Yuva Sathi Form (PDF) বাংলার যুব-সাথী আবেদন ফর্ম ডাউনলোড ও ক্যাম্পের লিস্ট দেখে নিন

Anjan Mahata

Published on:

Banglar Yuva Sathi Scheme Application PDF

Banglar Yuva Sathi Scheme 2026: কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে রাজ্যের সমস্ত বেকার যুবক-যুবতীদের জন্য রাজ্য সরকার “যুব সাথী” নামে একটি প্রকল্পের ঘোষণা করেন। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত বেকার যুবক-যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেন। আগামীএপ্রিল মাস থেকে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে ইতিমধ্যে এই প্রকল্পের রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে।

— Advertisement —

কিভাবে পশ্চিমবঙ্গ যুব সাথী প্রকল্পে রেজিস্ট্রেশন করবেন? কোথায় ফর্ম সংগ্রহ করবেন ও কোথায় ফর্ম জমা করবেন? এবং ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্ট জমা করতে হবে? এছাড়াও আপনার এলাকায় কোথায় ক্যাম্প হচ্ছে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রথমটি দেখুন।

Yuva Sathi Registration: বাংলার যুব সাথী বা বেকার ভাতা প্রকল্পের রেজিস্ট্রেশন

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলার যুব সাথী প্রকল্পে রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা ভাতা দেওয়া হবে, যা বেকার যুবক-যুবতীদের চাকরির খোঁজে আর্থিকভাবে সহায়তা করবে এবংবেকারত্বের সময়ে ন্যূনতম সুরক্ষা দেবে ও কর্মসংস্থানের পথে অনুপ্রেরণা জাগাবে। কোন চাকরি না পাওয়া পর্যন্ত বেকার যুবক-যুবতীদের সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এই ভাতা দেওয়া হবে।

banglar yubasathi
— Advertisement —

বাংলার যুব সাথী প্রকল্পের সুবিধা রাজ্যের সমস্ত বেকার যুবক-যুবতীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে ২৬ শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত ২৯৪ টি বিধানসভা কেন্দ্রে বাংলার যুব-সাথী রেজিস্ট্রেশন ক্যাম্প আয়োজিত হবে। সরকারি ছুটির দিন ও রবিবার ব্যতীত প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ক্যাম্প চলবে

যুব সাথী ক্যাম্পের লিস্ট (Yuva Sathi Camp List)

আপনার এলাকায় বা আপনার বিধানসভা কেন্দ্রে কোথায় কোথায় বাংলার যুব সাথী প্রকল্পের রেজিস্ট্রেশন ক্যাম্প বসছে সেটি আপনি অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে চেক করে নিতে পারবেন। ক্যামপির লিস্ট দেখার জন্য নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করুন-

  • যুব সাথী ক্যাম্পের লিস্ট দেখার জন্য প্রথমেই আপনাকে স্বনির্ভর বাংলা এর অফিসিয়াল ওয়েবসাইট (https://apas.wb.gov.in/) ভিজিট করতে হবে।
  • এরপর “Find Your Camp” অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর আপনাকে আপনার জেলা, বিধানসভা কেন্দ্র ও ব্লকের নাম সিলেক্ট করতে হবে।

এভাবে আপনি খুব সহজেই আপনার এলাকায় বা বিধানসভা কেন্দ্রে কোথায় বাংলার যুব- সাথী প্রকল্পে রেজিস্ট্রেশনের ক্যাম্প বসছে সেটি আপনি চেক করে নিতে পারবেন।

ক্লিক করে দেখুন: HS Pass Govt Job: উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে?

প্রয়োজনীয় নথিপত্র ও আবেদন ফর্ম (Documents & Application Form)

পশ্চিমবঙ্গ সরকারের বাংলার যুব-সাথী তথা বেকার ভাতা প্রকল্পে আবেদন করার জন্য রেজিস্ট্রেশন ক্যাম্প থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে সেই ফর্মটি সঠিকভাবে ফিলাপ করে নিম্নলিখিত ডকুমেন্ট গুলি ক্যাম্পে জমা করতে হবে।

  • মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার এডমিট কার্ড
  • মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট
  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • ব্যাংকের প্রথম পাতার কপি
  • পাসপোর্ট সাইজের রঙিন ফটোগ্রাফ (3 কপি)।

আরো দেখবেন: Shiksha Sathi Scheme: রাজ্যে চালু হচ্ছে ‘শিক্ষাসাথী’ প্রকল্প

গুরুত্বপূর্ণ লিংক ও যোগাযোগ তথ্য

বিবরণলিংক
বাংলার যুব-সাথী প্রকল্পের ফর্ম (Banglar Yuva Sathi Scheme Form PDF) – 150 KBDownload Form
বিধানসভা অনুযায়ী ক্যাম্পের লিস্টCheck Camp List →
হেল্পলাইন নাম্বার18003450117 / 033-22140152

বিস্তারিত দেখবেন: Banglar Yuva Sathi Scheme (Apply) চালু ‘বাংলার যুব-সাথী’ প্রকল্প, মাসে ১৫০০ টাকা!

Join Group

Telegram