ড. শ্যামাপ্রসাদ মুখার্জী স্মৃতি উপলক্ষে স্কুল কলেজে অনুষ্ঠান কর্মসূচি দেখে নিন

Anjan Mahata

Updated on:

Syama Prasad fortnight in School colleges

পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা অধিদপ্তর (Education Directorate) রাজ্যের সমস্ত কলেজ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। সরকারি বিজ্ঞপ্তি নাম্বার ED-126/2026 মূলে এই নতুন নির্দেশিকাটি প্রকাশ করা হয়েছে। ভারতের প্রখ্যাত শিক্ষাবিদ এবং মহান ব্যক্তিত্ব ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জীবন ও আদর্শকে ছাত্রছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিতেই এই বিশেষ উদ্যোগ।

— Advertisement —

Syama Prasad Mukherjee Fortnight: ড. শ্যামাপ্রসাদ মুখার্জী স্মৃতি পক্ষ ২০২৬

ডঃ শ্যামা প্রসাদ মুখার্জীর জীবন, কর্ম, লেখা এবং অবদান সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সচেতনতা বৃদ্ধি করতে দুই সপ্তাহব্যাপী রাজ্যের স্কুল এবং কলেজগুলিতে অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই নির্দেশিকার মূল বিষয়বস্তু, গুরুত্বপূর্ণ তারিখ, স্কুল এবং কলেজগুলির জন্য কী কী নির্দেশ রয়েছে, তা সহজ ভাষায় বিস্তারিত আলোচনা করব।

  • পাক্ষিক উদযাপনের মোট সময়সীমা: ২৩ জুন ২০২৬ থেকে ০৬ জুলাই ২০২৬ পর্যন্ত।
  • ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর মৃত্যুবার্ষিকী: ২৩ জুন ২০২৬ (এই বিশেষ দিনটি দিয়েই পাক্ষিক কর্মসূচির সূচনা হবে)।
  • ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মবার্ষিকী: ০৬ জুলাই ২০২৬ (এই দিনে পাক্ষিক কর্মসূচির সমাপন ঘটবে)।
বিষয়বিস্তারিত
দপ্তরউচ্চশিক্ষা অধিদপ্তর, বিকাশ ভবন, পশ্চিমবঙ্গ সরকার
বিজ্ঞপ্তির তারিখ১৭ জুন ২০২৬
টার্গেট প্রতিষ্ঠানসমস্ত সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় (HEIs)
মূল উদ্দেশ্যশিক্ষার্থীদের মধ্যে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর অবদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি

কলেজ ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির জন্য আবশ্যক নির্দেশনাবলী

বিকাশ ভবনের নির্দেশিকা অনুযায়ী, পাক্ষিক চলাকালীন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে নিম্নলিখিত পদক্ষেপগুলি বাধ্যতামূলকভাবে গ্রহণ করতে হবে:

  • নির্দিষ্ট বাংলা নামকরণ: এই বিশেষ উদ্যোগটির জন্য একটি উপযুক্ত বাংলা শিরোনাম ব্যবহার করতে হবে। যেমন— “ড. শ্যামাপ্রসাদ মুখার্জী স্মৃতি পক্ষ” ইত্যাদি।
  • ন্যূনতম ৩-৪টি অনুষ্ঠান আয়োজন: উক্ত ১৫ দিনের সময়সীমার মধ্যে প্রতিটি কলেজকে কমপক্ষে ৩ থেকে ৪টি বিশেষ শিক্ষামূলক ও স্মরণমূলক কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে হবে।
  • তথ্যসামগ্রী ও রিসোর্স মেটেরিয়াল তৈরি: ড. মুখার্জীর জীবন, শিক্ষাদর্শ ও সাহিত্যকীর্তির ওপর বিভিন্ন তথ্যসামগ্রী তৈরি করে তা কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
  • আর্কাইভাল নথির ব্যবহার: রাজ্য আর্কাইভস অধিদপ্তর (Directorate of State Archives) থেকে ড. মুখার্জী সংক্রান্ত বিভিন্ন ঐতিহাসিক ও আর্কাইভাল উপাদান সংগ্রহ ও ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
syama prasad mukherjee fortnight notice education department
Official Notification

অবশ্যই দেখুন: ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পূর্ণ জীবনী ও কর্মগাথা (বক্তৃতা)

কী কী কর্মসূচি আয়োজন করা হবে?

— Advertisement —

বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছে স্কুল এবং কলেজ ছাত্রছাত্রীদের নিম্নলিখিত প্রতিযোগিতা ও কর্মসূচি আয়োজন করা হবে

  1. স্মারক বক্তৃতা (Memorial Lectures):
  2. সেমিনার ও আলোচনা সভা (Seminars)
  3. প্রবন্ধ প্রতিযোগিতা (Essay Competitions)
  4. বিতর্ক সভা (Debates)
  5. পাঠ অধিবেশন (Reading Sessions)
  6. প্রদর্শনী (Exhibitions)

কর্মসূচি শেষ হওয়ার পর সম্পূর্ণ আয়োজনের একটি সংক্ষিপ্ত রিপোর্ট বা বিবরণী তৈরি করে কলেজের রেকর্ডে রাখতে হবে। এই রিপোর্টের সাথে অবশ্যই জিও-ট্যাগড আলোকচিত্র (Geo-tagged Photographs) এবং প্রাসঙ্গিক নথিপত্র যুক্ত রাখা বাধ্যতামূলক করা হয়েছে, যা ভবিষ্যতে রেফারেন্স হিসেবে কাজ করবে।

জেনে রাখুন: Vidyanjali: সরকারি স্কুলের উন্নয়নে ‘বিদ্যাঞ্জলি’ প্রকল্প! শিক্ষা দপ্তরের নতুন নির্দেশ দেখে নিন

শিক্ষা অধিদপ্তর এই নির্দেশিকাটিকে “অত্যন্ত জরুরি” (Urgent) হিসেবে ঘোষণা করেছে। প্রতিটি প্রতিষ্ঠানকে এই কর্মসূচিতে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

Join Group

Telegram

Share