পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের কাছে আইন (Law) উচ্চশিক্ষার জন্য বাঁকুড়া ইউনিভার্সিটি অধীনস্থ একটি জনপ্রিয় প্রাইভেট তথা সেলফ-ফিন্যান্সিং ‘Law’ কলেজ হলো কলকাতার Sarsuna Law College, Sarsuna, Kolkata। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে B.A. LL.B. (Hons.) কোর্সে ভর্তির অফিসিয়াল নোটিফিকেশন ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে।
Sarsuna Law College Admission: ৫ বছরের B.A. LL.B. (Hons.) কোর্সে ভর্তি
বাঁকুড়া ইউনিভার্সিটির অনুমোদনক্রমে কলকাতার সরশুনা ল কলেজে (Sarsuna Law College) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৫ বছরের B.A. LL.B. (Hons.) (সেমিস্টার সিস্টেম) ডিগ্রি কোর্সে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। সম্পূর্ণ উচ্চমাধ্যমিকের মেধার ভিত্তিতে এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এখানে ছাত্র-ছাত্রী ভর্তি নেওয়া হবে।
| বিবরণ | তারিখ |
|---|---|
| অনলাইন ফর্ম ফিলাপ শুরু | 20.05.2026 |
| অনলাইন আবেদন ও ফি জমা দেওয়ার শেষ তারিখ | 04.06.2026 |
| প্রোভিশনাল মেধা তালিকা প্রকাশ | 09.06.2026 |
| মেধা তালিকার বিরুদ্ধে অভিযোগ বা সংশোধনের সময় | 09.06.2026-10.06.2026 |
| ফাইনাল মেধা তালিকা এবং প্রথম ভর্তি তালিকা প্রকাশ | 11.06.2026 |
| অনলাইনে নির্দিষ্ট ফি দিয়ে ভর্তি | 12.06.2026-18.06.2026 |
| দ্বিতীয় ভর্তি তালিকা – যদি প্রয়োজন হয় | পরবর্তীতে জানানো হবে |
| ক্লাস শুরু এবং নথিপত্র যাচাইকরণ | পরবর্তীতে জানানো হবে |
আসন সংখ্যা (Seat)
২০২৬-২৭ শিক্ষাবর্ষে এই কলেজে ৫ বছরের B.A. LL.B.(Hons.) কোর্সের জন্য মোট আসন সংখ্যা নিচে ছকের মাধ্যমে দেওয়া হলো:
| বিবরণ | আসন সংখ্যা |
|---|---|
| সাধারণ আসন (General Intake) | 60 টি |
| অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণী (EWS) | 06 টি |
| Total Seats | 66 টি |
দ্রষ্টব্য (Management Quota): সর্বমোট সাধারণ আসনের মধ্যে ১০% অর্থাৎ ৬ (ছয়) টি আসন ম্যানেজমেন্ট কোটার (MQ) জন্য সংরক্ষিত থাকবে।
যোগ্যতা (Course wise Eligibility)
এই কোর্সে আবেদন করার জন্য প্রার্থীদের নিম্নলিখিত শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় নম্বর থাকা বাধ্যতামূলক:
- শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই বাঁকুড়া ইউনিভার্সিটি দ্বারা স্বীকৃত যেকোনো বোর্ড বা কাউন্সিল থেকে ১০+২ (উচ্চমাধ্যমিক) বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- বয়স সীমা: এই কোর্সে আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সের কোনো ঊর্ধ্বসীমা বা বিধিনিষেধ নেই।
ক্যাটাগরি অনুযায়ী উচ্চমাধ্যমিকে বা সমতুল্য 10+2 পরীক্ষায় ন্যূনতম প্রয়োজনীয় নম্বরের শতাংশ নিচে দেওয়া হলো:
| ক্যাটাগরি | দ্বাদশ (10+2) শ্রেণীর নাম্বার |
|---|---|
| General | 45% নম্বর |
| OBC | 42% নম্বর |
| SC / ST | 40% নম্বর |
ক্লিক করে দেখবে: Jadavpur University UG Admission 2026: যাদবপুর বিশ্ববিদ্যালয় স্নাতকে ভর্তি
ভর্তি প্রক্রিয়া (Admission Procedure)
সরশুনা ল কলেজের এই ভর্তি প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন মোডেই সম্পন্ন করা হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা বাঁকুড়া ইউনিভার্সিটির নির্দিষ্ট পোর্টাল বা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ফর্ম ফিলাপ করতে পারবেন।
- মেধা তালিকা প্রস্তুত (Merit List): এই কোর্সে ভর্তির জন্য কোনো আলাদা প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে না। উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত সেরা ৫টি বিষয়ের (Best Five) নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে।
বিশেষ নিয়ম: কোনো বোর্ডের উচ্চমাধ্যমিকে যদি কেবল ৪টি বিষয় থাকে, তবে মেধা তালিকা তৈরির সুবিধার্থে প্রথম ভাষার (First Language) নম্বরকে দ্বিগুণ করে সেরা ৫টি বিষয়ের নম্বর হিসাব করা হবে।
- টাই ব্রেকিং নিয়ম: যদি দুই বা ততোধিক প্রার্থীর উচ্চমাধ্যমিকের প্রাপ্ত নম্বর সমান হয়ে যায়, তবে তার ঠিক আগের পরীক্ষা (মাধ্যমিক বা সমতুল্য) পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বর বা শতাংশের ভিত্তিতে র্যাঙ্কিং করা হবে।
- ভর্তি কনফার্মেশন: মেধা তালিকায় নাম আসার পর প্রার্থীদের নির্দিষ্ট ফি অনলাইনে জমা দিয়ে সাময়িক ভর্তি হতে হবে । তবে, পরবর্তীতে আসল নথিপত্র এবং প্রশংসাপত্র শারীরিকভাবে (Physical Verification) যাচাই করার পরই ভর্তি চূড়ান্ত বা কনফার্ম বলে গণ্য হবে।
প্রয়োজনীয় নথিপত্র
অনলাইনে আবেদন করার সময় আবেদন প্রার্থীদের নিম্নলিখিত ডকুমেন্ট গুলি আপলোড করতে হবে
- মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং মার্কশীট
- উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশীট
- পাসপোর্ট সাইজ ফটো এবং প্রার্থীর স্বাক্ষর
- কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
- EWS সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
কোর্স ফি বা সেমিস্টার ফি-এর কাঠামো (Fee Structure)
বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রথম সেমিস্টারে (ভর্তির সময়) এবং পরবর্তী সেমিস্টারগুলিতে প্রয়োজনীয় ফি-এর বিবরণ নিচে দেওয়া হলো:
| ফি-এর বিবরণ | পরিমাণ |
|---|---|
| টিউশন ফি (প্রতি সেমিস্টার) | 30,000 |
| অ্যাডমিশন ফি (এককালীন) | 9,500 |
| ক্যাম্পাস ডেভেলপমেন্ট ফি (এককালীন) | 15,000 |
| লাইব্রেরি ফি (প্রতি সেমিস্টার) | 4,500 |
| লাইব্রেরি কশন ডিপোজিট (ফেরতযোগ্য) | 1,000 |
| স্টুডেন্ট কাউন্সিল ফি (প্রতি সেমিস্টার) | 300 |
| ফর্ম এবং প্রসপেক্টাস | 500 |
| ১ম সেমিস্টারের মোট ফি (Total Fees for 1st Semester) | 60,800 টাকা |
বিশেষ ছাড়: ইকোনমিক্যালি উইকার সেকশন (EWS) ক্যাটাগরির ছাত্র-ছাত্রীদের জন্য ক্যাম্পাস ডেভেলপমেন্ট ফি (১৫,০০০/- টাকা) প্রযোজ্য নয়।
অবশ্যই দেখুন: CULET সরকারি কলেজে আইন (BA LLB) ভর্তির পরীক্ষা! যোগ্যতা কি লাগবে? সমস্ত তথ্য
যোগাযোগ তথ্য ও গুরুত্বপূর্ণ লিংক
| বিষয় | বিবরণ |
|---|---|
| অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড লিংক | Download PDF↓ |
| অনলাইন আবেদনের ডাইরেক্ট লিংক | Apply Link→ |
| বাঁকুড়া ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট | https://www.bankurauniv.ac.in/ |
| সরশুনা কলেজের (Sarsuna Law College) অফিসিয়াল ওয়েবসাইট | https://sarsunalawcollege.org/ |
| যোগাযোগ তথ্য | • সরশুনা কলেজ +91 9830495160 / 8777259737 Email: [email protected] • বাঁকুড়া ইউনিভার্সিটি +91 9593831373 Email: [email protected] |
আবেদন প্রক্রিয়াটি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং শেষ তারিখ ৪ জুন, ২০২৬। তাই যারা উচ্চমাধ্যমিকের পর ৫ বছরের আইন বিভাগে (B.A. LL.B.) ক্যারিয়ার গড়তে আগ্রহী, তারা সময় থাকতে অবশ্যই আবেদন করে নাও। রাজ্যের অন্যান্য সমস্ত শিক্ষা এবং ক্যারিয়ার সংক্রান্ত সঠিক আপডেট সবার আগে পেতে নিয়মিত আমাদের ওয়েবসাইট ফলো করো।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

