AIIMS BSc Admit Card 2026: এইমস বিএসসি নার্সিং এডমিট কার্ড প্রকাশ, ২৭ জুন পরীক্ষা! দেখে নিন

Arpita Paul

Published on:

AIIMS B.Sc Nursing Admit Card Download 2026

দেশের অন্যতম মর্যাদাপূর্ণ মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এর BSc Nursing এবং Paramedical Entrance Examination 2026-এর অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। যারা ইতিমধ্যেই আবেদন করেছেন, তারা এখন অফিসিয়াল পরীক্ষার পোর্টালে লগইন করে নিজেদের Admit Card ডাউনলোড করতে পারবেন।

— Advertisement —

AIIMS BSc Nursing Admit Card 2026: পরীক্ষার্থীদের জন্য বড় আপডেট

AIIMS-এর তরফে প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরে BSc Nursing কোর্সে বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছে। সেই কারণে পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনার জন্য 27 জুন একই দিনে দুটি শিফটে পরীক্ষা নেওয়া হবে।

বিষয়তথ্য
পরীক্ষার নামAIIMS BSc Nursing Entrance Examination 2026
কোর্সBSc Nursing (Hons.) ও Paramedical Courses
পরীক্ষার তারিখ27 জুন 2026
পরীক্ষার মোডComputer Based Test (CBT)
শিফটসকাল ও বিকাল (2 Shift)

কীভাবে AIIMS BSc Nursing Admit Card 2026 ডাউনলোড করবেন?

অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য নিচের ধাপগুলি অনুসরণ করুন—

  • AIIMS-এর অফিসিয়াল পরীক্ষা পোর্টালে Candidate ID এবং Password দিয়ে লগইন করুন।
  • লগইন সফল হলে Dashboard-এ “Admit Card” অপশন দেখতে পাবেন।
  • সেই লিঙ্কে ক্লিক করে Admit Card PDF ডাউনলোড করুন।
  • ভবিষ্যতের প্রয়োজনের জন্য অন্তত ২টি রঙিন প্রিন্টআউট সংরক্ষণ করুন।

মিস করবেন না: After HS Science: উচ্চমাধ্যমিক সায়েন্স পড়ার পর কি কি অপশন আছে? সমস্ত লাইন দেখে নাও

অ্যাডমিট কার্ডে কোন তথ্যগুলি অবশ্যই যাচাই করবেন?

— Advertisement —

অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর নিম্নলিখিত তথ্যগুলি ভালোভাবে মিলিয়ে নিন, যদি কোনো তথ্য ভুল থাকে, তাহলে অবিলম্বে AIIMS-এর Helpdesk-এর সঙ্গে যোগাযোগ করতে হবে।

  • পরীক্ষার্থীর নাম
  • রোল নম্বর
  • রেজিস্ট্রেশন নম্বর
  • জন্মতারিখ
  • ছবি (Photograph)
  • স্বাক্ষর (Signature)
  • পরীক্ষার কেন্দ্রের নাম
  • পরীক্ষার সময় ও রিপোর্টিং টাইম

AIIMS Nursing ও Paramedical Exam Pattern 2026

AIIMS-এর প্রবেশিকা পরীক্ষা সম্পূর্ণ অনলাইন (CBT Mode)-এ অনুষ্ঠিত হবে। পরীক্ষার প্রশ্নপত্র মূলত NCERT Class XI ও XII-এর সিলেবাসের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়।

  • প্রশ্নের ধরন: Multiple Choice Questions (MCQ)
  • পরীক্ষার সময়: 120 মিনিট (2 ঘণ্টা)
বিষয়নম্বর
Physics30
Chemistry30
Biology / Mathematics30
General Knowledge10
মোট100

Negative Marking: প্রতিটি ভুল উত্তরের জন্য ⅓ নম্বর কাটা হবে।

গুরুত্বপূর্ণ লিংক

পরিষেবালিংক
AIIMS Admit Card Download (Direct Link)Click Here ▸
AIIMS Official Examination Portalhttps://www.aiimsexams.ac.in
Exam and Shift Notice
NOTICE No. 72/2026
↓ Download PDF

অবশ্যই দেখবেন: Science Student Career: সায়েন্স পড়ে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল ছাড়াও সেরা ১০টি কেরিয়ার!

AIIMS BSc Nursing ও Paramedical Entrance Examination 2026-এ অংশগ্রহণ করতে চলা সকল পরীক্ষার্থীর জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নির্ধারিত সময়ের মধ্যেই অ্যাডমিট কার্ড সংগ্রহ করে সমস্ত তথ্য যাচাই করে রাখুন এবং পরীক্ষার প্রস্তুতি চূড়ান্ত করুন।

Join Group

Telegram

Share