেমিস্টার ভূগোল — স্মার্ট স্ট্র্যাটেজি

ভূগোল পরীক্ষাতে তোমাদের ‘প্রাকৃতিক ভূগোলের ভিত্তিসমূহ’, ‘মানবীয় ভূগোলের ভিত্তিসমূহ’ এবং ‘ভারতের ভূগোল’—এই তিনটি অংশ থেকে সব মিলিয়ে মোট ৩৫ নম্বরের লিখিত পরীক্ষা হবে। তোমরা যদি অন্ধের মতো সব মুখস্থ না করে নিচের এই পদ্ধতি বা ‘নম্বরের গেম প্ল্যান’ মেনে পড়াশোনা করো, তবে ৩৫ নম্বরের মধ্যে ৩০+ অবশ্যই পেয়ে যাবে।

টপিকপাঠ্য বিষয় ও নম্বর বিভাজনপরীক্ষার জন্য স্মার্ট স্ট্র্যাটেজি
প্রাকৃতিক ভূগোলের ভিত্তিসমূহ৪টি ইউনিট। মোট ১৫ নম্বর (2 × 2 = 4) + (2 × 3 = 6) + (1 × 5 = 5)পুরো সিলেবাসের মধ্যে একমাত্র এখান থেকেই ৫ নম্বরের বড় প্রশ্ন আসবে। তাই এই ৪টি ইউনিট থেকে চিত্রসহ বড় প্রশ্নের প্রস্তুতি নেওয়া বাধ্যতামূলক। ছোট প্রশ্নের জন্য সংজ্ঞা ও বৈশিষ্ট্য ভালো করে পড়ো।
মানবীয় ভূগোলের ভিত্তিসমূহ৪টি ইউনিট। মোট ১২ নম্বর (3 × 2 = 6) + (2 × 3 = 6)এই অংশ থেকে কোনো ৫ নম্বরের বড় প্রশ্ন আসবে না। তাই অযথা বড় নোট মুখস্থ করে সময় নষ্ট করবেন না। পার্থক্য, সংজ্ঞা এবং ‘কারণ ব্যাখ্যা’ ধর্মী ২ ও ৩ নম্বরের প্রশ্নের ওপর বেশি জোর দিন।
ভারতের ভূগোল৩টি ইউনিট। মোট ৮ নম্বর (1 × 2 = 2) + (2 × 3 = 6)সিলেবাসের তুলনায় নম্বর (৮) বেশ কম। এখানেও কোনো বড় প্রশ্ন নেই। তাই খুব গভীরে না গিয়ে ৩টি ইউনিট থেকেই গুরুত্বপূর্ণ ছোট ও মাঝারি প্রশ্নগুলো তৈরি করে রাখুন।

WBCHSE Class 11 2nd Semester Geography Suggestion: একাদশ দ্বিতীয় সেমিস্টার ভূগোল সাজেশন

— Advertisement —

তোমাদের একাদশ শ্রেণির দ্বিতীয় সেমিস্টারের ভূগোলের প্রতিটি অধ্যায় (প্রাকৃতিক, মানবীয় ও ভারতের ভূগোল) থেকেই আমরা এই সাজেশন তৈরি করেছি। উপরে দেওয়া ‘স্মার্ট স্ট্র্যাটেজি’ বা নম্বর বিভাজন মেনে পড়লে তোমরা কম সময়েই সেরা প্রস্তুতি নিতে পারবে।

তবে, ঝুঁকি এড়াতে এবং ১০০% নিশ্চিত সাফল্যের জন্য পাঠ্যবই খুঁটিয়ে পড়া বা সম্পূর্ণ সিলেবাস কভার করাই বুদ্ধিমানের কাজ। নিচে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির সাজেশন দেওয়া রইল — একনজরে দেখে নাও!

প্রাকৃতিক ভূগোল

২ নম্বর প্রশ্ন (টিকা): 2 Marks Important Question

  1. সমস্থিতি কাকে বলে?
  2. প্রতিবিধান তল (Level of Compensation) সংজ্ঞা দাও। Extra
  3. নতি ও আয়াম (Dip and Strike বলতে কী বোঝো?
  4. গ্রস্ত উপত্যকা (Rift Valley) কীভাবে সৃষ্টি হয়? আথবা গ্রস্থ উপত্যকা বলতে কি বোঝ?
  5. রেগোলিথ (Regolith) – সংজ্ঞা দাও।
  6. নগ্নীভবন (Denudation)কাকে বলে?
  7. শল্কমোচন (Exfoliation) কাকে বলে?
  8. ইলুভিয়েশন (Illuviation) কাকে বলে? Extra
  9. ট্যালাস বা স্ক্রি (Talus) কাকে বলে?
  10. অ্যালবেডো (Albedo) কি?
  11. উষ্ণতার স্বাভাবিক হ্রাস হার (Normal Lapse Rate) বলতে কি বোঝ?
  12. কোরিওলিস বল (Coriolis Force) কি?
  13. এল নিনো (El Nino): সংজ্ঞা দাও।
  14. ITCZ: পুরো নাম (Inter Tropical Convergence Zone) এবং এটি কী?
  15. ভাদোস জল (Vadose Water) কাকে বলে?
  16. হিট বাজেট (Heat Budget) বলতে কি বোঝ?
  17. টিকা: অ্যাকুইফার (Aquifer) বা একইফার এবং আর্টেজীয় কূপ।

৩ নম্বর প্রশ্ন (3 Marks) সংক্ষিপ্ত উত্তর ধর্মী

  1. এইরি ও প্র‍্যাটের সমস্থিতি মতবাদের পার্থক্য লেখো।
  2. শায়িত ভাঁজ (Recumbent Fold) ও ন্যাপ (Nappe)-এর মধ্যে পার্থক্য লেখো। Extra
  3. প্রতিসম ভাঁজ ও অপ্রতিসম ভাঁজের মধ্যে পার্থক্য লেখো। Extra
  4. চ্যুতির ফলে সৃষ্ট প্রত্যক্ষ ভূমিরূপগুলির চিত্র-সহ বর্ণনা দাও।
  5. মৃত্তিকা পরিলেখের ‘A’ ও ‘B’ স্তরের মধ্যে পার্থক্য লেখো। Extra
  6. এলুভিয়েশন (Eluviation) ও ইলুভিয়েশন (Illuviation)-এর পার্থক্য। Extra
  7. আবহবিকার ও ক্ষয়িভবনের মধ্যে পার্থক্য লেখো।
  8. আবহবিকার, ক্ষয়ীভবন ও নগ্নীভবনের মধ্যে আন্তঃসম্পর্ক আলোচনা করো। Extra
  9. পৃথিবীর তাপ বাজেট (Heat Budget) বা উত্তাপের সমতা ব্যাখ্যা করো।  
  10. বৈপরীত্য উত্তাপ (Inversion of Temperature) বলতে কী বোঝ?
    আথবা, বৈপরীত্য উত্তাপ (Inversion of Temperature) কাকে বলে এবং কীভাবে সৃষ্টি হয়?
  11. জেট বায়ু কী? এর বৈশিষ্ট্য লেখো।
  12.  সূর্যরশ্মির তাপীয় ফল বা ইনসোলেশন-এর নিয়ন্ত্রকগুলি
  13. পার্থিব জলচক্রের (Global Hydrological Cycle) সংক্ষিপ্ত ব্যাখ্যা করো।

বিশ্লেষণধর্মী প্রশ্ন উত্তর 5 Marks

  1. চিত্র-সহ পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির (আয়ন, পশ্চিমা ও মেরু বায়ু) উৎপত্তি ও গতিপথ ব্যাখ্যা করো।
  2. মৃত্তিকা সৃষ্টিতে সক্রিয় উপাদান হিসেবে ‘জলবায়ু’ ও ‘জীবজগৎ’-এর প্রভাব আলোচনা করো।
    আথবা, মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলা এর প্রভাব আলোচনা করো। Extra
  3. সমস্থিতি সম্পর্কে এইরি (Airy)-র মতবাদটি চিত্রসহ আলোচনা করো।
  4. বিশ্ব উষ্ণায়নের কারণ এবং পৃথিবীব্যাপী এর প্রভাব বা ফলাফল আলোচনা করো।
  5. তাপবলয় বা তাপমণ্ডল কাকে বলে? পৃথিবীর তাপবলয়গুলির পরিচয় দাও। 

মানবীয় ভূগোল (Human Geography)

গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন (মান – ২)

  1. পেট্রোরসায়ন শিল্পকে ‘শিল্পদানব’ বলা হয় কেন?  
  2. অস্থানু শিল্প বা শিকড় আলগা শিল্প (Foot Loose Industry) কাকে বলে?
  3. অনুসারী শিল্প কাকে বলে? উদাহরণ দাও।
  4. আউটসোর্সিং (Outsourcing) বলতে কী বোঝ?
  5. সোনালি চতুর্ভুজ (Golden Quadrilateral) কাকে বলে?  
  6. বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা SEZ কী?
  7. শিপিং লাইন ও শিপিং লেনের মধ্যে মূল পার্থক্য কী?
  8. রিমোট সেন্সিং ও GIS: রিমোট সেন্সিং (Remote Sensing) অথবা GIS বলতে কী বোঝ?  
  9. সাদা (White) বা সোনালি (Gold) কলার শ্রমিক কাদের বলা হয়?
  10. স্বতন্ত্র অর্থনৈতিক অঞ্চল (Exclusive Economic Zone) কাকে বলে?
  11. হীরক চতুর্ভুজ (Diamond Quadrilateral) কী?
  12. WTO, OPEC, GATT-এর পূর্ণরূপ ও উদ্দেশ্য।

গুরুত্বপূর্ণ ব্যাখ্যামূলক প্রশ্ন (মান – ৩)

  1. ছোটোনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো।
  2. পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের একদেশীভবন বা উন্নতির কারণগুলি বিশ্লেষণ করো।
  3. বেঙ্গালুরুতে তথ্যপ্রযুক্তি শিল্প (IT Industry) গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো।
  4. কানাডায় (অথবা আমেরিকায়) কাগজ শিল্প গড়ে ওঠার ভৌগোলিক কারণগুলি ব্যাখ্যা করো।
    আথবা, আমেরিকা যুক্তরাষ্ট্র (USA) বা চিন কাগজ শিল্পে এত উন্নত কেন?
  5. কোয়াটারনারি (চতুর্থ) এবং কুইনারি (পঞ্চম) অর্থনৈতিক কার্যকলাপের মধ্যে প্রধান পার্থক্যগুলি লেখো।
  6. কায়িক শ্রম (Blue Collar) ও মানসিক শ্রমের (White Collar) মধ্যে পার্থক্য কী?
  7. পরিবহণ ব্যবস্থায় বা ভারতের অর্থনীতিতে রেলপথের গুরুত্ব/সুবিধা আলোচনা করো।
  8. ভারতে খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্পের উন্নতির বা সম্ভাবনার কারণগুলি কী কী?
  9. কাঁচামাল না থাকা সত্ত্বেও জাপান লৌহ-ইস্পাত শিল্পে উন্নত কেন? Extra
  10. সুয়েজ খাল ও পানামা খালের গুরুত্ব বা পার্থক্য। Extra

ভারত (সম্পদ ও অর্থনৈতিক ব্যবহার)

২ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন (সব ইউনিট থেকে)

  1. ‘লু’ ও ‘আঁধি’ বলতে কী বোঝ?  
  2. মৌসুমি বিস্ফোরণ (Burst of Monsoon) কাকে বলে?  
  3. ‘আশ্বিনের ঝড়’ কাকে বলে?  
  4. সামাজিক বনসৃজন (Social Forestry) কী?  
  5. ম্যানগ্রোভ অরণ্যে শ্বাসমূল দেখা যায় কেন?  
  6. বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কী বোঝ?  
  7. মেঘভাঙা বৃষ্টি (Cloud Burst) অথবা হড়পা বান (Flash Flood) কী?
  8. আম্রবৃষ্টি (Mango Shower) কী?
  9. ‘সাইলেন্ট ভ্যালি আন্দোলন’ (Silent Valley Movement) কী?

৩ নম্বরের ব্যাখ্যামূলক সেরা প্রশ্ন (সব ইউনিট থেকে)

  1. করমণ্ডল উপকূল তথা তামিলনাড়ুতে বছরে দু-বার বৃষ্টিপাত হয় কেন?
  2. বৃষ্টিচ্ছায় অঞ্চল বলতে কী বোঝ? ভারতের কোথায় দেখা যায়?
  3. ভারতের জনজীবনে বা কৃষিকাজে মৌসুমি বায়ুর গুরুত্ব আলোচনা করো। Extra
  4. ভারতের জলবায়ু নিয়ন্ত্রণে ‘হিমালয় পর্বত’-এর ভূমিকা আলোচনা করো।
  5. ভারতের মৌসুমি বায়ুর ওপর এল-নিনোর প্রভাব আলোচনা করো ।
  6. মৌসুমি বায়ু ও পশ্চিমী ঝঞ্ঝার মধ্যে পার্থক্য কী? Extra
বৈশিষ্ট্যমৌসুমি বায়ু (Monsoon)পশ্চিমী ঝঞ্ঝা (Western Disturbance)
উৎপত্তি ও প্রকৃতিএটি একটি সাময়িক বায়ু, যা মূলত ভারত মহাসাগর থেকে উৎপন্ন হয়ে গ্রীষ্মকালে ভারতে প্রবেশ করে।এটি একটি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত, যা ভূমধ্যসাগর থেকে উৎপন্ন হয়ে ভারতের উত্তর-পশ্চিমে প্রবেশ করে।
সময়কালপ্রধানত বর্ষাকালে (জুন থেকে সেপ্টেম্বর) এর প্রভাব দেখা যায়।প্রধানত শীতকালে (ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি) এর প্রভাব দেখা যায়।
বৃষ্টিপাতের ধরনসারা ভারতজুড়ে প্রবল বৃষ্টিপাত ঘটায় এবং কৃষিকাজের প্রধান ভিত্তি।এর প্রভাবে উত্তর ভারতে হালকা বৃষ্টিপাত এবং হিমালয় অঞ্চলে তুষারপাত হয়।
বায়ুর অভিমুখগ্রীষ্মকালে দক্ষিণ-পশ্চিম দিক থেকে এবং শীতকালে উত্তর-পূর্ব দিক থেকে প্রবাহিত হয়।এটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়।
  • ভারতের চিরহরিৎ (Evergreen) ও পর্ণমোচী (Deciduous) অরণ্যের মধ্যে পার্থক্য লেখো।
  • অরণ্য সংরক্ষণের প্রধান ৩টি উপায় বা পদ্ধতি আলোচনা করো।
  • সামাজিক বনসৃজনের উদ্দেশ্য বা গুরুত্ব কী?
  • দুর্যোগ (Hazard) ও বিপর্যয়ের (Disaster) মধ্যে ৩টি প্রধান পার্থক্য লেখো।
  • বিপর্যয় ব্যবস্থাপনার বিভিন্ন পর্যায়গুলি (পূর্ববর্তী, চলাকালীন ও পরবর্তী) সংক্ষেপে লেখো।
  • ভারতে বন্যা বা ভূমিধস সৃষ্টির প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণগুলো লেখো।
  • মৌসুমি বায়ুর সাথে জেট বায়ুর সম্পর্ক কী?

উত্তরসহ Geography (ভূগোল) সম্পূর্ণ সিলেবাসের সাজেশন পেতে অবশ্যই মাত্র 40 টাকা দিয়ে আজই প্রিমিয়াম নোটস PDF সংগ্রহ করে নাও ↓

WBCHSE HS 4th Semester Geography Suggestion Notes Question Answer
উপরে ক্লিক করুন ➚
DetailsLink
WB Class 11 Semester প্রস্তুতি WhatsApp গ্রুপ 
(যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..)

Other Subjects: Class 11 2nd Semester Suggestion (একাদশ দ্বিতীয় সেমিস্টার সাজেশন)

Class 11 Semester 2 Geography Suggestion PDF Download: একাদশ দ্বিতীয় সেমিস্টার ভূগোল সাজেশন উত্তরসহ পিডিএফ ডাউনলোড | খুব দ্রুততার সঙ্গে এই স্পেশাল শেষ মুহূর্তের নোট বানানো হয়েছে তাই ভুল ত্রুটি বা বানান ভুল মার্জনীয়। কোন ভুল থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন।

Join Group

Telegram

Share