SBI Recruitment 2026: স্টেট ব্যাংকে জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ! আবেদন পদ্ধতি, তারিখ দেখে নিন

Anjan Mahata

Updated on:

SBI Associate Special Recruitment

যে সমস্ত ছাত্র-ছাত্রীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছো তাদের জন্য অত্যন্ত খুশির খবর! দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) তরফ থেকে জুনিয়র অ্যাসোসিয়েট (Customer Support & Sales) পদে স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভ সংক্রান্ত অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। স্টেট ব্যাংকের এই পদে আবেদনের জন্য কি কি যোগ্যতার প্রয়োজন? কিভাবে আবেদন করবে? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

— Advertisement —

SBI Recruitment 2026: স্টেট ব্যাংকে জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগ

সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন অনুযায়ী রাজ্যভিত্তিক ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের (SC/ST/OBC) সুযোগ দেওয়ার লক্ষ্যে এই নিয়োগ ড্রাইভ শুরু হয়েছে। আবেদন গ্রহণ সম্পূর্ণ অনলাইন মোডে করা হবে। প্রার্থীদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ তথ্যাদি নিচে সংক্ষিপ্ত টেবিলের মাধ্যমে দেওয়া হলো:

বিবরণতথ্য
সংস্থার নামস্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)
বিজ্ঞপ্তি নম্বরCRPD/CR/SPLDRIVE/2026-27/16
পদের নামজুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস)
যোগ্যতাগ্র্যাজুয়েশন পাস
আবেদন শুরুর তারিখ07 আগস্ট, 2026
আবেদনের শেষ তারিখ31 আগস্ট, 2026

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা (Eligibility & Age Limit)

  • শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক (Graduation) পাস হতে হবে। যারা বর্তমানে স্নাতক স্তরের ফাইনাল ইয়ার বা সেমিস্টারে রয়েছেন, তাঁরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন, তবে শর্ত থাকে যে ৩১.১২.২০২৬ তারিখের মধ্যে স্নাতক পাসের প্রমাণপত্র দেখাতে হবে।
  • বয়সসীমা (01.04.2026 অনুযায়ী): প্রার্থীর বয়স সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। অর্থাৎ, প্রার্থীর জন্ম ০২.০৪.১৯৯৮ থেকে ০১.০৪.২০০৬ সালের মধ্যে হতে হবে।
  • বয়সের ছাড়: সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সর্বোচ্চ বয়সসীমার ক্ষেত্রে ছাড় পাবেন; যেমন— OBC প্রার্থীরা ৩ বছর, SC/ST প্রার্থীরা ৫ বছর এবং PwBD প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

শূন্যপদ (Vacancy Details)

এই স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে রাজ্যভিত্তিক SC, ST এবং OBC ক্যাটাগরির ব্যাকলগ শূন্যপদ পূরণ করা হবে। পুরো দেশ জুড়ে মোট ১৫৩৮ শূন্য পদে প্রার্থী নিয়োগ করা হবে। প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সার্কেল-ভিত্তিক নির্দিষ্ট শূন্যপদের বিবরণ অফিশিয়াল নোটিফিকেশনে বিশদে উল্লেখ করা রয়েছে।

আরো দেখুন: Banking Job Eligibility, Exam: ব্যাংক সেক্টরে চাকরির গাইড! যোগ্যতা কি লাগবে? ক্লার্ক, অফিসার সমস্ত তথ্য

অনলাইন আবেদন প্রক্রিয়া (Application Process)

— Advertisement —

স্টেট ব্যাংকের এই পদে আবেদন করার জন্য আপনাকে সম্পূর্ণ অনলাইন পদ্ধতি অনুসরণ করতে হবে:

  1. প্রথমে এসবিআই-এর অফিশিয়াল ক্যারিয়ার ওয়েবসাইটে (sbi.bank.in/web/careers/current-openings) যেতে হবে।
  2. “Special Recruitment Drive for Junior Associates 2026” লিঙ্কে ক্লিক করে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
  3. এরপর অনলাইন ফর্মে নিজের নাম, জন্মতারিখ, ঠিকানা এবং শিক্ষাগত যোগ্যতার সমস্ত তথ্য সঠিক ও নির্ভুলভাবে পূরণ করতে হবে।
  4. প্রার্থীদের নিজেদের স্ক্যান করা ছবি, স্বাক্ষর, বাঁহাতের বুড়ো আঙুলের ছাপ (Left Thumb Impression) এবং একটি হ্যান্ড-রাইটেন ডিক্লেয়ারেশন (Handwritten Declaration) নির্দিষ্ট স্পেসে আপলোড করতে হবে।
  5. সবশেষে, নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফি জমা দিয়ে ফর্মটি সাবমিট করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম ও ই-রিসিভটি প্রিন্ট আউট করে রেখে দিতে হবে।

আবেদন ফি (Application Fee)

ক্যাটাগরি অনুযায়ী নির্দিষ্ট আবেদন ফি-টি অনলাইনে নেট ব্যাঙ্কিং, ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা করতে হবে।

ক্যাটাগরিআবেদন ফি
General / OBC / EWS প্রার্থী৭৫০/- টাকা
SC / ST / PwBD / Ex-Servicemen প্রার্থীকোনো ফি লাগবে না (Nil)

নির্বাচন প্রক্রিয়া (Selection Process)

চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়াটি প্রধানত তিনটি ধাপে সম্পন্ন করা হবে:

  1. প্রিলিমিনারি পরীক্ষা (Preliminary Exam): এটি ১০০ নম্বরের ১ ঘণ্টার অনলাইন অবজেক্টিভ পরীক্ষা হবে। এতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩০ নম্বর), নিউমেরিক্যাল অ্যাবিলিটি (৩৫ নম্বর) এবং রিজনিং অ্যাবিলিটি (৩৫ নম্বর) থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে।
  2. মেইনস পরীক্ষা (Main Examination): প্রিলিমিনারিতে উত্তীর্ণদের নিয়ে ২০০ নম্বরের ২ ঘণ্টা ৪০ মিনিটের মেইন পরীক্ষা নেওয়া হবে (জেনারেল/ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড এবং রিজনিং ও কম্পিউটার অ্যাপটিটিউড)।
  3. স্থানীয় ভাষা পরীক্ষা (Local Language Test): যে রাজ্যের শূন্যপদের জন্য আবেদন করা হচ্ছে, সেই রাজ্যের নির্দিষ্ট স্থানীয় ভাষায় পারদর্শিতা থাকতে হবে (১০ম বা ১২তম শ্রেণীতে উক্ত ভাষা পড়ে থাকলে এই পরীক্ষার প্রয়োজন নেই)।

বেতন (Salary Details)

স্টেট ব্যাঙ্কের জুনিয়র অ্যাসোসিয়েট পদে নির্বাচিত প্রার্থীদের প্রারম্ভিক মূল বেতন (Basic Pay) হবে ₹১৯,৯০০/-। এর সাথে ডিএ (DA), এইচআরএ (HRA) এবং অন্যান্য অ্যালাউন্স যুক্ত হয়ে শুরুতে মেট্রোপলিটন সিটিতে মাসিক মোট ইন-হ্যান্ড বেতন হবে আনুমানিক ₹৩৭,০০০/- থেকে ₹৪০,০০০/- টাকার কাছাকাছি।

অবশ্যই দেখুন: How to become Bank Manager: কিভাবে ব্যাংক ম্যানেজার হওয়া যায়? যোগ্যতা, পরীক্ষা বেতন রইল বিস্তারিত

অফিশিয়াল ওয়েবসাইট ও গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই ৭ই আগস্ট ২০২৬ থেকে শুরু হয়ে গিয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী ২৭ শে আগস্ট, ২০২৬ তারিখ পর্যন্ত

বিবরণতথ্য
অনলাইন আবেদন শেষ তারিখ31.08.2026 (Extended)
প্রিলিমিনারি পরীক্ষা (সম্ভাব্য)সেপ্টেম্বর ২০২৬
মেইন পরীক্ষা (সম্ভাব্য)অক্টোবর / নভেম্বর ২০২৬
SBI অফিসিয়াল ওয়েবসাইটsbi.bank.in/web/careers
অনলাইন আবেদনের ডাইরেক্ট লিঙ্কApply Now →
অফিশিয়াল নোটিশDownload PDF

যোগ্য ও আগ্রহী প্রার্থীরা সময় নষ্ট না করে আগামী ২৭শে আগস্ট ২০২৬-এর মধ্যে নিজেদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিন।

Join Group

Telegram

Share