2026-এর বোর্ড প্রশ্ন ও 2027-27-এর মডেল প্রশ্নপত্র — দুটোতেই প্রশ্ন বিভাজন হুবহু সিলেবাসের নম্বর বিভাজন মেনে চলেছে (8+8+5+5+5+4 = 35), তাই Unit 1 ও Unit 2 থেকেই 16টি প্রশ্ন, অর্থাৎ মোট নম্বরের 46% আসবে। শেষ দিনের পড়া এই দুই ইউনিট আগে অবশ্যই শুরু করা উচিত।
HS 3rd Semester Chemistry Suggestion প্রশ্ন বিভাজন: কোথায় কত নম্বর?
প্রশ্নের ধরন অনুযায়ী ভাগ (মডেল ও বোর্ড দুটো মিলিয়ে গড়): সোজা বহুবিকল্প Direct MCQ 13–16টি, স্তম্ভ মেলানো 4–5টি, বিবৃতি-কারণ (Assertion–Reason) 5–7টি, বিবৃতি সত্য/মিথ্যা 2–3টি, সংখ্যাগত 3–4টি (প্রায় সবই Unit 1), গঠন বা চিত্র শনাক্তকরণ 3–4টি, বিক্রিয়াজাত দ্রব্য শনাক্তকরণ 3–4টি।
| ইউনিট | অধ্যায় | সিলেবাসে নম্বর | মডেল প্রশ্নে | 2026 বোর্ডে |
|---|---|---|---|---|
| Unit-1 | তরল অবস্থা ও কলয়েড | 8 | 8 (প্রশ্ন 1–8) | 8 |
| Unit-2 | p-ব্লক (গ্রুপ 15, 16, 17, 18) | 8 | 8 (প্রশ্ন 9–16) | 8 |
| Unit-3 | হ্যালোঅ্যালকেন ও হ্যালোঅ্যারিন | 5 | 5 | 6 |
| Unit-4 | অ্যালকোহল, ফেনল ও ইথার | 5 | 6 | 4 |
| Unit-5 | জীবজ অণু | 5 | 5 (প্রশ্ন 27–31) | 5 |
| Unit-6 | পলিমার | 4 | 4 (প্রশ্ন 32–35) | 4 |
অর্থাৎ নামাঙ্কিত বিক্রিয়া (Name Reaction), মনোমার-পলিমার জোড়া, আকৃতি-সংকরায়ণ, ক্রম (order)। সংখ্যাগত মাত্র 3–4টি এবং সবই Unit 1-এর চেনা চারটে সূত্র থেকে।
Classs 12 3rd Semster পরীক্ষার্থীদের সেরা প্রস্তুতির জন্য স্পেশাল Suggestion PDF 👇
Unit 1 — তরল অবস্থা ও কলয়েড (8 Marks)
এই অধ্যায়ে বরাদ্দ 8টি প্রশ্নের মধ্যে প্রায় 5টি সংখ্যাগত ধর্ম ও হেনরি/রাউল্ট থেকে, বাকি 3টি কলয়েড থেকে আসে।
Formula – যে চারটি সূত্র মুখস্থ থাকতেই হবে:
| রাশি | সূত্র | কোথায় লাগে |
|---|---|---|
| আপেক্ষিক বাষ্পচাপ অবনমন | (p° − p)/p° = x₂ ; লঘু দ্রবণে m = (Δp/p°) × 1000/Mদ্রাবক | মোলালতা বা আণবিক ভর নির্ণয় |
| স্ফুটনাঙ্ক উন্নয়ন | ΔTᵇ = Kᵇ · m | Kᵇ (জল) = 0·512 |
| হিমাঙ্ক অবনমন | ΔTニ = Kニ · m | Kニ (জল) = 1·86 |
| অভিস্রবণ চাপ | π = CRT = (w/MV)RT | আইসোটোনিক দ্রবণের তুলনা |
| ভ্যান্ট হফ ফ্যাক্টর (Van’t hoff Factor) | বিযোজন: α = (i − 1)/(n − 1) ; সংযোজন: i < 1 | অস্বাভাবিক আণবিক ভর |
সংখ্যাগত প্রশ্নের সবচেয়ে চেনা ফাঁদ — হিমাঙ্ক সর্বনিম্ন / স্ফুটনাঙ্ক বা অভিস্রবণ চাপ সর্বাধিক কার — এই প্রশ্নে শুধু i × গাড়ত্ব সর্বাধিক কোনটি দেখতে হবে। i-এর মান: গ্লুকোজ · সুক্রোজ · ইউরিয়া = 1 ; KCl · NaCl = 2 ; MgCl₂ · BaCl₂ · Ba(NO₃)₂ = 3 ; AlCl₃ = 4 ; K₄[Fe(CN)₆] = 5। তাই সমগাড়ত্ব দ্রবণে সর্বনিম্ন হিমাঙ্ক MgCl₂-এর।
কলয়েডের শ্রেণিবিভাগ — মেলানোর প্রশ্নে এই ছকটিই আসে
| কলয়েড | প্রকৃতি | উদাহরণ |
|---|---|---|
| অ্যারোসল (Aerosol) | গ্যাসে কঠিন | ধোঁয়া |
| অ্যারোসল | গ্যাসে তরল | কুয়াশা, মেঘ |
| সল | তরলে কঠিন | রং (paint), স্টার্চ দ্রবণ |
| ইমালসন | তরলে তরল | দুধ, কোল্ড ক্রিম |
| ফোম | তরলে গ্যাস | সাবানের ফেনা |
| জেল | কঠিনে তরল | জেলি, পনির |
ইমালসনের দুই রকম — জলে-তেল (O/W): দুধ, ভ্যানিশিং ক্রিম · তেলে-জল (W/O): মাখন, কোল্ড ক্রিম। এই নামকরণটা বিভ্রান্তিকর, তাই ইংরেজি সংকেত (O/W, W/O) ধরে মনে রাখাই নিরাপদ।
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
| প্রশ্ন | উত্তর |
|---|---|
| হেনরির ধ্রুবক Kʜ-এর মান কেমন গ্যাসে বেশি? | কম দ্রাব্য গ্যাসে; Kʜ বাড়লে দ্রাব্যতা কমে, উষ্ণতা বাড়লে Kʜ বাড়ে |
| কোন গ্যাস হেনরির সূত্র মানে না? | NH₃ (এবং CO₂, HCl) — যেগুলো জলের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে |
| রাউল্টের সূত্র কোন সূত্রের বিশেষ রূপ? | হেনরির সূত্র |
| রাউল্টে 6ণাত্মক বিচ্যুতি দেখায় কোন জোড়া? | অ্যাসিটোন + ক্লোরোফর্ম (H-বন্ধন গঠিত হয়) |
| ধনাত্মক বিচ্যুতি? | অ্যাসিটোন + বেনজিন, ইথানল + জল |
| অ্যাজিওট্রোপিক মিশ্রণে কোন সংযুতি এক হয়? | দ্রবণের ও বাষ্পের সংযুতি |
| বেনজিনে বেনজয়িক অ্যাসিডের আণবিক ভর দ্বিগুণ দেখায় কেন? | সংযোজন (association) — ডাইমার গঠন, i < 1 |
| আকাশ নীল দেখায় কেন? | টিন্ডাল অভিস্রবণ — বায়ুর অণু ও কলয়েড কণা দ্বারা স্বল্প-তরঙ্গদের্ঘ্যের নীল আলোর বিচ্রুরণ |
| তাজা অধঃক্ষেপকে তড়িৎবিশ্লেষ্য যোগ করে কলয়েডে পরিণত করা | পেপটাইজেশন (Peptization) |
| লায়োফোবিক সল সংরক্ষিত হয় কীভাবে? | লায়োফিলিক সল যোগ করে |
| হার্ডি-শুল্জে সূত্র | যে আয়নের আধান বেশি, তার তঞ্জন ক্ষমতা বেশি |
| [Fe(OH)₃]Fe³⁺ সল সহজে তঞ্জিত হয় কোনটি দ্বারা? | Ca₃(PO₄)₂ — সলটি ধনাত্মক, তাই সর্বাধিক আধানযুক্ত অ্যানায়ন PO₄³⁻ লাগবে |
| তঞ্জনের উদাহরণ নয় কোনটি? | পেপটাইজেশন (ডেল্টা গঠন, রক্তপাত বন্ধে NaCl, পটাশ অ্যালাম — সবই তঞ্জন) |
| স্বর্ণ সংখ্যা (Gold number) | যত কম, সংরক্ষণ ক্ষমতা তত বেশি; 0·0250 g স্টার্চ লাগলে স্বর্ণ সংখ্যা = 25 |
| মিসেলের গঠন | পৃষ্ঠতল হাইড্রোফিলিক, কেন্দ্র হাইড্রোফোবিক |
| কৃত্রিম বৃষ্টিপাতে ব্যবহৃত যৌগ | AgI (সিলভার আয়োডাইড) — মেঘ হল আধানযুক্ত কলয়েড |
| 0·1 (M) KNO₃-এর সঙ্গে আইসোটোনিক সুক্রোজ দ্রবণের গাড়ত্ব | 0·2 (M) — KNO₃-এ i = 2, সুক্রোজে i = 1 |
Unit 2 — p-ব্লক মৌল (8 Marks)
সবচেয়ে বেশি নম্বর, আর পুরোটাই মুখস্থনির্ভর — আকৃতি, সংকরায়ণ, ক্রম আর আর্দ্রবিশ্লেষণ। তিনটি ছক মুখস্থ করলেই 8-এ 6–7 নিশ্চিত।
আকৃতি ও সংকরায়ণ — মেলানোর প্রশ্নে এইগুলোই ঘুরে
| যৌগ | সংকরায়ণ | আকৃতি |
|---|---|---|
| NH₄⁺, PCl₃, XeO₃, SO₄²⁻ | sp³ | যথাক্রমে চতুষ্তলকীয়, পিরামিডীয়, পিরামিডীয়, চতুষ্তলকীয় |
| SO₂, NO₂⁻ | sp² | ভগ্ন (bent) |
| SF₄ | sp³d | ঢেঁকি বা see-saw |
| BrF₃, ClF₃, XeOF₂ | sp³d | বিকৃত T-আকৃতি |
| XeF₂, ICl₂⁻, I₃⁻ | sp³d | সরলরেখিক |
| SF₆ | sp³d² | সমঅষ্টতলকীয় |
| XeF₄, ICl₄⁻ | sp³d² | সমতলীয় বর্গাকার — দ্বিমেরু ভ্রামক শূন্য |
| IF₅, XeOF₄ | sp³d² | পিরামিডীয় বর্গাকার |
| XeF₆ | sp³d³ | বিকৃত সমঅষ্টতলকীয় |
ক্রম (order) — প্রতি বছরই দু’তিনটি প্রশ্ন আসে
| যার ক্রম | ক্রম (Order) |
|---|---|
| ক্ষারকত্ব (গ্রুপ 15 হাইড্রাইড) | NH₃ > PH₃ > AsH₃ > SbH₃ > BiH₃ |
| বন্ধনকোণ | NH₃ (107°) > PH₃ (93·6°) > AsH₃ > SbH₃ |
| স্ফুটনাঙ্ক (গ্রুপ 15) | SbH₃ > NH₃ > AsH₃ > PH₃ (PH₃ সর্বনিম্ন) |
| অম্লত্ব (Cl-এর অক্সি-অ্যাসিড) | HClO < HClO₂ < HClO₃ < HClO₄ (সর্বাধিক অম্লীয় HClO₄) |
| অম্লত্ব (হাইড্রোজেন হ্যালাইড) | HF < HCl < HBr < HI |
| বন্ধন বিভাজন শক্তি (H–X) | HI < HBr < HCl < HF |
| ইলেক্ট্রন আসক্তি (গ্রুপ 17) | Cl > F > Br > I — F-এর ব্যতিক্রম মনে রাখা জরুরি |
| ইলেক্ট্রন আসক্তি (গ্রুপ 16) | S > Se > Te > O — O-এর মান সর্বনিম্ন |
| তড়িৎ-4ণাত্মকতা | F > Cl > Br > I |
| বন্ধন বিভাজন শক্তি (X–X) | Cl₂ > Br₂ > F₂ > I₂ — F₂-এর ব্যতিক্রম |
| জারণ ক্ষমতা | F₂ > Cl₂ > Br₂ > I₂ |
| আর্দ্রবিশ্লেষণের হার (জেনন ফ্লুরাইড) | XeF₆ > XeF₄ > XeF₂ |
| S-এর জারণ সংখ্যা | S₂O₄²⁻ (+3) < SO₃²⁻ (+4) < S₂O₆²⁻ (+5) |
| N-এর জারণ সংখ্যা (অক্সাইড) | N₂O (+1) < NO (+2) < N₂O₃ (+3) < N₂O₅ (+5) |
জেনন ফ্লুরাইডের আর্দ্রবিশ্লেষণ — প্রতি সেটে আসে
| বিক্রিয়া | ফলাফল |
|---|---|
| সম্পূর্ণ আর্দ্রবিশ্লেষণ: 2XeF₂ + 2H₂O | 2Xe + 4HF + O₂ — অর্থাৎ Xe মুক্ত হয়, XeO₃ হয় না |
| সম্পূর্ণ আর্দ্রবিশ্লেষণ: 6XeF₄ + 12H₂O | 4Xe + 2XeO₃ + 24HF + 3O₂ — অসাম্যভাজন (রেডক্স) বিক্রিয়া |
| সম্পূর্ণ আর্দ্রবিশ্লেষণ: XeF₆ + 3H₂O | XeO₃ + 6HF |
| আংশিক আর্দ্রবিশ্লেষণ: XeF₄ + H₂O | XeOF₂ + 2HF |
| আংশিক আর্দ্রবিশ্লেষণ: XeF₆ + H₂O | XeOF₄ + 2HF (পরে XeO₂F₂, তারপর XeO₃) |
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (QnA)
| প্রশ্ন | উত্তর |
|---|---|
| N₂-এর রাসায়নিক সক্রিয়তা কম কেন? | N≡N-এর উচ্ড বন্ধন বিভাজন শক্তি |
| NF₃, NH₃-এর তুলনায় কম ক্ষারকীয় কেন? | F তীব্র তড়িৎ-4ণাত্মক হওয়ায় N-এর নিঃসঙ্গ ইলেক্ট্রন দানের প্রবণতা কমে |
| PCl₅ থাকলেও NCl₅ নেই কেন? | N-এ d-অর্বিটাল নেই, তাই অষ্টক সম্পর্প্রসারণ সম্ভব নয় |
| সাদা ফসফরাস বেশি সক্রিয় কেন? | P₄ টেট্রাহেড্রনে বন্ধনকোণ 60°, তীব্র কোণিক পীড়ন উপস্থিত |
| সাদা P + গাড় NaOH → কোন গ্যাস? | PH₃ — পচা মাছের গন্ধ, বিষাক্ত, হোমস’ সংকেতে ব্যবহৃত; কিন্তু NH₃-এর তুলনায় কম ক্ষারকীয় |
| ওজোন প্রস্তুতি | অক্সিজেনের মধ্য দিয়ে নিঃশব্দ তড়িৎ বিস্মার |
| ‘ট্রেইলিং অফ মার্কারি’ কীসের পরিক্ষা? | ওজোনের — Hg জারিত হয়ে HgO তৈরি হয়, পারদ তার চকচকে ভাব হারায় |
| H₂SO₄-এর জারক ধর্ম বোঝায় কোন বিক্রিয়া? | 2HI + H₂SO₄ → I₂ + SO₂ + 2H₂O |
| NaCl + গাড় H₂SO₄ → HCl, কিন্তু NaI → I₂ কেন? | H₂SO₄ জারক ও HI বিজারক, তাই HI জারিত হয়ে I₂ দেয় |
| বিজারণের মাধ্যমে অস্থায়ী বিরঞ্জন ঘটায় | SO₂ |
| জারক ও বিজারক — উভয় ধর্ম কোন জোড়ার? | NO₂ ও H₂O₂ (SO₂-রও উভয় ধর্ম আছে) |
| পার-অক্সো (–O–O–) বন্ধন কোথায় আছে, কোথায় নেই? | আছে: H₂O₂, H₂SO₅ (ক্যারো), H₂S₂O₈ (মার্শাল) · নেই: H₂S₂O₇ (পাইরো, S–O–S সেতু) |
| S–S বন্ধন কোথায়? | H₂S₂O₆ (ডাইথায়োনিক) ও H₂S₂O₃ (থায়োসালফিউরিক) |
| ইন্টারহ্যালোজেন AXₙ-এ n-এর মান | 1, 3, 5, 7 (সবসময় বিষম); A কম তড়িৎ-4ণাত্মক ও বড়, X বেশি তড়িৎ-4ণাত্মক |
| অ্যাম্ফোটেরিক / প্রশম / মিশ্র / পার-অক্সাইড | Al₂O₃ / CO, NO, N₂O / Fe₃O₄, Pb₃O₄ / Na₂O₂ ; Mn₂O₇ আম্লিক |
| XeF₆ সম্পর্কে কোন বক্তব্য ঠিক নয়? | ‘আর্দ্রবিশ্লেষণে শুধু Xe, HF ও O₂ দেয়’ — ভুল; XeF₆ দেয় XeO₃ + HF |
| অনিয়তাকার কঠিন X → গ্যাস Y (চুনজল ঘোলা) → Z (অম্লবৃষ্টি) | X = S, Y = SO₂, Z = SO₃ |
Unit 3 — হ্যালোঅ্যালকেন ও হ্যালোঅ্যারিন (5 Marks)
এই অধ্যায়ে প্রশ্ন তিন রকমেই আসে — নামাঙ্কিত বিক্রিয়া মেলানো, SN1/SN2 সক্রিয়তার ক্রম, আর বিক্রিয়াজাত দ্রব্য শনাক্তকরণ।
নাম বিক্রিয়া — মুখস্থ করা বাধ্যতামূলক (Name Reaction) ★★
| বিক্রিয়া | বিকারক ও শর্ত | ফলাফল |
|---|---|---|
| উর্জ (Wurtz) | 2R–X + 2Na / শুষ্ক ইথার | R–R |
| ফিটিগ (Fittig) | 2Ar–X + 2Na / শুষ্ক ইথার | Ar–Ar (বাইফেনাইল) |
| উর্জ-ফিটিগ | Ar–X + R–X + 2Na / শুষ্ক ইথার | Ar–R |
| সোয়ার্টস (Swarts) | R–X + AgF (বা Hg₂F₂) | R–F — অ্যালকিল ফ্লুরাইড তৈরির সর্বোত্কৃষ্ট পদ্ধতি |
| ফিঙ্কেলস্টাইন | R–Cl + NaI / অ্যাসিটোন, উষ্ণ | R–I |
| হানসডিকার | RCOOAg + Br₂ / CCl₄, উষ্ণ | R–Br + CO₂ + AgBr (C₆H₅COOAg → ব্রোমোবেনজিন) |
| স্যান্ডমিয়ার / স্যান্ডমায়ার বিক্রিয়া | ArN₂⁺X⁻ + CuCl / HCl | Ar–Cl |
| গ্যাটারম্যান | ArN₂⁺X⁻ + Cu গুঁড়ো / HCl | Ar–Cl |
| বাল্জ-শিম্যান | ArN₂BF₄, উষ্ণ | Ar–F |
| মুক্ত মূলক ব্রোমিনেশন | NBS / hv, CCl₄ | বেনজাইলিক বা অ্যালাইলিক অবস্থানে Br |
বোর্ডে এসেছে এমন ফাঁদ — CH₃Br + AgF → CH₃F হল সোয়ার্টস বিক্রিয়া, শটেন-বোম্যান নয়। এই গোলমালটা প্রতিবার পরীক্ষায় কাজে লাগানো হয়।
SN1 বনাম SN2 — এক নজরে
| বিষয় | SN1 | SN2 |
|---|---|---|
| ধাপ | দুই ধাপ, কার্বোক্যাটায়ন মধ্যবর্তী | এক ধাপ, ট্রান্সিশন স্টেট |
| সক্রিয়তার ক্রম | 3° > 2° > 1° > CH₃X | CH₃X > 1° > 2° > 3° |
| স্টিরিও ফলাফল | রেসিমিক মিশ্রণ | সর্বদা ইনভারশন (ওয়ালডেন) |
| দ্রাবক | পোলার প্রোটিক | পোলার অপ্রোটিক |
হ্যালাইডের সাধারণ সক্রিয়তা: R–I > R–Br > R–Cl > R–F। অ্যালাইল ও বেনজাইল হ্যালাইড SN1-এ সর্বাধিক সক্রিয় (রেজোন্যান্স-সুস্থিত কার্বোক্যাটায়ন), আর ভাইনাইল ও অ্যারাইল হ্যালাইড সবচেয়ে কম — C–X বন্ধনে রেজোন্যান্সের ফলে আংশিক দ্বিবন্ধন চরিত্র আসে।
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
| প্রশ্ন | উত্তর |
|---|---|
| R–X + KCN বনাম R–X + AgCN | KCN → অ্যালকিল সায়ানাইড (R–CN) ; AgCN → অ্যালকিল আইসোসায়ানাইড (R–NC) |
| হ্যালোঅ্যারিনে নিউক্লিওফিলিক প্রতিস্থাপনের ক্রম | 2,4,6-ট্রাইনাইট্রো > p-নাইট্রো > ক্লোরোবেনজিন > p-মেথক্সি (–NO₂ গ্রুপ o/p-তে সক্রিয়তা বাড়ায়) |
| দ্বিমেরু ভ্রামক সর্বাধিক কোন ডাইক্লোরোবেনজিনে? | o-ডাইক্লোরোবেনজিন > m- > p- (p-এর মান শূন্য) |
| টলুইন + Cl₂ / Fe | বলয়ে প্রতিস্থাপন → প্রধানত p-ক্লোরোটলুইন |
| টলুইন + Cl₂ / সূর্যালোক | পার্শ্বশৃঙ্খলে প্রতিস্থাপন → বেনজাইল ক্লোরাইড |
| m-ব্রোমোবেনজাইল ক্লোরাইড + CH₃ONa/CH₃OH | কেবল বেনজাইলিক –CH₂Cl প্রতিস্থাপিত হয় → বলয়ের Br অপরিবর্তিত, পার্শ্বে –CH₂OCH₃ |
| জলীয় KOH-এ SN1 দ্বারা রেসিমিক মিশ্রণ কোনটি দেয়? | যে যৌগে হ্যালোজেনযুক্ত কার্বনটিই কাইরাল — যেমন CH₃–CH(C₂H₅)–Br |
| প্রিয় ব্যবহার: ফ্রিয়ন / BHC / DDT / আয়োডোফর্ম | রেফ্রিজারেটর / কীটনাশক (গ্যামাক্সিন) / কীটনাশক / অ্যান্টিসেপটিক |
| DDT প্রস্তুতি | ক্লোরোবেনজিন + ক্লোরাল (CCl₃CHO), গাড় H₂SO₄ |
| ক্লোরোফর্ম গাঢ় রঙের বোতলে রাখা হয় কেন? | আলো ও বায়ুর উপস্থিতিতে বিষাক্ত ফসজিন (COCl₂) গঠিত হয় |
| প্রথম অ্যালকিল হ্যালাইড + অ্যালকহলীয় KOH | E2 অপসারণ → অ্যালকিন (সাইজেফ নিয়ম মেনে) |
| গ্রিগনার বিকারক + D₂O | C–MgX বন্ধনের জায়গায় C–D বসে; বেনজাইলিক –CH₂Br আগে বিক্রিয়া করে |
| R/S নির্ণয়ের অগ্রাধিকার | পরমাণবিক সংখ্যা বেশি যার, অগ্রাধিকার তার বেশি: I > Br > Cl > O > N > C > H |
Unit 4 — অ্যালকোহল, ফেনল ও ইথার (5 Marks)
অম্লতার ক্রম আর নামাঙ্কিত বিক্রিয়া — এই দুটো থেকেই প্রতিবার 3–4টি প্রশ্ন আসে।
অম্লতার ক্রম — নিয়মটা বুঝলে সব প্রশ্ন সমাধান
অম্লতার মূল ক্রম: ফেনল > জল > অ্যালকোহল, আর অ্যালকোহলের মধ্যে CH₃OH > 1° > 2° > 3°। ক্ষারকত্বের ক্রম ঠিক উল্টো, এবং ব্র্যাকেটের আয়ন সবসময় নিরপেক্ষ অণুর চেয়ে বলবান ক্ষারক: H₂O < CH₃OH < OH⁻ < CH₃O⁻। মডেল প্রশ্নে হুবহু এই ক্রমটিই চাওয়া হয়েছে।
প্রতিস্থাপিত ফেনলে: তড়িৎগ্রাহী গ্রুপ (–NO₂, –X) অম্লতা বাড়ায়, তড়িৎদাতা গ্রুপ (–CH₃, –OCH₃) কমায়। তাই:
- p-নাইট্রোফেনল > o-নাইট্রোফেনল > ফেনল > p-ক্রেসল (p-মিথাইলফেনল)
- ফেনল > p-মেথক্সিফেনল > বেনজাইল অ্যালকোহল
- o-নাইট্রোফেনল p-এর তুলনায় কম অম্লীয় — কারণ অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন (chelation)। এটাই বোর্ডে প্রশ্ন হয়েছে।
নামাঙ্কিত বিক্রিয়া (Name Reaction) ★★★
| বিক্রিয়া | বিকারক ও শর্ত | উৎপাদ |
|---|---|---|
| রিমার-টিম্যান | ফেনল + CHCl₃ / NaOH, 60–70°C, তারপর লঘু HCl | স্যালিসালডিহাইড |
| কোলবে-শমিট | সোডিয়াম ফেনক্সাইড + CO₂ / 120–140°C, চাপ | স্যালিসাইলিক অ্যাসিড |
| উইলিয়ামসন সংশ্লেষ | R–ONa + R′–X (কেবল 1° হ্যালাইড) | ইথার |
| কাপলিং | ফেনল + বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড | p-হাইড্রক্সিঅ্যাজোবেনজিন (কমলা রং) |
| এস্টারিফিকেশন | স্যালিসাইলিক অ্যাসিড + CH₃OH | মিথাইল স্যালিসিলেট |
| লুকাস পরীক্ষা | অ্যালকোহল + গাড় HCl / ZnCl₂ | 3° সবচেয়ে দ্রুত ঘোলাটে হয়, SN1 পথে |
| আয়োডোফর্ম পরীক্ষা | I₂ + NaOH (ক্ষার) | CH₃–CH(OH)– বা CH₃–CO– গ্রুপ থাকলে হলুদ অধঃক্ষেপ |
| ফেনল + FeCl₃ | প্রশম ফেরিক ক্লোরাইড | বেগুনি বর্ণ — ফেনলের শনাক্তকরণ |
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
| প্রশ্ন | উত্তর |
|---|---|
| আয়োডোফর্ম পরীক্ষা কোন অ্যালকোহল দেয়? | প্রোপান-2-অল — মিথানল, প্রোপানল, 2-মিথাইলপ্রোপান-2-অল দেয় না |
| C₆H₅OCH₃ + HI → ? | ফেনল + CH₃I — অ্যারাইল–O বন্ধন ভাঙে না |
| কোন ইথার উইলিয়ামসন পদ্ধতিতে হয় না? | ডাইফেনাইল ইথার — অ্যারাইল হ্যালাইড SN2-তে নিষ্ক্রিয় |
| CH₃MgBr-এর সঙ্গে কোনটি সেকেন্ডারি অ্যালকোহল দেয়? | CH₃CHO (অ্যালডিহাইড) · HCHO → 1° · কিটোন → 3° · ইপক্সাইড → 1° |
| অ্যালকোহলের স্ফুটনাঙ্ক ইথারের থেকে বেশি কেন? | অ্যালকোহল অন্তঃআণবিক H-বন্ধন গঠন করে, ইথার করে না |
| গাড় H₂SO₄-এ অ্যালকোহল: 413 K বনাম 443 K | 413 K → ইথার · 443 K → অ্যালকিন |
| HBr-এর সঙ্গে সবচেয়ে দ্রুত কোন অ্যালকোহল? | 2-মিথাইলপ্রোপান-2-অল (3° সর্বাধিক দ্রুত) |
| জারণ: 1° / 2° / 3° অ্যালকোহল | অ্যালডিহাইড → অ্যাসিড / কিটোন / সাধারণ অবস্থায় জারিত হয় না |
| ফেনল + Br₂ / CS₂ বনাম ফেনল + জলীয় Br₂ | CS₂-তে p-ব্রোমোফেনল · জলীয় মাধ্যমে 2,4,6-ট্রাইব্রোমোফেনল |
| স্যালিসাইলিক অ্যাসিড + গাড় HNO₃ | পিক্রিক অ্যাসিড (2,4,6-ট্রাইনাইট্রোফেনল) |
| ফেনল + Zn ধুলো, উষ্ণ | বেনজিন (বিজারণ) |
| ইপক্সাইড + HBr বনাম ইপক্সাইড + CH₃O⁻ | অ্যাসিড মাধ্যমে বেশি প্রতিস্থাপিত কার্বনে · ক্ষারকীয় মাধ্যমে কম প্রতিস্থাপিত কার্বনে |
| ইথানল অ্যালকোহল কী? | প্রশম (neutral) — লিটমাসে কোনো পরিবর্তন নেই |
Unit 5 — জীবজ অণু (5 Marks)
পাঁচটি প্রশ্ন প্রায় বাঁধা পাঁচটি জায়গা থেকে আসে — গ্লুকোজের বিক্রিয়া, মিউটারোটেশন/ইনভারশন, অ্যামাইনো অ্যাসিডের জ্বিটারআয়ন, প্রোটিনের গঠন, আর DNA/RNA-র পার্থক্য।
গ্লুকোজের বিক্রিয়া — কোন বিকারকে কী হয়?
| বিকারক | উঃপাদ | কী প্রমাণ করে |
|---|---|---|
| টলেন্স বিকারক এটি সদ্য প্রস্তুত অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেটের ক্ষারীয় দ্রবণ। এর রাসায়নিক সংকেত +সিলভার নাইট্রেট (AgNO₃) ও অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড (NH₄OH) মিশিয়ে এটি তৈরি করা হয়। | গ্লুকোনিক অ্যাসিড + Ag দর্পণ | –CHO গ্রুপ আছে (বিজারক শর্করা) |
| ফেহলিং ফেহলিং-এ (Fehling’s A): কপার সালফেট (CuSO₄) এর জলীয় নীল দ্রবণ। ফেহলিং-বি (Fehling’s B): সোডিয়াম পটাশিয়াম টারটারেট বা রশেল লবণ (KNaC₄H₄O₆ ⋅ 4H₂O) এবং সোডিয়াম হাইড্রোক্সাইড (NaOH) এর ক্ষারীয় দ্রবণ। [1, 2] | লাল Cu₂O | (same) অ্যালডিহাইড (-CHO) ও কিটোন শনাক্ত করার এবং তাদের মধ্যে পার্থক্য করাবিকারক। |
| Br₂ / জল | গ্লুকোনিক অ্যাসিড | গ্লুকোজ ও ফ্রুক্টোজের পার্থক্য — ফ্রুক্টোজ বিরঞ্জন করে না |
| লঘু HNO₃ | স্যাকারিক অ্যাসিড | প্রাথমিক –OH ও –CHO উভয়ই আছে |
| HI / লাল P | n-হেকসেন | শৃঙ্খল সরল, 6 কার্বন |
| অ্যাসিটিক অ্যানহাইড্রাইড (অতিরিক্ত) | পেন্টা-অ্যাসিটেট | পাঁচটি –OH গ্রুপ আছে |
| ফিনাইলহাইড্রাজিন (অতিরিক্ত) | গ্লুকোসাজোন | গ্লুকোজ ও ফ্রুক্টোজ একই ওসাজোন দেয় |
| জাইমেজ (অনুঘটক) | 2C₂H₅OH + 2CO₂ | ফার্মেন্টেশন |
দুটো শব্দ গুলিয়ে ফেললে নম্বর যাবে (VVI)
| Term | Meaning |
|---|---|
| মিউটারোটেশন (Mutarotation) | একেই শর্করার আলোকীয় ঘূর্ণের মান ধীরে ধীরে বদলায় — কারণ α ⊙ β অ্যানোমারের পারস্পরিক রূপান্তর |
| ইনভারশন (Inversion) | সুক্রোজের আর্দ্রবিশ্লেষণে ঘূর্ণের চিহ্ন বদলে যায় (+66·5° → −20°), উঃপাদ হল ইনভার্ট শর্করা |
| অ্যানোমার | C-1-এ ভিন্ন স্টিরিওআইসোমার — এরা ডায়াস্টেরিওমার, এনানসিওমার নয় |
| বিজারক বনাম অবিজারক শর্করা | গ্লুকোজ, ফ্রুক্টোজ, মাল্টোজ, ল্যাক্টোজ বিজারক · সুক্রোজ অবিজারক (মিউটারোটেশনও দেখায় না) |
শর্করা ও পলিসাকারাইড
| যৌগ | গঠন | বন্ধন |
|---|---|---|
| সুক্রোজ | α-D-গ্লুকোজ + β-D-ফ্রুক্টোজ | গ্লাইকোসাইডিক (C1–C2) |
| মাল্টোজ | গ্লুকোজ + গ্লুকোজ | α-1,4 |
| ল্যাক্টোজ | গ্লুকোজ + গ্যালাক্টোজ | β-1,4 |
| স্টার্চ | α-D-গ্লুকোজ — অ্যামাইলোজ (সরল) + অ্যামাইলোপেক্টিন (শাখায়িত) | α-1,4 ও α-1,6 |
| সেলুলোজ | β-D-গ্লুকোজ | β-1,4 |
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
| প্রশ্ন | উত্তর |
|---|---|
| সমতড়িৎ বিন্দুতে গ্লাইসিনের গঠন | H₃N⁺–CH₂–COO⁻ (জ্বিটারআয়ন) |
| কোন অ্যামাইনো অ্যাসিড আলোক-নিষ্ক্রিয়? | গ্লাইসিন — α-কার্বনে দুটি H থাকায় কোনো কাইরাল কার্বন নেই |
| প্রোটিনের প্রাইমারি গঠন বলতে কী বোঝায়? | পলিপেপটাইড শৃঙ্খলে অ্যামাইনো অ্যাসিডের নির্দিষ্ট ক্রমিক বিন্যাস |
| ডিন্যাচারেশনে কোন গঠন অপরিবর্তিত থাকে? | প্রাইমারি গঠন (পেপটাইড বন্ধন ভাঙে না); সেকেন্ডারি ও টারসিয়ারি নষ্ট হয় |
| তিনটি পৃথক অ্যামাইনো অ্যাসিড থেকে কতগুলি ট্রাইপেপটাইড? | 6টি (3! = 6) |
| পেপটাইড বন্ধন কোনটি? | –CO–NH– ; নিউক্লিক অ্যাসিডে থাকে ফসফোডাইএস্টার বন্ধন |
| DNA-তে কোন ক্ষার অনুপস্থিত? | ইউরাসিল (RNA-তে থাকে); DNA-তে থাকে থাইমিন |
| DNA বনাম RNA শর্করা | DNA: 2-ডিঅক্সিরাইবোজ · RNA: রাইবোজ |
| ATP সম্পর্কে কোন কথাটি ভুল? | ‘ADP ও AMP উঃপন্ন হয় শক্তি শোষণের মাধ্যমে’ — আসলে শক্তি মুক্ত হয় |
| অন্তরাণবিক আকর্ষণ সবচেয়ে দুর্বল কোনটিতে? | প্রাকৃতিক রাবার (ইলাস্টোমার) |
| এনজাইম কী? | জৈব অনুঘটক, রাসায়নিকভাবে প্রোটিন — নির্দিষ্ট বিক্রিয়ায় কাজ করে |
Unit 6 — পলিমার (4 Marks)
সবচেয়ে সহজ নম্বর। প্রতিবারই 4টি প্রশ্নের মধ্যে নিশ্চিতভাবে একটি মনোমার-পলিমার মেলানোর প্রশ্ন আসে — নিচের ছকটি মুখস্থ করলেই সেটা পাওয়া।
মনোমার-পলিমার — সম্পূর্ণ তালিকা
| পলিমার | মনোমার | প্রকার |
|---|---|---|
| পলিথিন | ইথিন (CH₂=CH₂) | সংযোজন |
| PVC | ভাইনাইল ক্লোরাইড (CH₂=CH–Cl) | সংযোজন |
| টেফলন (PTFE) | টেট্রাফ্লুরোইথিন (CF₂=CF₂) | সংযোজন |
| অরলন / PAN | অ্যাক্রাইলোনাইট্রাইল (CH₂=CH–CN) | সংযোজন |
| PMMA (প্লেক্সিগ্লাস) | মিথাইল মিথাক্রাইলেট | সংযোজন |
| পলিআইসোবিউটিলিন | 2-মিথাইলপ্রোপিন | সংযোজন |
| প্রাকৃতিক রাবার | আইসোপ্রিন = 2-মিথাইলবুটা-1,3-ডাইইন | cis-পলিআইসোপ্রিন |
| নিওপ্রিন | ক্লোরোপ্রিন | সংযোজন |
| বুনা-S | বিউটাডাইইন + স্টাইরিন | কো-পলিমার |
| বুনা-N | বিউটাডাইইন + অ্যাক্রাইলোনাইট্রাইল | কো-পলিমার |
| নাইলন-6,6 | অ্যাডিপিক অ্যাসিড + হেক্সামিথিলিন ডাইঅ্যামিন | সংঘনন |
| নাইলন-6 | ক্যাপ্রোল্যাকটাম | সংঘনন |
| টেরিলিন / ডেক্রন | ইথিলিন গ্লাইকল + টেরিথ্যালিক অ্যাসিড | সংঘনন (পলিএস্টার) |
| ব্যাকেলাইট | ফেনল + ফর্মালডিহাইড | সংঘনন, ক্রস-লিঙ্ক্ড |
| নোভোল্যাক (P-F রেজিন) | ফেনল + ফর্মালডিহাইড (রেখিক) | সংঘনন |
| গ্লিপ্টাল | ইথিলিন গ্লাইকল + ফ্থ্যালিক অ্যাসিড | সংঘনন |
শ্রেণিবিভাগ — আন্তরাণবিক আকর্ষণের ক্রম
ইলাস্টোমার (সবচেয়ে দুর্বল) < থার্মোপ্লাস্টিক < ফাইবার (সবচেয়ে বেশি, H-বন্ধন) · থার্মোসেটিং পলিমারে তিনমাত্রিক ক্রস-লিঙ্ক থাকে।
- থার্মোপ্লাস্টিক: পলিথিন, PVC, পলিস্টাইরিন — তাপ দিলে গলে, আবার ছাঁচে ফেলা যায়
- থার্মোসেটিং: ব্যাকেলাইট, ইউরিয়া-ফর্মালডিহাইড — তাপ দিলে স্থায়ী পরিবর্তন, কারণ শৃঙ্খলের মধ্যে ক্রস-লিঙ্ক তৈরি হয়
- ইলাস্টোমার: প্রাকৃতিক রাবার, বুনা-S, নিওপ্রিন
- ফাইবার: নাইলন-6,6, টেরিলিন, রেশম
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
| প্রশ্ন | উত্তর |
|---|---|
| ভালক্যানাইজেশন কী? | প্রাকৃতিক রাবার + গন্ধক (S) → ক্রস-লিঙ্ক, স্থিতিস্থাপকতা ও কাঠিন্য বাড়ে |
| অলিফিনের সংযোজন পলিমারাইজেশনে অনুঘটক | জিগলার-ন্যাটা — TiCl₄ + Al(C₂H₅)₃ |
| সংঘনন পলিমারাইজেশনে তৈরি হয় কোনটি? | নাইলন-6,6 (টেফলন, PAN, LDPE — সব সংযোজন) |
| জৈব-বিশ্লেষ্য (biodegradable) পলিমার | পলিল্যাকটিক অ্যাসিড (PLA), PHBV, নাইলন-2-নাইলন-6 |
| অর্ধ-কৃত্রিম পলিমার | সেলুলোজ নাইট্রেট, সেলুলোজ অ্যাসিটেট, ভালকানাইজড রাবার |
| প্রাকৃতিক জৈব পলিমার | DNA, RNA, প্রোটিন, স্টার্চ, সেলুলোজ |
| কোনটি পলিমার নয়? | DDT, সুক্রোজ, গ্লুকোজ, লিপিড, সিল্কের বিপরীতে — প্রশ্নের অপশন দেখে বুঝতে হবে |
| –(CH₂CH₂OCH₂CH₂O)– এর মনোমার | ইথিলিন গ্লাইকল (HOCH₂–CH₂OH) |
| স্টার্চের মনোমার | α-D-গ্লুকোজ (সেলুলোজের β-D-গ্লুকোজ) |
| ক্লোরোফিল পলিমার কিনা? | নয় — এটি ম্যাক্রোমলিকিউল কিন্তু পুনরাবৃত্ত একক নেই |
পুনরাবৃত্ত প্রশ্ন — মডেল ও বোর্ড, দুই জায়গাতেই এসেছে
সংসদের মডেল প্রশ্নপত্র আর 2026-এর বোর্ড প্রশ্ন পাশাপাশি রাখলে কয়েকটি প্রশ্ন হুবহু বা অল্প বদলে দুবার এসেছে। শেষ দিনে সময় কম থাকলে শুধু এই ছকটি পড়ালেও ভালো লাভ হবে।
| বিষয় | কোথায় এসেছে | মূল উত্তর |
|---|---|---|
| সমতড়িৎ বিন্দুতে গ্লাইসিনের গঠন | মডেল 27 · বোর্ড 5 | H₃N⁺–CH₂–COO⁻ |
| ক্ষার + আয়োডিনে হলুদ অধঃক্ষেপ | মডেল 19 · বোর্ড 20 | প্রোপান-2-অল |
| ফেনলের অম্লতার ক্রম | মডেল 22 · বোর্ড 17 | নাইট্রো > ফেনল > মিথাইল/মেথক্সি; p- > o- (চিলেশন) |
| প্রোটিনের গঠন / ডিন্যাচারেশন | মডেল 30 · বোর্ড 3 | অ্যামাইনো অ্যাসিডের ক্রম = প্রাইমারি গঠন; ডিন্যাচারেশনে এটি অটুট থাকে |
| মিউটারোটেশন / ইনভারশন | মডেল 28 · বোর্ড 22 | α ⊙ β রূপান্তর = মিউটারোটেশন; সুক্রোজের আর্দ্রবিশ্লেষণ = ইনভারশন |
| মনোমার-পলিমার মেলানো | মডেল 34 · বোর্ড 25 | নাইলন-6 → ক্যাপ্রোল্যাকটাম, নিওপ্রিন → ক্লোরোপ্রিন, P-F রেজিন → নোভোল্যাক |
| হেনরির সূত্র | মডেল 4 · বোর্ড 12 | NH₃ সূত্র মানে না; Kʜ বাড়লে দ্রাব্যতা কমে |
| i থেকে সংখ্যাগত ধর্মের তুলনা | মডেল 1 (অভিস্রবণ চাপ) · বোর্ড 11 (হিমাঙ্ক) | দুবারই উত্তর 1 (m) MgCl₂ — i সর্বাধিক |
| জেনন ফ্লুরাইডের আর্দ্রবিশ্লেষণ | মডেল 14, 17, 18 · বোর্ড 10 | XeF₂ → Xe ; XeF₄ → Xe + XeO₃ ; XeF₆ → XeO₃ |
| রিমার-টিম্যান বিক্রিয়া | মডেল 26 · বোর্ড 19 | ফেনল + CHCl₃/NaOH → স্যালিসালডিহাইড |
| হানসডিকার বিক্রিয়া | মডেল 21 · বোর্ড 34 | C₆H₅COOAg + Br₂/CCl₄ → ব্রোমোবেনজিন |
| কলয়েডের প্রক্রিয়া মেলানো | মডেল 8, 18, 19 · বোর্ড 13, 14, 26, 28 | পেপটাইজেশন, তঞ্জন, টিন্ডাল, কুয়াশা = গ্যাসে তরল |
| ইথার + HI/HBr | মডেল-ব্যাঙ্ক · বোর্ড 1 | C₆H₅OCH₃ + HI → ফেনল + CH₃I |
| গ্লুকোজ ও ফ্রুক্টোজের পার্থক্য | মডেল-ব্যাঙ্ক · বোর্ড 21 | Br₂/জল — টলেন্স বা ফেহলিং দিয়ে পার্থক্য করা যায় না |
| জৈব-বিশ্লেষ্য পলিমার | মডেল 35 · মক সেটেও | PLA (পলিল্যাকটিক অ্যাসিড) |
| সংঘনন বনাম সংযোজন পলিমারাইজেশন | মডেল 34 · বোর্ড 2, 23 | নাইলন-6,6 সংঘনন; অলিফিনে জিগলার-ন্যাটা অনুঘটক |
পরীক্ষার আগের রাতের চেকলিস্ট (Checklist)
★★★ সংখ্যা, যেগুলো না জানলে অঙ্ক হবে না: (পরীক্ষাতে দেওয়া থাকে অনেক সময়)
Kニ (জল) = 1·86 · Kᵇ (জল) = 0·512 · R = 0·0821 L·atm·mol⁻¹·K⁻¹ · সুক্রোজের আণবিক ভর = 342 · বে বেঞ্জিন = 78 · গ্লুকোজ = 180 · বন্ধনকোণ: NH₃ 107°, PH₃ 93·6°, H₂O 104·5°।
যে বিষয়গুলোতে বেশিরভাগ পরীক্ষার্থী ভুল করে
| ফাঁদ (Trap) | সত্যিটা কী |
|---|---|
| XeF₂-এর আর্দ্রবিশ্লেষণে XeO₃ হয় | ভুল — XeF₂ দেয় Xe ; কেবল XeF₄ ও XeF₆ থেকে XeO₃ পাওয়া যায় |
| ইলেক্ট্রন আসক্তিতে F সবার উপরে | ভুল — Cl > F > Br > I (F-এর আকার খুব ছোট) |
| বন্ধন বিভাজন শক্তিতে F₂ সবচেয়ে বেশি | ভুল — Cl₂ > Br₂ > F₂ > I₂ |
| PH₃, NH₃-এর থেকে বেশি ক্ষারকীয় | ভুল — NH₃ > PH₃ ; কিন্তু স্ফুটনাঙ্কে PH₃ সর্বনিম্ন |
| H₂S₂O₇ ও H₂S₂O₈ দুটোতেই পার-অক্সো বন্ধন | ভুল — কেবল H₂S₂O₈-এ আছে; H₂S₂O₇-তে S–O–S সেতু |
| CH₃Br + AgF হল শটেন-বোম্যান বিক্রিয়া | ভুল — এটি সোয়ার্টস বিক্রিয়া |
| গ্যাটারম্যান ও স্যান্ডমিয়ার একই | আলাদা — গ্যাটারম্যান: Cu/HCl ; স্যান্ডমিয়ার: CuCl/HCl |
| টলেন্স বা ফেহলিং দিয়ে গ্লুকোজ-ফ্রুক্টোজ আলাদা করা যায় | যায় না — দুটোই ধনাত্মক ফল দেয়; লাগবে Br₂/জল |
| α ও β-গ্লুকোজ এনানসিওমার | ভুল — এরা অ্যানোমার, অর্থাৎ ডায়াস্টেরিওমার |
| সুক্রোজ বিজারক শর্করা | ভুল — অবিজারক, মিউটারোটেশনও দেখায় না |
| ডিন্যাচারেশনে প্রাইমারি গঠনও নষ্ট হয় | ভুল — পেপটাইড বন্ধন থাকে, প্রাইমারি গঠন অটুট |
| o-নাইট্রোফেনল p-এর থেকে বেশি অম্লীয় | ভুল — অন্তঃআণবিক H-বন্ধনের কারণে o- কম অম্লীয় |
| সব টারসিয়ারি হ্যালাইড SN1-এ রেসিমিক মিশ্রণ দেয় | শর্ত হল বিক্রিয়ার কার্বনটি কাইরাল হতে হবে |
| ইপক্সাইড সবসময় কম প্রতিস্থাপিত কার্বনে খোলে | না — ক্ষারকীয় মাধ্যমে কম, কিন্তু অ্যাসিড মাধ্যমে বেশি প্রতিস্থাপিত কার্বনে |
| ব্যাকেলাইটে Cl বা N থাকতে পারে | না — কেবল –OH ও –CH₂– সেতুবন্ধ (ফেনল-ফর্মালডিহাইড) |
পরীক্ষার হলের তিনটি কথা
- 35টি প্রশ্ন, 75 মিনিট — প্রতি প্রশ্নে প্রায় 2 মিনিট। একটাতে আটকালে ছেড়ে পরের প্রশ্নে যাওয়া, একটা প্রশ্ন বা একটা অংক ফর্মুলাতে আটকে গিয়ে সময় নষ্ট করবে না।
- ভুল উত্তরে নম্বর কাটা হয় না — তাই শেষমেষ 35টি বৃত্তেই দাগ দিতে হবে, একটিও ফাঁকা রাখা যাবে না।
Class 12 3rd Semster পরীক্ষার্থীদের সেরা রিভিশন ও অর্গানিক কেমিস্ট্রি জুস স্পেশাল Suggestion PDF 👇
| বিষয় | পিডিএফ |
|---|---|
| WB Class 12 সেমিস্টার প্রস্তুতি whatsapp গ্রুপ (ইতিমধ্যে জয়েন আছো আর জয়েন হওয়ার দরকার নেই..) |
সংসদের মডেল প্রশ্ন: WBCHSE HS 3rd Semester Chemistry Model Question
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম Study গ্রুপে যুক্ত হোন -




