Madhyamik Result 2026 Date: মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কতদিন পর বেরোবে? পর্ষদের আপডেট

Anjan Mahata

Published on:

WBBSE Madhyamik Result Date 2026 Update

WBBSE Madhyamik Result 2026: সম্প্রতি ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা সমাপ্ত হয়েছে, পরীক্ষা শেষ হওয়ার পর সমস্ত মাধ্যমিক ছাত্র-ছাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে রেজাল্টের জন্য। এর মধ্যেই পর্ষদ সভাপতি মাধ্যমিক রেজাল্ট প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়েছেন

— Advertisement —

কতদিন পর অনলাইনে রেজাল্ট চেক করতে পারবে? এছাড়াও কতদিন পর মার্কসিট পাবে? এবিষয়ে পর্ষদ সভাপতি কি জানিয়েছেন বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে।

Madhyamik Result 2026: মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে?

গত ৭ই ফেব্রুয়ারি শনিবার ভূগোল পরীক্ষার দিন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বোলপুরের শ্রীনন্দা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন, এরপর তিনি সাংবাদিকদের রেজাল্ট সম্পর্কিত প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যেই মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হবে

বিষয়তথ্য
পরীক্ষাপশ্চিমবঙ্গ মাধ্যমিক বোর্ড পরীক্ষা ২০২৬
আপডেটরেজাল্ট ও ফল প্রকাশ
আনুমানিক তারিখমে মাসের প্রথম সপ্তাহে [1st Week of May] (Expected)

মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের তারিখ: Madhyamik Result Date 2026

— Advertisement —

২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট রয়েছে, কিন্তু নির্বাচনের দিনক্ষণ এখনো প্রকাশ করা হয়নি। এক্ষেত্রে বিভিন্ন সূত্র থেকে খবর আগামী মার্চ ও এপ্রিল মাসে বিধানসভা ভোট হবে। এর ফলে এপ্রিল মাসে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশের কোনরূপ সম্ভাবনা নেই। আগামী মে মাসে মাধ্যমিক রেজাল্ট প্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে

ক্লিক করে দেখুন: মাধ্যমিক পাশের পর স্কলারশিপ? কত টাকা পাবেন জেনে নিন

মে মাসের প্রথম সপ্তাহে নাগাদ মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, রেজাল্ট বেরোনোর আগে অবশ্যই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে তারিখ ও সময়সহ বিস্তারিত জানানো হবে। তার পাশাপাশি আপনারা Edutips এর রেজাল্ট পোর্টালে (result.edutips.in) দেখতে পারবেন।

গুরুত্বপূর্ণ তথ্যলিংক
মাধ্যমিক রেজাল্ট অফিসিয়াল নোটিস দেখুন (Official PDF Notice)Coming Soon..
মাধ্যমিক রেজাল্ট সমস্ত আপডেট »Click Here →
Edutips রেজাল্ট পোর্টালresult.edutips.in

Join Group

Telegram