যেসব ছাত্র-ছাত্রী 2026 সালে ANM & GNM পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছো লাস্ট মুহূর্তে এসে তাদের জন্য একটি সেরা প্র্যাকটিস মক টেস্ট এর ব্যবস্থা। পরীক্ষার আগের দিনে রিয়েল পরীক্ষার মতো বাড়িতে একবার প্র্যাকটিস করার জন্য OMR আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি সেটার সাথে একবার প্র্যাকটিস করলে যথেষ্ট আত্মবিশ্বাস বাড়বে। প্র্যাক্টিস সেটটির মধ্যে মোট 100 টি প্রশ্ন রয়েছে, শেষে উত্তরপত্র ব্যখ্যা এর সাথে দেওয়া আছে।
| বিবরণ | তথ্য |
|---|---|
| মোট সময় | 1.5 ঘণ্টা (90 মিনিট) |
| পরীক্ষার মাধ্যম | OMR-ভিত্তিক বা অফলাইন পরীক্ষা (Offline) |
| প্রশ্নের ভাষা | ইংরেজি এবং বাংলা (বেসিক ইংরেজি এবং লজিক্যাল রিজনিং শুধুমাত্র ইংরেজিতে হবে) |
| মোট প্রশ্ন | 100টি (Multiple Choice Questions) |
| মোট নম্বর | 115 |
OMR Sheet Download: OMR Sheet PDF for JENPAS & ANM-GNM Exam 2026 ডাউনলোড করে নিন
ANM GNM Practice Set 2026 FREE: সেরা 100টি প্রশ্ন (Set 01)
পরীক্ষার প্রস্তুতিকে আরও ভাল করার জন্য সমস্থ ছাত্র-ছাত্রীদের শুধু সিলেবাস ধরে পড়লে এবং মক্ক টেস্ট দিলে হবে না, সবার আগে কোথার থেকে কি প্রশ্ন আসবে কেমন প্রশ্ন আসবে সেটা জানতে হবে।
| বিষয় | ক্যাটাগরি ১ (১ নম্বর) | ক্যাটাগরি ২ (২ নম্বর) | মোট প্রশ্ন | মোট নম্বর |
|---|---|---|---|---|
| জীবন বিজ্ঞান (Life Science) | 30টি | 10টি | 40টি | 50 |
| ভৌত বিজ্ঞান (Physical Science) | 15টি | 5টি | 20টি | 25 |
| বেসিক ইংরেজি (Basic English) | 15টি | – | 15টি | 15 |
| গণিত (Mathematics) | 10টি | – | 10টি | 10 |
| সাধারণ জ্ঞান (General Knowledge) | 10টি | – | 10টি | 10 |
| লজিক্যাল রিজনিং (Logical Reasoning) | 5টি | – | 5টি | 5 |
| সর্বমোট (Total) | 85টি | 15টি | 100টি | 115 |
ANM & GNM Practice Set 01: Life Science (40 Questions)
Category I (শুধুমাত্র একটি সঠিক উত্তর)
1. কাঁকড়ার শ্বাস অঙ্গের নাম কি—
a) বুক গিল
b) বুক লাং
c) ট্রাকিয়া
d) ফুসফুস
2. প্রকৃতিতে সব খাদ্য শৃঙ্খলের গোড়ায় উৎপাদক (Producer) ধরনের এবং অন্তিমে বিযোজক/ বিয়োজক (Decomposer) জাতীয় জীব থাকে । একটি পুষ্করিণীর মতো ইকোসিস্টেমে নিম্নোক্তদের কোন্টি উৎপাদকের স্থলাভিষিক্ত ?
a)ভাসমান উদ্ভিদ-শৈবাল/ফাইটোপ্লাঙ্কটন
b)ভাসমান প্লাঙ্কটন প্রাণীবৃন্দ/জুপ্লাঙ্কটন
c) নিরামিষভোজী প্রাণীবৃন্দ/হার্বিভোর
d) আমিষভোজী প্রাণীবৃন্দ/কার্নিভোর
3. কোন যন্ত্রের উদ্ভিদের কাণ্ড ও মূলের দৈর্ঘ্য-বৃদ্ধি পরিমাপ করা হয়—
a) অক্সানোমিটার
b) আর্ক ইন্ডিকেটর
c) মাইক্রোমিটার
d) স্পাইরোমিটার
4. সবজির রোগ সৃষ্টিকারী একটি উদ্ভিদ ভাইরাস–
a) টোবাকো মোজাইক ভাইরাস
b) কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস
c) অ্যাডেনোভাইরাস
d) উপরের কোনটিই নয়
5. তঞ্চন নিরোধক যৌগ কোনটি—
a) গ্লাইকোজেন
b) বিলিরুবি
c) বিবিরারডিন
d) হেপারিন
6. সবচেয়ে ছোট ফুলগাছের নাম (Smallest Flowering Plant)—
a) Wolfia
b) Rafflesia
c) Azolla
d) Fieus
7. সূর্যের দিকে চলন দেখা যায় কোন প্রকার উদ্ভিদে (Sun Loving Trees)—
a) জেরোফাইট (Xerophyte)
b) হেলিওফাইট (Heliophyte)
c) স্যাপ্রোফাইট (Saprophyte)
d) হ্যালোফাইট (Halophyte)
8. যদি একটি বিশুদ্ধ হলুদ মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ মটর গাছের পরনিষেক করা হয়,তাহলে প্রজন্মে কতগুণ ডিম্বক উৎপন্ন হবে?
a) 1
b) 2
c) 4
d) 8
9. জীবের সামগ্রিক বৃদ্ধি ঘটে কোন প্রকার কোশ বিভাজনে ?
a) অ্যামাইটোসিস
b) মাইটোসিস
c) মিয়োসিস
d) কোনটিই নয়
10.মাছের গমনে সাহায্য করে কোন পেশি?
a) ঐচ্ছিক পেশি
b) মায়োটোম পেশি
c) ভিসেয়াল পেশি
d) অনৈচ্ছিক পেশি
11. অরনিথোলজিঃপক্ষি সম্পর্কিত বিজ্ঞান = এন্টামোলজিঃ _______ শুণ্যস্থানে কি হবে ?
a) সেরিকালচার
b) সার ও কীটনাশক
c) পতঙ্গ
d) রেশম চাষ
12. কোন প্রাণীর প্রথম ক্লোনিং করা হয়েছিল ?
a) গরু
b) ঘোড়া
c) ভেড়া
d) মানুষ
13. উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয় ?
a) অ্যারিস্টটল
b) থিওফ্রেস্টাল
c) ক্যারোলাস লিনিয়াস
d) মেন্ডেল
14. মানবদেহের বৃহত্তম গ্রন্থির নাম কী ?
a) প্লিহা
b) যকৃৎ
c) অগ্ন্যাশয়
d) শুক্রাশয়
15. সবাত শ্বসনে এক অনু গ্লুকোজ ভেঙ্গে কি পরিমাণ শক্তি উৎপন্ন হয় ?
a) 782 Kcal
b) 386 Kcal
c) 786 Kcal
d) 686 Kcal
16. ‘ট্রিপসিন’-নিঃসৃত হয় কি থেকে ?
a) লালাগ্রন্থি
b) যকৃৎ
c) অগ্ন্যাশয়
d) আন্ত্রিক
17. কাকে প্রোটিন ফ্যাক্টরি বলে ?
a) লাইসোজোম
b) রাইবোজোম
c) মাইটোকনড্রিয়া
d) ATP
18. বিধিনিষেধ (Restricted Enzyme) উৎসেচক সংশ্লেষিত হয়–
a) সমস্ত ইউক্যারিয়াটিক কোষে
b) কেবলমাত্র ইষ্ট এবং ব্যাকটেরিয়াতে
c) শুধুমাত্র ব্যাকটেরিয়াতে
d) সব কোষে
19. ভাইরাসজনিত রোগ নয় কোনটি ?
a) টিটেনাস
b) চিকেন পক্স
c) ইনফ্লয়েঞ্জা
d) মিসলেস
20. স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ুর সংখ্যা হল-
a) 31 জোড়া
b) 13 জোড়া
c) 21 জোড়া
d) 12 জোড়া
21. শুক্রারণু ডিম্বাণুর দিকের চলনকে বলা হয়–
a) সিসমোট্যাক্সিস
b) হাইড্রট্যাক্সিস
c) কেমোট্যাক্সিস
d) ফটোট্রপিক চলন
22. কোন প্রাণীর মধ্যে দেহখন্ডক সর্বেপেক্ষা কম ?
a) কৃমি
b) কেঁচো
c) চিংড়ি
d) আরশোলা
23. বংশগতির ধারক ও বাহক হল—
a) মেসোজোম
b) পলিজোম
c) ক্রোমোজোম
d) রাইবোজোম
24. দুধ হল একপ্রকার দ্রবণ যাকে বলা যায়-
a) ইমাল্সন্
b) জেল
c) ফেনা
d) সল
25. নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে—
a) সাইটোকাইনেসিস
b) ক্যারিওকাইনেসিস
c) অ্যামাইটোসিস
d) মিয়োসিস
26. মানুষের বংশগতিগত গঠনে পুরুষের বৈশিষ্ট্য হিসাবে থাকে–
a) XY ক্রোমোজোম
b) XO ক্রোমোজোম
c) XX ক্রোমোজোম
d) XXO ক্রোমোজোম
27. মানবদেহের রক্ত সংবাহনতন্ত্রের আবিস্কারক কে—
a) উইলিয়াম হার্ভে
b) ল্যান্ড স্টেইনার
c) ফ্রজেন
d) স্টারলিং
28. নিম্নোক্ত কোন্টি বহুরূপের (পলিমর্ফিক) প্রজাতি ?
a) গিরগিটি
b) মাকড়সা
c) গরিলা
d) পিপিলিকা
29. ম্যালেরিয়া রোগের বাহক হল–
a) এডিস
b) কিউলেক্স
c) অ্যানোফিলিক্স
d) টিসিটিসি ফ্লাই
30. মৃদু আলোতে দেখতে সাহায্য করে–
a) কোন কোশ
b) রড কোশ
c) ধারক কোশ
d) বাহক কোশ
Category II (প্রতিটা প্রশ্নের একের অধিক উত্তর হবে)
31. বক্ষগহ্বর এবং উদরগহ্বরেরমাঝে মধ্যচ্ছদা — নীচের কোনগুলির বৈশিষ্ট্য নয় ?
a) ম্যামেলিয়া
b) রেপ্টিলিয়া
c) অ্যাম্ফিবিয়া
d) অ্যানিলিডা
32. যে অভিযোজিত বৈশিষ্ট্য সুন্দরী গাছে দেখা যায়, তা হল
a) শ্বাসমূল
b) বীজযুক্ত ফল
c) পুরু কিউটিকলযুক্ত পাতা
d) জরায়ুজ অঙ্কুরোদ্গম
33. নীচের কোন্ প্রক্রিয়াগুলির মাধ্যমে নাইট্রোজেনের শিল্পঘটিত স্থিতিকরণ ঘটে না ?
a) হেবার পদ্ধতি
b) হেলমন্টস পদ্ধতি
c) রাইমার টিম্যান পদ্ধতি
d) ফ্রিডেল ক্রাফটস্ বিক্রিয়া
34. নীচের কোন্ দূষণগুলি COPD-র জন্য দায়ী নয় ?
a) শব্দদূষণের ফলে
b) তেজস্ক্রিয় দূষণের ফলে
C) বায়ুদূষণের ফলে
d) জল দূষণের ফলে
35. ভারতবর্ষের বহিরাগত উদ্ভিদ প্রজাতি হল
a) তেলাপিয়া
b) পার্থেনিয়াম
c) কচুরিপানা
d) সিলভার কার্প
36. নীচের কোন্ রোগগুলির ক্ষেত্রে কুইনাইন কার্যকরী নয়?
a) অ্যাজমা
b) নিউমোনিয়া
c) টাইফয়েড
d) ম্যালেরিয়া
37. নীচের কোন্ প্রাণীগুলির শ্বাস অঙ্গ ট্রাকিয়া ?
a) ফড়িং
b) আরশোলা
c) টিকটিকি
d) পায়রা
38. নীচের কোনগুলি শ্বাসরঞ্জক নয় ?
a) লেগ-হিমোগ্লোবিন
b) হিমোসায়ানিন
c) হিমোগ্লোবিন
d) মিথোগ্লোবিন
39. প্রদত্ত কোন্গুলি অ্যান্টিবডি সৃষ্টি করে না?
a) মনোসাইট
b) লিম্ফোসাইট
c) নিউট্রোফিল
d) ইওসিনোফিল
40. নীচের কোনগুলিতে এরেনকাইমা দেখা যায় না
a) হাইড্রোফাইট
b) হ্যালোফাইট
c) জেরোফাইট
d) মেসোফাইট
ANM & GNM Practice Set 01: Physical Science (20 Questions)
Category I (শুধুমাত্র একটি সঠিক উত্তর)
41. নিম্নলিখিত মৌলগুলির মধ্যে কোনটি অ্যাসিডের একটি অপরিহার্য উপাদান ?
a) অক্সিজেন
b) নাইট্রোজেন
c) হাইড্রোজেন
d) ক্লোরিন
42. নিম্নলিখিত সংকর ধাতুগুলির মধ্যে কোনটি তামার সংকর ধাতু নয় ?
a) ব্রোঞ্জ
b) জার্মান সিলভার
c) অ্যালনিকো
d) গান মেটাল
43.ওজন স্তরের সবচেয়ে বেশী ক্ষতি করে কোন গ্যাস?
a) ক্লোরিন
b) কার্বন-ডাই-অক্সাইড
c) নাইট্রাস অক্সাইড
d) কার্বন মনো অক্সাইড
44.মোটর গাড়ীর হেডলাইটে কোন দর্পণ ব্যবহৃত হয় ?
a) সমতল
b) উত্তল
c) অবতল
d) বাইফোকাল
45. হাতের সাহায্যে বস্তু তোলার সময়, হাত কিভাবে কাজ করে?
a) প্রথম শ্রেণীর লিভার
b) দ্বিতীয় শ্রেণীর লিভার
c) তৃতীয় শ্রেণীর লিভার
d) সরল যন্ত্র
46. প্রকৃতিতে গ্রীনহাউস অবস্থা সৃষ্টিতে নিম্নোক্ত কোন্টি সর্বাধিক সক্রিয় ?
a) কার্বন ডাই-অক্সাইড
b) হাইড্রোজেন
c) কার্বন মনোক্সাইড
d) সালফার ডাই-অক্সাইড
47. ওয়াটার গ্যাস (Water Gas)—
a) CO + H2
b) NO + H2
c) CO + N2
d) NO + N2
48. আপেক্ষিক আদ্রতা (Relative Humidity) ব্যক্ত করা হয়—
a) গ্রাম
b) কিলোগ্রাম
c) শতকরা
d) অনুপাত
49. যখন সাধারণ লবণ বরফের সঙ্গে মেশানো হয়,তখন মিশ্রণের হিমাঙ্ক–
a) কমে যায়
b) বেড়ে যায়
c) অপরিবর্তিত থাকে
d) প্রথমে কমে ও পরে বাড়ে
50. কোন গ্রহকে ‘সবুজ গ্রহ’ হলা হয় ?
a) শুক্র
b) শনি
c) মঙ্গল
d) ইউরেনাস
51. নীচের কোনটি তাপ ও তড়িতের কুপরিবাহী ?
a) হীরা
b) অ্যানথ্রাসাইট
c) গ্রানাইট
d) গ্রাফাইট
52. চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে ?
a) আর্গন
b) নাইট্রোজেন
c) কার্বন-ডাই-অক্সাইড
d) অক্সিজেন
53. শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্রে (AC) কোন গ্যাস থাকে
a) জিওফ্রট
b) হিলিয়াম
c) নিয়ন
d) ফ্রেয়ন
54. গ্যালভানাইজেশনে ব্যবহৃত ধাতু হল–
a) লোহা
b) রূপো
c) দস্তা
d) তামা
55. বাড়ির বিভিন্ন তলায় ট্যাঙ্কের সঙ্গে যুক্ত পাইপলাইনের কল খুললে জলের কোন ধর্মের জন্য, জল পাওয়া যায়—
a) প্লবতা
b) পার্শ্বচাপ
c) সান্ধ্রতা
d) সমোচ্চশীলতা
Category II (প্রতিটা প্রশ্নের একের অধিক উত্তর হবে)
56. বিয়োজী (সেপারেটরি) ফানেল দ্বারা পৃথক্করণ পদ্ধতির বৈশিষ্ট্য হল
a) ভিন্ন ঘনত্বের তরল ব্যবহৃত হয়
b) তাপ প্রয়োগের প্রয়োজন হয়
c) তরল দুটি অমিশ্রণীয় হয়
d) পাতন স্তম্ভ ব্যবহৃত হয়
57. পরমাণু ও আয়নের মধ্যে পার্থক্য হল
a) পরমাণু তড়িদাহিত কিন্তু আয়ন নিস্তড়িৎ
b) পরমাণু অপেক্ষা আয়নের স্থায়ীত্ব বেশি
c) দ্রবণে পরমাণু সর্বদা স্বাধীনভাবে থাকে না কিন্তু আয়ন স্বাধীনভাবে দ্রবণে থাকে
d) সব ক-টি
58. কোন্ ক্ষেত্রগুলিতে কার্য হচ্ছে না?
a) উদ্ভিদ সালোকসংশ্লেষ করছে
b) ইঞ্জিন ট্রেনকে টানছে
c) জামাকাপড় রোদে শুকোচ্ছে
d) সাঁতার কাটা
59. পার্থিব দূরবিনে গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ?
a) অসদ ও সমশীর্ষ
b) সদ্ ও অবশীর্ষ
c) বস্তু অপেক্ষা ছোটো
d) বস্তুর সমান আকারের
60. ফিউজ তারের বৈশিষ্ট্য হল
a) উচ্চ রোধাঙ্ক
b) উচ্চ গলনাঙ্ক
c) নিম্ন গলনাঙ্ক
d) নিম্ন রোধাঙ্ক
ANM & GNM Practice Set 01: Basic English (15 Questions)
61. Voice Change: The man should have done this.
a) That should have been done by the man.
b) This should be done by the man.
c) This should have been done for the man.
d) This should have been done by the man.
62. Narration Change: He said,” Let me come in”.
a) He requested that he might be allowed to come in.
b) He requested that he might come in.
c) Both A and B
d) None
63. Detect the correct spelling
a) Liabertarian
b) Libertarian
c) Liebertarain
d) Liberterian
v Detect the correct synonym
64. Browbeat
a) Nelam
b) Calm
c) Frighten
d) Banal
65. I am a good student ________?
a) am not I
b) aren’t I
c) amn’t I
d) are not I
66. I am conversant the rules of the road.
a) in
b) with
c) by
d) at
67. He determined going home .
a) from
b) on
c) for
d) with
68.Synonyms word: Prominent
a) concealed
b) visible
c) obscure
d) hidden
69. Spot the error: Whomever (a) does not come in time, (b) will not be allowed (c) to mark his presence (d).
a) part A
b) Part B
c) part C
d) part D
70. Spot the error: Hardly had I (a) reached the airport, (b) where I learnt about (c) the powerful bomb explosion. (d) No error
a) part A
b) part B
c) part C
d)part D
71. As as mirrors.
a) constant
b) candid
c) cosy
d) straight
72. Change the Narration: The captain said to the army, “March forward ,now”.
a) The captain said to the army that much forward now
b) the captain ordered the army to March forward then
c) the captain ordered the army to March on that day
d) the captain ordered the army to attack the enemy
73. Fill in the blanks: The greater the demand the price
a) higher
b) high
c) the high
d) the higher
74. They didn’t know where they from.
a) had come
b) have come
c) come
d) has come
75. Fair of square ( idiom)
a) active
b) business
c) authoritative
d) honest
ANM & GNM Practice Set 01: Mathematics (10 Questions)
76. এক ব্যক্তি একটি বই 20% লাভে বিক্রি করে। যদি সে বইটি 20% কম দামে কিনত এবং 18 টাকা কম দামে বিক্রি করত, তাহলে তার 25% লাভ হত। বইটির মূল্য কত ?
a) 60 টাকা
b) 70 টাকা
c) 80 টাকা
d) 90 টাকা
77. কোনো জিনিস 696 টাকায় বিক্রি করলে, P% লাভ হয়। যখন একই জিনিস 841 টাকায় বিক্রি করা হয়, শতকরা লাভের পরিমাণ হয় (P + 25)% ৷ P এর মান কত ?
a) 10
b) 25
c) 15
d) 20
78. একটি ট্যাঙ্ক 7 মিটার দীর্ঘ ও 4 মিটার চওড়া। কত বেগে একটি পাইপ দ্বারা জল নির্গত করলে, যার প্রস্থ 5 সেমি.ও 4 সেমি. গভীর, ট্যাঙ্কের জলতল 6 ঘণ্টা 18 মিনিটে 4.5 মিটার বৃদ্ধি পাবে?
a) 10 কিমি/ঘন্টা
b) 12 কিমি/ঘন্টা
c) 8 কিমি/ঘন্টা
d) কোনোটি নয়
79. যদি 6 জন পুরুষ এবং 8 জন বালক 10 দিনে একটি কাজ করতে পারে যেখানে 26 জন পুরুষ এবং 48 জন বালক একই কাজ 2 দিনে শেষ করতে পারে । 15 জন পুরুষ এবং 20 জন বালক একই কাজ কত দিনে শেষ করতে পারবে ?
a) 4 দিন
b) 5 দিন
c) 6 দিন
d) 7 দিন
80. এক ব্যক্তি একই মূল্যের কিছু বই 720 টাকায় কিনল। যদি প্রতিটি বইয়ের দাম, তার কেনা দাম থেকে 2 টাকা কম হত, তাহলে তিনি আরো 4 টি বই কিনতে পারতেন। তিনি বাস্তবে কতগুলি বই কিনেছেন
a) 18
b) 20
c) 34
d) 36
81. পাঁচটি ঘন্টা যথাক্রমে 3(1/3), 3(3/4), 2(2/7), 2(2/9) ও 2(1/2) সেকেন্ডের ব্যবধানে বাজে। প্রথমবার বাজার কতক্ষন পর ঘন্টাগুলি দ্বিতীয়বারের জন্য বাজবে ?
a) 3 মিনিট
b) 4 মিনিট
c) 5 মিনিট
d) 6 মিনিট
82. A, B, C একটি ব্যাবসা শুরু করল যাতে তাদের মূলধনের অনুপাত 5 : 6 : 8 । এক বছর পর C 50% মূলধন তুলে নিল এবং A 60% মূলধন বাড়ালো। 2 বছর পর তাদের লভ্যাংশের অনুপাত কত হবে ?
a) 2 : 3 : 3
b) 4 : 3 : 2
c) 13 : 12 : 12
d) কোনোটি নয়
83. পরপর 10%, 20%, 25% ছাড়ের সমতুল্য ছাড় :
a) 45%
b) 55%
c) 52%
d) 46%
84. 4 কিমি/ঘন্টা গতিবেগে একজন ছাত্র তার বাড়ি থেকে স্কুলে গেলে 5 মিনিট দেরিতে পৌছায়। তার গতিবেগ 5 কিমি/ঘন্টা হলে সে 10 মিনিট আগে স্কুলে পৌছাত। স্কুল থেকে বাড়ির দূরত্ব কত ?
a) কিমি
b) কিমি
c) 5 কিমি
d) কিমি
85. 4.5 মিটার x 2.5 মিটার মাপের একখন্ড বস্ত্র থেকে যদি 1 মিটার x 1 মিটার মাপের টুকরো কেটে নেওয়া যায়, তবে এমন মাপের মোট কতগুলি টুকরো হবে ?
a) 7
b) 8
c) 9
d) 10
ANM & GNM Practice Set 01: General Knowledge (10 Questions)
86. রাতকানা রোগ হয় কেন ?
a) রেটিনার রড কোষের সংখ্যা কম থাকলে
b) চোখে অতিরিক্ত আলো পড়লে
c) দুটোই
d) কোনটিই নয়
87. কোন আন্দোলনের ফলশ্রুতি যাদবপুর বিশ্ববিদ্যালয় ?
a) বঙ্গ ভঙ্গ আন্দোলন
b) লবন আইন আন্দোলন
c) সত্যাগ্রহ
d) কোনটিই নয়
88. ক্যামেরার ফিল্মে কোন পদার্থ থাকে ?
a) সিলভার হাইদ্রাইট
b) সিলভার ব্রোমাইড
c) হাইড্রোজেন পার অক্সাইড
d) নাইট্রোজেন ডাই অক্সাইড
89. প্রয়াগের মেলা কি নামে পরিচিত ?
a) মহামোক্ষ ক্ষেত্র
b) কুম্ভ মেলা
c) রাস মেলা
d) কোনটিই নয়
90. কুষ্ঠ রোগের জন্য দায়ি কোন ব্যাকটেরিয়া ?
a) মাইকো ব্যাক্টেরিয়াম লেপ্রি
b) মাইকো ব্যাক্টেরিয়াম
c) ব্যাক্টেরিয়াম লেপ্রি
d) মাইকো লেপ্রি
91. বিম্বিসারের পুত্রের নাম কি ছিল ?
a) অজাত শত্রু
b) অশোক
c) বল্লাল সেন
d) আকবর
92. রাজস্থান মরুভূমির ওপর দিয়ে পবাহিত উল্লেখযোগ্য নদীটির নাম কি ?
a) গঙ্গা
b) লুনি
c) গোদাবরী
d) তাপ্তি
93. কোন শহরকে সাত চুড়োর দেশ বলা হয় ?
a) ইন্দোনেশিয়া
b) ভারত
c) রোম
d) মিশর
94. আমার জীবন আমার বানী কার উক্তি ?
a) সি আর দাস
b) বাল গঙ্গাধর তিলক
c) নেতাজী
d) গান্ধীজী
95. বিদেশী সিনেমায় কোন ভারতীয় প্রথম সুর প্রদান করেন ?
a) পণ্ডিত রবি শঙ্কর
b) এ আর রেহমান
c) আর ডি বর্মণ
d) সচিন দেব বর্মণ
ANM & GNM Practice Set 01: Logical Reasoning (5 Questions)
96. Missing No. টি কী হবে ?
| 3 | 10 | 6 | 186 |
| 9 | 5 | 3 | 138 |
| 5 | 7 | 1 | 36 |
| 3 | 2 | 5 | ? |
a) 35
b) 42
c) 55
d) 65
97. ছবিতে কত গুলি ত্রিভুজ আছে ?

a)10
b) 11
c) 12
d) 13
98. প্রশ্নসূচক স্থানে কী হবে ?

a) 5
b) 6
c) 8
d) 9
99. নিম্নে প্রদত্ত বিকল্পগুলির থেকে সঠিক গাণিতিক চিহ্নটি নির্বাচন করে * স্থানে বসিয়ে সমাধানটির মধ্যে সমতা রক্ষা করুন 35 * 7 * 25 * 15 * 2
a) + ÷ = ×
b) ÷ += ×
c) × = ÷ +
d) ÷ = ÷ ×
100. অর্ণবকে দেখিয়ে সুস্মিতা বলল, “তার ভাইয়ের বাবা হল আমার ঠাকুরদার একমাত্র পুত্র।” সুস্মিতা, অর্ণবের কে হন ?
a) কাকিমা
b) বোন
c) মা
d) ঠাকুরমা
ANM GNM Practice Set 1: Answer Sheet
| প্রশ্ন নং ও সঠিক উত্তর | ব্যাখ্যা |
|---|---|
| Q1: a) বুক গিল | আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত জলজ কাঁকড়ার প্রধান শ্বাসঅঙ্গ হলো বুক গিল বা ফুলকা। |
| Q2: a) ভাসমান উদ্ভিদ-শৈবাল/ফাইটোপ্লাঙ্কটন | পুকুরের বাস্তুতন্ত্রে ফাইটোপ্লাঙ্কটন সূর্যালোক ব্যবহার করে খাদ্য তৈরি করে, তাই এরাই প্রাথমিক উৎপাদক। |
| Q3: a) অক্সানোমিটার | উদ্ভিদের বৃদ্ধির হার, বিশেষত কাণ্ড ও মূলের বৃদ্ধি মাপার জন্য অক্সানোমিটার ব্যবহৃত হয়। |
| Q4: b) কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস | এটি ফুলকপি ও বাঁধাকপি জাতীয় সবজিতে মোজাইক রোগ সৃষ্টি করে। |
| Q5: d) হেপারিন | মানুষের রক্তবাহের অভ্যন্তরে রক্ত জমাট বাঁধতে বাধা দেয় হেপারিন নামক তঞ্চন নিরোধক। |
| Q6: a) Wolfia | ওলফিয়া (Wolffia) হলো পৃথিবীর ক্ষুদ্রতম সপুষ্পক উদ্ভিদ, যা সাধারণত জলে ভাসমান অবস্থায় থাকে। |
| Q7: b) হেলিওফাইট (Heliophyte) | যে সকল উদ্ভিদ প্রচুর সূর্যালোক পছন্দ করে এবং সূর্যের দিকে বৃদ্ধি পায়, তাদের হেলিওফাইট বলে (যেমন- সূর্যমুখী)। |
| Q8: c) 4 | মেন্ডেলের দ্বিসংকর জননের F2 প্রজন্মে চার প্রকার (4 types) গ্যামেট বা ফিনোটাইপিক বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ তৈরি হয়। |
| Q9: b) মাইটোসিস | দেহকোষের বিভাজন মাইটোসিস প্রক্রিয়ায় ঘটে, যার ফলে জীবের সামগ্রিক বৃদ্ধি সম্পন্ন হয়। |
| Q10: b) মায়োটোম পেশি | মাছের মেরুদণ্ডের দুপাশে ‘V’ আকৃতির মায়োটোম পেশি থাকে যা তাদের জলে সাঁতার কাটতে ও গমনে সাহায্য করে। |
| Q11: c) পতঙ্গ | অরনিথোলজিতে পাখি নিয়ে আলোচনা হয়, তেমনি এন্টামোলজি (Entomology) হলো পতঙ্গ সম্পর্কিত বিজ্ঞান। |
| Q12: c) ভেড়া | ১৯৯৬ সালে ডলি (Dolly) নামক একটি ভেড়ার সর্বপ্রথম সফল ক্লোনিং করা হয়েছিল। |
| Q13: b) থিওফ্রেস্টাস | গ্রিক বিজ্ঞানী থিওফ্রেস্টাস উদ্ভিদের শ্রেণিবিন্যাস ও বৈশিষ্ট্যের উপর তাঁর কাজের জন্য উদ্ভিদবিদ্যার জনক হিসেবে পরিচিত। |
| Q14: b) যকৃৎ | মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি (Gland) হলো যকৃৎ (Liver), যার ওজন প্রায় ১.৫ কেজি। |
| Q15: d) 686 Kcal | এক অণু গ্লুকোজ সম্পূর্ণ জারিত হয়ে সবাত শ্বসনে প্রায় ৬৮৬ কিলোক্যালরি তাপশক্তি উৎপন্ন করে। |
| Q16: c) অগ্ন্যাশয় | ট্রিপসিন একটি প্রোটিন ভঙ্গক উৎসেচক যা অগ্ন্যাশয় (Pancreas) থেকে নিঃসৃত হয়। |
| Q17: b) রাইবোজোম | কোষে প্রোটিন সংশ্লেষের প্রধান স্থান হলো রাইবোজোম, তাই একে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। |
| Q18: c) শুধুমাত্র ব্যাকটেরিয়াতে | রেসট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ উৎসেচক প্রাকৃতিকভাবে ব্যাকটেরিয়ার কোষে উৎপন্ন হয় যা তাদের ভাইরাস থেকে রক্ষা করে। |
| Q19: a) টিটেনাস | টিটেনাস রোগটি ‘ক্লসট্রিডিয়াম টিটেনি’ (Clostridium tetani) নামক ব্যাকটেরিয়ার কারণে ঘটে, এটি ভাইরাসজনিত নয়। |
| Q20: d) 12 জোড়া | মানুষ-সহ সমস্ত স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ু (Cranial nerves) ১২ জোড়া। |
| Q21: c) কেমোট্যাক্সিস | রাসায়নিক পদার্থের প্রভাবে যখন সামগ্রিক চলন ঘটে তাকে কেমোট্যাক্সিস বলে (যেমন ম্যালিক অ্যাসিডের আকর্ষণে ফার্নের শুক্রাণুর চলন)। |
| Q22: a) গোলকৃমি | গোলকৃমি (Nematodes)-র দেহে কোনো খণ্ডক থাকে না, তাই এদের দেহখন্ডক সর্বাপেক্ষা কম বা অনুপস্থিত। |
| Q23: c) ক্রোমোজোম | ক্রোমোজোমে অবস্থিত জিন জীবের বংশগত বৈশিষ্ট্য এক জনু থেকে অন্য জনুতে বহন করে। |
| Q24: a) ইমালসন | দুধ হলো জল ও ফ্যাটের মিশ্রণ, যা তরলে তরল কলয়েডীয় দ্রবণ বা ইমালসন (Emulsion)-এর উদাহরণ। |
| Q25: b) ক্যারিওকাইনেসিস | কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস এবং সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। |
| Q26: a) XY ক্রোমোজোম | মানবদেহে পুরুষদের সেক্স ক্রোমোজোম হলো XY এবং মহিলাদের হলো XX। |
| Q27: a) উইলিয়াম হার্ভে | ১৬২৮ খ্রিস্টাব্দে বিজ্ঞানী উইলিয়াম হার্ভে প্রথম মানুষের রক্ত সংবাহনতন্ত্রের সম্পূর্ণ ধারণা দেন। |
| Q28: d) পিপীলিকা | পিঁপড়েদের মধ্যে রানি, শ্রমিক ও পুরুষ- এই তিন ধরনের ভিন্ন রূপ দেখা যায়, তাই এরা পলিমর্ফিক। |
| Q29: c) অ্যানোফিলিস | স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগের জীবাণু (প্লাজমোডিয়াম) বহন করে। |
| Q30: b) রড কোশ | চোখের রেটিনায় অবস্থিত রড কোষ মৃদু আলোতে বা অন্ধকারে দেখতে সাহায্য করে। |
| Q31: b, c, d | বক্ষগহ্বর ও উদরগহ্বরের মাঝে মধ্যচ্ছদা (Diaphragm) কেবল স্তন্যপায়ী (ম্যামেলিয়া)-দের থাকে। তাই সরীসৃপ, উভচর বা অ্যানিলিডার এটি বৈশিষ্ট্য নয়। |
| Q32: a, c, d | সুন্দরী গাছে শ্বাসমূল (Pneumatophore) এবং বাষ্পমোচন রোধের জন্য পুরু কিউটিকলযুক্ত পাতা দেখা যায়। |
| Q33: b, c, d | হেবার পদ্ধতিতে নাইট্রোজেন ও হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি হয় (স্থিতিকরণ)। বাকি পদ্ধতিগুলি জৈব রসায়নের বিক্রিয়া। |
| Q34: a, b, d | COPD (Chronic Obstructive Pulmonary Disease) মূলত বায়ুদূষণ এবং ধূমপানের কারণে হয়। শব্দ, তেজস্ক্রিয় বা জল দূষণ এর কারণ নয়। |
| Q35: b, c | পার্থেনিয়াম এবং কচুরিপানা দুটিই বিদেশ থেকে ভারতবর্ষে আগত বহিরাগত ক্ষতিকারক উদ্ভিদ প্রজাতি। |
| Q36: a, b, c | কুইনাইন সিঙ্কোনা গাছের ছাল থেকে প্রাপ্ত উপক্ষার যা শুধুমাত্র ম্যালেরিয়া রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। |
| Q37: a, b | ফড়িং এবং আরশোলা- উভয়েই পতঙ্গ শ্রেণির অন্তর্ভুক্ত, যাদের প্রধান শ্বাস অঙ্গ হলো ট্রাকিয়া বা শ্বাসনালী। |
| Q38: d) মেথেমোগ্লোবিন (Methemoglobin) | হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, লেগ-হিমোগ্লোবিন শ্বাসরঞ্জক হলেও মেথেমোগ্লোবিন অক্সিজেন পরিবহনে অক্ষম। |
| Q39: a, c, d | শ্বেত রক্তকণিকার মধ্যে একমাত্র লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। বাকিরা সরাসরি জীবাণু ভক্ষণ বা অ্যালার্জি প্রতিরোধ করে। |
| Q40: b, c, d | অ্যারেনকাইমা (বায়ুপূর্ণ প্যারেনকাইমা) জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইটে দেখা যায় যা তাদের ভাসতে সাহায্য করে। |
| Q41: c) হাইড্রোজেন | আরহেনিয়াসের সূত্র অনুযায়ী সব অ্যাসিডে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন (H) পরমাণু থাকা বাধ্যতামূলক। |
| Q42: c) অ্যালনিকো | অ্যালনিকো (Alnico) হলো অ্যালুমিনিয়াম, নিকেল, কোবাল্ট ও লোহার সংকর। এতে তামা থাকে না। |
| Q43: a) ক্লোরিন (ক্লোরোফ্লুরোকার্বন) | CFC গ্যাস থেকে উৎপন্ন সক্রিয় ক্লোরিন পরমাণু ওজোন (O3) স্তরকে ধ্বংস করে অক্সিজেন গ্যাসে পরিণত করে। |
| Q44: c) অবতল | গাড়ির হেডলাইটে অধিবৃত্তীয় অবতল দর্পণ ব্যবহার করা হয় যাতে সমান্তরাল ও শক্তিশালী আলোকরশ্মি অনেক দূর পর্যন্ত যেতে পারে। |
| Q45: c) তৃতীয় শ্রেণীর লিভার | মানুষের হাত একটি তৃতীয় শ্রেণীর লিভার, যেখানে আলম্ব থাকে কনুইয়ে, বল প্রয়োগ হয় পেশিতে এবং ভার থাকে হাতের তালুতে। |
| Q46: a) কার্বন ডাই-অক্সাইড | বায়ুমণ্ডলে উপস্থিত গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে কার্বন ডাই-অক্সাইড (CO2) বিশ্ব উষ্ণায়নের জন্য প্রধানত দায়ী (প্রায় ৫০-৬০%)। |
| Q47: a) CO + H2 | কার্বন মনোক্সাইড (CO) এবং হাইড্রোজেন (H2) গ্যাসের মিশ্রণকে ওয়াটার গ্যাস বলা হয়। |
| Q48: c) শতকরা | আপেক্ষিক আর্দ্রতা (Relative Humidity)-কে সর্বদা শতকরা বা শতাংশে (%) প্রকাশ করা হয়। |
| Q49: a) কমে যায় | বরফের সাথে লবণ মেশালে মিশ্রণটির হিমাঙ্ক কমে যায় এবং তা প্রায় -২৩°C তাপমাত্রায় নেমে যায়, একে হিমমিশ্র বলে। |
| Q50: d) ইউরেনাস | ইউরেনাস গ্রহের বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস থাকায় একে দূরবীনে সবুজাভ নীল দেখায়। |
| Q51: a) হীরা | হীরা কার্বনের একটি রূপভেদ হলেও এর গঠন অত্যন্ত সুসংবদ্ধ এবং কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, তাই এটি তাপ ও তড়িতের কুপরিবাহী বা অন্তরক। |
| Q52: b) নাইট্রোজেন | চিপস যাতে জারিত হয়ে নষ্ট বা নরম না হয়ে যায়, তার জন্য প্যাকেটের ভেতর নিষ্ক্রিয় নাইট্রোজেন গ্যাস ভরা থাকে। |
| Q53: d) ফ্রেয়ন | AC বা রেফ্রিজারেটরে শীতলকারক পদার্থ হিসেবে ক্লোরোফ্লুরোকার্বন বা ফ্রেয়ন (Freon) ব্যবহৃত হয়। |
| Q54: c) দস্তা | লোহার ওপর মরচে পড়া রোধ করতে দস্তা বা জিংক (Zinc)-এর প্রলেপ দেওয়াকে গ্যালভানাইজেশন বলে। |
| Q55: d) সমোচ্চশীলতা | তরলের সমোচ্চশীলতা ধর্মের জন্যই উঁচু ট্যাঙ্ক থেকে জল পাইপলাইনের মাধ্যমে বাড়ির সব তলার কলে পৌঁছায়। |
| Q56: a, c | বিয়োজী ফানেল এমন দুটি তরলকে আলাদা করতে ব্যবহৃত হয় যাদের ঘনত্ব আলাদা এবং যারা পরস্পরের সাথে মেশে না (অমিশ্রণীয়)। |
| Q57: b, c | পরমাণু নিস্তড়িৎ হলেও আয়ন তড়িদাহিত। তবে অষ্টক পূর্ণ থাকায় আয়নের স্থায়িত্ব পরমাণুর চেয়ে বেশি হয়। |
| Q58: a, c | বিজ্ঞানের ভাষায় কার্য হতে গেলে বল প্রয়োগ ও সরণ প্রয়োজন। সালোকসংশ্লেষ বা কাপড় শুকানো কোনো যান্ত্রিক কার্য নয়। |
| Q59: a) অসদ ও সমশীর্ষ | পার্থিব দূরবিনে (Terrestrial Telescope) চূড়ান্ত প্রতিবিম্বটি বস্তুর সাপেক্ষে সমশীর্ষ, অসদ এবং বিবর্ধিত হয়। |
| Q60: a, c | বৈদ্যুতিক ফিউজ তার টিন ও সীসার সংকর, যার প্রধান বৈশিষ্ট্য হলো এর রোধাঙ্ক খুব উচ্চ এবং গলনাঙ্ক খুব নিম্ন। |
| Q61: d) This should have been done by the man. | ‘Should have + V3’ থাকলে প্যাসিভ ভয়েস করার সময় ‘should have been + V3’ হয় এবং object-টি subject হয়। |
| Q62: a) He requested that he might be allowed to come in. | “Let me” দ্বারা অনুমতি চাওয়া বোঝালে Indirect Speech-এ ‘requested/wished that … might be allowed to’ ব্যবহৃত হয়। |
| Q63: b) Libertarian | সঠিক বানান হলো Libertarian, যার অর্থ স্বাধীনতাপন্থী বা ইচ্ছার স্বাধীনতায় বিশ্বাসী ব্যক্তি। |
| Q64: c) Frighten | Browbeat শব্দের অর্থ ভয় দেখানো বা ধমকানো, যার সমার্থক শব্দ (Synonym) হলো Frighten বা Intimidate। |
| Q65: b) aren’t I | ‘I am’ দিয়ে শুরু হওয়া বাক্যের Question Tag সর্বদা ‘aren’t I’ হয়, ‘amn’t I’ বলে ইংরেজিতে কিছু হয় না। |
| Q66: b) with | Conversant-এর পর সর্বদা ‘with’ preposition বসে। Conversant with-এর অর্থ হলো কোনো বিষয়ে সুপরিচিত বা অভিজ্ঞ হওয়া। |
| Q67: b) on | Determined-এর পর infinitive (to go) অথবা prepositional phrase ‘on + V-ing’ (on going) ব্যবহৃত হয়। |
| Q68: b) visible | Prominent শব্দের অর্থ হলো স্পষ্ট, সুপরিচিত বা চোখে পড়ার মতো। এর সমার্থক শব্দ হলো Visible বা Conspicuous। |
| Q69: a) part A | বাক্যের subject হিসেবে ‘Whomever’-এর পরিবর্তে ‘Whoever’ বসবে। সঠিক বাক্য: Whoever does not come in time… |
| Q70: c) part C | ‘Hardly had…’-এর সাথে conjunction হিসেবে সর্বদা ‘when’ ব্যবহৃত হয়, ‘where’ নয়। |
| Q71: b) candid | “As candid as mirrors” একটি ইংরেজি প্রবাদ যার অর্থ আয়নার মতো স্পষ্ট বা অকপট। |
| Q72: b) The captain ordered the army to march forward then | আদেশ বোঝালে ‘ordered’ বসে, Imperative বাক্যে ‘to’ বসে এবং ‘now’ পরিবর্তন হয়ে ‘then’ হয়। |
| Q73: d) the higher | তুলনামূলক সমান্তরাল বৃদ্ধি বা হ্রাস বোঝাতে Double Comparative ব্যবহৃত হয় (“The + comparative…, the + comparative…”). |
| Q74: a) had come | Reporting verb অতীতকালে (didn’t know) থাকলে এবং ঘটনাটি তারও আগে ঘটলে Past Perfect Tense (had + V3) ব্যবহৃত হয়। |
| Q75: d) honest | ‘Fair and square’ একটি idiom যার অর্থ সম্পূর্ণ সৎ ও ন্যায্য (Honest and fair)। |
| Q76: d) 90 টাকা | ধরি ক্রয়মূল্য x। বিক্রয়মূল্য 1.2x। নতুন ক্রয়মূল্য 0.8x এবং নতুন বিক্রয়মূল্য 1.2x – 18। প্রশ্নমতে, 0.8x এর 125% = 1.2x – 18। সমাধান করলে x = 90। |
| Q77: d) 20 | বিক্রয়মূল্যের পার্থক্য = 841 – 696 = 145 টাকা। লাভের পার্থক্য = 25%। অর্থাৎ, ক্রয়মূল্যের 25% = 145 টাকা। ক্রয়মূল্য = 580 টাকা। P = (696-580)/580 × 100 = 20%। |
| Q78: a) 10 কিমি/ঘন্টা | ভরার আয়তন = 7 × 4 × 4.5 = 126 ঘনমিটার। পাইপের ক্ষেত্রফল = 0.002 বর্গমিটার। সময় = 6.3 ঘন্টা। বেগ = 126 / (0.002 × 6.3) = 10,000 মিটার/ঘন্টা = 10 কিমি/ঘন্টা। |
| Q79: a) 4 দিন | (6M + 8B) × 10 = (26M + 48B) × 2 সমাধান করলে 1M = 2B। মোট কাজ 200B এর সমান। 15M + 20B = 50B। সময় লাগবে 200 / 50 = 4 দিন। |
| Q80: d) 36 | ধরি বইয়ের সংখ্যা y এবং দাম x। xy=720 এবং (x-2)(y+4)=720। সমীকরণ সমাধান করলে x=20 এবং y=36 পাওয়া যায়। |
| Q81: b) 4 মিনিট | ঘণ্টাগুলি একসঙ্গে বাজার সময় বের করতে প্রদত্ত সময়গুলির ল.সা.গু নির্ণয় করতে হবে। মিশ্র ভগ্নাংশগুলিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করলে পাওয়া যায়: 10/3,15/4,16/7, 20/9,5/2 ভগ্নাংশের ল.সা.গু = (লবগুলির ল.সা.গু) ÷ (হরগুলির গ.সা.গু) লব (10, 15, 16, 20, 5)-এর ল.সা.গু = 240 হর (3, 4, 7, 9, 2)-এর গ.সা.গু = 1 নির্ণেয় সময় = 240/1 = 240 সেকেন্ড। 240 সেকেন্ড = 4 মিনিট। |
| Q82: c) 13 : 12 : 12 | 1ম বছরে অনুপাত 5:6:8। ২য় বছরে A=5×1.6=8, B=6, C=4। মোট লভ্যাংশ A=(5+8)=13, B=(6+6)=12, C=(8+4)=12। অনুপাত 13:12:12। |
| Q83: d) 46% | ধরি মূল্য 100। 10% ছাড়ে 90। 90 এর ওপর 20% ছাড়ে 72। 72 এর ওপর 25% ছাড়ে 54। সমতুল্য ছাড় = 100 – 54 = 46%। |
| Q84: c) 5 কিমি | ধরি দূরত্ব d। সময়ের পার্থক্য = 5 মিনিট দেরি + 10 মিনিট আগে = 15 মিনিট = 1/4 ঘন্টা। প্রশ্নমতে, (d/4) – (d/5) = 1/4। সমাধান করলে d = 5 কিমি। |
| Q85: b) 8 | দৈর্ঘ্য 4.5 মিটার থেকে 1 মিটারের সম্পূর্ণ টুকরো পাওয়া যাবে = 4টি। প্রস্থ 2.5 মিটার থেকে 1 মিটারের সম্পূর্ণ টুকরো পাওয়া যাবে = 2টি। অতএব, মোট টুকরোর সংখ্যা = 4 × 2 = 8টি। (অবশিষ্টাংশ জোড়া লাগিয়ে নতুন 1×1 মিটারের টুকরো তৈরি করা যায় না)। |
| Q86: a) রেটিনার রড কোষের সংখ্যা কম থাকলে | ভিটামিন A এর অভাবে চোখের রেটিনায় রড কোষ ক্ষতিগ্রস্ত হলে বা কমে গেলে মৃদু আলোতে দেখার ক্ষমতা লোপ পায় যাকে রাতকানা বলে। |
| Q87: a) বঙ্গ ভঙ্গ আন্দোলন | ১৯০৫ সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় স্বদেশী শিক্ষার প্রসারে ‘জাতীয় শিক্ষা পরিষদ’ গঠিত হয়, যা পরবর্তীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। |
| Q88: b) সিলভার ব্রোমাইড | ফটোগ্রাফিক ক্যামেরার ফিল্মে আলোক সংবেদী রাসায়নিক পদার্থ হিসেবে সিলভার ব্রোমাইড (AgBr) ব্যবহৃত হয়। |
| Q89: b) কুম্ভ মেলা | উত্তরপ্রদেশের প্রয়াগরাজে (পূর্বতন এলাহাবাদ) গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে বিখ্যাত কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। |
| Q90: a) মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি | কুষ্ঠ বা লেপ্রসি রোগটি ‘Mycobacterium leprae’ নামক ব্যাকটেরিয়ার সংক্রমণে ছড়ায় যা মানুষের স্নায়ু ও ত্বককে ক্ষতিগ্রস্ত করে। |
| Q91: a) অজাতশত্রু | হর্যঙ্ক বংশের রাজা বিম্বিসারের পুত্রের নাম ছিল অজাতশত্রু, যিনি পিতাকে বন্দী করে সিংহাসনে বসেন। |
| Q92: b) লুনি | রাজস্থান মরুভূমির প্রধান ও উল্লেখযোগ্য নদী হলো লুনি, যা আরাবল্লী পর্বত থেকে উৎপন্ন হয়ে কচ্ছের রণে পতিত হয়েছে (এটি একটি অন্তর্বাহিনী নদী)। |
| Q93: c) রোম | ইতালির রাজধানী রোম শহরকে ঐতিহাসিক কারণে ‘সাত পাহাড়ের শহর’ বা City of Seven Hills বলা হয়। |
| Q94: d) গান্ধীজী | “My life is my message” (আমার জীবনই আমার বাণী)- এই বিখ্যাত উক্তিটি জাতির জনক মহাত্মা গান্ধীর। |
| Q95: a) পণ্ডিত রবি শঙ্কর | বিখ্যাত সেতার বাদক পণ্ডিত রবি শঙ্কর প্রথম ভারতীয় হিসেবে বিদেশী (হলিউড) চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা ও সুর প্রদান করেছিলেন। |
| Q96: a) 35 | ছকের প্রতিটি সারির (Row) প্রথম তিনটি সংখ্যার গুণফলের সঙ্গে তৃতীয় সংখ্যাটি যোগ করলে চতুর্থ সংখ্যাটি পাওয়া যাচ্ছে। যুক্তিটি হলো: (১ম সংখ্যা × ২য় সংখ্যা × ৩য় সংখ্যা) + ৩য় সংখ্যা = ৪র্থ সংখ্যা |
| Q97: b) 11 | ছবিটিতে মোট ১১টি ত্রিভুজ আছে। |
| Q98: d) 9 | ওপরের বাঁদিকের সংখ্যা থেকে ওপরের ডানদিকের সংখ্যা বিয়োগ করলে যে বিয়োগফল পাওয়া যায়, তা থেকে মাঝের সংখ্যাটি বিয়োগ করলে নিচের সংখ্যাটি পাওয়া যায়। অর্থাৎ, (ওপরের বাঁদিকের সংখ্যা – ওপরের ডানদিকের সংখ্যা) – মাঝের সংখ্যা = নিচের সংখ্যা। |
| Q99: b) ÷ + = × | 35 ÷ 7 = 5; 5 + 25 = 30 এবং 15 × 2 = 30। অর্থাৎ, সমীকরণটি দাঁড়ায়: 35 ÷ 7 + 25 = 15 × 2 (30 = 30)। |
| Q100: b) বোন | মমতার ঠাকুরদার একমাত্র পুত্র মানে মমতার বাবা। অর্ণবের বাবা এবং মমতার বাবা একই ব্যক্তি। সুতরাং, মমতা হলো অর্ণবের বোন। |
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -


