যে বিশ্ব মানচিত্রটি ছোটবেলা থেকে বই, স্কুলের ক্লাসরুম কিংবা মোবাইলের স্ক্রিনে দেখে এসেছি সেটি আসলে পৃথিবীর মানচিত্রের আসল আকৃতিই নয়। পৃথিবী গোলাকার হওয়ায় তার সম্পূর্ণ পৃষ্ঠকে একটি সমতল কাগজে বিকৃতি ছাড়া তুলে ধরা সম্ভব নয়। ফলে বিভিন্ন মানচিত্রে দেশ ও মহাদেশের আকার, দূরত্ব কিংবা অবস্থানের ক্ষেত্রে কিছু না কিছু পরিবর্তন দেখা যায়। এই বিষয়টিই সাম্প্রতি নতুন করে আলোচনায় এসেছে ‘Correct the Map’ উদ্যোগ এবং Equal Earth Projection-কে ঘিরে। আজকের এই পোস্টে কেন পরিবর্তন হচ্ছে? কারণ ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হল।
The World Map is Changing: পৃথিবীর মানচিত্র পরিবর্তনের কারণ
পৃথিবীকে আমরা যে মানচিত্রে চিনি, সেটিই এবার নতুনভাবে দেখার সময়। দীর্ঘদিনের Mercator Projection-এ আফ্রিকাসহ নিরক্ষীয় অঞ্চলের আয়তন বাস্তবের তুলনায় ছোট দেখায়। এই বিকৃতি কমিয়ে বিশ্বের মহাদেশগুলিকে আরও সঠিকভাবে তুলে ধরতে সামনে এসেছে Equal Earth Projection। ‘Correct the Map’ উদ্যোগেই খবরে এসেছে পৃথিবীর পরিবর্তিত মানচিত্র।
Togo-র ‘Correct the Map’ উদ্যোগ কী?
টোগোর নেতৃত্বে উত্থাপিত ‘Correct the Map’ উদ্যোগের মূল বক্তব্য হল—একটি মানচিত্র শুধুমাত্র ভৌগোলিক তথ্যের চিত্র নয়; এটি বিশ্বের বিভিন্ন অঞ্চল সম্পর্কে মানুষের ধারণা গঠনেও ভূমিকা রাখে।
টোগোর পররাষ্ট্রমন্ত্রী Robert Dussey-এর বক্তব্য অনুযায়ী, একটি ন্যায্য বিশ্বকে উপস্থাপনের জন্য একটি ন্যায্য মানচিত্রও গুরুত্বপূর্ণ।
সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদ (UN General Assembly) এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, যার লক্ষ্য বিশ্বের বিভিন্ন মহাদেশের—বিশেষ করে আফ্রিকার প্রকৃত আয়তনকে আরও যথাযথভাবে তুলে ধরা। আফ্রিকান ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলি এর সমর্থন করে। মোট 164টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, মার্কিন যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট দেয় এবং 6টি দেশ ভোটদানে বিরত থাকে।
কেন পুরনো বিশ্ব মানচিত্র (Mercator Projection) নিয়ে প্রশ্ন উঠছে?
বর্তমানে বিশ্বজুড়ে বহুল পরিচিত মানচিত্রগুলির মধ্যে অন্যতম হল Mercator Projection। এটি তৈরি করেছিলেন ফ্লেমিশ মানচিত্রবিদ Gerardus Mercator, 1569 সালে। মূলত সমুদ্রপথে নৌ-পরিভ্রমণ ও নেভিগেশনের সুবিধার জন্য এই প্রক্ষেপণ (Projection) তৈরি করা হয়েছিল।
কিন্তু Mercator Projection-এর একটি বড় সমস্যা হল আয়তনের বিকৃতি (area distortion)। এই মানচিত্রে—
- নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চল তুলনামূলকভাবে ছোট দেখায়।
- মেরু অঞ্চলের কাছাকাছি দেশ ও অঞ্চলগুলি বাস্তবের তুলনায় অনেক বড় দেখায়।
- ফলে আফ্রিকা, দক্ষিণ আমেরিকা প্রভৃতি নিরক্ষীয় অঞ্চলের মহাদেশগুলির প্রকৃত আয়তন সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে।
একটি প্রকৃত উদাহরণ: Mercator মানচিত্রে Greenland-কে আফ্রিকার কাছাকাছি আকারের বলে মনে হয়। কিন্তু বাস্তবে আফ্রিকার আয়তন Greenland-এর তুলনায় প্রায় 14 গুণ বেশি।
Equal Earth Projection কী?
পৃথিবীর মানচিত্রের আয়তনের বিকৃতির সমস্যা কমানোর উদ্দেশ্যে 2018 সালে একদল আন্তর্জাতিক মানচিত্রবিদ তৈরি করেন Equal Earth Projection। এটি একটি equal-area projection, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন অঞ্চল ও মহাদেশের আপেক্ষিক আয়তনকে তুলনামূলকভাবে সঠিকভাবে উপস্থাপন করার জন্য তৈরি করা হয়েছে।
Mercator Projection-এর তুলনায় Equal Earth Projection— মেরু অঞ্চলের অতিরিক্ত আকার-বৃদ্ধি কমায় এবং আফ্রিকা ও অন্যান্য নিরক্ষীয় অঞ্চলের প্রকৃত আয়তনকে আরও বাস্তবসম্মতভাবে তুলে ধরে।

একনজরে: Mercator Projection VS Equal Earth Projection
| বিষয় | Mercator Projection | Equal Earth Projection |
|---|---|---|
| প্রবর্তন | 1569 সালে Gerardus Mercator | 2018 সালে আন্তর্জাতিক মানচিত্রবিদদের দল |
| প্রধান উদ্দেশ্য | নেভিগেশন | মহাদেশের প্রকৃত আপেক্ষিক আয়তন দেখানো |
| আয়তনের বিকৃতি | বেশি | তুলনামূলকভাবে কম |
| মেরু অঞ্চলের আকার | অতিরঞ্জিত | তুলনামূলকভাবে বাস্তবসম্মত |
| আফ্রিকার উপস্থাপন | প্রকৃত আয়তনের তুলনায় ছোট দেখায় | প্রকৃত আয়তনকে বেশি সঠিকভাবে দেখায় |
| ব্যবহার | বিশেষত নৌ ও বিমান নেভিগেশনে কার্যকর | শিক্ষা, জনসচেতনতা ও area representation-এর ক্ষেত্রে উপযোগী |
তবে আফ্রিকাকে নিয়েই এত আলোচনা কেন?
এই বিতর্ক শুধুমাত্র মানচিত্রের প্রযুক্তিগত সমস্যা নিয়ে নয়। আফ্রিকার দেশগুলির মতে, দীর্ঘদিন ধরে ব্যবহৃত মানচিত্রে মহাদেশটির আকার ছোট দেখানোর ফলে মানুষের মনে আফ্রিকার ভৌগোলিক, অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব সম্পর্কে ভুল ধারণা তৈরি হতে পারে।
সমর্থকদের মতে, মানচিত্র মানুষের চিন্তাভাবনাকে প্রভাবিত করে। আফ্রিকার বিশাল ভূখণ্ড, জনসংখ্যা, প্রাকৃতিক সম্পদ এবং বিনিয়োগের সম্ভাবনাকে ছোট করে দেখানোর ফলে মহাদেশটির প্রকৃত গুরুত্বও মানুষের চোখে কম প্রতিভাত হতে পারে।
এ কারণে আফ্রিকার কিছু দেশ ও প্রচারগোষ্ঠী এই পরিবর্তনকে ঔপনিবেশিক যুগ থেকে চলে আসা ভৌগোলিক ও শিক্ষাগত ধারণা সংশোধনের প্রচেষ্টা হিসেবেও দেখছে।
‘Correct the Map’ উদ্যোগের গুরুত্ব
‘Correct the Map’ উদ্যোগটি শুধু একটি মানচিত্র পরিবর্তনের প্রস্তাব নয়; এর মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলকে আরও সঠিক ও ভারসাম্যপূর্ণভাবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে Mercator Projection-এ আফ্রিকার প্রকৃত আয়তন তুলনামূলকভাবে ছোট দেখানোর কারণে যে ভুল ধারণা তৈরি হয়, তা সংশোধন করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। এই উদ্যোগের মূল লক্ষ্য বা গুরুত্ব হল —
- ভৌগোলিক শিক্ষায় ভুল ধারণা কমানো;
- আফ্রিকার প্রকৃত আয়তন সম্পর্কে সচেতনতা বাড়ানো;
- অর্থনৈতিক ও জনসংখ্যাগত গুরুত্ব সম্পর্কে ধারণা আরও বাস্তবসম্মত হবে;
- দীর্ঘদিনের প্রচলিত ভৌগোলিক ধারণাগুলি পুনর্বিবেচনার সুযোগ তৈরি হবে।

তাহলে কি Mercator Map পুরোপুরি বন্ধ হয়ে যাবে?
না, খুব সহজে কোনো Projection বাদ দেওয়া বা বন্ধ করা যায় না, সব Projection এর নির্দিষ্ট বৈশিষ্ট্য ও তার ব্যবহার রয়েছে। জাতিসংঘের প্রস্তাবটি non-binding হওয়ায় Mercator Projection অবিলম্বে বিশ্ব থেকে বিলুপ্ত হচ্ছে না। বরং বিভিন্ন কাজের জন্য উপযুক্ত projection ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে। মার্কেটর প্রজেকশন (Mercator Projection) সামুদ্রিক ও বিমান নেভিগেশনের ক্ষেত্রে এখনো অত্যন্ত কার্যকর এবং ব্যাপকভাবে ব্যবহৃত হয়।
কারণ, পৃথিবীর গোলাকার পৃষ্ঠকে সম্পূর্ণ নির্ভুলভাবে একটি সমতল মানচিত্রে প্রকাশ করা গাণিতিকভাবে সম্ভব নয়। তাই প্রতিটি Map Projection-এর নিজস্ব সুবিধা ও সীমাবদ্ধতা রয়েছে।
The World Map is Changing: গুরুত্বপূর্ণ One-Liners
- ‘Correct the Map’ উদ্যোগের সঙ্গে Togo-র নাম বিশেষভাবে যুক্ত।
- Equal Earth Projection তৈরি হয় 2018 সালে।
- Gerardus Mercator 1569 সালে Mercator Projection তৈরি করেন।
- Mercator Projection মূলত navigation-এর জন্য গুরুত্বপূর্ণ।
- Mercator মানচিত্রে মেরু অঞ্চলের আয়তন অতিরঞ্জিত হয়।
- বাস্তবে আফ্রিকা Greenland-এর প্রায় 14 গুণ বড়।
- African Union-এর 54টি সদস্য রাষ্ট্র Equal Earth Projection গ্রহণ করেছে।
- জাতিসংঘের নতুন মানচিত্র সংক্রান্ত প্রস্তাবটি আইনগতভাবে বাধ্যতামূলক নয়।
- যুক্তরাষ্ট্র প্রস্তাবটির বিরুদ্ধে ভোট দেয়।
- ফ্রান্স প্রস্তাবটির পক্ষে ভোট দেয় এবং Mercator-এর বিকল্প ব্যবহারের পরিকল্পনা জানায়।
- পৃথিবীর গোলাকার পৃষ্ঠকে সমতল মানচিত্রে সম্পূর্ণ বিকৃতিহীনভাবে দেখানো সম্ভব নয়।
- মানচিত্র শুধু ভৌগোলিক তথ্য দেয় না; এটি অঞ্চল সম্পর্কে মানুষের ধারণাকেও প্রভাবিত করতে পারে।
পরীক্ষার প্রস্তুতির সেরা Current Affairs 2025-26 eBook! [মাত্র 70 টাকা]
| Details | Link |
|---|---|
| প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্স WhatsApp গ্রুপ সঙ্গে চাকরির প্রস্তুতি » | |
| Current Affairs, GK, GS এর নোটস → | Click Here » |
আজকের এই টপিকটি SSC, Rail, Banking, State PSC, WBCS, Police এবং অন্যান্য সরকারি চাকরির Current Affairs/GK-এর দিক থেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই আজকের পোস্টে সুন্দর করে সব বিষয় বিশ্লেষণ করা হয়েছে এবং শেষে গুরুত্বপূর্ণ কিছু One Liner দেওয়া হয়েছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -




