দীর্ঘ প্রতীক্ষার পর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE 2026) রেজাল্টভিত্তিক কাউন্সেলিং শুরু হয়েছে। আজকের এই প্রতিবেদনে তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়ার প্রতিটি গুরুত্বপূর্ণ ধাপ, সময়সীমা এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে তোমাদের পছন্দের কলেজে ভরতি হতে কোনো সমস্যা না হয়।
WBJEE Counselling & Seat Allotment: কাউন্সেলিং ও সিট অ্যালটমেন্ট আপডেট
৩০ শে জুন থেকে রাজ্য জয়েন্টের কাউন্সেলিং এর রেজিস্ট্রেশন শুরু হচ্ছে এবং কয়েক সপ্তাহের মধ্যে আসন বণ্টন (Seat Allotment) প্রক্রিয়া শুরু হয়ে যাবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং ফার্মেসি কলেজগুলি থেকে প্রথমে ‘সিট ম্যাট্রিক্স’ (Seat Matrix) বা আসন সংখ্যা সংক্রান্ত চূড়ান্ত তালিকা বোর্ডের কাছে আসবে।
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| মোট উত্তীর্ণ পরীক্ষার্থী | ৯২,৭৫৩ জন |
| সরকারি এবং বেসরকারি কলেজ মিলিয়ে সিট | প্রায় 30 হাজারের মতো |
| কাউন্সেলিং রেজিস্ট্রেশন শুরু | ৩০ জুন থেকে |
WBJEE Counselling Schedule 2026: কাউন্সেলিং প্রক্রিয়ার সময়সূচী
WBJEE ২০২৬ কাউন্সেলিং প্রক্রিয়া মোট তিনটি রাউন্ডে সম্পন্ন হবে। প্রথমে সকল যোগ্য প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন ফি প্রদান এবং পছন্দের কলেজ ও কোর্স (Choice Filling) সম্পন্ন করতে হবে। একই সময়ের মধ্যে প্রয়োজনে পছন্দ পরিবর্তন (Choice Modification) করে তা লক (Choice Locking) করার সুযোগ থাকবে। এরপর প্রতিটি রাউন্ডে সিট অ্যালটমেন্ট (Seat Allotment Result) প্রকাশ করা হবে।
যেসব প্রার্থী নতুন করে সিট পাবেন, তাদের নির্ধারিত সময়ের মধ্যে Seat Acceptance Fee জমা দিয়ে সংশ্লিষ্ট কলেজে রিপোর্ট করে ডকুমেন্ট ভেরিফিকেশন ও ভর্তি সম্পন্ন করতে হবে। প্রথম রাউন্ডে যারা আপগ্রেডেশন (Upgradation) নেবেন না অথবা প্রথম পছন্দের কলেজে সিট পাবেন, তাদের সেই রাউন্ডেই ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।
| Sl. No. | Counselling Activity | Schedule |
|---|---|---|
| 1 | Candidate Registration, Payment of Registration Fee & Choice Filling | 30 June 2026 – 05 July 2026 |
| 2 | Choice Modification & Choice Locking | 30 June 2026 – 05 July 2026 |
| 3 | 1st Round Seat Allotment Result | 07 July 2026 |
| 4 | Payment of Seat Acceptance Fee Reporting to Allotted Institute for Document Verification & Admission (Applicable for candidates choosing Upgradation = NO or allotted in their 1st Choice) | 07 July 2026 – 11 July 2026 |
| 5 | 2nd Round Registration & Choice Filling | 13 July 2026 – 17 July 2026 |
| 6 | 2nd Round Seat Allotment Result | 21 July 2026 |
| 7 | Payment of Seat Acceptance Fee (Fresh Allottees) Reporting to Allotted Institute for Document Verification & Admission Withdrawal by Candidate | 21 July 2026 – 23 July 2026 |
| 8 | 3rd Round Registration & Choice Filling | 24 July 2026 – 26 July 2026 |
| 9 | 3rd Round Seat Allotment Result | 28 July 2026 |
| 10 | Payment of Seat Acceptance Fee (Fresh Allottees) Reporting to Allotted Institute for Document Verification & Admission | 28 July 2026 – 30 July 2026 |
অন্যদিকে, যারা আরও ভালো সিটের জন্য অপেক্ষা করতে চান, তারা পরবর্তী রাউন্ডে নতুন করে Choice Filling করতে পারবেন। এভাবেই দ্বিতীয় ও তৃতীয় রাউন্ডের মাধ্যমে কাউন্সেলিং সম্পন্ন হবে এবং শেষ রাউন্ডের পর নির্বাচিত প্রার্থীদের ভর্তি প্রক্রিয়া শেষ করার মাধ্যমে WBJEE Counselling 2026-এর সমগ্র কার্যক্রম সমাপ্ত হবে।
কাউন্সেলিং-এর জন্য প্রয়োজনীয় নথিপত্রের তালিকা (Essential Documents Checklist)
কাউন্সেলিং প্রক্রিয়াটি সম্পূর্ণ অনলাইন ও ডিজিটাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে হওয়ায় প্রতিটি ডকুমেন্ট সঠিকভাবে আপলোড এবং ভেরিফিকেশন করা অত্যন্ত জরুরি। নথিপত্রগুলিকে আমরা ৪টি মূল ভাগে ভাগ করে আলোচনা করছি
মূল নথিপত্র (Core Documents):
- WBJEE 2026 Admit Card (পরীক্ষার আসল অ্যাডমিট কার্ড)
- WBJEE 2026 Rank Card (GMR/PMR র্যাঙ্ক কার্ড)
- Provisional Seat Allotment Letter (পোর্টাল থেকে প্রাপ্ত হবে.. কাউন্সিলিং ফর্ম ফিলাপের পর)
শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র (Academic Certificates):
- Age Proof (Class 10 Admit or Birth Certifiate) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম শংসাপত্র (বয়সের প্রমাণপত্র হিসেবে)
- মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশীট (Class 10 Marksheet)
- উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশীট (Class 12 Marksheet)
সংরক্ষণ ও বিশেষ শংসাপত্র (প্রযোজ্য ক্ষেত্রে):
- Domicile Certificate (স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র) WBJEE Proforma ফরমেট অনুযায়ী ★★
- Category Certificate (SC / ST / OBC শংসাপত্র)
- EWS Certificate (অর্থনৈতিকভাবে অনগ্রসর শ্রেণির শংসাপত্র)
- TFW Certificate (টিউশন ফি ছাড়ের জন্য পারিবারিক আয়ের শংসাপত্র)
- PWD Certificate (বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের জন্য শংসাপত্র)
পরিচয়পত্র ও সাধারণ নথিপত্র:
- আধার কার্ড (Aadhar Card) অথবা প্যান কার্ড (PAN Card)
- রঙিন পাসপোর্ট সাইজ ছবি (Passport Size Photographs)
- প্রার্থীর নিজের ব্যাংক অ্যাকাউন্ট (Self Bank Acoount) – রিফান্ড সংক্রান্ত
- Medical Fitness Certificate (এটি সিট পাওয়ার পর কলেজে ভরতির সময় লাগবে)
★★ কাউন্সেলিং-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো চয়েস ফিলিং। তোমাদের প্রাপ্ত র্যাঙ্ক অনুযায়ী কোন college এবং কোন branch-টি আগে রাখবে, তা খুব সাবধানে স্থির করতে হবে। EduTips এর প্রিমিয়াম কাউন্সিলিং সাপোর্ট পেতে নিচে ছবিতে ক্লিক করে বুক করে নিন ⇓
| Details | Link |
|---|---|
| পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট | https://wbjeeb.nic.in/ |
| Document Proformas (Domicile & TFW) | Download PDF |
| Official Counselling Rules (Notification) | Download PDF |
দেখে নাও! WBJEE-তে Low Rank? কিভাবে একাধিক ভালো কলেজে সুযোগ পাবে! দেখে নাও
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -



