WBP Constable Recruitment: পশ্চিমবঙ্গের পুলিশে কনস্টেবল পদে নিয়োগের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। West Bengal Police Recruitment Board (WBPRB) পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল নিয়োগ 2024-এর শূন্যপদের সংশোধিত তালিকা প্রকাশ করেছে। আজকের এই পোস্টে বিজ্ঞপ্তিতে প্রকাশিত সব তথ্য এবং আবেদন কবে থেকে শুরু হবে? সব আলোচনা করা হল।
WBP Constable Recruitment Vacancy: নিয়োগের সংক্ষিপ্ত বিবরণ
12 আগস্ট 2026 তারিখের বিজ্ঞপ্তি নম্বর WBPRB/NOTICE-2026/06 (CONS._WBP_24) অনুযায়ী, এই নিয়োগে মোট 11,749টি কনস্টেবল পদ রয়েছে। এর মধ্যে পুরুষ প্রার্থীদের জন্য 8,212টি এবং মহিলা প্রার্থীদের জন্য 3,537টি শূন্যপদ রয়েছে। কেন শূন্যপদে সংশোধন করা হলো এবং কোন শ্রেণিতে কতগুলি পদ রয়েছে, জেনে নিন বিস্তারিত।
WBP Constable Vacancy: কোন শ্রেণিতে কত শূন্যপদ?
সংশোধিত তালিকা অনুযায়ী Unreserved, EWS, Scheduled Caste, Scheduled Tribe এবং OBC-সহ বিভিন্ন শ্রেণিতে মোট 11,749টি শূন্যপদ রয়েছে।
| শ্রেণী | পুরুষ | মহিলা | মোট |
|---|---|---|---|
| Unreserved (UR) | 1,092 | 468 | 1,560 |
| Unreserved (E.C.) | 1,240 | 542 | 1,782 |
| Unreserved (NVF & HG) | 840 | 360 | 1,200 |
| Unreserved (Ex-Servicemen) | 336 | 144 | 480 |
| Unreserved (Civic Volunteers/Village Police Volunteers) | 840 | 360 | 1,200 |
| Unreserved (Sports Quota) | 168 | 72 | 240 |
| EWS | 588 | 252 | 840 |
| EWS (E.C.) | 233 | 101 | 334 |
| Scheduled Caste | 672 | 288 | 960 |
| Scheduled Caste (E.C.) | 547 | 238 | 785 |
| Scheduled Caste (NVF & HG) | 252 | 108 | 360 |
| Scheduled Caste (Ex-Servicemen) | 84 | 36 | 120 |
| Scheduled Caste (Civic Volunteers/Village Police Volunteers) | 252 | 108 | 360 |
| Scheduled Tribe | 168 | 72 | 240 |
| Scheduled Tribe (E.C.) | 157 | 68 | 225 |
| Scheduled Tribe (NVF & HG) | 84 | 36 | 120 |
| Scheduled Tribe (Civic Volunteers/Village Police Volunteers) | 84 | 36 | 120 |
| OBC | 252 | 108 | 360 |
| OBC (E.C.) | 155 | 68 | 223 |
| OBC (NVF & HG) | 84 | 36 | 120 |
| OBC (Civic Volunteers/Village Police Volunteers) | 84 | 36 | 120 |
| সর্বমোট | 8,212 | 3,537 | 11,749 |
অবশ্যই দেখো: HS Pass Govt Job: উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে? সম্পূর্ণ তালিকা
OBC সংরক্ষণ নিয়ে বড় পরিবর্তন
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের Backward Classes Welfare (BCW) Department 18 মে 2026 তারিখে দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে 2025 সালে OBC সংরক্ষণ সংক্রান্ত পূর্ববর্তী সমস্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হয়েছে। অন্য একটি বিজ্ঞপ্তিতে পশ্চিমবঙ্গের State List of OBCs-এর অন্তর্ভুক্ত 66টি শ্রেণি নির্ধারণ করে সরকারি পরিষেবা ও পদে 7 শতাংশ সংরক্ষণ সংক্রান্ত বিষয় জানানো হয়েছে।
এই পরিবর্তনের ভিত্তিতেই রাজ্যের বিভিন্ন নিয়োগকারী সংস্থাকে চলমান নিয়োগ প্রক্রিয়াগুলিতে প্রয়োজনীয় সংশোধন করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই অনুযায়ী পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কনস্টেবল নিয়োগ 2024-এর সংশোধিত শূন্যপদ প্রকাশ করেছে।
দেখে নাও: WBP Constable (Male) Eligibility, Height, Run, Medical: পশ্চিমবঙ্গ পুলিশ লেটেস্ট সমস্ত তথ্য
আবেদন কবে থেকে শুরু হবে?
এই নোটিশটি মূলত সংশোধিত শূন্যপদের অবস্থান প্রকাশের জন্য জারি করা হয়েছে। প্রদত্ত বিজ্ঞপ্তিতে নতুন করে অনলাইন আবেদন শুরুর তারিখ, আবেদনের শেষ তারিখ, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা বা আবেদন ফি সংক্রান্ত নতুন তথ্য উল্লেখ করা হয়নি।
চলমান কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে প্রার্থীদের WBPRB-এর পরবর্তী অফিসিয়াল নির্দেশিকা অনুসরণ করতে হবে।
| বিষয় | তথ্য |
|---|---|
| অফিসিয়াল ওয়েবসাইট | prb.wb.gov.in |
| বিজ্ঞপ্তির তারিখ | 12 আগস্ট 2026 |
| বিজ্ঞপ্তি নম্বর WBPRB/NOTICE-2026/06 (CONS._WBP_24) | Download PDF ↓ |
অবশ্যই দেখবে: WB Police System: পশ্চিমবঙ্গ পুলিশে A-Z পদের নাম, পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়া! কনস্টেবল থেকে DGP সম্পূর্ণ তথ্য
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল নিয়োগ 2024-এর ক্ষেত্রে সংশোধিত শূন্যপদের এই তালিকা প্রকাশ হওয়ায় চলমান নিয়োগ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। সংশ্লিষ্ট প্রার্থীদের পরবর্তী নির্দেশিকার জন্য পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

