২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে (Class XI) নতুন ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের সেমিস্টার পরীক্ষা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। সম্প্রতি সংসদের প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি (No. L/PR/318/2026) অনুযায়ী, একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার (Semester I) পরীক্ষার মোট সময়সীমা এবং সময়সূচী পরিচালনার বিষয়ে স্কুলগুলির জন্য বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে সেগুলি আলোচনা করব আজকের এই প্রতিবেদনে।
Class XI 1st Semester Exam Routine Date: একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার পরীক্ষার রুটিন
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পূর্ববর্তী বিজ্ঞপ্তি (Memo No. L/PR/263/2026, Date: 09/07/2026) অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষা আগামী ১০ই সেপ্টেম্বর, ২০২৬ থেকে ৭ই অক্টোবর, ২০২৬-এর মধ্যে সম্পন্ন করার জন্য বিদ্যালয় প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছিল। স্কুল কর্তৃপক্ষ তাদের নিজেদের সুবিধা ও সূচি অনুযায়ী এই সময়ের মধ্যে পরীক্ষা আয়োজন করবে।
| বিষয় | তথ্য ও নির্দেশিকা |
|---|---|
| পরীক্ষা | একাদশ শ্রেণী প্রথম সেমিস্টার (Class XI Semester I Exam 2026) |
| বোর্ড / সংসদ | পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) |
| শিক্ষাবর্ষ | ২০২৬ – ২০২৭ (Academic Session 2026-27) |
| পরীক্ষার সময়সীমা (Exam Dates) | ১০ সেপ্টেম্বর, ২০২৬ থেকে ৭ অক্টোবর, ২০২৬ (স্কুলের সুবিধামত) |
| পরীক্ষার কেন্দ্র (Exam Center) | সংশ্লিষ্ট নিজ নিজ বিদ্যালয় (Home Center) |
একাদশ শ্রেণী বিষয় ভিত্তিক পরীক্ষার সময়সীমা
সংসদের সাম্প্রতিক নোটিশে সংশোধিত ও নির্ধারিত সময়সূচি উল্লেখ করে জানানো হয়েছে যে, প্রথম সেমিস্টার পরীক্ষার মোট সময়সীমা বিষয় ভেদে আলাদা হবে।
- সাধারণ বিষয়সমূহ (General Subjects): মিউজিক, ভিজ্যুয়াল আর্টস এবং ভোকেশনাল বিষয় ছাড়া বাকি সমস্ত সাধারণ বিষয়ের পরীক্ষার সময়কাল হবে ১ ঘণ্টা ৩০ মিনিট (01 Hour 30 Minutes)।
- বিশেষ ও ভোকেশনাল বিষয়সমূহ: ভিজ্যুয়াল আর্টস (Visual Arts), মিউজিক (Music) এবং সমস্ত ভোকেশনাল বিষয়গুলির (Vocational Subjects) পরীক্ষার সময়কাল হবে ১ ঘণ্টা (01 Hour)।
| বিষয় | পরীক্ষার সময়সীমা |
|---|---|
| সমস্ত সাধারণ বিষয় (All General Subjects – Science, Arts, Commerce) | ১ ঘণ্টা ৩০ মিনিট |
| ভিজ্যুয়াল আর্টস (Visual Arts) | ১ ঘণ্টা |
| মিউজিক (Music) | ১ ঘণ্টা |
| সমস্ত ভোকেশনাল বিষয় (All Vocational Subjects) | ১ ঘণ্টা |
একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষা শুরু করার জন্য ১০ই সেপ্টেম্বর থেকে ৭ই অক্টোবর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে। তবে আগামী ২১শে সেপ্টেম্বর থেকে উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হতে চলায়, বিদ্যালয়গুলি চাইলে উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গেই একাদশের এই পরীক্ষা পরিচালনা করতে পারে। অথবা স্কুল কর্তৃপক্ষ তাদের প্রশাসনিক সুবিধা অনুযায়ী আগামী ১০ই সেপ্টেম্বর থেকেই একাদশের সেমিস্টার ১ পরীক্ষা শুরু করতে পারবে।
★★ WBCHSE Class 11 সেমিস্টার সেরা প্রস্তুতিতে আজকেই সংগ্রহ করো “প্রিমিয়াম নোটস” সাজেশন ↓
অফিসিয়াল বিজ্ঞপ্তি (WBCHSE Notice PDF)
| বিষয় | তথ্য |
|---|---|
| WBCHSE অফিসিয়াল নোটিশ L/PR/318/2026 | ↓ Download PDF |
| WB Class 11 সেমিস্টার প্রস্তুতি WhatsApp গ্রুপ |
ডাউনলোড করো: WBCHSE HS OMR Sheet PDF (New) 2026-27 উচ্চ মাধ্যমিক পরীক্ষার ওএমআর সংসদের কপি
একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার পরীক্ষা যেহেতু সম্পূর্ণভাবে নিজ নিজ স্কুলের তত্ত্বাবধানে ১০ই সেপ্টেম্বর থেকে ৭ই অক্টোবরের মধ্যে অনুষ্ঠিত হবে, তাই তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষার রুটিন এবং সময়সীমা স্কুল থেকে জেনে নেবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -


