মাধ্যমিক পাস করে একাদশ শ্রেণিতে ভর্তি হলেই গত কয়েক বছর ধরে রাজ্যের পড়ুয়াদের অ্যাকাউন্টে ঢুকেছে ১০ হাজার টাকা। সেই টাকা দিয়েই বহু ছাত্রছাত্রী কিনেছে ট্যাব, স্মার্টফোন কিংবা অনলাইন পড়াশোনার প্রয়োজনীয় ডিভাইস। কিন্তু ২০২৬ সালে সরকার বদলের আবহে নতুন করে প্রশ্ন উঠেছে— এ বারও কি মিলবে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের টাকা? নাকি বন্ধ হতে পারে এই জনপ্রিয় প্রকল্প?
Taruner Swapna Scheme: ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প নিয়ে আপডেট
করোনা পরবর্তী সময়ে অনলাইন শিক্ষার প্রয়োজনীয়তা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ সরকার চালু করেছিল ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প। একাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব বা স্মার্ট ডিভাইস কেনার জন্য দেওয়া হচ্ছিল ১০ হাজার টাকার অনুদান। শিক্ষার সঙ্গে যুক্ত বহু মানুষ মনে করছেন, ডিজিটাল যুগে এই প্রকল্প বন্ধ হলে গ্রামীণ ও আর্থিকভাবে পিছিয়ে থাকা পড়ুয়ারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
তবে সম্প্রতি শিক্ষকদের একাংশ দাবি তুলেছেন, এই বিপুল অর্থ বরং স্কুলের পরিকাঠামো উন্নয়নে ব্যবহার করা উচিত। তাঁদের বক্তব্য, বর্তমানে বহু পড়ুয়ার পরিবার নিজস্বভাবেই স্মার্টফোন বা ট্যাব কেনার সামর্থ রাখে। ফলে প্রকৃত দরিদ্রদের বদলে অনেক ক্ষেত্রেই অপ্রয়োজনীয় খরচ হচ্ছে সরকারি অর্থ।
গুরুত্বপূর্ণ বিষয়গুলি এক নজরে
- ২০২১ সাল থেকে পশ্চিমবঙ্গে চালু রয়েছে ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প।
- তুমি দ্বাদশ শ্রেণী থেকে এবং পরে একাদশ শ্রেণি থেকেই দেওয়া হয় ১০,০০০ টাকার অনুদান।
- উদ্দেশ্য ছিল ট্যাব বা স্মার্ট ডিভাইস কিনে অনলাইন পড়াশোনায় সাহায্য করা।
- অভিযোগ উঠেছে, অনেক পড়ুয়া শুধুমাত্র টাকার জন্য একাদশে ভর্তি হচ্ছে।
- নতুন সরকার জানিয়েছে, কোনও সমাজকল্যাণমূলক প্রকল্প বন্ধ করা হবে না।
Taruner Swapna Tab er Taka: সরকার কী ইঙ্গিত দিল?
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে নতুন সরকার স্পষ্ট জানিয়েছে, সাধারণ মানুষের স্বার্থে চালু থাকা গুরুত্বপূর্ণ সমাজকল্যাণমূলক প্রকল্প বন্ধ করা হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যও সেই দিকেই ইঙ্গিত করছে বলে রাজনৈতিক মহলের মত।
ফলে আপাতত ‘তরুণের স্বপ্ন’ পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে এমন কোনও সরকারি ঘোষণা সামনে আসেনি। তাই এই বছরও তরুণ্যের স্বপ্ন প্রকল্প চালু থাকছে বলে আশা করা যায় ছাত্রছাত্রীরা সঠিক সময়ে স্কুলের মাধ্যমে ফরম জমা দিয়ে এর আবেদন করতে পারবে।
অবশ্যই দেখুন: Student Credit Card: ছাত্রছাত্রীরা পাবে ১০ লক্ষ টাকা পর্যন্ত সরকারি লোন! স্টুডেন্ট ক্রেডিট কার্ড
অন্যান্য রাজ্যেও চলছে একই ধরনের প্রকল্প
শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের একাধিক রাজ্যে বর্তমানে ছাত্রছাত্রীদের জন্য ডিজিটাল ডিভাইস সহায়তা প্রকল্প চালু রয়েছে। যেমন —
- উত্তরপ্রদেশে ‘স্বামী বিবেকানন্দ ইউথ এমপাওয়ারমেন্ট স্কিম’
- হরিয়ানায় ‘ই-অধিগ্রাম’
- দিল্লিতেও রয়েছে ছাত্রছাত্রীদের ট্যাব সহায়তা প্রকল্প
- গুজরাতে বহু আগে থেকেই চালু ‘নমো ই-ট্যাবলেট’ প্রকল্প।
নতুন ছাত্র-ছাত্রীদের কি কি কাজ করে রাখতে হবে?
ছাত্র-ছাত্রীদের অবশ্য নিজস্ব নামে ব্যাংক একাউন্ট, আধার কার্ড এবং স্কুলের নামের বানান একই থাকতে হবে, যাতে ভেরিফিকেশন করতে কোন সমস্যা না হয়। তার পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক রাখতে হবে।
| গুরুত্বপূর্ণ তথ্য | লিংক |
|---|---|
| 2026 সম্ভাব্য আবেদন শুরুর তারিখ | সেপ্টেম্বর-অক্টোবর 2026 |
| অফিসিয়াল লেটেস্ট আপডেট » | Click Here → |
| Taruner Swapna Portal (সেলফ ডিক্লারেশন এবং ভেরিফিকেশন পোর্টাল) | https://selfdeclaration.wb.gov.in/ |
ফলে শিক্ষাবিদদের মতে, ডিজিটাল শিক্ষার যুগে এই ধরনের প্রকল্পের প্রয়োজনীয়তা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। ‘তরুণের স্বপ্ন’ এখন শুধুই একটি সরকারি প্রকল্প নয়, বরং বহু পড়ুয়ার কাছে ডিজিটাল শিক্ষার দরজা খুলে দেওয়ার মাধ্যম।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

