NEET 2026 Form Fill up: ৩ মে নিট, অনলাইন আবেদন শুরু! যোগ্যতা, ফি, লাস্ট ডেট দেখে নিন

Arpita Paul

Published on:

NEET 2026 Form Fill Up Online Fees Last Date

মেডিক্যাল পড়াশোনার স্বপ্ন দেখা পড়ুয়াদের জন্য বড় খবর। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) প্রকাশ করল NEET UG 2026-এর সরকারি বিজ্ঞপ্তি। MBBS, BDS থেকে শুরু করে আয়ুশ (AYUSH) ও ভেটেরিনারি সর্বভারতীয় মেডিকেল ভর্তির জন্য একমাত্র প্রবেশিকা এই পরীক্ষা। ইতিমধ্যেই অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বিস্তারিত জেনে নিন।

— Advertisement —

NEET2026 Fill Fill Up: সর্বভারতীয় মেডিকেল এন্ট্রান্স নিট পরীক্ষার ফরম ফিলাপ শুরু

NTA-র প্রকাশিত পাবলিক নোটিস অনুযায়ী, NEET UG 2026 পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩ মে ২০২৬। পরীক্ষা হবে অফলাইন (Pen & Paper Mode) এবং দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে একযোগে আয়োজন করা হবে।

পরীক্ষার সময়সীমা থাকবে মোট ১৮০ মিনিট (৩ ঘণ্টা)। সময়: দুপুর ২টো থেকে বিকেল ৫টা (IST)। এ বছর পরীক্ষাটি নেওয়া হবে ১৩টি ভাষায়, যার মধ্যে রয়েছে বাংলা (Bengali), ইংরেজি (English), হিন্দি (Hindi), অসমীয়া, গুজরাটি, মারাঠি, তামিল, তেলুগু, উর্দু-সহ আরও একাধিক আঞ্চলিক ভাষা।

আবেদন ও পরীক্ষার সম্পূর্ণ সময়সূচি (Last Date)

বিষয়তারিখ / সময়
অনলাইন আবেদন শুরু (Online Application Start Date)৮ ফেব্রুয়ারি ২০২৬
অনলাইন আবেদনের শেষ তারিখ (Last Date of Online Application)৮ মার্চ ২০২৬ (রাত ৯টা পর্যন্ত)
আবেদন ফি জমার শেষ সময় (Last Date of Fee Payment)৮ মার্চ ২০২৬ (রাত ১১:৫০ পর্যন্ত)
ফর্ম সংশোধনের সময়কাল (Correction Window)১০ মার্চ ২০২৬ থেকে ১২ মার্চ ২০২৬
পরীক্ষার তারিখ (Date of Examination)৩ মে ২০২৬ (3rd May, 2026)

কোন কোন কোর্সে ভর্তির জন্য NEET বাধ্যতামূলক?

— Advertisement —

NEET UG 2026-এর মাধ্যমে নিম্নলিখিত কোর্সগুলিতে ভর্তি নেওয়া হবে—

  • MBBS
  • BDS
  • BVSc & AH
  • BAMS
  • BUMS
  • BSMS
  • BHMS

এছাড়াও, Armed Forces Medical Services (AFMS)-এর অধীনে B.Sc. Nursing কোর্সে ভর্তি হতে চাইলে MNS (Military Nursing Service) প্রার্থীদেরও NEET-এ যোগ্যতা অর্জন করা বাধ্যতামূলক।

অবশ্যই দেখবে: AIIMS BSc Nursing Paramedical Exam: এইমসে বিএসসি নার্সিং বা প্যারামেডিকেল পড়তে চাও? সমস্ত তথ্য

আবেদনের সহজ প্রক্রিয়া (Online Apply Process)

আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইন (Online Mode)-এ অফিসিয়াল ওয়েবসাইট: neet.nta.nic.in। একটি প্রার্থী মাত্র একটি আবেদনপত্রই জমা দিতে পারবেন

  • প্রয়োজনীয় নথি:
    • সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি,
    • স্ক্যান করা স্বাক্ষর,
    • ঠিকানার প্রমাণপত্র,
  • মোবাইল নম্বর ও ই-মেল আইডি অবশ্যই নিজের বা অভিভাবকের হতে হবে।
  • OBC প্রার্থীদের Central OBC-NCL List অনুযায়ী ক্যাটাগরি নির্বাচন করতে হবে।

Application Fees: আবেদন ফি কত লাগবে?

ক্যাটাগরি অনুযায়ী NEET UG 2026-এর আবেদন ফি (প্রসেসিং চার্জ ও GST আলাদা করে দিতে হবে)

  • General: ₹1700
  • General-EWS / OBC-NCL: ₹1700
  • SC / ST / PwBD / Third Gender: ₹1000
  • বিদেশের পরীক্ষাকেন্দ্র: ₹9500।

ডাউনলোড করুন: NEET Previous Year Question (Bengali Version) নিট পরীক্ষার প্রশ্নপত্র বাংলাতে!

আবেদনের লিংক ও NTA অফিসিয়াল নোটিশ

গ্রুপলিংক
মেডিকেল প্যারামেডিকেল আপডেট ও প্রস্তুতি whatsapp গ্রুপ 
বিবরণতথ্য
হেল্পলাইন নম্বর (Helpline Number)011-40759000 / 011-69227700
ই-মেল আইডি (Official Email ID)[email protected]
NEET অফিসিয়াল ওয়েবসাইট (NEET Official Portal)https://neet.nta.nic.in
অনলাইন আবেদন লিংক (Application Link)Apply Now →
শেষ তারিখ (Last Date)March 8, 2026 (until 9 PM)
অফিসিয়াল নোটিশ ডাউনলোড (Official Notification)↓ Download

NEET UG 2026 পরীক্ষার্থীদের উচিত এখন থেকেই প্রস্তুতি চূড়ান্ত করা এবং সময়মতো আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা। মেডিক্যাল স্বপ্নপূরণের পথে এটিই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।

Join Group

Telegram