দেশের সমস্ত যুবক-যুবতীদের জন্য খুশির খবর! স্টাফ সিলেকশন কমিশন (SSC) ২০২৬ সালের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল (CGL) পরীক্ষার অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১২ হাজারের বেশি শূন্য পদে দেশের বিভিন্ন মন্ত্রণালয়ে একাধিক পদে নতুন স্টাফ নিয়োগ করা হবে। কারা আবেদন করতে পারবে? কিভাবে করবে? বিস্তারিত জানাবো আজকের এই প্রতিবেদনে।
SSC CGL Recruitment 2026: স্টাফ সিলেকশন কমিশনে নিয়োগ
SSC CGL 2026 পরীক্ষার মাধ্যমে ভারত সরকারের বিভিন্ন মন্ত্রক, অধিদপ্তর এবং সংস্থায় অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইন্সপেক্টর (CGST/Income Tax), সাব-ইন্সপেক্টর (CBI), অডিটর এবং জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার সহ বিভিন্ন সম্মানজনক গ্রুপ-‘বি’ এবং গ্রুপ-‘সি’ পদে নিয়োগ করা হবে।
| বিবরণ | তথ্য |
|---|---|
| সংস্থার নাম | স্টাফ সিলেকশন কমিশন (SSC) |
| পরীক্ষার নাম | Combined Graduate Level (CGL) Examination, 2026 |
| মোট শূন্য পদ | ১২,২৫৬ টি |
| পদের ধরণ | গ্রুপ-‘বি’ এবং গ্রুপ-‘সি’ (Group B & C) |
| আবেদন শুরুর তারিখ | ২১ মে, ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ২২ জুন, ২০২৬ (রাত ১১:০০ টা) |
| টায়ার-১ পরীক্ষার সময় | আগস্ট-সেপ্টেম্বর, ২০২৬ |
শিক্ষাগত যোগ্যতা (Education Qualification)
আবেদনকারীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে স্নাতক (Bachelor’s Degree) বা গ্র্যাজুয়েশন পাস হতে হবে। জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার (JSO) পদের ক্ষেত্রে যেকোনো বিষয়ে স্নাতক পাসের সাথে উচ্চ মাধ্যমিকে (12th Standard) গণিতে ন্যূনতম ৬০% নম্বর থাকতে হবে অথবা স্নাতক স্তরে অন্যতম বিষয় হিসেবে পরিসংখ্যান (Statistics) থাকতে হবে।
বয়স সীমা (Age Limit)
এই পরীক্ষার মাধ্যমে দুই ধরনের পদে নিয়োগ করা হয়। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর (SC/ST/OBC/PwBD/ESM) প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন।
- গ্রুপ ‘বি’ (Group B) পদসমূহ: অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, সেন্ট্রাল এক্সাইজ ইন্সপেক্টর, সাব-ইন্সপেক্টর (CBI) ইত্যাদি। (বয়সসীমা সাধারণত ১৮ থেকে ৩০ বছর অথবা ২০ থেকে ৩০ বছর)।
- গ্রুপ ‘সি’ (Group C) পদসমূহ: অডিটর, অ্যাকাউন্ট্যান্ট, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক ইত্যাদি। (বয়সসীমা সাধারণত ১৮ থেকে ২৭ বছর)।
বিস্তারিত জানুন! SSC CGL পরীক্ষার সম্পূর্ণ তথ্য! যোগ্যতা, পরীক্ষার প্যাটার্ন, সিলেকশন প্রসেস এবং প্রস্তুতি টিপস
আবেদন পদ্ধতি (Application Process)
আগ্রহী প্রার্থীদের এসএসসির নতুন অফিশিয়াল ওয়েবসাইট (https://ssc.gov.in)-এ গিয়ে প্রথমে ওয়ান-টাইম রেজিস্ট্রেশন (OTR) সম্পন্ন করতে হবে। আবেদন করার আগে প্রতিটা আবেদন প্রার্থীদের আধার অথেন্টিকেশন করা বাধ্যতামূলক। এরপর শিক্ষাগত তথ্যাদি পূরণ করে ও ডিজিটাল স্বাক্ষর আপলোড করে, আবেদন ফি পেমেন্টের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।
আবেদন ফি (Application Fee)
SSC CGL নিয়োগের এই প্রক্রিয়ায় সাধারণ ও OBC প্রার্থীদের জন্য একটি নির্দিষ্ট আবেদন ফি ধার্য করা হয়েছে। তবে সংরক্ষিত শ্রেণী এবং সকল মহিলা প্রার্থীদের জন্য এই ফি সম্পূর্ণ মকুব করা হয়েছে।
| ক্যাটাগরি | আবেদন ফি (টাকা) |
| General / OBC / EWS প্রার্থী | ১০০/- টাকা |
| সব ক্যাটাগরির মহিলা প্রার্থী | কোনো ফি লাগবে না (Exempted) |
| SC / ST / PwBD / ESM প্রার্থী | কোনো ফি লাগবে না (Exempted) |
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
স্টাফ সিলেকশন কমিশন (SSC) আয়োজিত CGL পরীক্ষার মাধ্যমে কেন্দ্র সরকারের গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’ পদে যোগ্য প্রার্থী বাছাইয়ের কাজটি মূলত দুটি টায়ারে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার (CBE) মাধ্যমে সম্পন্ন করা হয়। প্রথম ধাপে ১০০টি প্রশ্নের মোট ২০০ নম্বরের একটি অনলাইন অবজেক্টিভ ‘Tier 1’ (Screening Test) পরীক্ষা নেওয়া হয়। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ‘Tier 2’ পরীক্ষায় বসতে হয়।
Tier 2 পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ এবং মেধা তালিকায় স্থান পাওয়া প্রার্থীদের এরপর চূড়ান্ত নথিপত্র যাচাইকরণের (Document Verification) জন্য ডাকা হয়, যেখানে তাদের শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত সমস্ত অরিজিনাল কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়। সবশেষে, লিখিত পরীক্ষাগুলোর প্রাপ্ত নম্বর এবং মেধা তালিকার (Merit List) ওপর ভিত্তি করেই চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়াটি সম্পন্ন হয়।
বেতন ও সুযোগ-সুবিধা (Salary)
SSC CGL নির্বাচিত প্রার্থীদের পে-লেভেল ৪ থেকে পে-লেভেল ৮ এর ভিত্তিতে বেতন দেওয়া হয়। পদ অনুযায়ী প্রাথমিক মূল বেতন ২৫,৫০০/- টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৪৭,৬০০/- টাকা পর্যন্ত হয়ে থাকে। এই মূল বেতনের সাথে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA), যাতায়াত ভাতা (TA) এবং অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।
দেখে নিন: SSC CGL Top Post: সিজিএল পরীক্ষা দিয়ে 10-টি সেরা ও জনপ্রিয় পোস্ট সম্পর্কে জেনে নাও
অফিশিয়াল বিজ্ঞপ্তি ও আবেদন লিংক
| বিবরণ | লিংক |
|---|---|
| স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট | ssc.gov.in |
| অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করুন | ↓ Download Notice |
| সরাসরি আবেদন করুন | Apply Now |
কেন্দ্রীয় সরকারের স্থায়ী চাকরির এটি একটি সুবর্ণ সুযোগ। যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের আগেই আবেদন সম্পন্ন করুন। আবেদন করার পূর্বে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

