পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার্থীদের জন্য বড় খবর। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার (3rd Semester) পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশের তারিখ এবং এ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশ (WBCHSE) নিয়ে বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে। কবে এডমিট কার্ড দেওয়া হবে? বিস্তারিত দেখে নাও।
WBCHSE HS 3rd Semester Admit Card: অনলাইনে উচ্চ মাধ্যমিকের এডমিট কার্ড
পরীক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হল অ্যাডমিট কার্ড, যা এবার শুধুমাত্র অনলাইনে (Online) প্রদান করা হবে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী ২৭ আগস্ট থেকে অনলাইনে অ্যাডমিট কার্ড পাওয়া যাবে। শিক্ষার্থীরা নিজেদের স্কুলের মাধ্যমে অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি সংগ্রহ করতে পারবেন।
| বিষয় | বিবরণ |
|---|---|
| প্রদান পদ্ধতি | শুধুমাত্র অনলাইনে (Online) |
| প্রকাশের তারিখ | ২৭ আগস্ট ২০২৬ |
| ডাউনলোড কারা করবেন | বিদ্যালয় কর্তৃপক্ষ |
| প্রদানের ধরন | স্কুল কর্তৃপক্ষ প্রিন্ট আউট করে শিক্ষার্থীদের হাতে তুলে দেবে |
| পরীক্ষা শুরু হচ্ছে (Exam Date) | ২১শে সেপ্টেম্বর |
অ্যাডমিট কার্ড (Admit Card) সংক্রান্ত নির্দেশাবলী
- অ্যাডমিট কার্ড (Admit Card) শুধুমাত্র অনলাইনের মাধ্যমে প্রদান করা হবে।
- প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক/প্রধান শিক্ষিকা তাঁদের লগইন আইডি (Login ID) ও পাসওয়ার্ড (Password) ব্যবহার করে কাউন্সিলের পোর্টালে (Council’s Portal) গিয়ে শিক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ডাউনলোড (Download) ও প্রিন্ট (Print) করতে পারবেন।
- অ্যাডমিট কার্ডে অবশ্যই বিদ্যালয়ের প্রধানের সই (Countersign) থাকতে হবে, নাহলে তা গ্রহণযোগ্য হবে না।
অর্থাৎ স্কুল থেকে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে ছাত্র-ছাত্রীদের এডমিট কার্ড প্রিন্ট আউট করে, স্বাক্ষর এবং স্কুলের স্ট্যাম্প দিয়ে বিতরণ করা হবে।
★★ WBCHSE HS সেমিস্টার সেরা প্রস্তুতিতে আজকেই সংগ্রহ করো “প্রিমিয়াম নোটস” সাজেশন ও স্পেশাল মক টেস্ট ↓
পরীক্ষার্থীদের জন্য নির্দেশিকা! সেন্টার ও অন্যান্য তথ্য
অ্যাডমিট কার্ডে পরীক্ষার তারিখ, সময়, বিষয়ের নাম ও পরীক্ষাকেন্দ্রের ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ থাকে। অর্থাৎ 27 আগস্ট ছাত্র-ছাত্রীরা জানতে পারবে কোন স্কুলে তাদের সেন্টার পড়েছে, এবং আগে থেকেই তারা যাতায়াতের ব্যবস্থা কিছু আয়োজন করতে পারবে।
- বৈধ অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না।
- অ্যাডমিট কার্ডের পাশাপাশি রেজিস্ট্রেশন সার্টিফিকেট (Registration Certificate) সঙ্গে আনতে হবে।
- পরীক্ষার হলে প্রবেশের জন্য এটি বাধ্যতামূলক। সেই দিনই কোনও ভুল থাকলে আগেই স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে সংশোধন করতে হবে।
| তথ্য | লিংক |
|---|---|
| WBCHSE Admit Card Notice No. L/PR/317/2026 | Download PDF |
| উচ্চমাধ্যমিক সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ (যারা ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
ডাউনলোড করো: WBCHSE HS OMR Sheet PDF (New) 2026-27 পরীক্ষার অফিসিয়াল ওএমআর উচ্চ মাধ্যমিক সংসদের কপি
উচ্চমাধ্যমিক অ্যাডমিট কার্ড সংক্রান্ত এই নির্দেশিকা প্রতিটি পরীক্ষার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো অ্যাডমিট কার্ড সংগ্রহ করে তা ভালোভাবে পরীক্ষা করে দেখে নেবে। পরীক্ষার সমস্ত আপডেট আমরা তোমাদের কাছে পৌঁছে দেবো আর এই গুরুত্বপূর্ণ আপডেটটি অবশ্যই বন্ধুদের শেয়ার করে দাও।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


